Securis Technology

Securis  Technology CCTV, Software, Pabx, Time Attendance, Networking, PA System, Vedio Door Phone, Fire Alarm, Web De

03/06/2026

ছেলেদের জন্য কিছু লাইফ স্কিল লিস্ট_

১| নিজের ইনকাম সোর্স তৈরি করা। যেমন: বিক্রয়, মার্কেটিং, প্রোগ্রামিং, ব্যবসা, কন্টেন্ট তৈরি করা ইত্যাদি।

২| অর্থ পরিচালনার দক্ষতা _ টাকা উপার্জনের চেয়ে, টাকা ধরে রাখা এবংকিভাবে বাড়ানো যায় এটাই বেশি গুরুত্তপূর্ণ।

৩| যেকোনো পরিস্থিতিতে আত্মবিশ্বাস রাখা _ মন না চাইলেও নিজের কাজ চালিয়ে যাওয়া।

৪| সমস্যা সমাধানের দক্ষতা _ অভিযোগ না করে সমস্যার সমাধান খুঁজে বের করা।

৫| সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা _ দ্বিধা-দ্বন্দ্বে না থেকে সময় মত সঠিক সিদ্ধান্ত নিতে পারা।

৬| নেতৃত্বদানের দক্ষতা _ কোনো কিছুর দায়িত্ব নেওয়া এবং কঠিন সময়ে স্থির থেকে সবাইকে গাইড করা।

৭| আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলতে পারা _ যেকোনো মানুষের সাথে চোখে চোখ রেখে সুন্দর ভাবে কথা বলতে পারা।

৮| মানুষ চেনার দক্ষতা _ কে সত্যিকারের শুভাকাঙ্ক্ষী আর সুযোগসন্ধানী সেটা বুঝতে পারা।

৯| নেটওয়ার্ক তৈরি করা _ সঠিক মানুষের সঙ্গে সম্পর্ক গড়ে তোলা।

১০| মানষিক দৃঢ়তা _ ব্যর্থতা, প্রত্যাখান বা কষ্ট থেকে আবার উঠে দাঁড়ানোর মনোবল থাকা।

১১| টাইম ম্যানেজমেন্ট করতে জানা _ সময়ের সঠিক ব্যবহার করা।

১২| নিজের মধ্যে সৎ সাহস রাখা - মানে ভুল'কে ভুল আর ঠিক'কে বলতে পারা।

১৩| আত্মরক্ষা করতে পারা _ নিজের ও পরিবারের নিরাপত্তা বিষয় চতুর থাকা।

১৪| ডিজিটাল দক্ষতা _ প্রযুক্তি ও AI ব্যবহার করতে জানা।

১৫| ক্রিটিক্যাল থিংকিং _ সবকিছু যাচাই করে সিদ্ধান্ত নেওয়া এবং অন্ধ ভাবে কাউকে বিশ্বাস না করা।

১৬| Survival skill _ জরুরি ও কঠিন পরিস্থিতিতে নিজেকে টিকিয়ে রাখতে পারা।

১৭| উদ্যোগী হওয়ার _ সুযোগের অপেক্ষা না করে, নিজে থেকে কাজ শুরু করা।

১৮| স্বনির্ভরতা _ নিজের প্রয়োজন নিজে পূরণ করতে শেখা।

১৯| চরিত্র গঠনের দক্ষতা _ সততা, নীতি এবং আত্মসম্মান বজায় রাখা।

২০| সমস্যা আসার আগেই তা অনুমান করতে পারার দক্ষতা।

01/06/2026

আত্ম-উন্নয়নের ২০টি কার্যকর নিয়ম যেগুলো অভ্যাস গঠন করলে জীবন উন্নয়ন সম্ভব

১. প্রতিদিন আত্মবিশ্লেষণ করুন
দিন শেষে ১০ - ১৫ মিনিট সময় নিয়ে ভাবুন -আজ কী ভালো করলেন, কোথায় ভুল হলো, কাল কীভাবে ভালো করা যায়। এই অভ্যাস আপনাকে ধীরে ধীরে পরিণত মানুষ বানাবে।

২. ছোট লক্ষ্য নির্ধারণ করুন
একসাথে সব পরিবর্তন সম্ভব নয়। ছোট ছোট লক্ষ্য ঠিক করুন এবং সেগুলো পূরণে মনোযোগ দিন। ছোট সফলতা বড় আত্মবিশ্বাস তৈরি করে।

৩. সকালের সময় নিজের জন্য রাখুন
ঘুম থেকে উঠে অন্তত ৩০ মিনিট মোবাইল ব্যবহার না করে দোয়া, বই পড়া বা পরিকল্পনায় সময় দিন। সকালের শুরু ভালো হলে পুরো দিন ভালো যায়।

৪. নিয়মিত বই পড়ার অভ্যাস গড়ুন
বই মানুষের চিন্তাধারা বদলে দেয়। প্রতিদিন অল্প হলেও পড়ুন। জ্ঞান বাড়লে আত্মমূল্যবোধও বাড়ে।

৫. নেতিবাচক মানুষ এড়িয়ে চলুন
সব সময় হতাশা ছড়ায় এমন মানুষের সাথে থাকলে নিজের ভেতরের শক্তি নষ্ট হয়ে যায়। ভালো চিন্তার মানুষ বেছে নিন।

৬. ইতিবাচক Self-talk করুন
নিজেকে বলুন— “আমি পারবো”, “আমি চেষ্টা করছি”, “আমি উন্নতি করছি”। নিজের সাথে আপনার কথাবার্তাই আপনাকে গড়ে বা ভাঙে।

৭. সময়ানুবর্তী হোন
সময়মতো ঘুম, সময়মতো কাজ—এই শৃঙ্খলাই সফল মানুষের পরিচয়।

৮. প্রতিদিন নতুন কিছু শেখার চেষ্টা করুন
নতুন স্কিল, নতুন তথ্য বা নতুন অভ্যাস—শেখা থেমে গেলে উন্নয়নও থেমে যায়।

৯. তুলনা করা বন্ধ করুন
আপনার জীবন আপনার, অন্যের জীবন অন্যের। তুলনা নয়, নিজের আগের অবস্থার চেয়ে আজ একটু ভালো হওয়াই লক্ষ্য হওয়া উচিত।

১০. ব্যর্থতাকে শিক্ষা হিসেবে নিন
ভুল মানেই শেষ নয়। ব্যর্থতা আপনাকে শেখায় কীভাবে আরও শক্ত হওয়া যায়।

১১. দৈনিক কাজের তালিকা তৈরি করুন
To-Do List আপনাকে অগোছালো জীবন থেকে গুছানো জীবনে নিয়ে যায়।

১২. কৃতজ্ঞতা চর্চা করুন
যা নেই তার জন্য কষ্ট না করে যা আছে তার জন্য কৃতজ্ঞ থাকুন। এতে মন শান্ত হয়।

১৩. শরীরচর্চা ও হাঁটার অভ্যাস করুন
শরীর ভালো থাকলে মনও ভালো থাকে। সুস্থ শরীর আত্মউন্নয়নের বড় শক্তি।

১৪. কথা বলার দক্ষতা বাড়ান
শান্ত, স্পষ্ট ও ভদ্রভাবে কথা বলা একজন মানুষের ব্যক্তিত্বকে উজ্জ্বল করে।

১৫. ভয়কে এড়িয়ে নয়, মোকাবিলা করুন
ভয়কে জয় করলেই আত্মবিশ্বাস জন্মায়।

১৬. সোশ্যাল মিডিয়ার ব্যবহার সীমিত করুন
অতিরিক্ত স্ক্রলিং সময় নষ্ট করে এবং মন দুর্বল করে।

১৭. আদর্শ মানুষদের জীবনী পড়ুন
তাদের সংগ্রাম আপনাকে অনুপ্রাণিত করবে।

১৮. ভুল হলে ক্ষমা চাইতে শিখুন
এতে সম্মান কমে না, বরং চরিত্র বড় হয়।

১৯. নিজের জন্য সময় রাখুন (Me Time)
নিজেকে বুঝতে একা থাকা জরুরি।

২০. দোয়া ও আত্মশুদ্ধি চর্চা করুন
আত্মউন্নয়ন শুধু বাহ্যিক নয়, ভেতরের পরিশুদ্ধতাই আসল উন্নয়ন।
©Nabeen Arif
#শেয়ার ゚

01/06/2026

বাংলাদেশ থেকে export করতে গেলে সবাই RMG-র কথা বলে।

কিন্তু আমি আজকে বলব সেই ক্যাটাগরিগুলোর কথা — যেগুলো এখনও underexplored, কিন্তু global demand আছে, margin আছে, আর competition কম।

২০২৪-২৫ এ যে export categories তে opportunity সবচেয়ে বেশি:

১. Processed Agro Products আমাদের হিমায়িত শাকসবজি, frozen fish, dried fruits — EU আর Middle East এ এর demand বাড়ছে। কিন্তু বেশিরভাগ exporter এখনও raw material পাঠাচ্ছে। Value addition করলেই margin ৩-৪ গুণ বাড়ে।

Real example: একটা কেজি কাঁচা হিলশা vs processed/packed হিলশা — price difference ৪০% থেকে ১৫০%+ পর্যন্ত।

২. Leather Goods (Finished) আমরা raw leather export করি, India সেটা দিয়ে bag বানিয়ে EU তে ৫ গুণ দামে বেচে। এই gap এ opportunity আছে। Finished leather goods এ আমাদের cost advantage এখনও আছে, কিন্তু window বন্ধ হয়ে আসছে।

৩. Handmade & Artisan Products (Jute, Nakshi, Craft) Etsy, Amazon Handmade, Faire — এই platforms এ বাংলাদেশি products এর ক্রেজ আছে। কিন্তু সঠিক packaging, branding আর digital presence ছাড়া এই market reach করা যাচ্ছে না।

৪. Light Engineering Products এটা অনেকেই জানে না — Bangladesh থেকে bicycle parts, small machinery components এখন export হচ্ছে। এই sector এ EPB এর সাপোর্টও আছে।

তাহলে কেন সবাই এগুলো করছে না?

কারণ তিনটা:

→ Market intelligence নেই। কোন দেশে কোন product এ import duty কম, কোন HS code এ GSP benefit পাওয়া যায় — এই data নিয়ে কাজ করার culture নেই।

→ Compliance gap। EU এখন carbon footprint, sustainability certification, food safety standard — এগুলো mandatory করছে। Preparation না থাকলে shipment block হয়।

→ Buyer connection এর সঠিক method জানা নেই। Cold email করলেই buyer আসে না। LinkedIn outreach, trade fair presence, B2B platform strategy — এগুলো একটা system।

Export মানে শুধু product পাঠানো না।

Export মানে একটা complete system — sourcing, compliance, pricing, logistics, buyer relationship।

যে এই system টা বোঝে, সে-ই টিকে থাকে।

আপনার কোন category নিয়ে interest আছে? Comment এ জানাতে পারেন।

26/05/2026

⚖️ জমি নিয়ে দেওয়ানী মামলা শুরু করতে যা যা করতে হয় — সহজ আইনি গাইড
বাংলাদেশে জমি সংক্রান্ত বিরোধ সবচেয়ে বেশি দেখা যায় এমন আইনি সমস্যাগুলোর একটি। অনেকেই বুঝতে পারেন না—একটি দেওয়ানী মামলা (Civil Suit) শুরু করতে কী কী ধাপ অনুসরণ করতে হয়। ফলে ভুল সিদ্ধান্ত, অসম্পূর্ণ কাগজপত্র কিংবা ভুল আইনি পদক্ষেপের কারণে মামলা দুর্বল হয়ে পড়ে।

নিচে সহজ ভাষায় ধাপে ধাপে তুলে ধরা হলো—

🔹 ১. প্রথমে বিরোধের প্রকৃতি নির্ধারণ করুন

সবার আগে বুঝতে হবে বিরোধটি কী ধরনের। যেমনঃ

▪️ মালিকানা নিয়ে বিরোধ
▪️ জমির দখল সংক্রান্ত সমস্যা
▪️ সীমানা বিরোধ
▪️ উত্তরাধিকার নিয়ে বিরোধ
▪️ ভুয়া বা জাল দলিল
▪️ অংশীদারদের মধ্যে বণ্টন সমস্যা

বিরোধের ধরন অনুযায়ী মামলার প্রকৃতি নির্ধারিত হয়। যেমন—Title Suit, Partition Suit, Declaration Suit, Permanent Injunction ইত্যাদি।

📖 রেফারেন্সঃ
দেওয়ানী কার্যবিধি, ১৯০৮ (Code of Civil Procedure, 1908)

🔹 ২. প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করুন

জমির মামলার মূল ভিত্তি হলো ডকুমেন্ট। সাধারণত যেসব কাগজ প্রয়োজন হয়—

▪️ রেজিস্ট্রি দলিল (Sale Deed)
▪️ খতিয়ান (CS/SA/RS/BS)
▪️ নামজারি বা Mutation
▪️ খাজনার দাখিলা
▪️ মৌজা ম্যাপ
▪️ পর্চা/রেকর্ড
▪️ পূর্বের মামলা বা ডিক্রির কপি (যদি থাকে)

⚠️ অসম্পূর্ণ বা ভুল কাগজপত্র মামলা দুর্বল করে দিতে পারে।

📖 রেফারেন্সঃ
Evidence Act, 1872
Registration Act, 1908

🔹 ৩. অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ নিন

জমি সংক্রান্ত মামলা অত্যন্ত টেকনিক্যাল। তাই নিজে সিদ্ধান্ত না নিয়ে একজন অভিজ্ঞ আইনজীবীর সঙ্গে পরামর্শ করা জরুরি।

তিনি নির্ধারণ করবেন—

▪️ কোন আদালতে মামলা হবে
▪️ কী ধরনের মামলা উপযুক্ত
▪️ মামলার শক্তি ও দুর্বলতা
▪️ কোন প্রমাণ সবচেয়ে গুরুত্বপূর্ণ

⚖️ ভুল কোর্টে মামলা করলে মামলা খারিজও হতে পারে।

🔹 ৪. ওকালতনামা (Vakalatnama) প্রদান

আইনজীবীকে আপনার পক্ষে আদালতে প্রতিনিধিত্ব করার ক্ষমতা দিতে ওকালতনামা প্রদান করতে হয়।

এটি ছাড়া আইনজীবী আনুষ্ঠানিকভাবে আপনার পক্ষে কার্যক্রম পরিচালনা করতে পারেন না।

📖 রেফারেন্সঃ
Legal Practitioners and Bar Council Rules

🔹 ৫. Plaint/আর্জি প্রস্তুত করা

আইনজীবী আপনার তথ্য ও কাগজপত্র অনুযায়ী Plaint (আর্জি) প্রস্তুত করবেন।

এতে সাধারণত উল্লেখ থাকে—

▪️ মামলার পক্ষগুলোর নাম ও ঠিকানা
▪️ ঘটনার পূর্ণ বিবরণ
▪️ জমির বিবরণ
▪️ আপনার দাবি (Relief Sought)
▪️ আইনি ভিত্তি ও প্রমাণ

📖 রেফারেন্সঃ
Order VII, Code of Civil Procedure, 1908

🔹 ৬. কোর্ট ফি ও স্ট্যাম্প প্রদান

মামলার প্রকৃতি ও দাবির পরিমাণ অনুযায়ী নির্ধারিত কোর্ট ফি ও স্ট্যাম্প জমা দিতে হয়।

⚠️ প্রয়োজনীয় কোর্ট ফি ছাড়া মামলা গ্রহণযোগ্য হয় না।

📖 রেফারেন্সঃ
Court Fees Act, 1870

🔹 ৭. আদালতে মামলা দায়ের (Filing)

সব কাগজপত্র ও আনুষ্ঠানিকতা সম্পন্ন হলে মামলা সংশ্লিষ্ট দেওয়ানী আদালতে দাখিল করা হয়।

আদালত মামলা গ্রহণ করলে একটি Case Number প্রদান করা হয়।

🔹 ৮. সমন জারি (Summons/Notice)

মামলা গ্রহণের পর আদালত বিবাদী পক্ষের কাছে সমন পাঠান।

এরপর শুরু হয় মামলার আনুষ্ঠানিক বিচারিক কার্যক্রম।

📖 রেফারেন্সঃ
Order V, Code of Civil Procedure, 1908

📌 গুরুত্বপূর্ণ সতর্কতা

✅ কখনোই অসম্পূর্ণ কাগজ নিয়ে মামলা করবেন না
✅ মিথ্যা তথ্য দিলে মামলা দুর্বল হয়ে যায়
✅ জমির কাগজ ভালোভাবে যাচাই করুন
✅ অভিজ্ঞ ও বিশ্বস্ত আইনজীবী নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ
✅ মামলা করার আগে সম্ভব হলে সমঝোতার সুযোগ বিবেচনা করুন

জমি সংক্রান্ত মামলা অনেক সময় দীর্ঘমেয়াদি ও জটিল হতে পারে। তাই শুরু থেকেই সঠিক আইনি পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি। আইন অনুযায়ী যথাযথভাবে এগোলে নিজের অধিকার রক্ষা করা অনেক সহজ হয়।

📌 আইন জানুন, সচেতন থাকুন।
📌 পোস্টটি শেয়ার করে টাইমলাইনে রেখে দিন—ভবিষ্যতে কাজে লাগতে পারে।

26/05/2026

যেসব কাজ কখনো করবেন না_

★ মালিক বানানোর ইচ্ছা না থাকলে একক বা যৌথভাবে অন্য কারো নামে জমি কিনবেন না, ক্রয়ের সব টাকা আপনি দিলেও, আইনত সেও তখন মালিক!

★ পিতা-মাতা জীবিত অবস্থায় তাদের জমির উপর ঘর বানাবেন না, কারন তারা মারা যাবার পর অন্য অংশীদারেরা এসে আপনার টাকায় বানানো বাড়ির ভাগ দাবী করতে পারবে।

★ পিতা-মাতা জীবিত অবস্থায় তাদের বাড়ী নিজের টাকায় বড় করবেন না, সবাইকে দেয়ার জন্য করলে ঠিক আছে, কেবল নিজে পাবেন ভেবে করলে সেটা ছাগলের তিন নাম্বার বাচ্চার মত কাজ হবে।

★ নিজের অংশে অন্য কোন শরীককে বসত করতে দেবেন না, বিশেষ করে সে যদি ভাদাইম্মা টাইপ হয়, আর তার যদি একাধিক ছেলে থাকে, আর যদি একই সাথে আপনার কেবল মেয়ে সন্তান থাকে, সম্পত্তি বেহাতের জন্য এর চেয়ে ডেডলি কম্বিনেশন আর হয়না!

★ যাকে উঠাতে পারবেন না, এমন কাউকে গ্রামের বাড়িতে বসাবেন না।

★ লাস্ট কিন্তু সবচাইতে গুরুত্বপূর্ণ, বাবা-মা আপনাকে সম্পত্তি বেশী দেবে বা কেবল আপনাকেই দেবে, এটা কখনো বিশ্বাস করবেন না!

(Repost)

আমরা অনেকেই Claude বা ChatGPT ব্যবহার করি, কিন্তু এগুলোর আসল ক্ষমতা সম্পর্কে আমাদের ধারণা খুব সীমিত। Anthropic তাদের 'An...
24/05/2026

আমরা অনেকেই Claude বা ChatGPT ব্যবহার করি, কিন্তু এগুলোর আসল ক্ষমতা সম্পর্কে আমাদের ধারণা খুব সীমিত। Anthropic তাদের 'Anthropic Academy'-তে এমন কিছু কোর্স এনেছে যা সাধারণ ইউজার থেকে শুরু করে ডেভেলপার সবার জন্যই দরকারি। নিচে আপনার প্রয়োজন অনুযায়ী সেরা কোর্সগুলো গুছিয়ে দিচ্ছি:

১. একদম নতুনদের জন্য (Beginners):

- Claude 101: আপনি যদি এখনো গুগল সার্চের মতো Claude ব্যবহার করেন, তবে এই কোর্সটি আপনার জন্য। এর কোর ফিচারগুলো শিখুন: https://anthropic.skilljar.com/claude-101
- AI Fluency (Framework & Foundations): শুধু এআই ব্যবহার করা নয়, এআই-এর সাথে কীভাবে চিন্তা করতে হয় তা শিখুন:
https://anthropic.skilljar.com/ai-fluency-framework

২. যারা প্রো-লেভেলে যেতে চান (Power Users):

- Introduction to Agent Skills: বারবার একই কমান্ড না দিয়ে Reusable Instructions' বা 'Skills' তৈরি করা শিখুন: https://anthropic.skilljar.com/introduction-to-agent-skills
- Claude Code in Action: আপনি যদি ডেভেলপার হন, তবে কোডিং ওয়ার্কফ্লোকে কয়েক গুণ দ্রুত করতে এটি মাস্ট: https://anthropic.skilljar.com/claude-code-in-action

৩. শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য:

- AI Fluency for Students: ক্যারিয়ার এবং একাডেমিক লাইফে এআই-কে সেরা বন্ধু বানাতে এটি শিখুন:
https://anthropic.skilljar.com/ai-fluency-for-students
- AI Fluency for Educators: শিক্ষক বা প্রশিক্ষক হিসেবে এআই-এর সাথে খাপ খাইয়ে নিতে এই কোর্সটি অনন্য:
https://anthropic.skilljar.com/ai-fluency-for-educators
- Teaching AI Fluency: অন্যদের শেখানোর দক্ষতা তৈরি করতে এই কোর্সটি ট্রাই করুন: https://anthropic.skilljar.com/teaching-ai-fluency

৪. প্রফেশনাল ও ব্যবসার জন্য:

- AI Fluency for Nonprofits: বাজেটের সীমাবদ্ধতার মধ্যে কীভাবে এআই দিয়ে ইমপ্যাক্ট বাড়ানো যায় তা শিখুন:
https://anthropic.skilljar.com/ai-fluency-for-nonprofits
- Claude with Google Cloud Vertex AI: গুগল ক্লাউড ব্যবহার করলে এন্টারপ্রাইজ লেভেলে Claude ডেপ্লয় করতে শিখুন:
https://anthropic.skilljar.com/claude-with-google-vertex
- Claude with Amazon Bedrock: আপনি যদি AWS ব্যবহারকারী হন, তবে Claude কে প্রোডাকশনে নিতে এই কোর্সটিই সেরা:
https://anthropic.skilljar.com/claude-in-amazon-bedrock

৫. অ্যাডভান্স ডেভেলপারদের জন্য:

- Model Context Protocol (Advanced Topics): যারা এআই অ্যাপ্লিকেশন বিল্ড করছেন, তাদের জন্য অ্যাডভান্স লেভেলের এই কোর্সটি মাস্ট: https://anthropic.skilljar.com/model-context-protocol-advanced-topics

এই সবগুলো কোর্স ফ্রি এবং কোর্স শেষে সার্টিফিকেটও পাচ্ছেন, যা আপনার সিভি বা লিংকডইন প্রোফাইলে ভ্যালু অ্যাড করবে। দামী কোর্সের পেছনে না ছুটে আজই এই রিসোর্সগুলো কাজে লাগান।

পোস্টটি সেভ করে রাখুন, যাতে আপনার সুবিধামতো একে একে কোর্সগুলো শেষ করতে পারেন। আর আপনার পরিচিত কোনো বন্ধু বা কলিগ যদি ক্যারিয়ারে এআই এর ব্যবহার বাড়াতে চায়, তবে
তাকেও এটি শেয়ার করতে ভুলবেন না!

Learn to build with Claude through Anthropic's comprehensive courses and training programs.

22/05/2026

25 বছর হওয়ার আগেই এই 25 টা স্কিল শিখে রাখুন_

১| Communication skill_ সুন্দরভাবে কথা বলা ও নিজের মত করে প্রকাশ করা।

২| Self-Confidence_ নিজেকে বিশ্বাস করতে শিখা।

৩| Time management_ সময়ের সঠিক ব্যবহার করা।

৪| Money Management _ টাকা সঞ্চয় ও আয় বুঝে ব্যয় করতে শেখা।

৫| Emotional control _ নিজের রাগ, কষ্ট এবং চাপ সামলাতে পারা।

৬| Problem solving _ যেকোনো সমস্যা ঠান্ডা মাথায় সমাধান করা।

৭| Decision Making _ দ্রত ও সঠিক সিদ্ধান্ত নিতে পারা।

৮| Public Speaking _ মানুষের সামনে আত্মবিশ্বাসের সাথে কথা বলার দক্ষতা।

৯| Digital skill _ Content writing, video editing etc.

১০| Writing skill_ সুন্দর ভাবে লেখা।

১১| Listening skill _ মন দিয়ে অন্যের কথা শোনা।

১১| Networking _ ভালো সম্পর্ক তৈরি করা।

১২| Nagotiation skill _ কথা বলে পরিস্থিতি সামলানো।

১৩| Leadership skill _ মানুষকে গাইড করা।

১৪| Self-discipline_ নিজের নিয়ম মেনে চলা।

১৫| Stress Management _ নিজের মানষিক চাপ নিয়ন্ত্রন করতে পারা।

১৬| Critical Thinking _ সবকিছু ভেবে চিন্তে বিচার করা।

১৭| Fitness and self-care শরীর ও নিজের যত্ন নেওয়া।

১৮| Adaptability _ নতুন পরিস্থিতির সাথে মানিয়ে নিতে পারা।

১৯| Creativity _ নতুন নতুন আইডিয়া ভাবা।

২০| Marketing skill _ নিজের কাজ বা ট্যালেন্ট তুলে ধরা।

২১| Patience _ ধৈর্য ধরে এগিয়ে যাওয়া।

২২| Learning mindset _ সবসময় নতুন কিছু শেখার চেষ্টা থাকা।

২৩| Conflict handling _ ঝগড়া বা তর্ক শান্ত ভাবে সামলাতে পারা।

২৪| Personal branding _ নিজেকে সুন্দর ভাবে উপস্থাপন করা।

২৫| Consistency _ নিয়মিত নিজের কাজ চালিয়ে যাওয়া।

👉 আপনার মতে এই স্কিল গুলোর মধ্যে কোনটা বেশি শেখা উচিৎ?👀

16/05/2026

১৪ টি মানি রুল যা পুরো জীবনটাকেই বদলে দিতে পারে!

অধিকাংশ মানুষ সারাজীবন টাকা আয় করার চেষ্টা করে। কিন্তু খুব কম মানুষ আসলে বুঝতে পারে ওয়েলথ তৈরি হয় কোথায়।

কারণ ওয়েলথ শুধু ব্যাংক ব্যালেন্সের নাম না; এটা আসলে মাইন্ডসেট, ডিসিশন মেকিং, ইমোশনাল কন্ট্রোল এবং লং টার্ম থিংকিং এর ফল।

একজন মানুষ মাসে ৫০ হাজার টাকা আয় করেও ফিন্যান্সিয়ালি ফ্রি হতে পারে, আবার কেউ ৫ লাখ টাকা আয় করেও সারাজীবন ছুটতে থাকতে পারে। পার্থক্যটা ইনকামে না, পার্থক্যটা মূলত মানি রুলস এ।

এই ১৪টি রুল শুধু টাকা বানানোর নিয়ম না, এগুলো এমন কিছু শক্তিশালী মেন্টাল ফ্রেমওয়ার্ক, যা একজন মানুষকে ব্রোক মাইন্ডসেট থেকে ওয়েলথ মাইন্ডসেট এ নিয়ে যায়।

১. আয় না, টিকে থাকা টাকা মানুষকে ধনী বানায়

মানুষ সাধারণত ভাবে বেশি আয় করলেই ধনী হওয়া যায়। বাস্তবে ধনী হয় সেই মানুষ, যে নিজের আয় থেকে ফিউচার তৈরি করতে পারে।

প্রথম টাকা হাতে পাওয়ার পর অধিকাংশ মানুষ ইমোশনালি স্পেন্ড করা শুরু করে। কারণ তারা টাকার মাধ্যমে সমাজে নিজের একটি নতুন আইডেন্টিটি কিনতে চায়; যেমন নতুন ফোন, ব্র্যান্ডেড পোশাক কিংবা লাক্সারি লাইফস্টাইল। বাইরে থেকে এগুলোকে সাকসেস মনে হলেও ভেতরে ভেতরে এগুলো ফিউচার ওয়েলথকে ধ্বংস করে দেয়।

টাকা অনেকটা বীজের মতো। আপনি চাইলে সেটা এখনই খেয়ে ফেলতে পারেন, আবার চাইলে মাটিতে পুঁতে ভবিষ্যতের এক বিশাল বন তৈরি করতে পারেন।

ওয়েলথি মানুষরা শুরুতে লাইফস্টাইল আপগ্রেড না করে অ্যাসেট আপগ্রেড করে। কারণ তারা জানে, আর্লি মানি কনজাম্পশন ভবিষ্যতের ফ্রিডমকে চিরতরে মেরে ফেলে।

এখানেই ডিলেইড গ্র্যাটিফিকেশন আপনার সুপারপাওয়ার হয়ে দাঁড়ায়। আজকে সামান্য স্যাক্রিফাইস করা মানে ফিউচারে এক বিশাল মাল্টিপ্লায়ার ইফেক্ট পাওয়া।

২. আগে নিজেকে পে করুন

গরিব মানুষ সময় দিয়ে টাকা বাঁচায়, আর ধনী মানুষ টাকা দিয়ে সময় বাঁচায়। এই একটা লাইন পুরো ওয়েলথ সাইকোলজি এক্সপ্লেইন করে দেয়।

যখন একজন মানুষ লন্ড্রি, ছোটখাটো কাজ বা আননেসেসারি অপারেশনাল টাস্কে নিজের মূল্যবান এনার্জি শেষ করে ফেলে, তখন তার ব্রেইন স্ট্র্যাটেজিক চিন্তা করার ক্যাপাসিটি হারিয়ে ফেলে। সে তখন শুধু সারভাইভ মোডে বেঁচে থাকে।

যে মানুষ নিজের সময় কিনতে শেখে, সে জীবনে লেভারেজ তৈরি করে। কারণ ফ্রি টাইম মানেই শুধু বিশ্রাম না; ফ্রি টাইম মানে নতুন স্কিল শেখা, নতুন বিজনেস মডেল চিন্তা করা, নেটওয়ার্ক বিল্ড করা এবং হাই ভ্যালু ডিসিশন নেওয়া।

আজকের ক্রিয়েটর ইকোনমি, ফ্রিল্যান্সিং কিংবা স্টার্টআপ ওয়ার্ল্ডে সবচেয়ে বড় কারেন্সি হলো কগনিটিভ এনার্জি। যার মেন্টাল ব্যান্ডউইথ যত বেশি, তার আর্নিং পটেনশিয়াল তত বেশি।

তাই নিজের গ্রোথে ইনভেস্ট করা বোকামি না, এটা হলো এক ধরনের ইকোনমিক ইন্টেলিজেন্স।

৩. ফোকাস ছাড়া বড় ওয়েলথ তৈরি হয় না

আজকের জেনারেশন ডাইভার্সিফিকেশনকে এক ধরনের ইন্টেলিজেন্স ভাবে। সবাই একসাথে ১০টা জিনিস করতে চায়, ইউটিউব, ক্রিপ্টো, এজেন্সি, ড্রপশিপিং, স্টক মার্কেট এবং পার্সোনাল ব্র্যান্ড।

প্রবলেম হলো, ওয়েলথ সাধারণত আসে কনসেন্ট্রেশন থেকে; আর ডাইভার্সিফিকেশন আসে মূলত তৈরি হওয়া ওয়েলথকে প্রোটেক্ট করার জন্য।

একটি ম্যাগনিফাইং গ্লাস যখন সূর্যের আলোকে একটি নির্দিষ্ট বিন্দুতে ফোকাস করে, তখনই কেবল সেখানে আগুন জ্বলে। মানুষের স্কিল এবং ক্যারিয়ারও ঠিক তেমন।

যে মানুষ একটি নির্দিষ্ট স্কিলে ওয়ার্ল্ড ক্লাস হয়ে যায়, মার্কেট তাকে কখনো ইগনোর করতে পারে না। তখন সব সেরা অপরচুনিটিজ তার কাছে নিজে থেকে আসে।

বাইরে থেকে লোকে একে লাক মনে করলেও বাস্তবে এটা হলো ফোকাসড রিপিটেশন এর এক অনন্য রিওয়ার্ড। প্রথম মিলিয়ন সাধারণত ফোকাস থেকেই আসে, এক্সপ্যানশন আসে অনেক পরে।

৪. ইমার্জেন্সি প্ল্যান না থাকলে অ্যাম্বিশন ভয় তৈরি করে

অধিকাংশ মানুষ জীবনে বড় ডিসিশন নিতে ভয় পায়, কারণ তাদের কোনো শক্তিশালী ব্যাকআপ সিস্টেম নেই।

যে এন্ট্রেপ্রেনারের কোনো ইমার্জেন্সি ফান্ড নেই, সে কখনো ব্যবসায় অ্যাগ্রেসিভ মুভ নিতে পারবে না। কারণ তার প্রতিটা ডিসিশন হবে আদতে ফিয়ার ড্রিভেন বা ভয় দ্বারা নিয়ন্ত্রিত।

বিজনেস আর লাইফ, দুই জায়গাতেই একটি শক্তিশালী ইমারজেন্সি প্ল্যান তৈরি রাখা দরকার।

প্লেনের পাইলট যেমন ইমার্জেন্সি প্রোটোকল ভালো করে জানেন, তেমনি ফিন্যান্সিয়ালি স্মার্ট মানুষও জানেন যদি সবকিছু কলাপ্স করে, তবে তার নেক্সট মুভ কী হবে। এই ক্ল্যারিটি মনের ভীতি কমায়; আর মনের ভয় কমলে কাজের এক্সিকিউশন স্পিড বহুগুণ বেড়ে যায়।

৫. টাকা জমিয়ে না, সার্কুলেট করে ওয়েলথ তৈরি হয়

অনেক মানুষ শুধু টাকা সেভ করে, কিন্তু তা সঠিক জায়গায় ইনভেস্ট করে না। এটা অনেকটা নদীর পানি আটকে রাখার মতো; ফ্লো বন্ধ হয়ে গেলে সেই পানি একসময় নষ্ট হতে শুরু করে।

মানি ভেলোসিটি হলো ওয়েলথ সৃষ্টির একটি অত্যন্ত পাওয়ারফুল কনসেপ্ট। টাকা যখন মার্কেটে সার্কুলেট হয়, তখন নতুন রিলেশনশিপ তৈরি হয়, নতুন অপরচুনিটি আসে এবং প্রতিনিয়ত লার্নিং তৈরি হয়।

যে মানুষ নিজের স্কিল, টিম, বিজনেস কিংবা ইনভেস্টমেন্টে সঠিক উপায়ে টাকা ব্যবহার করে, সে আসলে নিজের একটি ফিউচার আর্নিং ইঞ্জিন তৈরি করে।

অন্যদিকে, শুধু সেভিংস অ্যাকাউন্টে টাকা রেখে দিলে তা সাময়িক সাইকোলজিক্যাল সিকিউরিটি দিলেও কখনো এক্সপোনেনশিয়াল গ্রোথ দেয় না।

৬. স্মার্ট রিস্ক ছাড়া বড় ওয়েলথ আসে না

জিরো রিস্ক লাইফ দেখতে খুব সেফ মনে হতে পারে, কিন্তু লং টার্মে এটি অত্যন্ত ডেঞ্জারাস। কারণ ইনফ্লেশন, কম্পিটিশন এবং চেঞ্জিং ইকোনমি আপনাকে যেকোনো উপায়ে রিস্কের মধ্যেই ফেলবে।

সাকসেসফুল মানুষ কখনো ব্লাইন্ড রিস্ক নেয় না, তারা মূলত অ্যাসিমেট্রিকাল রিস্ক নেয়। অর্থাৎ যেখানে ডাউনসাইড লিমিটেড, কিন্তু আপসাইড হিউজ। অর্থাৎ হারালে কতটুকু টাকা হারাবেন আপনি জানেন, কিন্তু যদি কোন ভাবে জিতে যান তাহলে এক্সপোনেন্সিয়াল গ্রোথ ইনশিউর করতে পারবেন।

যেমন নতুন একটি স্কিল শেখার জন্য টাকা খরচ করা; সব চেয়ে খারাপ হতে পারে কিছু টাকা গেল এবং আপনি কিছুই শিখলেন না, বেস্ট কেস হতে পারে , সেটা আপনার পুরো ক্যারিয়ার বদলে দিল।

৭. আপনার মানি বিলিফ আপনার ইনকাম ডিসাইড করে

যদি আপনি ভেতরে ভেতরে বিশ্বাস করেন ধনী মানুষরা খারাপ, বা স্বার্থপর হয়, তবে আপনার সাবকনশাস মাইন্ড কখনো আপনাকে ধনী হতে দেবে না। কারণ মানুষ কখনো নিজের আইডেন্টিটির বিরুদ্ধে গিয়ে কাজ করতে পারে না।

অনেক মানুষ কনশাসলি ওয়েলথ চায়, কিন্তু সাবকনশাসলি ওয়েলথকে ভয় পায়; যার কারণে তারা নিজেরাই নিজেদের সেলফ সাবোটাজ করে বসে। এটা অনেকটা গাড়ির অ্যাক্সিলারেটর আর ব্রেক একসাথে চেপে ধরার মতো।

আপনার মনের ভেতরের এই মানি স্টোরি রিরাইট করা জরুরি। টাকা মোটেও খারাপ কিছু না, টাকা হলো আসলে একটি শক্তিশালী অ্যাম্পলিফায়ার।

ভালো মানুষের হাতে টাকা গেলে তার ইমপ্যাক্ট বাড়ে, আর খারাপ মানুষের হাতে গেলে ড্যামেজ বাড়ে।

৮. লাইফস্টাইল ক্রিপ হলো সাইলেন্ট ফিন্যান্সিয়াল ডিজিজ

ইনকাম বাড়ার সাথে সাথে নিজের লাইফস্টাইলকে আনুপাতিক হারে বাড়িয়ে ফেলাই হলো লাইফস্টাইল ক্রিপ।

প্রথমে একটি নতুন ফোন, তারপর আরও বেটার অ্যাপার্টমেন্ট, তারপর লাক্সারি কার, তারপর এক্সপেনসিভ ভ্যাকেশন। একসময় দেখা যায় ইনকাম বহুগুণ বাড়লেও জীবনের আসল ফ্রিডম বিন্দুমাত্র বাড়ে না, বরং উল্টো ডিপেন্ডেন্সি বাড়ে।

রিয়েল ওয়েলথ তখনই তৈরি হয়, যখন ইনকাম বাড়লেও নিজের স্পেন্ডিং ডিসিপ্লিন পুরোপুরি কন্ট্রোলড থাকে। কারণ আপনার জমানো এই সারপ্লাস ক্যাশই ভবিষ্যতে নতুন অ্যাসেট তৈরি করবে।

ধনী মানুষরা অনেক সময় খুব সিম্পল জীবন বেছে নেয়, কারণ তারা ভালো করেই জানে, স্ট্যাটাস টেম্পোরারি, কিন্তু ফ্রিডম পার্মানেন্ট।

৯. পার্সোনাল লাইফ কেও বিজনেস এর মতো ম্যানেজ করতে হয়

অধিকাংশ মানুষ নিজের ফিন্যান্সিয়াল লাইফ ট্র্যাক করে না, তাই তারা পুরোপুরি ইমোশনালি টাকা খরচ করে ফেলে।

কিন্তু ওয়েলথ কনশাস মানুষ সবসময় নিজের পার্সোনাল P&L ( Profit and Loss) মেইনটেইন করে। কত ইনকাম হলো, কত এক্সপেন্স হলো, কোথায় লিকেজ হচ্ছে এবং কোথায় নতুন ইনভেস্টমেন্ট অপরচুনিটি আছে, তার সবকিছু তারা পুঙ্খানুপুঙ্খভাবে ট্র্যাক করে।

আপনার জীবনও এক ধরনের বিজনেস। যদি বিজনেসের ক্যাশফ্লো ঠিকমতো ম্যানেজ না করেন, তবে বিজনেস যেমন কলাপ্স করবে, লাইফের ক্ষেত্রেও ঠিক তাই হবে।

সঠিক মানি অ্যাওয়ারনেস ছাড়া ওয়েলথ তৈরি করা ইমপসিবল।

১০. একা বড় হওয়া যায় না

অনেক এন্ট্রেপ্রেনার ভেতরে ভেতরে সিক্রেটলি ভয় পায় নিজের চেয়ে ট্যালেন্টেড মানুষকে হায়ার করতে; কারণ তারা ভাবে, এই টিম মেম্বাররা হয়তো একসময় তাদের ছেড়ে চলে যাবে। কিন্তু ব্যবসায় অ্যাভারেজ মানুষ হায়ার করলে পুরো কোম্পানিই একসময় অ্যাভারেজ হয়ে যায়।

মনে রাখবেন, স্ট্রং মানুষ সবসময় স্ট্রং মানুষকে অ্যাট্র্যাক্ট করে।

আপনি যদি আপনার টিম, ফ্যামিলি কিংবা নেটওয়ার্ককে গ্রো করতে সাহায্য করেন, তবে তারা একসময় আপনার নিজের গ্রোথের বড় মাল্টিপ্লায়ার হয়ে দাঁড়াবে।

ওয়েলথ কখনো সলো গেম না, এটা হলো একটি পিওর ইকোসিস্টেম গেম।

১১. টাকা গোল না, অ্যাম্পলিফায়ার

অনেক মানুষ ভাবে বিপুল টাকা পেলেই জীবনে পরম সুখ চলে আসবে। বাস্তবে টাকা শুধু আপনার এক্সিস্টিং রিয়েলিটিকে আরও বেশি অ্যাম্পলিফাই করে মাত্র।

যদি আপনার পার্সোনাল রিলেশনশিপ খারাপ হয়, তবে টাকা সেটা অটোমেটিক্যালি ফিক্স করতে পারবে না। যদি জীবনে কোনো নির্দিষ্ট পারপাস না থাকে, তবে টাকা ভেতরের এম্পটিনেস দূর করতে পারবে না।

মানি আপনাকে ফ্রিডম দিতে পারে, অপশনস দিতে পারে এবং সমাজে বড় ইমপ্যাক্ট তৈরি করতে পারে; কিন্তু এটি কখনো জীবনের আসল মিনিং তৈরি করতে পারে না।

জীবনের মিনিং আসে মূলত কনট্রিবিউশন থেকে।

সেজন্যই অনেক বিলিয়নেয়ার জীবনের একপর্যায়ে ফিলানথ্রপি, মেন্টরশিপ কিংবা নতুন ক্রিয়েশনের দিকে ঝুঁকে পড়েন, কারণ মানুষ শেষ পর্যন্ত নিজের একটি পারপাস খোঁজে।

১২. আপনার নেটওয়ার্ক আপনার ফিউচার আইডেন্টিটি তৈরি করে

মানুষ সাধারণত তার চারপাশের এনভায়রনমেন্টের একটি অ্যাভারেজ আউটকাম হয়ে যায়। আপনি যাদের সাথে সবচেয়ে বেশি সময় কাটান, ধীরে ধীরে তাদের চিন্তা, তাদের অ্যাম্বিশন এবং তাদের স্ট্যান্ডার্ডস আপনার নিজের অজান্তেই আপনার মধ্যে ঢুকে যায়।

যদি আপনার ফ্রেন্ড সার্কেল সবসময় স্মল থিংকিং প্রোমোট করে, তবে আপনার নিজের পার্সোনাল গ্রোথ অনেক স্লো হয়ে যাবে।

আর যদি আপনি এমন মানুষের সাথে থাকেন যারা সবসময় বড় ভিশন নিয়ে ভাবে এবং বড় এক্সিকিউশন করে, তবে আপনার ব্রেইনও খুব দ্রুত সেই নতুন রিয়েলিটিকে অ্যাকসেপ্ট করতে শুরু করবে।

নেটওয়ার্ক শুধু সাধারণ কানেকশন না, এটি মূলত আপনার আইডেন্টিটি এক্সপ্যানশন টুল।

১৩. পারপাস ছাড়া ওয়েলথ এম্পটি লাগে

শুরুতে অনেক মানুষ নিজেকে প্রুভ করার জন্য কাজ করে, পরিবার, সমাজ কিংবা পুরনো কোনো অপমানের বিরুদ্ধে এক ধরনের রিভেঞ্জ এনার্জি নিয়ে। এই ডার্ক এনার্জি শুরুতে আপনাকে কিছুটা ফুয়েল দিতে পারলেও লং টার্মে মানুষকে ভেতর থেকে একদম ক্লান্ত করে দেয়।

তাই জীবনের একপর্যায়ে এসে নিজের হোয়াই ( why )পরিবর্তন করতে হয়।

যখন আপনার কাজ পুরোপুরি কনট্রিবিউশন ড্রিভেন হয়ে যায়, তখন জীবনের কঠিন ডিসিপ্লিনও একদম এফোর্টলেস লাগে; তখন হার্ড ওয়ার্ককে আর কোনো পানিশমেন্ট মনে হয় না।

সবচেয়ে ডেঞ্জারাস সিচুয়েশন হলো জীবনে অনেক সাকসেস পাওয়া, কিন্তু ভুল দেয়ালে নিজের ল্যাডার বা মইটি দাঁড় করিয়ে দেয়া।

১৪। অয়েলথ আসলে আইডেন্টিটি

মানুষ যেভাবে চিন্তা করে, যেভাবে রিস্ক নেয়, যেভাবে নিজের সময় ব্যবহার করে এবং যেভাবে নিজের ফিউচার ইমাজিন করে, তার ফিন্যান্সিয়াল রিয়েলিটি ধীরে ধীরে সেদিকেই ধাবিত হতে শুরু করে। টাকা হলো শুধু শেষ মুহূর্তের আউটকাম; আসল গেম হলো মনের ভেতরের মাইন্ডসেট, ডিসিপ্লিন এবং সঠিক লেভারেজ।

তাই ওয়েলথ জার্নি শুরু করার আগে নিজেকে গভীরভাবে জিজ্ঞেস করুন, “আমি আসলে কেমন জীবন চাই?” কারণ ক্ল্যারিটি ছাড়া সাকসেস অনেক সময় সুন্দরভাবে প্যাকেজড করা এক টুকরো কনফিউশন ছাড়া আর কিছুই না।

মনে রাখবেন, ওয়েলথ তৈরি হয় ইনকাম থেকে নয়, বরং আইডেন্টিটি
আগামী ৩০ দিনের জন্য নিজের ফিন্যান্সিয়াল বিহেভিয়ার খুব সূক্ষ্মভাবে অবজার্ভ করুন। আপনার কোন খরচটি ইমোশনাল আর কোনটা স্ট্র্যাটেজিক, তা একটি ডায়েরিতে নোট করুন।

প্রতিমাসে অন্তত ইনকামের একটি নির্দিষ্ট অংশ নিজের স্কিল বিল্ডিং এবং ইনকাম জেনারেটিং অ্যাসেটে ইনভেস্ট করুন।

একই সাথে একটি প্রাইমারি স্কিল বেছে নিয়ে আগামী ৫ বছর সেটিতেই মাস্টারি বিল্ড করার দৃঢ় কমিটমেন্ট নিন। কারণ ওয়েলথ কখনো শর্টকাট থেকে আসে না, তা আসে মানুষের কম্পাউন্ডেড ফোকাস থেকে।

যে মানুষ টাকার পেছনে না ছুটে প্রতিনিয়ত নিজের ভ্যালু বাড়াতে শেখে, একসময় টাকা নিজেই তার জীবনের দরজায় এসে কড়া নাড়ে।

*** আসসালামু আলাইকুম, এই দীর্ঘ লেখাগুলো আপনার কাজে আসছে কিনা প্লিজ জানাবেন, তাহলে কষ্ট সার্থক বলে বুঝতে পারবো। ১৪ টি মানি রুলস এর মধ্য কোনটি আপনার সবচেয়ে ভালো লেগেছে ? কমেন্টে সংখ্যা লিখে দিন। ***

14/05/2026

♦️জীবনে এগিয়ে থাকার ৪১টি ছোট কিন্তু শক্ত নিয়মঃ

১. গোপনীয়তাই শক্তি—সবাইকে সবকিছু জানাতে নেই।
২. একাকীত্বকে ভয় নয়, শক্তি বানাও।
৩. সুখ-দুঃখ সবই ক্ষণস্থায়ী—বিনয়ী থাকো।
৪. সবাই নিজের লড়াই লড়ছে—সদয় হও।
৫. জীবনসঙ্গী বেছে নাও মূল্যবোধ দেখে।
৬. মানসিক শান্তিকে অগ্রাধিকার দাও।
৭. ফোকাস থাকলে সময়ই যথেষ্ট।
৮. সময় দাও শুধু যারা তোমাকে মূল্য দেয়।
৯. সম্মান নেই যেখানে, সেখানে থেকো না।
১০. নিজেকে ভালোবাসা দায়িত্বের অংশ।
১১. যারা তোমার বোঝা হালকা করে, তাদের ধরে রাখো।
১২. বন্ধু বেছে নাও বুঝে।
১৩. শান্তিই সবচেয়ে দামি সম্পদ।
১৪. ভালোবাসার পেছনে দৌড়াও না—নিজেকে গড়ো।
১৫. এমন সঙ্গী খুঁজো যে তোমাকে এগিয়ে নেয়।
১৬. ভুল থেকে শিক্ষা নাও।
১৭. তোমার সঙ্গী যেন তোমাকে নিয়ে গর্ব করে।
১৮. কঠিন সময়েও হাল ছাড়ো না।
১৯. ক্লান্ত হলে বিশ্রাম নাও, থেমো না।
২০. মাঝে মাঝে আড়ালে গিয়ে নিজেকে শক্ত করো।
২১. সফলতা ও ব্যর্থতা—দুটো থেকেই শেখো।
২২. কম আশা = বেশি শান্তি।
২৩. ইতিবাচক থাকো।
২৪. চেষ্টা চালিয়ে যাও।
২৫. পারস্পরিক প্রচেষ্টা সম্পর্ককে শক্ত করে।
২৬. যেখানে মূল্য নেই, সেখান থেকে সরে যাও।
২৭. সাহায্য না পেলে নিজেই পথ তৈরি করো।
২৮. নিজের উন্নতিতে বিনিয়োগ করো।
২৯. খোলামেলা আলোচনায় ভুল বোঝাবুঝি কমে।
৩০. “কাল করব” মানে দেরি—আজই শুরু করো।
৩১. প্রতিদিন আগের চেয়ে ভালো হও।
৩২. ধৈর্য অনেক সময় সবচেয়ে বড় শক্তি।
৩৩. সবাই তোমাকে বুঝবে না—এটাই স্বাভাবিক।
৩৪. নিজেকে সারিয়ে তোলো।
৩৫. কম কিন্তু সত্যিকারের বন্ধু রাখো।
৩৬. সাময়িক মানুষকে স্থায়ী জায়গা দিও না।
৩৭. নিজের পায়ে শক্ত হয়ে দাঁড়াও।
৩৮. মাঝে মাঝে নিজেকে নতুন করে গড়তে হারিয়ে যাও।
৩৯. পরিবর্তন সবাই মেনে নিতে পারে না।
৪০. অন্যদের প্রমাণ নয়—নিজেকে উন্নত করো।
৪১. যে জায়গা একসময় ভেঙে দিয়েছে, সেখানে আর ফিরে যেও না।

সামনে এগিয়ে যাও, তোমার জীবনের সেরা দিনগুলো এখনও আসেনি।
আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে
"ব্রেইনকে ট্রেইন করে হয়ে উঠুন সবার সেরা" লিংক।
https://t.me/dbsdss

আমাদের মেসেঞ্জার গ্রুপে যুক্ত হন।
https://www.messenger.com/channel/ShahadatSayeedofficial

জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য জানতে সুপার ফর্মুলাটি পেতে হোয়াটসআ্যপ চ্যানেলে জয়েন হোন।
https://whatsapp.com/channel/0029Vb6JtlzIt5rohdhlTy0S

🌸 ভালো লাগলে Like 👍, Comment ✍️ ও Share করুন।
সময় দিয়ে পড়ার জন্য ধন্যবাদ

#সংগৃহীত


#লক্ষ্যপথ #প্রেরণা

14/05/2026

১. “নিজেকে বদলাতে চাইলে প্রথমে নিজের অজুহাতগুলোকে হারাতে হবে।”
২.
“প্রতিদিন একটু একটু উন্নতি একদিন অসাধারণ সফলতায় পরিণত হয়।”
৩.
“যে মানুষ নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে, সে জীবনকেও নিয়ন্ত্রণ করতে পারে।”
৪.
“স্বপ্ন বড় রাখো, কিন্তু শুরুটা ছোট হলেও থেমে যেও না।”
৫.
“তোমার ভবিষ্যৎ বদলাবে তখনই, যখন তুমি আজকের অভ্যাস বদলাবে।”
৬.
“অন্যকে হারানোর চেয়ে নিজেকে উন্নত করা অনেক বড় অর্জন।”
৭.
“কঠিন সময় মানুষকে ভাঙে না, বরং আসল শক্তিটা চিনিয়ে দেয়।”
৮.
“যা তোমাকে ভয় দেখায়, সেটাই হয়তো তোমার সবচেয়ে বড় সুযোগ।”
৯.
“নিজের উপর বিনিয়োগ করা কখনো ক্ষতি নয়।”
১০.
“শৃঙ্খলা এমন এক শক্তি, যা সাধারণ মানুষকেও অসাধারণ বানায়।”
১১.
“তুমি যত বেশি শিখবে, তত বেশি নিজের সীমা ভাঙতে পারবে।”
১২.
“অপেক্ষা নয়, কাজ শুরু করাই সফলতার প্রথম ধাপ।”
১৩.
“নিজেকে ছোট ভাবা বন্ধ করো; তোমার মধ্যেও অসীম সম্ভাবনা আছে।”
১৪.
“ব্যর্থতা শেষ নয়, বরং নতুনভাবে শুরু করার সুযোগ।”
১৫.
“মানসিক শান্তি ছাড়া কোনো সফলতাই পূর্ণতা দেয় না।”
১৬.
“প্রতিদিন ১% উন্নতি করো, এক বছর পর নিজেকেই চিনতে পারবে না।”
১৭.
“যে নিজেকে সময় দেয়, জীবন তাকে সাফল্য উপহার দেয়।”
১৮.
“নিজের লক্ষ্যকে এতটাই গুরুত্বপূর্ণ বানাও, যেন অলসতা লজ্জা পায়।”
১৯.
“ভালো মানুষ হওয়া সবচেয়ে বড় আত্মোন্নয়ন।”
২০.
“জীবন বদলাতে একদিন লাগে না, লাগে প্রতিদিনের ধারাবাহিক চেষ্টা।”

Address

Chittagong

Opening Hours

Monday 10:00 - 18:00
Tuesday 10:00 - 18:00
Wednesday 10:00 - 18:00
Thursday 10:00 - 18:00
Sunday 10:00 - 18:00

Alerts

Be the first to know and let us send you an email when Securis Technology posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share