09/09/2026
ডিএপিএফসিএল-এর শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাদের বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ এবং এর সর্বশেষ সংশোধনীসমূহ সম্পর্কে সম্যক ধারণা প্রদান এবং শ্রম আইন বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রশাসন বিভাগের সার্বিক তত্ত্বাবধানে গত ০৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ডিএপিএফসিএল-এর প্রশাসন ভবনের কনফারেন্স রুমে একটি ইনহাউজ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
ডিএপিএফসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ মঈনুল হক প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন। প্রশিক্ষণ কর্মসূচির সঞ্চালনায় ছিলেন জনাব মোঃ আলমগীর জলিল, বিভাগীয় প্রধান (প্রশাসন), ডিএপিএফসিএল।
কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর (DIFE), নাসিরাবাদ, চট্টগ্রাম-এর শ্রম পরিদর্শক জনাব জান্নাতুর রাহেলা ও জনাব পরাগ দাশ প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ এবং এর সর্বশেষ সংশোধনীসমূহের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক সম্পর্কে বিস্তারিত প্রশিক্ষণ প্রদান করেন। এ প্রশিক্ষণ কর্মসূচিতে মোট ২০(বিশ) জন শ্রমিক/কর্মচারী/কর্মকর্তাসহ কারখানার সিবিএ নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
এ প্রশিক্ষণের মাধ্যমে ডিএপিএফসিএল-এর শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাদের শ্রম আইন, কর্মক্ষেত্রে শ্রমিকের অধিকার ও দায়িত্ব, প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের করণীয় এবং প্রযোজ্য বিধি-বিধান সম্পর্কে জ্ঞান ও সচেতনতা আরও বৃদ্ধি পাবে বলে কর্তৃপক্ষ আশা করছে।