21/02/2026
শ্রদ্ধা আর ভালোবাসায় স্মরণ করছি ২১শে ফেব্রুয়ারি — মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
১৯৫২ সালের এই দিনে ভাষার জন্য জীবন উৎসর্গ করেছিলেন আমাদের বীর শহীদরা। তাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি বাংলা ভাষায় কথা বলার অধিকার।
ভাষা শুধু যোগাযোগের মাধ্যম নয়, এটি আমাদের আত্মপরিচয়, সংস্কৃতি ও গৌরবের প্রতীক। আসুন, শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে মাতৃভাষার মর্যাদা রক্ষা করি।
শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা।
আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি — আমি কি ভুলিতে পারি।