Jahed’s Gallery

Jahed’s Gallery 🛍️ Welcome to Jahed’s Gallery

10AM-12PM-Photos
7PM-8:30PM-Reels
9:30PM-11:00PM-Reels/Stories

কাঁধে স্ত্রী, বুকে আদরের সন্তানের , বাম হাতে ধরলেন পেছনে হাউমাউ করে কান্নারত লাল টুকটুকে মেয়ে সন্তানটির হাত। এ যেন কোনো ...
28/05/2026

কাঁধে স্ত্রী, বুকে আদরের সন্তানের , বাম হাতে ধরলেন পেছনে হাউমাউ করে কান্নারত লাল টুকটুকে মেয়ে সন্তানটির হাত। এ যেন কোনো সিনেমার মর্মান্তিক দৃশ্য।

পুরুষটি স্ত্রীর নি-থ-র দে-হ কাঁধে তুলে নিয়ে বলছে আমার সন্তানকেও বুকে দেন। একজন শিশুটিকে তুলে বুকে দিলেন।

সমগ্র পৃথিবীতে একজনের পুরুষের নিকট এরচেয়ে ভারি বোঝা বোধহয় আর কিচ্ছু নেই।

গত কালকে পরিবার নিয়ে গ্রামে ফিরছিলেন, একটি ট্রেন এসে ঈদটা করে দিয়ে গেল সারাজীবনের শোক 💔

ছবি: নরসিংদী কক্সবাজার এক্সপ্রেসের নি%চে পড়েছে মা ও সন্তান।

72 lak.. গরুর নিছি ৭৩ লাখ বাকিটার দাম see more..
28/05/2026

72 lak.. গরুর নিছি ৭৩ লাখ বাকিটার দাম see more..

তারপরও আমরা প্রতিনিয়ত হাজার গুনাহ জেনে না জেনে করে যাচ্ছি😢আল্লাহ সবাইকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুক আমিন
27/05/2026

তারপরও আমরা প্রতিনিয়ত হাজার গুনাহ জেনে না জেনে করে যাচ্ছি😢
আল্লাহ সবাইকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুক আমিন

আলহামদুলিল্লাহ! আমরা সেই মহান নবীর উম্মত হতে পেরে ধন্য।❤️ আজ থেকে প্রায় সাড়ে ১৪০০ বছর আগের এক নিঝুম রাত। ​হেরা গুহা থেকে...
26/05/2026

আলহামদুলিল্লাহ! আমরা সেই মহান নবীর উম্মত হতে পেরে ধন্য।❤️
আজ থেকে প্রায় সাড়ে ১৪০০ বছর আগের এক নিঝুম রাত। ​হেরা গুহা থেকে ফিরে এসে আল্লাহর রাসূল ﷺ কাঁপছিলেন। অচেনা এক ভয়, প্রচণ্ড আবেগ আর নবুয়তের এক বিশাল দায়িত্বের ভারে তাঁর পবিত্র শরীর তখন থরথর করে কাঁপছে।

​তিনি তাঁর প্রিয়তমা স্ত্রী, ইসলামের প্রথম অবলম্বন হযরত খাদিজাতুল কুবরা (রা.)-এর কাছে ছুটে গিয়ে চাদর গায়ে জড়িয়ে নিলেন। মনের গভীর আকুলতায় জিজ্ঞেস করলেন,"হে খাদিজা! আমাকে কে বিশ্বাস করবে?"

​তখন পুরো মক্কায় তাঁর পাশে দাঁড়ানোর মতো কেউ ছিলো না। কিন্তু খাদিজা (রা.) তাঁর হাত ধরলেন। সেই পরম মুহূর্তে, অটল বিশ্বাস আর শান্ত কণ্ঠে তিনি যে সান্ত্বনা দিয়েছিলেন।

তিনি বলেছিলেন,
“আমি বিশ্বাস করবো! আল্লাহর কসম, তিনি আপনাকে কখনো লাঞ্ছিত করবেন না। আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন, অসহায় মানুষের পাশে দাঁড়ান...” আর অন্তরের গভীর থেকে বিশ্বাস করেছিলেন, আজ আরবরা বিশ্বাস না করলেও, একদিন এই পুরো জাহান আপনার আনীত দ্বীনকে বিশ্বাস করবে... ইন শা আল্লাহ!🌻

​আর আজ একবার তাকিয়ে দেখুন আরাফার ময়দানের এই অভূতপূর্ব, স্বর্গীয় দৃশ্যের দিকে! লক্ষ লক্ষ মানুষ, সব ভেদাভেদ ভুলে সাদা কাফনসদৃশ ইহরামে ঢেকে, এক আল্লাহর সামনে মাথা নত করে দাঁড়িয়ে আছে।

লব্বায়েক আল্লাহুম্মা লব্বায়েক ধ্বনিতে মুখরিত আকাশ-বাতাস।
​১৪০০ বছর আগে মক্কার এক নির্জন ঘরে যিনি একা দাঁড়িয়ে জিজ্ঞেস করেছিলেন, “আমাকে কে বিশ্বাস করবে?”
আজ তাঁর উম্মত পৃথিবীর প্রতিটি কোণায়, প্রতিটি ঘরে পৌঁছে গেছে। প্রতিদিন পাঁচবার আজানের ধ্বনিতে তাঁর নাম প্রতিধ্বনিত হয় পৃথিবীর আকাশে।

- diary of she

26/05/2026

৪৪ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রায় মিনার তাবু থেকে উনি কি বলছেন শুনুন😲❤️🤲🏼

” লাব্বাইক আল্লাহুমা লাব্বাইক, লাব্বাইকা লা-শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান্নি’মাতা লাকা ওয়াল মুলুক লা-শরীকা লা...
26/05/2026

” লাব্বাইক আল্লাহুমা লাব্বাইক, লাব্বাইকা লা-শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান্নি’মাতা লাকা ওয়াল মুলুক লা-শরীকা লাক্‌”
Today is the Day of Arafah ❤এই ধ্বনিতে মুখরিত আজ আরাফা ময়দান❤️

এক বেদুঈন আরাফাহর ময়দানে দু’আ করছিলো এভাবে:

আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন খাইরি মাসাআলাকাল সা'ইলূনা ফি আরাফাতা মুনযু খালাক্বতাহা।

হে আল্লাহ! যেদিন তুমি আরাফাহকে সৃষ্টি করেছো সেদিন থেকে তোমার কাছে যে যা কিছু কল্যাণকর দু’আ করেছে সবকিছু আমি আমার জন্য চাই।

এরচেয়ে সুন্দর দু’আ আর কি হতে পারে!🥹🤍

আমরা কি তাহলে আবারও ধোঁকা খেলাম? মিম মেয়েটা কি সবার সাথে প্রতারণা করলো!!! এক সপ্তাহ আগে মিম নামের একটা মেয়ের ভিডিও সামনে...
25/05/2026

আমরা কি তাহলে আবারও ধোঁকা খেলাম? মিম মেয়েটা কি সবার সাথে প্রতারণা করলো!!!

এক সপ্তাহ আগে মিম নামের একটা মেয়ের ভিডিও সামনে আসে যে সে নাকি ক্যান্সারে আক্রান্ত৷ এমন অবস্থায় তার স্বামী তাকে ছেড়ে চলে যায়৷ সে ভিডিও সবখানে ছড়িয়ে পড়লে যে যা পারছে মিমকে হেল্প করে৷ আমি আমার পেজ থেকেও মিমকে নিয়ে পোস্ট টাকার জন্যে কমেন্টে নাম্বার দি৷ কিন্তু আজকে একটা ভিডিও দেখে মনে হচ্ছে মিম বোধহয় আমাদের আবেগে হিসি করে দিলো 🙂

প্রথম কথা মিমের কোনো ক্যান্সার হয়নি। সে অন্য কোনো জটিল রোগে আক্রান্ত এমনটাই জানি এখন পর্যন্ত৷ মিম দুইটা বিয়ে করছে৷ ওর স্বামী ওরে টাকা দেয়নি এটা মিথ্যা কথা৷ প্রথম স্বামী ওরে টাকা দিছিল তিন লাখের মতন৷ মিম এটা নিজের স্বীকার করছে৷ সে স্বামী থাকার পরেও মিম নাকি অন্য কারো সাথে কথা বলতো পরে তার প্রথম স্বামী তাকে ছেড়ে দেয়৷ মিম পরে আরেকটা বিয়ে করে সেখানেও নাকি সংসার টিকেনি এবং দেনমোহরের টাকা আদায় করে নেয়।

মিম বলছিল তারে কাছে নাকি হেল্প আসছিল অল্প কিছু টাকা অথচ তার বিকাশ নগদ দুটোর লিমিট ফুল৷ এছাড়া ব্যাংক এবং নগদ টাকার হিসেব বাদ দিলাম৷

মিম যে টাকা সহায়তা পেয়েছে সেগুলো দিয়ে তারা করতেছে ভোগবিলাস। মিম ও তার ভাই কিনে নতুন দামী ফোন।

আমার আসলে খারাপ লাগলো এটা ভেবে একটা নিস্পাপ মায়াবী হাসির আড়ালে মানুষ এতো সুন্দর প্রতারণ কিভাবে করে৷ তাদের মনে কি আল্লাহর ভয় নাই৷ এদের একজনের জন্যে আরো দশটা অসহায় মানুষ টাকার অভাবে চিকিৎসা পাবে না কারণ মানুষের মন থেকে বিলিভ উঠে গেছে৷

আমি শুধু বলবো! যারা এমন করে আল্লাহ তুমি তাদের হয় হেদায়েত দেও৷ না হয় জমিনে মিশিয়ে দেও 🙂

পোষ্ট- Rahat Ahmed Tulon

মনে মনে যা ভেবে ছিলাম এইবার ঈদেও হয়তো কোন মায়ের বুক খালি হবে😢। মানুষের লা/শ ও লোহা পাশাপাশি শুয়ে আছে, লোহাগুলো ঠিকই পৌঁছ...
25/05/2026

মনে মনে যা ভেবে ছিলাম এইবার ঈদেও হয়তো কোন মায়ের বুক খালি হবে😢। মানুষের লা/শ ও লোহা পাশাপাশি শুয়ে আছে, লোহাগুলো ঠিকই পৌঁছে যাবে তার গন্তব্যে কিন্তু মানুষগুলোর পৌঁছানো হবেনা তার পরিবারের কাছে, ঈদ হবে না একসাথে।

বাস ভাড়া বেশি হওয়ায় খরচ বাঁচাতে লোহা ভর্তি ট্রাকে চড়ে বাড়ি যাচ্ছিল ৩০/৩৫ জন যাত্রী।

আজ ২৫ মে ভোর ৪টার দিকে টাঙ্গাইলের যমুনা সেতুর পূর্ব সংযোগ সড়কের সরাতৈল এলাকায় রড ও মানুষ বোঝাই ট্রাকটি উলটে যায়, এবং মর্মান্তিকভাবে ঘটনাস্থলে ১৭ জন নিহত হয়, এবং আরও ১০ জন গুরুতরভাবে আহত হয়। তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে।

ঈদের আগে আবারও আমাদের এমন নির্মম ঘটনার সাক্ষী হতে হলো 😓

দয়াময় মহান আল্লাহ রামিসা কে যেন জান্নাতের পাখি হিসেবে কবুল করুনের। তার বাবা-মা পরিবারের সকল কে ধৈর্য দান করার তৌফিক দান ...
24/05/2026

দয়াময় মহান আল্লাহ রামিসা কে যেন জান্নাতের পাখি হিসেবে কবুল করুনের। তার বাবা-মা পরিবারের সকল কে ধৈর্য দান করার তৌফিক দান করুন। আমীন 💔🤲

24/05/2026

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ৯ বছর বয়সী এক মেয়েশিশুকে
ধর্ষণের পর গোসল করিয়ে ফেরত দিলেন সহিদ মিয়া
সূত্রঃ- RTV news

মেয়েটি কম বেশি সবাই চিনেন। আজ মেয়েটি অনেকিদন পর মন খুলে হাসতেছে। তার হাসির কারন জানতে চাইলে পোষ্টি পুরোটা পড়ুন।❤️এই মেয়...
23/05/2026

মেয়েটি কম বেশি সবাই চিনেন। আজ মেয়েটি অনেকিদন পর মন খুলে হাসতেছে। তার হাসির কারন জানতে চাইলে পোষ্টি পুরোটা পড়ুন।❤️

এই মেয়েটার কথা মনে আছে? ঐ যে উম্মে হাবীবা মীম যে মেয়েটার অসুখ শুনে তার হাজবেন্ড তাকে ছেড়ে আরেকটা বিয়ে করে নিছিল৷

মেয়েটির চিকিৎসার জন্য অনেক টাকার দরকার ছিলো। আলহামদুলিল্লাহ তার চিকিৎসার জন্যে সব টাকা নাকি জোগাড় হয়ে গেছে৷ বাংলাদেশের মানুষ চাইলে সবকিছু পারে।

আমি চিন্তা করি ওর হাজবেন্ডের কথা! এতো মিষ্টি একটা মেয়েকে সে ছেড়ে গেলো যদি না মেয়েটা না বাঁচে৷ আরে ভাই দুনিয়াতে কেউ কি সারাজীবন বাঁচবে?

আমি মনে করি এটা মিমের জন্যেই ভালোই হয়েছে৷ ওর খারাপ সময় যে ছেড়ে গেছে সে কখনো ভালো মানুষ ছিলো না৷ লোকটা মিমের যোগ্য ছিলো না৷

দোয়া করি মেয়েটা সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসুক৷ এভাবে মুখে হাসি লেগে থাকুক ❤️

Address

Chittagong
4208

Alerts

Be the first to know and let us send you an email when Jahed’s Gallery posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share