VAT Education

VAT Education Its a page of VAT & TAX Related A-z.

21/11/2024

১।"আমি পারবো না"-> আপনি কতবার চেষ্টা করে নিশ্চিত হয়েছেন যে আপনি পারবেন না?

২।"আমার দ্বারা সম্ভব নয়"-> কে আপনাকে নিশ্চয়তা দিয়েছে যে আপনার দ্বারা আর সম্ভব নয়?

৩।"সব শেষ হয়ে গেছে"-> আপনি শুরুটা কোথায় দেখলেন যে শেষ বলছেন?

৪।"অনেক সময় চলে গেছে"-> কোন ঘড়ির কাঁটা জানান দিচ্ছে যে সময় চলে গেছে?

৫।"আমার কেউ সাহায্যকারী নেই"-> সবাই নিজেকে নিয়েই ব্যস্ত,কার এত সময় আছে যিনি আপনাকে সাহায্য করবে.....?

৬।"আমি অনেক কষ্টে আছি"-> একজন মানুষের নাম বলুন যিনি বলেছেন আমি আরামের ভেতর থেকে সফল হয়েছি!

৭।"অনেক টাকার দরকার"-> টাকা হাতে নিয়ে জন্মগ্রহণ করেছে এমন একজনের নাম বলুন ! নিজের টাকা নিজের চেষ্টাতেই অর্জন করে নিতে হয়- পরের টাকায় সাহায্য হতে পারে,কিন্তু বড় হওয়া যায় না!

৮।"আমাকে দেখতে খারাপ"-> ভালো চেহারা না হলে বড় হওয়া যায় না- এমন নিশ্চয়তা কোথায় পেলেন?

৯।"আমার কপাল টাই খারাপ"-> কোন আয়নায় দেখেছেন? সেখানে কপালে কি লেখা আছে তা কি পড়তে পেরেছেন?

১০। "আমি হতাশায় ভুগছি"->হতাশা থেকে কতবার বেরোতে মরিয়া চেষ্টা করেছেন.....?

নিজের হাতেই নিজেকে গড়েছেন এখন আবার নিজেকেই বলছেন "কেন এমন হল !"

কেন আপনার মনের মতো করে সব কিছু হয়নি তা কি কখনও ভেবেছেন....? নিজের মনের ভিতরে এক নিষ্ঠ ভাবে আত্ম মন্থন , আত্ম সমোলোচনা করেছেন...? যদি ভেবে থাকেন তাহলে এটাও নিশ্চিত বুঝতে পারবেন "নিজের হাতেই নিজেকেই আবার গড়তে হবে- নতুন করে- নতুন ভাবে জেগে উঠতে হবে, আর সময়ের অপচয় করা যাবেনা এই পৃথিবীতে নিজের কি অবদান রেখে যাবেন।

তাহলে আবার শুরু থেকেই প্রারম্ভ করুন।
বিগত দিনের ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে !!!

চলুন, শুরু করা যাক, নতুনভাবে পথচলা।

12/08/2024

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এর স্লোগান সমূহ-
যাহা আন্দোলনকারীদের মধ্যে ঐক্যবদ্ধ ভাবে লড়াইয়ের প্রেরণা জোগায় এবং বারুদের মতো কাজ করে।
1. ‘আমি কে তুমি কে, রাজাকার, রাজাকার; কে বলেছে, কে বলেছে, স্বৈরাচার, স্বৈরাচার’
2. ‘এক দুই তিন চার, শেখ হাসিনা গদি ছাড়’
3. ‘চাইলাম অধিকার হয়ে, হয়ে গেলাম রাজাকার’
4. ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’
5. ‘দালালি না রাজপথ, রাজপথ রাজপথ’
6. ‘আমার খায়, আমার পরে, আমার বুকেই গুলি করে’
7. ‘তোর কোটা তুই নে, আমার ভাই ফিরিয়ে দে’
8. ‘বন্দুকের নলের সাথে ঝাঁজালো বুকের সংলাপ হয় না’
9. ‘লাশের ভেতর জীবন দে, নইলে গদি ছাইড়া দে’
10. ‘আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’
11. ‘একাত্তরের হাতিয়ার গর্জে ওঠো আরেকবার’
12. ‘যে হাত গুলি করে, সে হাত ভেঙে দাও’
13. ‘অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন’
14. ‘আমার ভাই কবরে, খুনিরা কেন বাইরে’
15. ‘আমার ভাই জেলে কেন’
16. ‘গুলি করে আন্দোলন বন্ধ করা যাবে না’
17. ‘জাস্টিস জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস’
18. ‘জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো’
19. ‘দিয়েছি তো রক্ত, আরও দেব রক্ত’
20. ‘রক্তের বন্যায়, ভেসে যাবে অন্যায়’
21. ‘আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না’
22. ‘বুকের ভেতর অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর’
23. ‘বঙ্গবন্ধুর বাংলায়, রাজাকারের ঠাঁই নাই’
24. ‘অনাস্থা অনাস্থা, স্বৈরতন্ত্রে অনাস্থা’
25. ‘চেয়ে দেখ এই চোখের আগুন, এই ফাগুনেই হবে দ্বিগুণ’
26. ‘তবে তাই হোক বেশ, জনগণই দেখে নিক এর শেষ’
27. ‘আমরা আম-জনতা, কম বুঝি ক্ষমতা’
28. ‘তোমারে বধিবে যে গোকূলে বাড়িছে সে’
29. ‘হাল ছেড় না বন্ধু বরং কণ্ঠ ছাড় জোরে’
30. ‘উই ওয়ান্ট জাস্টিস’
31. ‘ফাইট ফর ইওর রাইটস’
32. ‘নিউটন বোমা বোঝো মানুষ বোঝো না’
33. ‘আঁর ন হাঁইয়্যে, বৌতদিন হাঁইয়্য’
34. ‘ইনকিলাব জিন্দাবাদ’
35. ‘যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ, যদি তুমি রুখে দাঁড়াও, তবে তুমিই বাংলাদেশ’

08/08/2024

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হচ্ছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। আর সম্ভাব্য ১৬ উপদেষ্টা

১. সালেহ উদ্দিন আহমেদ

২. ড. আসিফ নজরুল

৩. আদিলুর রহমান খান

৪. হাসান আরিফ

৫. তৌহিদ হোসেন

৬. সৈয়দা রিজওয়ানা হাসান

৭. মো. নাহিদ ইসলাম

৮. আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

৯. ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন

১০. সুপ্রদিপ চাকমা

১১. ফরিদা আখতার

১২. বিধান রঞ্জন রায়

১৩. আ.ফ.ম খালিদ হাসান

১৪. নূর জাহান বেগম

১৫. শারমিন মুরশিদ

১৬. ফারুক–ই–আজম

08/08/2024

ড. মুহাম্মদ ইউনূস ১৯৯৬ সালে সাবেক প্রধান বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমানের নেতৃত্বে গঠিত তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং পরিবেশ ও বন মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন।

08/08/2024

ভারতের ৭ টি প্রদেশকে একত্রে সেভেন সিস্টার্স বলা হয়। প্রদেশগুলো হলো মিজোরাম, ত্রিপুরা, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, অরুনাচল ও মণিপুর।

এদের সবার ভৌগোলিক পরিবেশ ও রাজনৈতিক পরিবেশ এক ধরনের৷ পাশাপাশি এদের অবস্থান ভারতের মূল অংশ থেকে কিছুটা বিচ্ছিন্নও বটে।

তাই এদেরকে সেভেন সিস্টার্স বলা হয়ে থাকে।

Address

Chittagong
4000

Website

Alerts

Be the first to know and let us send you an email when VAT Education posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share