Cox's Bazar Palli Bidyut Samity

Cox's Bazar Palli Bidyut Samity Electric Utility Company
(1)

22/05/2026
11/05/2026

বিদ্যুৎ বিল বকেয়ার জন্য সংযোগ বিচ্ছিন্ন অভিযান চলছে। সংযোগ বিচ্ছিন্ন এড়াতে আজই বিল পরিশোধ করুন। বিকাশ, রকেট, নগদ, উপায়, মাইক্যাশ ইত্যাদি মাধ্যমে ঘরে বসেই পল্লী বিদ্যুৎ এর বিল পরিশোধ করা যায়।

আসসালামু আলাইকুম, কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতির সম্মানিত গ্রাহক সদস্যবৃন্দ, আপনার বিদ্যুৎ বিলের কপি হাতে পেতে বিলম্ব হল...
04/05/2026

আসসালামু আলাইকুম,
কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতির সম্মানিত গ্রাহক সদস্যবৃন্দ, আপনার বিদ্যুৎ বিলের কপি হাতে পেতে বিলম্ব হলে বা এখনো না পেয়ে থাকলে পুরাতন বিলের কপির গ্রাহক হিসাব নম্বর দ্বারা উপায়, মাইক্যাশ, বিকাশ, নগদ ও রকেটের মাধ্যমে ঐ মাসে আপনার বিল কতো আসলো জানুন এবং ঝামেলাহীনভাবে সময় ও যাতায়াত খরচ বাঁচিয়ে সময়মত অনলাইনে পরিশোধ করুন।
নিজে জানি, নিজে মানি, অপরকে জানাই এবং সবাইকে অনলাইনে বিদ্যুৎ বিল পরিশোধে উৎসাহিত করি।
প্রচারে:
কর্তৃপক্ষ
কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতি

জরুরি বিজ্ঞপ্তিক্রমাগত কালবৈশাখী ঝড়ের কারণে কক্সবাজার পবিস-এর বিদ্যুৎ বিতরণ লাইনে বিভিন্ন স্থানে ক্ষয়ক্ষতি হয়েছে। অনেক জ...
02/05/2026

জরুরি বিজ্ঞপ্তি
ক্রমাগত কালবৈশাখী ঝড়ের কারণে কক্সবাজার পবিস-এর বিদ্যুৎ বিতরণ লাইনে বিভিন্ন স্থানে ক্ষয়ক্ষতি হয়েছে। অনেক জায়গায় গাছ বা গাছের ডাল বৈদ্যুতিক খুঁটির উপর হেলে পড়ায় স্বাভাবিকভাবে বিদ্যুৎ সরবরাহ চালু রাখা সম্ভব হচ্ছে না।
গ্রাহকদের নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে। বর্তমানে সংশ্লিষ্ট টিমগুলো ক্ষতিগ্রস্ত লাইনের চেকিং ও মেরামত কার্যক্রম চালিয়ে যাচ্ছে। লাইন চেকিং ও ফল্ট নিরসন সম্পন্ন হলে পর্যায়ক্রমে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হবে।

সতর্কতা:
কোনো অবস্থাতেই ছিঁড়ে পড়া বৈদ্যুতিক তার স্পর্শ করবেন না। কোথাও তার ছিঁড়ে পড়ে থাকতে দেখলে অথবা তারের উপর গাছ পড়ে থাকলে, বিদ্যুৎ বিলের কাগজের পেছনে উল্লেখিত নিকটস্থ জোনাল/অভিযোগ কেন্দ্রের মোবাইল নম্বরে দ্রুত যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।
বর্তমান পরিস্থিতিতে আপনাদের আন্তরিক সহযোগিতা একান্তভাবে কাম্য।

কর্তৃপক্ষ
কক্সবাজার পবিস

নিয়োগ বিজ্ঞপ্তি
30/04/2026

নিয়োগ বিজ্ঞপ্তি

29/04/2026

সম্মানিত গ্রাহক বৃন্দ, লাইন চালু করার জন্য রাতের আঁধারে এখনো নিরলসভাবে কাজ করে যাচ্ছে কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতি।

29/04/2026

ক্রমাগত কালবৈশাখী ঝড় কক্সবাজার পবিসের বৈদ্যুতিক লাইনের উপর হানা দিচ্ছে। বিভিন্ন জায়গায় বিতরণ লাইনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গাছের ডাল/গাছ বৈদ্যুতিক খুটির উপর হেলে পড়ায় লাইন চালু করা সম্ভব হচ্ছে না। নিরাপত্তার স্বার্থে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়। ইতিমধ্যে লাইন চেকিং চলছে। লাইন চেকিং এবং ফল্ট নিরসন সাপেক্ষে বিদ্যুৎ ব্যবস্থা সচল করা হবে। কখনো ছিঁড়ে পড়া বৈদ্যুতিক তারে হাত দিবেন না এবং তারের আশেপাশে সতর্ক থাকুন। কোনো স্থানে তার ছিঁড়ে পড়ে থাকলে অথবা তারের উপর গাছ পড়ে থাকলে বিদ্যুৎ বিলের কাগজের পিছনে উল্লেখিত আপনাদের নিকটস্থ জোনাল/অভিযোগকেন্দের মোবাইল নম্বরে দ্রুত যোগাযোগ করুন। চলমান প্রাকৃতিক দুর্যোগে সকলকে ধৈর্য্য ধারণা করার জন্য অনুরোধ করছি।

বিদ্যমান পরিস্থিতিতে আপনাদের সহযোগিতা আমাদের একান্ত কাম্য।

কর্তৃপক্ষ,
কক্সবাজার পবিস।

আসসালামু আলাইকুম, সম্মানিত গ্রাহক সদস্যবৃন্দ,আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আরও ২ থেকে ৩ দিন বিরূপ অবস্থা থাকতে পারে। গ্রামী...
29/04/2026

আসসালামু আলাইকুম,
সম্মানিত গ্রাহক সদস্যবৃন্দ,
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আরও ২ থেকে ৩ দিন বিরূপ অবস্থা থাকতে পারে। গ্রামীণ জনপদে বৈদ্যুতিক লাইনের আশেপাশে প্রচুর গাছপালা বিদ্যমান। অনেক লাইন পাহাড়ে, নদী নালার পাশে, রাস্তা এবং পাহাড়ের ঢাল ঘেঁষে নির্মিত। দমকা হাওয়া, পানির স্রোত, পাহাড় ধ্বস ইত্যাদি কারণে লাইনের তাঁর ছিঁড়ে মাটি/পানিতে পড়তে পারে অথবা খুঁটি হেলে, ভেঙে, আগুন লেগে মাটি/পানিতে/রাস্তার উপর পড়তে পারে। এ ধরনের ঘটনা ঘটলে দ্রুত নিকটস্থ অফিসে গিয়ে অথবা বিদ্যুৎ বিলের পিছনে লেখা সংশ্লিষ্ট অফিসের ফোন নম্বরে জানান। ফোন ব্যস্ত পেলে এসএমএস করুন। অনুগ্রহ পূর্বক কেউ বিদ্যুতের তারে, গাই/টানা তারে কিংবা বৈদ্যুতিক খুঁটিতে হাত দিবেন না। কোন গবাদি পশু বৈদ্যুতিক লাইনের আশেপাশে বেঁধে রাখবেন না বা ছেড়ে রাখবেন না। বিদ্যুৎ বন্ধ হলে বিদ্যুৎ কর্মীগণ ঝড় বৃষ্টি উপেক্ষা করে বিদ্যুৎ লাইন চালু করার আপ্রাণ চেষ্টা করে। আমরা সবাই বিদ্যুৎ কর্মীদের সহযোগিতা করি, তাদেরকে উৎসাহিত করি। আমরা সবাই মানুষ সবাই সবাইকে সম্মান করি, কাজকে সম্মান করি। একটু খানি ধৈর্য ধারন করি। নিজে সচেতন হই এবং সবাইকে সচেতন করি।

কর্তৃপক্ষ,
কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতি

সম্মানিত গ্রাহক সদস্যদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে,  অদ্য ২৮/০৪/২০২৬ খ্রিস্টাব্দ তারিখ দুপুর ২.১০ ঘটিকা থেকে কক্সবাজা...
28/04/2026

সম্মানিত গ্রাহক সদস্যদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, অদ্য ২৮/০৪/২০২৬ খ্রিস্টাব্দ তারিখ দুপুর ২.১০ ঘটিকা থেকে কক্সবাজার পবিসের আওতায় ব্যাপক কালবৈশাখী ঝড়, বৃষ্টি এবং তীব্র বাতাস শুরু হয়। এতে বিভিন্ন এলাকায় গাছের ডাল/গাছ বৈদ্যুতিক খুটির উপর হেলে পড়ায় নিরাপত্তার স্বার্থে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়। ইতিমধ্যে লাইন চেকিং এবং ফল্ট নিরসন চলছে। লাইন চেকিং এবং ফল্ট নিরসন সাপেক্ষে বিদ্যুৎ ব্যবস্থা সচল করা হবে। কখনো ছিঁড়ে পড়া বৈদ্যুতিক তারে হাত দিবেন না এবং তারের আশেপাশে সতর্ক থাকুন। কোনো স্থানে তার ছিঁড়ে পড়ে থাকলে অথবা তারের উপর গাছ পড়ে থাকলে বিদ্যুৎ বিলের কাগজের পিছনে উল্লেখিত আপনাদের নিকটস্থ জোনাল/অভিযোগকেন্দের মোবাইল নম্বরে দ্রুত যোগাযোগ করুন।

বিদ্যমান পরিস্থিতিতে আপনাদের সহযোগিতা আমাদের একান্ত কাম্য।

কর্তৃপক্ষ,
কক্সবাজার পবিস।

বিদ্যুৎ বিল বকেয়ার জন্য সংযোগ বিচ্ছিন্ন অভিযান চলছে। সংযোগ বিচ্ছিন্ন এড়াতে আজই বিল পরিশোধ করুন। বিকাশ, রকেট, নগদ, উপায়, ...
27/04/2026

বিদ্যুৎ বিল বকেয়ার জন্য সংযোগ বিচ্ছিন্ন অভিযান চলছে। সংযোগ বিচ্ছিন্ন এড়াতে আজই বিল পরিশোধ করুন। বিকাশ, রকেট, নগদ, উপায়, মাইক্যাশ ইত্যাদি মাধ্যমে ঘরে বসেই পল্লী বিদ্যুৎ এর বিল পরিশোধ করা যায়।

কর্তৃপক্ষ
কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতি

25/04/2026

কক্সবাজার পবিসের দৈনিক লোডশেডিং শিডিউল।

Address

Cox's Bazar
7400

Alerts

Be the first to know and let us send you an email when Cox's Bazar Palli Bidyut Samity posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Cox's Bazar Palli Bidyut Samity:

Share

Category