Invent Construction & Engineering

Directions Website

Invent Construction & Engineering Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Invent Construction & Engineering, Construction Company, Raindrop Plaza, 1st Floor, Shah Latif road, Munshirgata, Raozan Pouroshova, Chittagong.

সেবা সমূহ :-
★সকল ধরনের বিল্ডিং ডিজাইন
★সয়েল টেস্ট
★এস্টিমেটিং & কস্টিং
★ 3D ভিউ (বিল্ডিং)
★সিডিএ/পৌরসভা/ইউনিয়ন প্ল্যান অনুমোদন
★টেন্ডারিং সলিউশন
★অভিজ্ঞ ইঞ্জিনিয়ার দ্বারা সাইট তত্ত্বাবধান
★ব্যাংক লোন সলিউশন ও এস্টিমেটিং
★ইন্টেরিয়র & এক্সটেরিয়র ডিজাইন

ছোট জায়গায় ডুপ্লেক্স বাড়ি? হ্যাঁ, শতভাগ সম্ভব! 🏡✨আপনার কি জায়গার পরিমাণ কম? ভাবছেন এই সীমিত জায়গায় একটি সুন্দর ডুপ্লেক্স...
01/10/2026

ছোট জায়গায় ডুপ্লেক্স বাড়ি?
হ্যাঁ, শতভাগ সম্ভব! 🏡✨

আপনার কি জায়গার পরিমাণ কম? ভাবছেন এই সীমিত জায়গায় একটি সুন্দর ডুপ্লেক্স বাড়ি তৈরি করা অসম্ভব?

ধারণাটি একদমই সঠিক নয়! জায়গা ছোট হলেও সঠিক আর্কিটেকচারাল প্ল্যানিং এবং প্রতিটি ইঞ্চি জায়গার সঠিক ব্যবহারের মাধ্যমে সেখানে আপনার স্বপ্নের আধুনিক ডুপ্লেক্স বাড়ি গড়ে তোলা সম্ভব।

সীমিত জায়গায় পারফেক্ট ডুপ্লেক্স ডিজাইনে আমরা যে বিষয়গুলোকে অগ্রাধিকার দিই:

🔹 ইন্টেলিজেন্ট স্পেস ইউটিলাইজেশন:
প্রতিটি স্কয়ার ফিটের সর্বোচ্চ ও কার্যকর ব্যবহার।

🔹 স্মার্ট সিঁড়ি ও রুম লেআউট:
চলাচলের পর্যাপ্ত জায়গা রেখে কম জায়গায় নিখুঁত রুমের অবস্থান।

🔹 আলো-বাতাসের সঠিক যাতায়াত:
সঠিক ভেন্টিলেশন ও প্রাকৃতিক আলোর ব্যবস্থার মাধ্যমে ঘরকে বড় ও প্রাণবন্ত রাখা।

🔹 আধুনিক বারান্দা ও রুফটপ প্ল্যানিং:
নান্দনিক বারান্দা ও ছাদের নান্দনিক ব্যবহার।

জায়গা ছোট বলে স্বপ্নের ডুপ্লেক্স বাড়ির চিন্তা বাদ দেবেন না! সঠিক ইঞ্জিনিয়ারিং ড্রয়িং, মানসম্মত নির্মাণ আর নিখুঁত সুপারভিশন থাকলে আপনার ছোট জায়গাটিই হয়ে উঠবে একটি লাক্সারি ডুপ্লেক্স হোম।

🛠️ পরিকল্পনা থেকে নির্মাণ—আপনার স্বপ্নের রূপায়ণে আমরা আছি আপনার পাশে।

📩 আমাদের সাথে যোগাযোগ করুন:
📞 কল / হোয়াটসঅ্যাপ:
📲 01831-763114
📲 01779-866255

✉️ ই-মেইল: [email protected]

🏢 ইনভেন্ট কনস্ট্রাকশন & ইঞ্জিনিয়ারিং
আপনার স্বপ্ন, আমাদের উদ্ভাবন।

30/09/2026

🕌 আলহামদুলিল্লাহ!

স্বপ্নের মসজিদ নির্মাণের কাজ আরও একধাপ এগিয়ে... ✨

একটি মহৎ কাজের পথচলা সফলভাবে ও দ্রুত গতিতে এগিয়ে চলছে। রাউজানের "সৈয়দ আউলিয়ার বাড়ি কেন্দ্রীয় জামে মসজিদ" প্রকল্পের প্রাথমিক লেআউট, মাটি কাটার ধাপ, ফাউন্ডেশনের বেস ঢালাই এবং গ্রেড বিম সম্পন্ন করে, আল্লাহর অশেষ রহমতে নির্মাণ কাজ এখন দ্রুত এগিয়ে চলছে! (আলহামদুলিল্লাহ)।
বর্তমানে মাঠে বেশ কিছু গুরুত্বপূর্ণ

কাজ চলমান রয়েছে:
👉 কলামের শাটারিং ও ঢালাইয়ের কাজ
👉 রড বাঁধাই এবং কলামের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে

➤ প্রকল্পের নাম: সৈয়দ আউলিয়ার বাড়ি কেন্দ্রীয় জামে মসজিদ।
📍 প্রকল্পের স্থান: সৈয়দ আউলিয়ার বাড়ি, উত্তর গুজরা, রাউজান, চট্টগ্রাম।

প্রকল্প সারসংক্ষেপ:
☞ একটি আধুনিক তিনতলা ফাউন্ডেশন বিশিষ্ট ডুপ্লেক্স মসজিদ
☞ বড় একটি প্রশস্ত গম্বুজ এবং প্রায় ৬০' উচ্চতার আকর্ষণীয় একটি মসজিদ মিনার

🏗️ ইনভেন্ট কনস্ট্রাকশন & ইঞ্জিনিয়ারিং

🔹Invent Construction & Engineering

আপনার স্বপ্নের বাড়ি, মসজিদ বা যেকোনো ধর্মীয় স্থাপনা নির্মাণ কিংবা আধুনিক আর্কিটেকচারাল ও ইন্টেরিয়র ডিজাইনের যেকোনো পরামর্শে 'ইনভেন্ট' সবসময় আপনার পাশে প্রস্তুত। অভিজ্ঞ ইঞ্জিনিয়ার ও দক্ষ টিমের ছোঁয়ায় আপনার স্বপ্নকে দিন বাস্তব রূপ। ✨

📍 আমাদের অফিসসমূহ:

🚩 রাউজান অফিস:
🏢 রেইন্ড্রপ প্লাজা (২য় তলা)
🛣️ শাহ লতিফ রোড, মুন্সিরঘাটা, রাউজান, চট্টগ্রাম।

🚩 চট্টগ্রাম অফিস:
🏢 রুনা টাওয়ার (নিচ তলা)
🏡 হামজারবাগ, চট্টগ্রাম।

🚩 ঢাকা অফিস:
🏢 শাকিল টাওয়ার (৪র্থ তলা)
🎓 ড্যাফোডিল স্মার্ট সিটি, আশুলিয়া, ঢাকা।
📞 যেকোনো প্রয়োজনে আজই যোগাযোগ করুন:
📱 কল/হোয়াটসঅ্যাপ:
👉 01831-763114
👉 01779-866255
📧 ই-মেইল: [email protected]
#মসজিদ_নির্মাণ #কলাম_ঢালাই #ইনভেন্ট_কনস্ট্রাকশন

🏗️ আপনার ড্রিম হাউজের জন্য কোন সিঁড়িটি বেছে নেবেন?​একটা সুন্দর বাড়ি বানানোর সময় আমরা ঘর, কালার বা ইন্টেরিয়র নিয়ে অনেক ভা...
29/09/2026

🏗️ আপনার ড্রিম হাউজের জন্য কোন সিঁড়িটি বেছে নেবেন?

​একটা সুন্দর বাড়ি বানানোর সময় আমরা ঘর, কালার বা ইন্টেরিয়র নিয়ে অনেক ভাবি। কিন্তু সিঁড়ির নকশা? এটাও কিন্তু বাড়ির লুক এবং স্পেস ম্যানেজমেন্টের এক বড় অংশ!

​চলুন জেনে নেওয়া যাক ভবনে ব্যবহৃত জনপ্রিয় কিছু সিঁড়ির ধরন:

​🔹 ডগ-লেগড বা এল-শেপড:
আমাদের দেশে আবাসিক ভবনে সবচেয়ে বেশি ব্যবহৃত ও জনপ্রিয় ডিজাইন।

🔹 স্পাইরাল বা পেঁচানো:
জায়গা কম? পেঁচানো সিঁড়ি ছোট জায়গার জন্য সেরা সমাধান।

🔹 ফ্লোটিং সিঁড়ি:
আধুনিক ও মিনিমালিস্ট লুকের জন্য জাস্ট অসাধারণ!

🔹 কার্ভড বা সার্কুলার:
ডুপ্লেক্স বা বিলাসবহুল বাড়ির এন্ট্রান্সে রাজকীয় ভাব আনতে এর বিকল্প নেই।

🔹 সোজা (Straight):
সিম্পল, ক্লাসিক এবং বাজেট ফ্রেন্ডলি।

​প্রয়োজন, বাজেট আর জায়গার পরিমাপ বুঝেই ঠিক করতে হয় আপনার ভবনের জন্য কোনটা পারফেক্ট।
​আপনার স্বপ্নের বাড়ির জন্য কোন স্টাইলের সিঁড়িটা সবচেয়ে পছন্দ? কমেন্টে জানান! 👇

​

🏗️ নতুন প্রজেক্টের শুভ সূচনা! 🏗️আলহামদুলিল্লাহ! স্বপ্নের বাড়ি নির্মাণের যাত্রায় আমরা আরও এক ধাপ এগিয়ে গেলাম। সম্মানিত গ্...
27/09/2026

🏗️ নতুন প্রজেক্টের শুভ সূচনা! 🏗️

আলহামদুলিল্লাহ! স্বপ্নের বাড়ি নির্মাণের যাত্রায় আমরা আরও এক ধাপ এগিয়ে গেলাম। সম্মানিত গ্রাহকের মনের মতো করে আধুনিক ও নিরাপদ আবাসন গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য।

বর্তমানে আমাদের এই প্রজেক্টের ডিজাইনের কাজ চলমান রয়েছে এবং খুব শীঘ্রই মূল নির্মাণ কাজ শুরু হতে যাচ্ছে।

🏛️ প্রজেক্টের বিবরণ:
👤 সম্মানিত গ্রাহক: সৈয়দুল আমিন
📐 জমির পরিমাণ: ২৬২০ বর্গফুট
📍 ঠিকানা: বড়বাড়ি পাড়া, রাউজান, চট্টগ্রাম

অভিজ্ঞ ইঞ্জিনিয়ার ও দক্ষ কারিগরদের নিখুঁত পরিকল্পনায় এগিয়ে চলছে আমাদের প্রতিটি কাজ।

আমাদের ওপর আস্থা রাখার জন্য সম্মানিত গ্রাহককে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

আপনার স্বপ্নের বাড়ি বা প্রজেক্ট সঠিক পরিকল্পনা ও আধুনিক ডিজাইনে তৈরি করতে আজই আমাদের সাথে যোগাযোগ করুন।

📞 যোগাযোগ করুন:

📲 কল/হোয়াটসঅ্যাপ:
☞ 01831-763114
☞ 01779-866255

📧 ই-মেইল: [email protected]

​🏢 আমাদের অফিসসমূহ:

📍 রাউজান অফিস: রেইন্ড্রপ প্লাজা (২য় তলা), মুন্সিরঘাটা, চট্টগ্রাম।

📍 চট্টগ্রাম অফিস: রুনা টাওয়ার (নিচ তলা), হামজারবাগ।

📍 ঢাকা অফিস: শাকিল টাওয়ার (৪র্থ তলা), ড্যাফোডিল স্মার্ট সিটি, আশুলিয়া।

🏗️ ✨  বিল্ডিংয়ের গঠন, লোড বহনের ধরণ, স্থান এবং কাঠামোগত কাজের উপর ভিত্তি করে বিমকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়। প্রধান প্রধ...
26/09/2026

🏗️ ✨ বিল্ডিংয়ের গঠন, লোড বহনের ধরণ, স্থান এবং কাঠামোগত কাজের উপর ভিত্তি করে বিমকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়। প্রধান প্রধান ধরণগুলো নিচে দেওয়া হলো:

◑ ১. সাপোর্ট বা অবলম্বনের উপর ভিত্তি করে (Based on Support)

☞ক্যান্টিলিভার বিম (Cantilever Beam):
যার এক প্রান্ত শক্তভাবে আটকানো (fixed) থাকে এবং অপর প্রান্ত মুক্ত থাকে। যেমন: বারান্দা বা সানশেডের বিম।

☞সিমপ্লি সাপোর্টেড বিম (Simply Supported Beam):
যার দুই প্রান্ত দুটি সাপোর্টের উপর ফ্রিলি বসানো থাকে।

☞ফিক্সড বিম (Fixed Beam):
যার দুই প্রান্তই দেয়াল বা কলামের সাথে শক্তভাবে আটকানো থাকে।

☞কন্টিনিউয়াস বিম (Continuous Beam):
যা দুটির বেশি সাপোর্টের (কলাম বা দেয়াল) উপর বিস্তৃত থাকে।

☞ওভারহ্যাঙ্গিং বিম (Overhanging Beam):
যার এক বা একাধিক প্রান্ত সাপোর্ট ছাড়িয়ে কিছুটা বাইরের দিকে বর্ধিত থাকে।

◑ ২. কাঠামোগত কাজের ধরণ অনুযায়ী (Based on Function/Location)

☞মেইন বিম / প্রাইমারি বিম (Main/Primary Beam):

যা সরাসরি কলামের সাথে যুক্ত থাকে এবং স্ল্যাব ও সেকেণ্ডারি বিমের লোড বহন করে কলামে পাঠায়।

☞সেকেণ্ডারি বিম (Secondary Beam):
যা কলামে না যুক্ত হয়ে দুটি মেইন বিমের উপর অবস্থান করে স্ল্যাবের লোড মেইন বিমে ট্রান্সফার করে।

☞গ্রেড বিম (Grade Beam):
মাটির সমান্তরালে বা মাটির একটু নিচে কলামগুলোকে সংযোগ করার জন্য এবং ভিত্তির উপর চাপ সমানভাবে ছড়ানোর জন্য দেওয়া হয়।

☞টাই বিম (Tie Beam):
দুটি কলামকে শক্তভাবে ধরে রাখার জন্য কাঠামোর যেকোনো উচ্চতায় (সাধারণত প্লিন্থ লেভেলে বা ছাদের নিচে) ব্যবহার করা হয়।

☞লিন্টেল বিম (Lintel Beam):
দরজা বা জানালার খোলা অংশের ওপরের ওয়ালের লোড বহন করার জন্য যে ছোট বিম দেওয়া হয়।

◑ ৩. জ্যামিতিক আকার বা ক্রস-সেকশন অনুযায়ী (Based on Cross-Section)

☞রেকটেঙ্গুলার বিম (Rectangular Beam):
এর সেকশন আয়তাকার হয়।

☞টি-বিম (T-Beam):
ছাদের স্ল্যাবের সাথে একসাথেই কাস্টিং করা হয়, যার সেকশন 'T' আকৃতির হয়।

☞ এল-বিম (L-Beam):
ছাদের শেষ প্রান্তে বা কর্নারে যেখানে স্ল্যাব কেবল একপাশে থাকে, দেখতে 'L' আকৃতির হয়।

☞আই-বিম (I-Beam):
প্রধানত স্টিল স্ট্রাকচারে বেশি ব্যবহৃত হয়, যা দেখতে ইংরেজি 'I' অক্ষরের মতো।

◑ ৪. উপাদান বা উপকরণের উপর ভিত্তি করে (Based on Material)

☞আরসিসি বিম (RCC Beam):
রেইনফোর্সড সিমেন্ট কনক্রিট দিয়ে তৈরি (সবচেয়ে বেশি ব্যবহৃত)।

☞স্টিল বিম (Steel Beam):
ইস্পাতের আই-সেকশন বা চ্যানেলের সাহায্যে তৈরি।

☞উডেন / কাঠের বিম (Timber Beam):
প্রাচীন বা বিশেষ কোনো নকশার বিমে কাঠের ব্যবহার করা হয়।

☞ কম্পোজিট বিম (Composite Beam):
কঙ্কাক্রিট ও স্টিল একসাথে ব্যবহার করে তৈরি বিম।

🏗️ স্বপ্নের আধুনিক বাড়ি – প্রজেক্টের আপডেট 🏢জনাব রাজিব সাহেব-এর স্বপ্নের আবাসিক ভবনের নির্ধারিত জায়গাটি সরজমিনে পরিদর্শন...
25/09/2026

🏗️ স্বপ্নের আধুনিক বাড়ি – প্রজেক্টের আপডেট 🏢

জনাব রাজিব সাহেব-এর স্বপ্নের আবাসিক ভবনের নির্ধারিত জায়গাটি সরজমিনে পরিদর্শন করার পর, আমরা আমাদের আধুনিক স্থাপত্যশৈলী এবং সঠিক সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়মনীতি অনুসরণ করে একটি নিখুঁত বিল্ডিংয়ের ডিজাইন চূড়ান্ত করেছি। আপনাদের সামনে আমরা সেই ডিজাইনটির দুটি ভার্সন উপস্থাপন করছি – দিনের বেলার দৃশ্য এবং রাতের বেলার দৃশ্য।

প্রজেক্টের বিবরণ:
👤গ্রাহক: জনাব রাজিব সাহেব।
🏗️ বিল্ডিংয়ের ধরণ: আধুনিক আবাসিক ভবন (Modern Residential Building)
📐 জমির আয়তন: ১,৬৬৪ বর্গফুট
🏢 ফাউন্ডেশন: ৩ তলা (G+2)
⛳ কাপ্তাই, রাঙ্গামাটি।

ডিজাইন ও সাইট পর্যালোচনার মূল বিষয়সমূহ:
সাইট ভিজিটের সময় জমির ভৌগোলিক অবস্থান, মাটির সার্বিক অবস্থা এবং ড্রেনেজ ব্যবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয়েছে। শীঘ্রই সয়েল টেস্ট (Soil Test) ও ডিজিটাল সার্ভে সম্পন্ন করে আমরা চূড়ান্ত আর্কিটেকচারাল ও স্ট্রাকচারাল ডিজাইনের কাজ শুরু করেছি, যার ফলাফল আপনারা এই ছবিতে দেখতে পাচ্ছেন।

নিরাপদ ও টেকসই আবাসনের জন্য আপনার বিশ্বস্ত প্রকৌশলী সঙ্গেই আছে! 💙

📞 যোগাযোগ করুন:
কল/হোয়াটসঅ্যাপ: 01831-763114 || 01779-866255

📧 ই-মেইল: [email protected]

🏢 আমাদের অফিসসমূহ:

📍 রাউজান অফিস: রেইন্ড্রপ প্লাজা (২য় তলা), মুন্সিরঘাটা, চট্টগ্রাম।

📍 চট্টগ্রাম অফিস: রুনা টাওয়ার (নিচ তলা), হামজারবাগ।

📍 ঢাকা অফিস: শাকিল টাওয়ার (৪র্থ তলা), ড্যাফোডিল স্মার্ট সিটি, আশুলিয়া।

🏗️ একটি নিরাপদ ও দীর্ঘস্থায়ী দালান নির্মাণের মূল ভিত্তি হলো এর ফাউন্ডেশন বা ভিত্তি। দালানের ধরন, মাটির বহন ক্ষমতা এবং লো...
24/09/2026

🏗️ একটি নিরাপদ ও দীর্ঘস্থায়ী দালান নির্মাণের মূল ভিত্তি হলো এর ফাউন্ডেশন বা ভিত্তি। দালানের ধরন, মাটির বহন ক্ষমতা এবং লোড (ওজন) অনুযায়ী বিল্ডিংয়ের ফাউন্ডেশন মূলত প্রধান ২ প্রকার। এই প্রধান দুই প্রকারের অধীনে বিভিন্ন ধরনের ফাউন্ডেশন রয়েছে।

✪ নিচে বিস্তারিত আলোচনা করা হলো:

◑১. শ্যালো ফাউন্ডেশন (Shallow Foundation / অগভীর ভিত্তি)

মাটির উপরিভাগের অবস্থা ভালো থাকলে এবং দালানের লোড কম হলে শ্যালো ফাউন্ডেশন ব্যবহার করা হয়। সাধারণত ভিত্তির গভীরতা এর প্রস্থের সমান বা কম হলে তাকে শ্যালো ফাউন্ডেশন বলে।

☞ আইসোলেটেড বা প্যাড ফুটিং (Isolated / Pad Footing): প্রতিটি কলামের নিচে আলাদাভাবে যে ফুটিং দেওয়া হয়। এক বা দুই তলা ভবনের জন্য এটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয়।

☞কম্বাইন্ড ফুটিং (Combined Footing): যখন দুটি কলাম খুব কাছাকাছি থাকে এবং একটি ফুটিংয়ের ওপর দুটি কলাম স্থাপন করা হয়।

☞ স্ট্রিপ ফুটিং (Strip Footing): দেওয়ালের নিচে দৈর্ঘ্য বরাবর এক টানা যে ফুটিং দেওয়া হয়। লোড-বেয়ারিং ওয়ালের ক্ষেত্রে এটি ব্যবহার করা হয়।

☞ম্যাট বা র‍্যাফ্ট ফাউন্ডেশন (Mat or Raft Foundation): পুরো ভবনের আয়তন জুড়ে একটিমাত্র বড় ঢালাই বা স্ল্যাব দেওয়া হয়। মাটির বহন ক্ষমতা তুলনামূলক কম হলে বা বহুতল ভবনে এই ফাউন্ডেশন দেওয়া হয়।

◑২. ডিপ ফাউন্ডেশন (Deep Foundation / গভীর ভিত্তি)

উপরের মাটির লোড নেওয়ার ক্ষমতা না থাকলে বা ভবনের ওজন খুব বেশি হলে (যেমন: বহুতল ভবন) মাটির অনেক গভীরে শক্ত স্তরে লোড পৌঁছে দেওয়ার জন্য ডিপ ফাউন্ডেশন ব্যবহার করা হয়।

☞পাইল ফাউন্ডেশন (Pile Foundation): মাটির গভীরে লম্বা খুঁটি (কংক্রিট বা স্টিল) বসিয়ে লোড স্থানান্তর করা হয়। এটি দুই ধরনের হয়ে থাকে:

☞ কাস্ট-ইন-সিটু পাইল (Cast-in-situ Pile): মাটিতে গর্ত করে রড ও কংক্রিট ঢালাই দিয়ে তৈরি করা হয়।

☞ প্রিকাস্ট পাইল (Precast Pile): কারখানা বা বাইরে আগে থেকেই তৈরি করে এসে ঢালাই করা পাইল মাটিতে পুঁতে দেওয়া হয়।

☞ ক্যাসন বা ওয়েল ফাউন্ডেশন (Caisson Foundation): এটি বড় আকারের ফাঁপা কাঠামো, যা মাটির গভীরে বসিয়ে পরবর্তীতে কনক্রিট দিয়ে ভরাট করা হয়। মূলত সেতু, বড় পানির ট্যাংক বা নদীর তীরের বড় কাঠামোতে ব্যবহৃত হয়।

⚠️আপনার স্বপ্নের বাড়ি বা বিল্ডিং কোন ধরনের ফাউন্ডেশনের ওপর গড়ে উঠবে, তা নির্ভর করে মাটির পরীক্ষার (Soil Test) রিপোর্ট এবং একজন অভিজ্ঞ স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের ডিজাইনের ওপর। সঠিক ফাউন্ডেশন নির্বাচনই ভবনের স্থায়িত্ব ও নিরাপত্তা নিশ্চিত করে।

:🏗️ প্রকল্প আপডেট! ✨আমাদের চলমান আবাসিক নির্মাণ প্রজেক্টের ফিনিশিং  এর কাজ অত্যন্ত নিখুঁতভাবে এগিয়ে চলেছে। 🏠🛠️📋 প্রকল্পে...
23/09/2026

:🏗️ প্রকল্প আপডেট! ✨

আমাদের চলমান আবাসিক নির্মাণ প্রজেক্টের ফিনিশিং এর কাজ অত্যন্ত নিখুঁতভাবে এগিয়ে চলেছে। 🏠🛠️

📋 প্রকল্পের সংক্ষেপ:
🤝 সম্মানিত ক্লায়েন্ট: জনাব আসাদ 👤
📍 লোকেশন: কাগতিয়া, রাউজান, চট্টগ্রাম
🏗️ কাজের ধরন: ইটের গাঁথুনি ও সিলিং প্লাস্টার।

💬 "আপনার স্বপ্ন, আমাদের উদ্ভাবন"

আমরা বিশ্বাস করি, একটি বাড়ি কেবল ইট-পাথরের দেয়াল নয়; এটি আপনার কষ্টার্জিত সঞ্চয়, স্বপ্ন এবং পরিবারের নিরাপত্তার স্থায়ী ঠিকানা। তাই অভিজ্ঞ ইঞ্জিনিয়ারদের প্রত্যক্ষ তদারকিতে প্রতিটি ইটের গাঁথুনিতে আমরা সর্বোচ্চ গুণগত মান ও স্থায়িত্ব নিশ্চিত করি।
দক্ষ ইঞ্জিনিয়ার ও আর্কিটেক্ট টিমের ছোঁয়ায় আপনার স্বপ্নের প্রজেক্টকে বাস্তবে রূপ দিতে ইনভেন্ট কনস্ট্রাকশন & ইঞ্জিনিয়ারিং সবসময় প্রস্তুত। 🤝💼

📞 যে কোনো পরামর্শ, আধুনিক প্ল্যান বা বুকিংয়ের জন্য আজই যোগাযোগ করুন:

📱 কল/হোয়াটসঅ্যাপ: 01831-763114 || 01779-866255
📧 ই-মেইল: [email protected]

🏢 আমাদের অফিসসমূহ:

📍 রাউজান অফিস: রেইনড্রপ প্লাজা (২য় তলা), শাহ লতিফ রোড, মুন্সিরঘাটা, রাউজান, চট্টগ্রাম।

📍 চট্টগ্রাম অফিস: রুনা টাওয়ার (নিচ তলা), হামজারবাগ, চট্টগ্রাম।

📍 ঢাকা অফিস: শাকিল টাওয়ার (৪র্থ তলা), ড্যাফোডিল স্মার্ট সিটি, আশুলিয়া, ঢাকা।

22/09/2026

দূতগতিতে চলছে আমাদের রিনোভেশন প্রকল্পের কাজ। 🏗️.

💧 বিল্ডিংয়ে সমান ওয়াটার প্রেসার পেতে পাইপলাইনের সঠিক নিয়ম জানুন! 💧🏢 ​বহুতল ভবনে পানির প্রেসার কম-বেশি হওয়া একটি সাধারণ স...
20/09/2026

💧 বিল্ডিংয়ে সমান ওয়াটার প্রেসার পেতে পাইপলাইনের সঠিক নিয়ম জানুন! 💧

🏢 ​বহুতল ভবনে পানির প্রেসার কম-বেশি হওয়া একটি সাধারণ সমস্যা। ভুল নিয়মে পাইপ সংযোগ দিলে ওপরের তলায় বেশি এবং নিচের তলায় কম প্রেসার পাওয়া যায়।

◑​সঠিক পদ্ধতি হলো:

☞​মেইন রাইজার পাইপ: ১ ইঞ্চি (২৫ মিমি)

☞​ওপরের তলার ব্রাঞ্চ পাইপ: ৩/৪ ইঞ্চি (২০ মিমি)

☞​নিচের তলার ব্রাঞ্চ পাইপ: ১/২ ইঞ্চি (১৫ মিমি)

✪ ​সঠিক প্ল্যাম্বিং কাজ নিশ্চিত করুন, পানির অপচয়
রোধ করুন এবং দীর্ঘদিন নিশ্চিন্ত থাকুন! 🛠️🚰

Address

Raindrop Plaza, 1st Floor, Shah Latif Road, Munshirgata, Raozan Pouroshova
Chittagong
4340

Opening Hours

Monday 09:00 - 18:00
Tuesday 09:00 - 18:00
Wednesday 09:00 - 18:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 18:00
Sunday 09:00 - 18:00

Alerts

Be the first to know and let us send you an email when Invent Construction & Engineering posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share