3-Axis Engineering & Consultants

3-Axis Engineering & Consultants We are a engineering and construction firm. We are assure safety and serviceability of a structure

 +6 Storied residential  , F-Block   A g+6 storied residential building is designed by me. We do structural design both ...
29/04/2024

+6 Storied residential
, F-Block


A g+6 storied residential building is designed by me. We do structural design both RCC & STEEL structure design. Also Detail engineering assessment [DEA].
For any kind of structural design & DEA feel free to contact with us.
Basic Wind Speed = 147.0 mph
Seismic Zone II,
Seismic Design Category = D, Z = 0.20
Site Class: SD, Seismic Force-Resisting System: SMF, R = 8, Ω = 3, CD = 5.5
Other Loads as Per BNBC 2020


#01636853625

18/04/2024

কনসিল বীম কি?
স্ল্যাবের সমান পুরুত্বের বীমকে কনসীল বীম বলা হয়ে থাকে।কনসীল বীম এর অন্য একটি নাম হলো হিডেন বীম।

মুলত ফ্লাট স্ল্যাবে কলাম বরাবর যেভাবে স্ট্রীপ চিন্তা করে অতিরিক্ত রিইনফোর্সমেন্ট দেয়া হয়, এমন চিন্তা থেকেই এই কনসীল বীমের ধারণা এসেছে।

200 মিমি এর নিচের পুরত্বের কোন ছাদে এই জাতীয় বীম ব্যবহার করা উচিত না।

কেন করা হয় ???
-------------------------------------------
>অনাকাঙ্গিত বীম ডেপথ থাকে না বলে সৌন্দর্য বাড়ে।
>সাটারিঙ এর খরচ কমানো যায়।

সতর্কতা
-------------------------------------------
=> কনসীল বীম করতে হলে শুধু বীম নয়, পুরো স্ল্যাব সহ মডেলটি এনালাইসিস করতে হবে।

ইঞ্জিনিয়ারিং এ কনসীল বীম বলে তেমন কিছু নেই। মূলত ফ্লাট স্লাবে যেভাবে কলাম টু কলাম বরাবর স্ট্রীপ ধরে এক্সট্রা Reinforcement দেওয়া হয় এটাকে অনুকরন করেই কনসীল বীম ধারনা প্রতিষ্ঠা করা হয়েছে। ২০০মি.মি. বা ৭.৮৫ ইঞ্চি এর কম Thickness এর ছাদে এই জিনিস করা কোন মতেই ঠিক না। যথা সম্ভব তা পরিহার করে চলা উচিত।

কনসিল বীম করার কারনেঃ
----------------------------------------------

# স্ট্রাকচার কলাম স্ট্রিপ এ দুর্বল হয়।

# ভুমিকম্পে স্যান্ডউইচ হবার আশঙ্কা থাকে।

# কনসীল বীমে Reinforcement টোটাল RCC এর ২% এর অধিক হয়ে পড়ে।

# কনসিল বীম স্ট্রাকচার Lateral Load নিতে পারে না।

# Normal Beam এর থেকে কনসীল বীম ১০% কম Axial Load নিতে পারে।

# কনসীল বীমে Vertical Displacement নরমাল বীমের থেকে ১০% বেশী হয় বলে তা তুলনা মূলক ভাবে দুর্বল হয়।

# steel ২% এর বেশী হবার কারনে Concrete সব জায়গায় পৌছাতে পারে না। এতে হানিকম্ব তৈরী হয় ।

সর্বপরি এই বিম স্ট্যন্ডার্ড বিমের মত কার্যকরী হবে না। আমরা অনেকেই এই বিষয়গুলো সম্পর্কে অবগত নই,তাই না বুঝেই এই ধরনের নির্মানে আগ্রহী হই।

বাড়ি নির্মানে আবশ্যকীয় সতর্কতা অবলম্বন করার মাধ্যমে নিরাপদ থাকুন।

09/10/2023

বাজারে সাধারনত দুই ধরনের সিমেন্ট দেখা যায়। একটা হচ্ছে ওপিসি বা অরডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট। অপরটি হচ্ছে, পিসিসি বা পোর্টল্যান্ড কম্পোজিট সিমেন্ট।
#ওপিসি
ওপিসি সিমেন্টে ক্লিংকারের পরিমান ৯৫ শতাংশ থেকে একশত ভাগ পর্যন্ত থাকে। আর জিপসাম থাকে সর্বোচ্চ ০-৫ শতাংশ।
#পিসিসি
পিসিসি সিমেন্টে ক্লিংকারের পরিমান ৬৫ শতাংশ থেকে ৭৯ শতাংশ। স্লাগ, ফ্লাই অ্যাশ ও লাইম স্টোনের পরিমান ২১ শতাংশ থেকে ৩৫ শতাংশ এবং জিপসামের পরিমান সর্বোচ্চ ০-৫ শতাংশ।
বাজারের সিমেন্টের ব্যাগে এই তথ্যগুলো দেখে খুব সহজেই বোঝা যায় কোনটি পিসিসি আর কোনটি ওপিসি সিমেন্ট।
নির্মাণের ধরনের ওপর ভিত্তি করে ভিন্ন ভিন্ন ক্ষেত্রে পিসিসি এবং ওপিসি সিমেন্ট ব্যবহার করা হয়।
যখন পিসিসি সিমেন্ট :
================
★ মাটির সার্বিক পরিস্থিতি সাধারণ পর্যায়ে থাকলে।
★ মাটিতে রাসায়নিক পদার্থ সংক্রান্ত কোন সমস্যা না থাকলে।
★ কংক্রিট খুব দ্রুততার সাথে শক্ত হবার প্রয়োজন না হলে।
★ কংক্রিটে ঢালাইয়ের সময় উৎপন্ন তাপমাত্রা হিসাবে ধরা না হলে।
★ বাড়ি নির্মাণের ক্ষেত্রে সব ধরনের পাইলিং, ফাউন্ডেশন, গাথুনী, ছাদ এবং প্লাস্টারের কাজে পিসিসি সিমেন্ট ব্যবহার করা হয়।
যখন ওপিসি সিমেন্ট :
=================
★ বহুতল ভবন নির্মাণে।
★ উচ্চশক্তিসম্পন্ন শিল্পকারখানার কাঠামো নির্মাণে।
★ পানির নিচে কংক্রিটের কাজে।
★ ব্রিজ, কালভার্ট ও সেতু নির্মাণের কাজে।
★ মাটি পরীক্ষায় (সয়েল টেস্ট) সালফারসহ কংক্রিটের জন্য বিভিন্ন ক্ষতিকর পাওয়া গেলে
এবং কংক্রিট খুব দ্রুততার সঙ্গে শক্ত হবার প্রয়োজন হলে ওপিসি সিমেন্ট ব্যবহার করতে হয়।

Composite Structure
09/10/2023

Composite Structure

  house design #3-axisengineering&consultants
26/02/2023

house design
#3-axisengineering&consultants

Project Name: 4-Storied Residential BuildingCilent: Mr.Dr. Shafiq Location: Sokhipur, Tangail. 3-Axis Engineering & Cons...
26/01/2023

Project Name: 4-Storied Residential Building
Cilent: Mr.Dr. Shafiq
Location: Sokhipur, Tangail.
3-Axis Engineering & Consultants

This is another new structure which is designed by me. We have a strong design team. We are doing structural design both in RCC & STEEL Structure. Also we are working on DEA both in existing like Steel & RCC Structure.

#3-axisengineering&consultants


#01636853625

13/01/2023

এক ক্লাইন্ট কে ঘর করার জন্য
একটি প্রেজেন্টেশন ড্রয়িং করে দিলাম, ওনার পছন্দ ও হয়েছে,
ক্লাইন্ট আমাকে বলে, স্যার রুমের মাপ গুলো একটু বসিয়ে দেন, আমার পরিবার কে একটু দেখাবো, ওরা মতামত দিলেই আপনি কাজ শুরু করে দিয়েন,
ক্লাইন্ট সাহেব টানা ২০/২৫ দিন আমার সাথে যোগাযোগ করেন নি, ড্রয়িং ও কনফার্ম করেন নি,
পরে দেখি ওই প্রেজেন্টেশন ড্রয়িংয়েই ক্লাইন্ট সাহেব এমএসসি,বিএসসি লেভেলের কন্ট্রাক্টরের পরামর্শে কাজ শুরু করে দিয়েছেন,
আমি চিন্তা করলাম ১৫০০/১৬০০ স্কয়ারফিটে, ৩ তলা ফাউন্ডেশনের কাজ ১৩/১৪ টি কলামে কাজ করে দেবো,
পরে তো ক্লাইন্ট সাহেব আসেন নি, পন্ডিত লেভেলের মিস্তিরি সাহেব ১৮ টি কলাম দিয়ে কাজ করে ফেলছেন,
আবার প্রতি কলামে ৬টি,৮টি,১০টি ৫সূতা রড দিয়ে কাজ করে ফেলছেন,
ক্লাইন্ট সামান্য কিছু টাকা ইঞ্জিনিয়ার কে না দিয়ে নিজেই কাজ ফেলছেন,
ও ও আবার বেস সাইজ গুলো নাকি ৬ ফিট বাই ৮ফিট করে দিছে সব গুলো,

আমি আনুমানিক একটা হিসাব করলাম, ওই ঘরে অতিরিক্ত ব্যয় হয়েছে প্রায় ২ লাখ টাকা বেশি,
ভদ্র ক্লাইন্ট সাহেব ইঞ্জিনিয়ার কে না হয় ২০/২৫/৩০/৩৫ হাজার টাকা ইঞ্জিনিয়ার কে দেয়া লাগতো,, এখন বেচারা ২ লাখ নিচে পড়লো,
দায় কার?, ক্লাইন্টের, নাকি মিস্তিরির?

ক্লাইন্ট সাহেব আপনার টাকা, আপনার কষ্টের অর্জিত টাকা, একটু চিন্তা করে কাজ করেন, দেখবেন সুন্দর বাড়ি ও হলো, খরছ ও কম হলো, টেকসই স্থাপনা ও পাবেন,
ধন্যবাদ
Engr Kamrul Hasan

✅রডের কাজ অনুসারে ল্যাপিং✅কমপ্রেশন জোন_____কলাম : ৪০ Dশেয়ার ওয়াল : ৪০ Dলিফ্ট ওয়াল : ৪০ Dটেনশন জোন_____বীম : ৬০ Dস্ল্যাব ...
20/12/2022

✅রডের কাজ অনুসারে ল্যাপিং✅

কমপ্রেশন জোন_____
কলাম : ৪০ D
শেয়ার ওয়াল : ৪০ D
লিফ্ট ওয়াল : ৪০ D

টেনশন জোন_____
বীম : ৬০ D
স্ল্যাব : ৬০ D

কলামে ল্যাপিং_____
কলামে সাধারনত ১৬, ২০, ২২, ২৫, ৩২ মিমি রড ব্যবহার হয়ে থাকে তাহলে কলামে ল্যাপিং

১৬ মিমি = ৪০x১৬ = ৬৪০ মিমি ২'-২"
২০ মিমি = ৪০x২০ = ৮০০ মিমি ২'-৮"
২২ মিমি = ৪০x২২ = ৮৮০ মিমি ৩'-০"
২৫ মিমি = ৪০x২৫ = ১০০০ মিমি ৩'-৪"
৩২ মিমি = ৪০x৩২ = ১২৮০ মিমি ৪'-৩"

বীমের ল্যাপিং_____
বীমে সাধারনত ১৬, ২০, ২২, ২৫ মিমি রড ব্যবহার হয়ে থাকে তা হলে বীমের ল্যাপিং

১৬ মিমি = ৬০x১৬ = ৯৬০ মিমি ৩'-২"
২০ মিমি = ৬০x২০ = ১২০০ মিমি ৪'-০"
২২ মিমি = ৬০x২২ = ১৩২০ মিমি ৪'-৫"
২৫ মিমি = ৬০x২৫ = ১৫০০ মিমি ৫'-০"

স্ল্যাবের ল্যাপিং_____
স্ল্যাবে সাধারনত ১০, ১২, মিমি রড ব্যবহার হয়ে থাকে তা হলে স্ল্যাবের ল্যাপিং

১০ মিমি = ৬০x১০ = ৬০০ মিমি ২'-০"
১২ মিমি = ৬০x১২ = ৭২০ মিমি ২'-৫"

তবে বাস্তবে কাজ করার সময় কম বেশী হতে পারে।

এ বিজয় গৌরবেরশক্তি-সাহস-প্রেরণার।মহান বিজয় দিবসে '৭১ এর সকল শহীদ ও বীর মুক্তিযোদ্ধার প্রতি বিনম্র শ্রদ্ধা। #১৬ডিসেম্বর  ...
16/12/2022

এ বিজয় গৌরবের
শক্তি-সাহস-প্রেরণার।

মহান বিজয় দিবসে '৭১ এর সকল শহীদ ও বীর মুক্তিযোদ্ধার প্রতি বিনম্র শ্রদ্ধা।

#১৬ডিসেম্বর
#বিজয়দিবস

13/12/2022

প্রয়োজনীয় কিছু তথ্য-
1. এক ঘনমিটার ইটের গাঁথুনীর কাজে প্রচলিত ইটের প্রয়োজন= ৪১০ টি।
2. এক ঘনফুট ইটের গাঁথুনীর কাজে প্রচলিত ইটের প্রয়োজন=১১.৭৬=১২ টি
3. এক ঘনমিটার ইটের গাঁথুনীর কাজে মেট্রিক ইটের প্রয়োজন= ৫০০ টি।
4. এক ঘনফুট ইটের গাঁথুনীর কাজে মেট্রিক ইটের প্রয়োজন= ১৪.২৮ টি।
5. এক বর্গমিটার জায়গায় একস্তর ইটের ফ্লাট সোলিং এর জন্য ইটের প্রয়োজন=৩১ টি।
6. এক বর্গমিটার সোলিং এ চিকন বালির প্রয়োজন=০.০১৫ ঘনমিটার
7. এক বর্গমিটার জায়গায় একস্তর ইটের হেরিং বোন বন্ডের জন্য ইটের প্রয়োজন=৫২ টি।
8. এক বর্গমিটার হেরিং বোন বন্ডের জন্য চিকন বালির প্রয়োজন=০.০৩ ঘনমিটার
9. ইটের গাঁথুনীর কাজে শুকনা মসল্লা এর পরিমাণ=৩৫%
10. এক ঘনমিটার সিমেন্ট=৩০ ব্যাগ….
11. এক বর্গমিটার নীট সিমেন্ট ফিনিশিং এর জন্য(NCF) সিমেন্টের প্রয়োজন=২.৭-৩ কেজি
12. ডিপিসি এ পাডলোর পরিমাণ সিমেন্টের ওজনের ৫% অর্থাৎ প্রতি ব্যাগ সিমেন্টের জন্য ২.৫ কেজি।
13. এক ঘনমিটার এম,এস রডের ওজন =৭৮৫০ কেজি বা ৭৮.৫০ কুইন্টাল
14. এক ব্যাগ সিমেন্টের ওজন=৫০ কেজি এবং আয়তন=০.০৩৪৭ ঘনমিটার
15. এক ব্যাগ হোয়াইট সিমেন্টের ওজন=৪০ কেজি
16. আবাসিক দালানের জন্য বাসযোগ্য ক্ষেত্রফল প্লিন্থ ক্ষেত্রফলের ৫০%-৫৬% হওয়া উচিত।
17. ১ রানিং মিটার দৈর্ঘে এন্ড এজিং এ ইটের পরিমাণ=১/.১২৭=৮ টি।
18. আর.সি.সি কাজে ব্যবহৃত প্রতি মিটার এম.এস.রড এর ওজন নির্ণয়ের সুত্র =d2/১৬২.২ কেজি।
19. এক ঘনমিটার ছোট সাইজের খোয়ার জন্য ইটের প্রয়োজন ৩২০ টি এবং বড় সাইজের খোয়ার জন্য ৩০০ টি।
20. আর.সি.সি কাজে ব্যবহৃত প্রতি কেজি এম.এস.রড এর র্দৈঘ্য নির্ণয়ের সুত্র =১৬২.২/d2 মিটার
21. নির্মাণ সামগ্রী বহনের জন্য চালনা দুরুত্ব ৩০ মিটার এবং উত্তোলন দুরুত্ব ১.৫ মিটার।
22. কম্প্রেশন বারে হুক ছাড়া ল্যাপিং ২৪D এবং হুকসহ ৪৪D আবার, টেনশনে হুক ছাড়া ল্যাপিং ৩০D এবং হুকসহ ৬০D.
23. জলছাদের কাজে খোয়া,চুন,সুরকির অনুপাত=৭:২:২
24. সেপটিক ট্যাংক এর নুন্যতম প্রস্থ ৬০সেমি এবং তরলের নুন্যতম গভীরতা ১ মিটার।
25. সোক ওয়েলের নুন্যতম ব্যাস ৯০ সেমি এবং গভীরতা ইনভার্ট সমতল হতে ১.৫ মিটার।
26. কালভার্ট এর স্প্যান ৬ মিটারের কম এবং ব্রিজের স্প্যান ৬ মিটারের বেশি
27. ব্রিজ এর স্ল্যাবকে ডেকস স্ল্যাব বলে।
28. ঢেউটিনের প্রমাণ দৈর্ঘ্য: (১.৮০,২.২০,২.৫০,২.৮০,৩.২০)মিটার এবং প্রস্থ ০.৮০মিটার এবং ঢেউয়ের গভীরতা ১৮ মি.মি
29. এক মিটার এম.এস অ্যাঙ্গেলের ওজন=০.০০৭৮৫A কেজি
30. একটি এক টনি ট্রাক পাকা রাস্তায় সিমেন্ট বহন করে ২০ ব্যাগ
31. একটি এক টনি ট্রাক পাকা রাস্তায় ইট বহন করে 333 টি
32. একটি এক টনি ট্রাক কাঁচা রাস্তায় সিমেন্ট বহন করে ১৩.৩৩ ব্যাগ।

PROJECT No-2202PROJECT NAME: 3 STORIED RESIDENTIAL BUILDING LOCATION: MADRASHSPARA,HORIMONGAL, SASHIDAL,BRAHMMONPARA,COM...
09/12/2022

PROJECT No-2202
PROJECT NAME: 3 STORIED RESIDENTIAL BUILDING
LOCATION: MADRASHSPARA,HORIMONGAL, SASHIDAL,BRAHMMONPARA,COMILLA.
CLIENT NAME-MR. RABBAN
DESIGN: Engr. Md. Kamrul Hasan, (MIEB)
Structural Engineer
Cell:01636853625
[email protected]
[email protected]


#3-Axis Engineering & Consultants

09/12/2022

আমরা পৌরসভা অনুমোদনকৃত ড্রইং, বিল্ডিং প্ল্যানিং, ডিজাইন করে থাকি।
আমাদের সার্ভিস সমূহ:
১. আর্কিটেকচারাল প্ল্যান
২. 3D PERSPECTIVE ভিউ
৩. স্ট্রাকচারাল ডিজাইন
৪. ইলেক্ট্রিক্যাল ড্রয়িং
৫. স্যানিটারি & প্লাম্বিং ড্রয়িং
৬. ম্যাটেরিয়ালস এস্টিমেটিং
৭. রেসিডেনসিয়াল বিল্ডিং প্ল্যানিং ডিজাইন
৮. মসজিদ, হসপিটাল, স্কুল, পার্ক প্ল্যানিং
৯. কমার্শিয়াল বিল্ডিং প্ল্যানিং ডিজাইন
১০. সয়েল টেস্ট
বিল্ডিং ডিজাইন, ড্রইং, সাইট সুপারভিশন, নতুন ও পুরাতন যে কোন প্রকার বিল্ডিং কন্সাল্টেন্সি সংক্রান্ত বিষয়ে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে।
"Entrust your home, Construction to us"

#3-Axis Engineering & Consultants


Mobile-01636853625
[email protected]

Address

Comilla

Telephone

+8801636853625

Website

Alerts

Be the first to know and let us send you an email when 3-Axis Engineering & Consultants posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to 3-Axis Engineering & Consultants:

Share