Shah Amanat Metal Industries

Shah Amanat Metal Industries Manufacturing in aluminium circle, ingot and all kinds of utensils products distributors.

ALUMINIUM CIRCLE
13/04/2026

ALUMINIUM CIRCLE

13/04/2026
27/03/2026

ট্যানিং সেলুনের মতো একটি সাধারণ ব্যবসা দিয়ে কীভাবে ১১০০ কোটি টাকার সাম্রাজ্য গড়া সম্ভব? ২৭০টি ফ্র্যাঞ্চাইজির মালিক এই সফল উদ্যোক্তা শেয়ার করলেন এমন কিছু আইডিয়া, যা শুনলে আপনার ব্যবসার চিন্তা চিরতরে বদলে যাবে।

বিলাসবহুল গাড়ি নয়, সফল উদ্যোক্তাদের কাছে RR মানে হলো Recurring Revenue বা বারবার ফিরে আসা আয়। তিনি খুব সহজভাবে বুঝিয়ে দিলেন সাফল্য সেখানে নেই যেখানে আপনি হাড়ভাঙা খাটুনি দিয়ে একবার পণ্য বিক্রি করেন; প্রকৃত সম্পদ গড়ে ওঠে তখনই যখন আপনার কাস্টমার প্রতি মাসে আপনাকে টাকা দিতে বাধ্য থাকে। বর্তমান বিশ্বে সবকিছুই সাবস্ক্রিপশন মডেলে চলে যাচ্ছে। আপনার জিম মেম্বারশিপ, নেটফ্লিক্স অ্যাকাউন্ট, এমনকি আপনার পোষা প্রাণীর খাবার বা নিয়মিত ওষুধ সবকিছুই এখন রেকারিং মডেলে চলছে। একবার কাস্টমার ধরতে পারলে যেন সে মাসের পর মাস আপনার সার্ভিস ব্যবহার করে, এমন সিস্টেম তৈরি করতে হবে। এতে আপনার মাসিক আয় নিশ্চিত থাকে এবং ব্যবসা অনেক বেশি স্থিতিশীল হয়। একবার বিক্রি করে বসে না থেকে, কীভাবে প্রতি মাসে কাস্টমারের পকেট থেকে ছোট ছোট অংকের টাকা নিয়মিত আনা যায়, সেই মডেলটিই হলো কোটিপতি হওয়ার আসল রাস্তা।

সবাই এখন গ্ল্যামারাস রেস্টুরেন্ট, কফি শপ বা দামী ফ্যাশন ব্র্যান্ডের পেছনে ছুটছে। কিন্তু এই কোটিপতির মতে, আসল বড় টাকা লুকানো আছে তথাকথিত সাধারণ বা 'বোরিং' ব্যবসায়। যেমন: এসি সার্ভিসিং, পোকামাকড় দমন (Pest Control), এইচভ্যাক (HVAC) কোম্পানি বা ক্লিনিং সার্ভিস। এসব ব্যবসার চাহিদা কখনো শেষ হয় না এবং বাজারে প্রতিযোগিতা অনেক কম। বর্তমানের 'সিলভার সুনামি'র যুগে অনেক বয়স্ক ব্যবসায়ী আছেন যারা তাদের বিশাল ও লাভজনক ব্যবসাগুলো চালানোর মতো যোগ্য উত্তরাধিকারী পাচ্ছেন না। তারা চাচ্ছেন ব্যবসাটি কারো কাছে বিক্রি করে অবসরে যেতে। আপনার কাছে যদি শুরুতে বড় পুঁজি নাও থাকে, আপনি 'ওনার্স ফাইন্যান্সিং'-এর মাধ্যমে এই ব্যবসাগুলোর দায়িত্ব নিতে পারেন। যেখানে ব্যবসার লভ্যাংশ দিয়েই আপনি মালিকের পাওনা শোধ করতে পারবেন। ফ্যাশন বা ট্রেন্ডের পেছনে না ছুটে মানুষের নিত্যপ্রয়োজনীয় সাধারণ সমস্যার সমাধান দিতে পারলে আপনি অনেক দ্রুত এবং টেকসইভাবে কোটিপতি হতে পারবেন।

সাফল্যের আসল চাবিকাঠি হলো 'সিস্টেম ও প্রসেস'। তিনি বিখ্যাত The E-Myth বইটির উদাহরণ দিয়ে বলেন, আপনার যখন মাত্র একটি ছোট দোকান বা অফিস থাকবে, তখনই আপনাকে এমনভাবে নিয়ম আর ম্যানুয়াল সেট করতে হবে যেন আপনি ৫০০টি শাখা একযোগে চালাচ্ছেন। অধিকাংশ উদ্যোক্তা সারাদিন নিজেই সব কাজে ব্যস্ত থাকেন, ফলে ব্যবসা বড় করার সুযোগ পান না। কিন্তু আপনি যদি এমন একটি শক্তিশালী সিস্টেম তৈরি করেন যেখানে মালিক হিসেবে আপনি উপস্থিত না থাকলেও প্রতিটি কাজ নিখুঁতভাবে সম্পন্ন হবে, তবেই আপনার ব্যবসা সফল। এই অটোমেশন বা সিস্টেমই একজন ছোট ব্যবসায়ীকে বড় ইনভেস্টর হিসেবে গড়ে তোলে। ব্যবসা বড় করার আগে তার কাঠামো বা ফাউন্ডেশন মজবুত করা জরুরি। যখন আপনার একটি আউটলেটের সিস্টেম পানির মতো পরিষ্কার হবে, তখন পরবর্তী ১০০টি আউটলেট খোলা স্রেফ সময়ের ব্যাপার হয়ে দাঁড়াবে। মনে রাখবেন, মানুষ ব্যর্থ হতে পারে কিন্তু শক্তিশালী সিস্টেম কখনো ব্যর্থ হয় না।

সবশেষে মনে রাখবেন, আপনার চেয়ে বেশি সফল কেউ কখনো আপনাকে নিয়ে সমালোচনা করবে না। তারা নিজেদের লক্ষ্য পূরণে ব্যস্ত। তাই হেইটারদের দিকে না তাকিয়ে নিজের বিজনেস সিস্টেম তৈরিতে ফোকাস করুন।

ঈদ মোবারক
18/03/2026

ঈদ মোবারক

quotation forms
12/03/2026

quotation forms

aluminium circle AI3303 ,now are available to
12/03/2026

aluminium circle AI3303 ,now are available to

26/10/2025

জ্যাক মা বলেছিলেন— "আপনজনদের কাছে বিক্রি করলে, কতো কমে বেচছেন সেটা নিয়ে ভাববে না তারা, তারা সর্বদা ভাববে— তারা পয়সা দিয়ে কিনে আপনার উপকার করেছে। ব্যবসার ক্ষেত্রে কাছের মানুষরা কখনো আপনার সুনাম করবে না।"

কিছু মানুষকে আপনি সব জায়গায় পাবেন, যারা নিজের আত্মীয়স্বজনের পুঁজি, পরিশ্রম, সময়, ইত্যাদিকে মূল্য দেয় না; কিন্তু বাইরের মানুষদেরকে মূল্যায়ন করে। এরা, প্রয়োজনে অন্যের কাছ থেকে বেশি মূল্যে পণ্য কিনে প্রতারিত হতে রাজি, কিন্তু আপনাকে অল্প লভ্যাংশ আয় করে উন্নতি করতে দিতে রাজি নয়। কারণ, এরা এভাবে ভাবে— 'সে আত্মীয়তার সুযোগ নিয়ে আমার কাছ থেকে কতো খসালো?' অথচ এভাবে ভাবে না— 'সে আমার কতো টাকা বাঁচিয়ে দিলো?'

এটি গরিব মানুষের মানসিকতার একটি ক্লাসিক উদাহরণ।

ধনীরা কীভাবে ধনী হয়? ধনীদের অন্যতম কৌশল হলো— এরা এদের কাছের মানুষ, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব, এমনকি নিজের প্রতিষ্ঠানের কর্মচারীদেরকেও, নিজ-নিজ সাইড-ব্যবসায় উৎসাহিত করে, পুঁজি দিয়ে সহযোগিতা করে, উন্নতির পরামর্শ দেয়। এর ফলে, ধনীর চারপাশ ধনী দিয়ে পরিপূর্ণ থাকে, হাত-পাতা গরিবের জন্য অলাভজনক ব্যয় করতে হয় না, এবং এই ধনীরাই সেই ধনীকে পরবর্তীতে সহযোগিতা করে, সেই আগের পদ্ধতির চক্রে বা কৃতজ্ঞতাবশে। ফলে, প্রকৃত ধনী কখনোই গরিব হয়ে যায় না। সিম্পল লজিক।

জ্যাক মা আরেকটি কথা বলেছেন— "আপনাকে বিশ্বাস করে পণ্য কেনা প্রথম ক্রেতাটি আপনার অপরিচিত, অনাত্মীয়। আপনজনেরা আপনার ক্রেতা নয়, এরা আপনার ব্যবসাকে ধ্বসিয়ে দেওয়ার ফন্দিতে থাকে। এবং, যেদিন আপনি সফল হয়ে যাবেন, ব্যবসাটায় দাঁড়িয়ে যাবেন, প্রত্যেকটি পার্টিতে, আড্ডায়, রেস্তোরাঁয়, অনুষ্ঠানে নিজেই বিল চুকাবেন, সেদিনই উপলব্ধি করবেনঃ ওখানে সমস্ত আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব, সব আপনজনরাই আছে, আপনার পয়সার ভাগীদার হয়ে; কিন্তু সেই অচিন ক্রেতাটি, সেই অপরিচিত ক্রেতারা, নেই।"

Salah Uddin Ahmed Jewel
লাইফ ইন্সপিরেইশান থেকে।

01/10/2025

Aluminium melting point

ব্যবসা করতে গিয়ে যা শিখেছিঃ--------*----------**----------১। সিস্টেমকে বিশ্বাস করুন, মানুষকে নয়, সে যেই হোক। ২। অযোগ্য ম...
03/09/2025

ব্যবসা করতে গিয়ে যা শিখেছিঃ
--------*----------**----------
১। সিস্টেমকে বিশ্বাস করুন, মানুষকে নয়, সে যেই হোক।
২। অযোগ্য মানুষকে হেল্প করার নিয়তে ব্যবসার দায়িত্ব দেবেন না।
বাঁশ খাবেন ঝাড় সহ।
৩। নেগেটিভ মানুষদের (যারা ভাইরাস ছড়ায়) কোনো চিন্তা না করেই ফায়ার করুন। এরা বিষাক্ত ও ছোঁয়াচে।
৪। আপনার স্বপ্নকে যে কর্মী বিশ্বাস করেনা, লালন করেনা , ফায়ার করুন।
৫। যে এমপ্লয়ী নিজেকে আপডেইট করেনা, NOKIA হয়ে আছে বছরের পর বছর, ফায়ার করুন।
৬। একজন এমপ্লয়ীকে যত বেতন দিচ্ছেন তার কমপক্ষে ১২ গুণ মুনাফা তার কাছ থেকে না পেলে ঐ কর্মী প্রতিষ্ঠানের বোঝা।
৭। নতুন এমপ্লয়ী নিয়োগ দিলে যদি পুরাতন কেউ আপনার ও প্রতিষ্ঠানের সমালোচনা করে, তাকে সাথে সাথে ফায়ার করুন।
৮। প্রতিষ্ঠানের একটি সংস্কৃতি গড়ে তুলুন। মানতে বাধ্য করুন।
৯। একবার কেউ চুরি করলে মাফ করবেন না। সুযোগ পেলে আবারো করবে। নিশ্চিত থাকুন।
১০। যতটা সম্ভব ক্যাশ লেনদেন থেকে বের হয়ে আসুন। কাউকে বিশ্বাস করবেন না। মরা মানুষও নাকি টাকা দেখলে হা করে।
১১। শর্টটার্মের জন্য এমপ্লয়ী নেবেন না।
১২। যে এমপ্লয়ী চাকরি করার মনোভাব রাখে, প্রতিষ্ঠানকে নিজের মনে করে না তাকে দিয়ে প্রতিষ্ঠানের কোনো উন্নয়ন সম্ভব নয়।
১৩। যে এমপ্লয়ী প্রতিষ্ঠানের অপচয় রোধে সচেতন নয় (বিদ্যুত/গ্যাস/পানি/খাবার/গ্যাস/স্পেইস/কাগজ/কলম ইত্যাদি) তাকে কিক আউট করুন।
১৪। যে এমপ্লয়ীরা গীবত করে তাদের কিক আউট করুন।
১৫। যে এমপ্লয়ীরা ভুল করার পর অযুহাত দাড় করায় বা অন্যের উপর দোষ চাপায়, কিক আউট করুন।
১৬। আত্মীয় হলেই বিশ্বাস করে টাকাপয়সা হ্যান্ডল করতে দেবেন না। তদারকির মধ্যে রাখবেন।
১৭। যাদের যে কোনো ধরনের নেশা আছে, তাদেরকে প্রতিষ্ঠানে যুক্ত না রাখাই ভালো। বেশ ভালো।

ত্যাগই হোক মর্ম
06/06/2025

ত্যাগই হোক মর্ম

Address

Abdul Hamid Road, Mirzarpul . Panchlish
Chittagong
4403

Alerts

Be the first to know and let us send you an email when Shah Amanat Metal Industries posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shah Amanat Metal Industries:

Share