04/09/2026
“একটাই লক্ষ্য, হতে হবে দক্ষ”
“কারিগরি শিক্ষা নিলে, দেশ-বিদেশে কর্ম মিলে”
∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞
কারিগরি ও কর্মমূখী শিক্ষা একটি দেশের অর্থনৈতিক ও সামাজিক কাঠামোর মূল ভিত্তি। শুধু সাধারণ তাত্ত্বিক শিক্ষা দিয়ে বেকারত্ব দূর করা বা আধুনিক শিল্পায়ন সম্ভব নয়। বাস্তবমুখী ও দক্ষ জনশক্তি গড়ে তোলার মাধ্যমে দেশকে দ্রুত উন্নতির দিকে নিয়ে যেতে কারিগরি শিক্ষার বিকল্প নেই।
💰 কারিগরি শিক্ষা কেন উন্নয়নের মূল চালিকাশক্তি :
✅ বেকারত্ব হ্রাস ও কর্মসংস্থান:
প্রচলিত ডিগ্রির পর কাজের অভাব দেখা দিলেও কারিগরি শিক্ষা অর্জনকারী ব্যক্তিরা সহজেই দেশে-বিদেশে আত্মকর্মসংস্থান বা চাকরির সুযোগ পান।
✅ শিল্পায়ন ও প্রযুক্তিগত অগ্রগতি:
আধুনিক প্রযুক্তি ব্যবহার করে উৎপাদনশীলতা বৃদ্ধি করতে দক্ষ টেকনিশিয়ান ও প্রকৌশলীর ভূমিকা অপরিসীম।
✅ বৈদেশিক মুদ্রা অর্জন:
বিদেশে দক্ষ শ্রমিকের চাহিদা সবচেয়ে বেশি। কারিগরি শিক্ষা নিয়ে প্রবাসে গেলে সাধারণ শ্রমিকের চেয়ে বহুগুণ বেশি রেমিট্যান্স অর্জন করা সম্ভব।
✅ দারিদ্র্য বিমোচন:
অল্প সময়ে কোনো নির্দিষ্ট ট্রেড বা টেকনোলজিতে (যেমন: সিভিল/ কনস্ট্রাকশন, কম্পিউটার সায়েন্স/ আইসিটি, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, অটোমোবাইল, ) ডিপ্লোমা অর্জন করে খুব দ্রুততম সময়ে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়া যায়।