GML Trade And Asset Care

GML Trade And Asset Care "প্রয়োজনে, আপনার পাশে,
অবিচল আস্হায় ও বিশ্বাসে।

চেষ্টা থাকবে সাশ্রয়ী দামে গ্রাহক পর্যায়ে পৌছানোর ইনশাআল্লাহ,
08/08/2026

চেষ্টা থাকবে সাশ্রয়ী দামে গ্রাহক পর্যায়ে পৌছানোর ইনশাআল্লাহ,

৫ পিস পাঞ্জাবী- মাত্র ৯৯৯/- টাকায় আগামী কাল থেকে.........
07/08/2026

৫ পিস পাঞ্জাবী-
মাত্র ৯৯৯/- টাকায়
আগামী কাল থেকে.........

বাংলা QR না থাকলে আপনার ব্যবসায়িক ট্রেড লাইসেন্স নবায়ন করা যাবে না!✅বাংলাদেশ ব্যাংক ও সরকারের নতুন নির্দেশনা অনুযায়ী,...
05/08/2026

বাংলা QR না থাকলে আপনার ব্যবসায়িক ট্রেড লাইসেন্স নবায়ন করা যাবে না!✅

বাংলাদেশ ব্যাংক ও সরকারের নতুন নির্দেশনা অনুযায়ী, নতুন ট্রেড লাইসেন্স ইস্যু এবং বিদ্যমান ট্রেড লাইসেন্স নবায়নের ক্ষেত্রে ব্যবসা প্রতিষ্ঠানের নিজস্ব বাংলা QR (Bangla QR) কোড থাকা বাধ্যতামূলক করা হয়েছে।

এই তথ্যটি জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান। তিনি বলেন, ব্যবসা প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স ইস্যু বা নবায়নের সময় বাংলা QR-এর তথ্য বা প্রমাণপত্র উপস্থাপন করতে হবে। বাংলা QR না থাকলে ট্রেড লাইসেন্স নবায়নের আবেদন গ্রহণ করা হবে না।

কেন এই সিদ্ধান্ত?

• দেশের সব ব্যবসা প্রতিষ্ঠানে ডিজিটাল ও ক্যাশলেস লেনদেন সম্প্রসারণের লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

• নতুন ট্রেড লাইসেন্স ইস্যু এবং পুরোনো লাইসেন্স নবায়নের সময় বাংলা QR-এর তথ্য বা সংযুক্তি বাধ্যতামূলক।

• বাংলা QR-এর মাধ্যমে গ্রাহকরা যেকোনো ব্যাংক বা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (MFS) অ্যাপ ব্যবহার করে সহজেই QR স্ক্যান করে তাৎক্ষণিক পেমেন্ট করতে পারবেন।

• এর ফলে ডিজিটাল লেনদেন আরও সহজ, নিরাপদ, স্বচ্ছ এবং সর্বজনীন হবে।

বিকাশ মার্চেন্ট নাকি বাংলা কিউআর (Bangla QR)—আপনার ব্যবসায়ের লাভ কিসে বেশি? 🤔💡একজন সচেতন ব্যবসায়ী হিসেবে হিসাব করে দেখেছ...
02/08/2026

বিকাশ মার্চেন্ট নাকি বাংলা কিউআর (Bangla QR)—আপনার ব্যবসায়ের লাভ কিসে বেশি? 🤔💡

একজন সচেতন ব্যবসায়ী হিসেবে হিসাব করে দেখেছেন কি? বিকাশ মার্চেন্ট একাউন্ট ব্যবহার করে নাকি আমরা প্রতি বছর হাজার হাজার টাকা লোকসান করছি?
বিকাশ মার্চেন্টের দিন কি তবে সত্যিই শেষ?

একসময় বিকাশ মার্চেন্টের দুটি বড় সুবিধা ছিল—তাত্ক্ষণিক টাকা তোলা আর ৫০টি ফ্রি বিল দেওয়া। কিন্তু এখন দিন বদলেছে! এখন প্রায় সব ব্যাংকিং অ্যাপেই বিদ্যুৎ বিল দেওয়া সম্পূর্ণ ফ্রি। তাহলে কেন শুধু শুধু হাজারে প্রায় ১৪ টাকা চার্জ দিয়ে বিকাশ মার্চেন্ট চালাবেন?

চলুন একটু সহজ হিসাব করি:
একটি ব্যাংক অ্যাকাউন্ট চালাতে বছরে সর্বোচ্চ খরচ হয় মাত্র ১৪৯০ টাকা। অথচ বিকাশে মাত্র ১ লাখ টাকা ক্যাশ আউট করতেই এই ১৪৯০ টাকা খরচ হয়ে যায়!

যদি আপনার মাসে মাত্র ১ লাখ টাকার ট্রানজেকশন হয়:
১। বছরে বিকাশ ক্যাশ আউট চার্জের তুলনায় ব্যাংক অ্যাকাউন্টে সেভ হবে প্রায় ১৬,৪৫০ টাকা!

২। মার্চেন্ট চার্জের কথাই ধরা যাক—বিকাশে যেখানে প্রতি হাজারে প্রায় ১৩.৯০ টাকা কাটে, সেখানে বাংলা কিউআরে অনেক ব্যাংক মাত্র ৪ থেকে ৭ টাকায় সার্ভিস দিচ্ছে! প্রতি হাজারে ৭ টাকা সেভ হলেও মাসে ৭০০ টাকা, আর বছরে বাড়তি ৮,৪০০ টাকা সেভ!

সব মিলিয়ে বছরে অনায়াসে ২৪ থেকে ২৫ হাজার টাকা বাঁচানো সম্ভব! আর আপনার লেনদেন যদি আরও বেশি হয়, তবে সাশ্রয়ের পরিমাণ কোথায় গিয়ে ঠেকবে ভেবে দেখেছেন?

শহরে বা যেকোনো ব্যবসায় টিকে থাকতে হলে একটু বুদ্ধি খাটিয়ে চলতে হয়। বিকাশ এজেন্টকে লাভ না দিয়ে নিজের কষ্টার্জিত টাকা নিজের পকেটেই রাখুন। সচেতন হোন, বাংলা কিউআরে শিফট করুন আর বছরে হাজার হাজার টাকা সেভ করুন!

আপনি কি এখনো বিকাশ মার্চেন্ট ব্যবহার করছেন, নাকি বাংলা কিউআরে শিফট করেছেন? আপনার মতামত কমেন্টে জানান!👇

To Whom it may concern Details in 1st Comment
01/08/2026

To Whom it may concern

Details in 1st Comment

আবার সেই লীগের আমলের শয়তানি শুরু হয়ে গেসে!৫ই আগস্টের পর ডলার মার্কেট বেইজড করার পর যেখানে ডলারের দাম কমা শুরু করসিল, এই ...
30/07/2026

আবার সেই লীগের আমলের শয়তানি শুরু হয়ে গেসে!

৫ই আগস্টের পর ডলার মার্কেট বেইজড করার পর যেখানে ডলারের দাম কমা শুরু করসিল, এই বিএনপি সরকার ক্ষমতায় আসার ৬ মাসের মধ্যে কি পরিবর্তন ঘটল যে ব্যাংকগুলাতে আবার ডলারের সংকট দেখা দিল?

কার্ব মার্কেটে ডলারের রেট বাড়তেসে দেখেই আমার সন্দেহ হইতেসিল ডলার আবার পাচার শুরু হইসে! আল্লাহ জানে এই দেশের জনগণের ভাগ্যে কি আছে! 😞😞😞😞

29/07/2026

সম্মান জোড় করে পাওয়া যায় না,

সেটি শেখ পরিবার হোক কিংবা
জিয়া পরিবার!!

27/07/2026

বছরে ৫ কোটি গ্রাহক থেকে ১০ হাজার কোটি টাকার সার্ভিস চার্জ আদায়- বিকাশ ও নগদের।

পাইকারী সওদার জন্য যোগাযোগ করুন- সব চেয়ে সাশ্রয়ী দামে।পণ্য- আরামদায়ক কম্বলমেইড ইন চায়নাকুমিল্লা- জাঙ্গালিয়া বিদ্যুৎ অফিস...
26/07/2026

পাইকারী সওদার জন্য যোগাযোগ করুন- সব চেয়ে সাশ্রয়ী দামে।
পণ্য- আরামদায়ক কম্বল
মেইড ইন চায়না

কুমিল্লা-
জাঙ্গালিয়া বিদ্যুৎ অফিস সংলগ্ন,
এবং সোয়াগাজী, সদর দক্ষিণ।
০১৪০৮ ৬৬ ২৩ ১৫ (হোয়াটসঅ্যাপ)

চট্টগ্রাম -
৫০৯০, সিজেকেএস শপিং কমপ্লেক্স
৫ম তলা, কাজির দেউরী, চট্টগ্রাম
০১৭২৭ ৩৭ ০৮ ৬০

বাংলা QR থাকলেও পেমেন্ট নিল না আড়ং যশোর! গ্রাহকের অভিযোগ, উঠেছে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ ✅যশোর | ২১ জুলাই ২০২৬যশোরের আড়...
25/07/2026

বাংলা QR থাকলেও পেমেন্ট নিল না আড়ং যশোর! গ্রাহকের অভিযোগ, উঠেছে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ ✅

যশোর | ২১ জুলাই ২০২৬

যশোরের আড়ং শাখায় বাংলা QR-এর মাধ্যমে ক্যাশলেস পেমেন্ট করতে গিয়ে ভোগান্তির শিকার হওয়ার অভিযোগ করেছেন এক গ্রাহক।

অভিযোগকারী নাফিউজ জামান শুভ জানান, আড়ং যশোর শাখায় বাংলা QR (বিকাশ) প্রদর্শিত থাকলেও ওই QR-এর মাধ্যমে পেমেন্ট গ্রহণ করা হয়নি। তার দাবি, তিনি বাংলা QR ব্যবহার করে মূল্য পরিশোধ করতে চাইলে দায়িত্বপ্রাপ্ত কর্মীরা জানান, "Cashless payment করতে চাইলে কার্ড দিয়ে পেমেন্ট করুন অথবা সরাসরি বিকাশে পেমেন্ট করুন।"

তিনি আরও অভিযোগ করেন, বাংলা QR-এর মাধ্যমে অর্থ পরিশোধের অনুরোধ করলে দায়িত্বপ্রাপ্ত কর্মীদের কাছ থেকে অসৌজন্যমূলক আচরণের সম্মুখীন হন। পরে বাধ্য হয়ে কার্ডের মাধ্যমে বিল পরিশোধ করেন।

নাফিউজ জামান শুভ বলেন,
"আমি আড়ং যশোর শাখার নিয়মিত ক্রেতা। নতুন করে বাংলা QR চালু হওয়ার পরও সেটি ব্যবহার করতে না দেওয়া অত্যন্ত হতাশাজনক। যখন একটি প্রতিষ্ঠানে বাংলা QR প্রদর্শিত থাকে, তখন গ্রাহকদের সেই মাধ্যমেই নির্বিঘ্নে পেমেন্ট করার সুযোগ থাকা উচিত।"

এ ঘটনায় তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন, যাতে ভবিষ্যতে অন্য কোনো গ্রাহক একই ধরনের ভোগান্তির শিকার না হন।

দ্রষ্টব্য: এই প্রতিবেদনে বর্ণিত তথ্য অভিযোগকারীর বক্তব্যের ভিত্তিতে উপস্থাপন করা হয়েছে। কোন প্রতিষ্ঠানের ক্ষতির উদ্দেশ্যে নয়।

Address

173, Badsha Market, Khatungonj, Chottogram
Chittagong
4000

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801408662315

Website

Alerts

Be the first to know and let us send you an email when GML Trade And Asset Care posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to GML Trade And Asset Care:

Shortcuts

Share