17/03/2025
সতর্কতামূলক:
আপনাদের ইঞ্জিনিয়ার বার বার বলার পরও যারা কলাম পাঁচ ফুট এর বেশি কাস্টিং করেন। জেনেনিন আপনারা কি কি ক্ষতি করতেছেন:
১. কংক্রিটে "সেগ্রেগেশন" (segregation) মানে হলো কংক্রিটের উপাদানগুলোর (যেমন: সিমেন্ট, বালি, পাথর) একে অপরের থেকে আলাদা হয়ে যাওয়া বা মিশ্রণটি অসম হয়ে যাওয়া। কংক্রিট যদি খুব উঁচু থেকে ঢালা হয়, তাহলে ভারী উপাদানগুলো নিচে জমা হতে পারে.
২. কংক্রিটে পানি-সিমেন্ট রেশিও (Water-Cement Ratio) হল পানি ও সিমেন্টের পরিমাণের অনুপাত, যা কংক্রিটের শক্তি, স্থায়িত্ব, এবং কাজের সহজতার (workability) উপর প্রভাব ফেলে। হানিকম্ব (Honeycomb) এড়াতে অতিরিক্ত পানি কংক্রিটের মিশ্রণে ব্যবহার করা হলে কংক্রিটের শক্তি উল্লেখযোগ্য হারে কমে যায়, ফাটল সৃষ্টি হয়, স্থায়িত্ব কমে যায়।
৩. অতিরিক্ত ভাইব্রেশন: কংক্রিট ঢালার পর যদি বেশি ঝাঁকুনি দেওয়া হয়,
কংক্রিটের ভারী উপাদানগুলো নিচে জমা হয় এবং হালকা উপাদান যেমন: সিমেন্ট, বালি, পানি ওপরে চলে আসে। যার কারণে Structural মেম্বারটার শক্তি অসম হয় ।
কলাম স্ট্রাকচার এর খুব গরুত্বপুর্ণ অংশ। ভূমিকম্প সহনীয়, নিরাপদ, দীর্গস্থায়ী স্ট্রাকচার করতে ইঞ্জিনিয়াররা কংক্রিট মিক্সিং রেশিও, স্ট্রেন্থ , স্ট্যান্ডার্ড গুলো ড্রইংয়ে উল্লেখ করে দেন । আপনার স্বপ্নের বাড়ি নির্মাণে যেন সঠিক নিয়মে হয় তার জন্য আপনাকেই সতর্ক হতে হবে।সতর্কতামূলক:
আপনাদের ইঞ্জিনিয়ার বার বার বলার পরও যারা কলাম পাঁচ ফুট এর বেশি কাস্টিং করেন। জেনেনিন আপনারা কি কি ক্ষতি করতেছেন:
১. কংক্রিটে "সেগ্রেগেশন" (segregation) মানে হলো কংক্রিটের উপাদানগুলোর (যেমন: সিমেন্ট, বালি, পাথর) একে অপরের থেকে আলাদা হয়ে যাওয়া বা মিশ্রণটি অসম হয়ে যাওয়া। কংক্রিট যদি খুব উঁচু থেকে ঢালা হয়, তাহলে ভারী উপাদানগুলো নিচে জমা হতে পারে.
২. কংক্রিটে পানি-সিমেন্ট রেশিও (Water-Cement Ratio) হল পানি ও সিমেন্টের পরিমাণের অনুপাত, যা কংক্রিটের শক্তি, স্থায়িত্ব, এবং কাজের সহজতার (workability) উপর প্রভাব ফেলে। হানিকম্ব (Honeycomb) এড়াতে অতিরিক্ত পানি কংক্রিটের মিশ্রণে ব্যবহার করা হলে কংক্রিটের শক্তি উল্লেখযোগ্য হারে কমে যায়, ফাটল সৃষ্টি হয়, স্থায়িত্ব কমে যায়।
৩. অতিরিক্ত ভাইব্রেশন: কংক্রিট ঢালার পর যদি বেশি ঝাঁকুনি দেওয়া হয়,
কংক্রিটের ভারী উপাদানগুলো নিচে জমা হয় এবং হালকা উপাদান যেমন: সিমেন্ট, বালি, পানি ওপরে চলে আসে। যার কারণে Structural মেম্বারটার শক্তি অসম হয় ।
কলাম স্ট্রাকচার এর খুব গরুত্বপুর্ণ অংশ। ভূমিকম্প সহনীয়, নিরাপদ, দীর্গস্থায়ী স্ট্রাকচার করতে ইঞ্জিনিয়াররা কংক্রিট মিক্সিং রেশিও, স্ট্রেন্থ , স্ট্যান্ডার্ড গুলো ড্রইংয়ে উল্লেখ করে দেন । আপনার স্বপ্নের বাড়ি নির্মাণে যেন সঠিক নিয়মে হয় তার জন্য আপনাকে সতর্ক হতে হবে।