Civil Engineer Field Work

Civil Engineer Field Work Civil engineers shape a better world, blending science, creativity, and innovation.

Civil Engineer Field Work পেইজটিতে আমরা বিল্ডিং কন্সট্রাকশনের বিভিন্ন পরামর্শমূলক ভিডিও কনটেন্ট আপলোড দেই। যারা নতুন ফ্যাক্টরি বা বাড়ি বানানোর কথা চিন্তা করছেন অথবা যারা সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছেন বা সদ্য ইঞ্জিনিয়ারিং পাশ করে বের হয়েছেন তাদের জন্য আমাদের পোষ্ট করা ভিডিও গুলো খুব সহায়ক হবে ইনশাআল্লাহ্‌ ।

🎉 Just completed level 3 and am so excited to continue growing as a creator on Facebook!
13/04/2025

🎉 Just completed level 3 and am so excited to continue growing as a creator on Facebook!

Plaster surface rubbing is ongoing for the paint work.
13/04/2025

Plaster surface rubbing is ongoing for the paint work.

Static axial compressive pile load test:পাইল ড্রাইভ করার পর পাইল তার ডিজাইন অনুযায়ী লোড বহনে সক্ষম কিনা তা জানার জন্য স্...
08/05/2024

Static axial compressive pile load test:

পাইল ড্রাইভ করার পর পাইল তার ডিজাইন অনুযায়ী লোড বহনে সক্ষম কিনা তা জানার জন্য স্ট্যাটিক এ্যক্সিয়াল কম্প্রেসিভ পাইল লোড টেস্ট করা হয়।

বিবরণঃ

ধরুন পাইলের সাইজ ১৬" * ১৬"।

১। পাইল ড্রাইভ করার পর পাইলের উপর থেকে ১ ফিট পর্যন্ত ভেঙে নতুন করে মাথা লেভেল করে ঢালাই করুন।

২। এবার পাইলের উপর হাইড্রলিক জ্যাক বসান।

৩। চিত্র অনুযায়ী জ্যাকের উপরে আই জয়েস্টের মাধ্যমে প্লাটফর্ম তৈরি করুন এবং বালুর বস্তা দিয়ে লোড চাপান।

৪। পাইলের যে পরিমাণ লোড বহন করার কথা তার ৩ গুন লোড বালির বস্তার মাধ্যমে দেন।

৫। ধরুন পাইলকে 700 KN লোড বহন করতে হবে তাহলে 2100 KN লোড দেন অর্থ্যাত ২১৪ টন লোড দেন।

৬। এবার জ্যাকের দুইপাশে ম্যাগনেট বসানোর জন্য স্টিল চ্যানেল দিয়ে ম্যাগনেটিক বেজ রেডি করুন।

৭। ম্যাগনেটিক বেজ দুটি অবস্যই ওয়াটার লেভেলে থাকবে।

৮। এবার ম্যাগনেট দুইটির সাথে দুইটি ডায়াল গেজ যুক্ত করুন। (ডায়াল গেজের সাহায্যে পাইলের বসনের পরিমাণ জানা যায়)

৯। এবার যে মেশিন দিয়ে হাওয়া দিয়ে হাইড্রলিক জ্যাক উঠা নামান করা হবে সেই পাম্প দেওয়া মেশিনের সাথে প্রেসার গেজ লাগান।

১০। প্রেসার গেজের সাহায্যে কি পরিমান প্রেসার আপনি পাইলে দিচ্ছেন এবং এই প্রেসারে কি পরিমান লোড পাইলে পড়ছে তা জানা যায়।

১১। এবার প্রেসার গেজের সাহায্যে ডিজাইন লোডের ২৫% লোড দিয়ে ৩০ মিনিট রাখুন এবং ১০ মিনিট পর পর পাইলের কি পরিমাণ বসন হচ্ছে তা ডায়াল গেজ দিয়ে দেখে লিপিবদ্ধ করুন।

১২। ৩০ মিনিট পর আবার ডিজাইন লোডের ৫০% লোড দিয়ে ৩০ মিনিট রাখুন এবং ১০ মিনিট পর পর রিডিং নিন।

১৩। ৩০ মিনিট পর এবার ৭৫% লোড দিয়ে ৩০ মিনিট রাখুন।

১৪। ৩০ মিনিট পর এবার ডিজাইন লোডের ১০০% লোড দিন এবং ১ ঘণ্টা রাখুন এবং ১০ মিনিট পর পর রিডিং নিন।

১৫। ১ ঘণ্টা পর এবার লোড কমাতে হবে, মানে পুনরায় ৭৫% লোড ৩০ মিনিট, ৫০% লোড ৩০ মিনিট, ২৫% লোড ৩০ মিনিট, ০% লোডে ৩০ মিনিট রেখে ১০ মিনিট পরপর রিডিং নিতে হবে।

১৬। লোড বারানোর ফলে পাইলের বসন হবে। যেমনঃ ২,২.৫,৩....৬ মিলি। ঠিক তেমনি লোড কমাতে থাকলে মাটির ইলাস্টিসিটি গুনের কারনে পাইল পুনরায় উপরের দিকে উঠে আসবে। যেমনঃ ৬.৫....৩ মিলি।

১৭। এবার আবার লোড বারান, আবার ৫০%, ১০০%, ১২৫%, ১৫০%, ১৭৫%, ২০০%, ২২৫% লোড দিয়ে যথাক্রমে ৩০ মিনিট করে রাখুন এবং ১০ মিনিট পরপর রিডিং নিয়ে তা লিপিবদ্ধ করুন।

১৮। এবার ডিজাইন লোডের ২৫০% লোড দিন এবং ১২ ঘণ্টা এই লোডে রাখুন। এই ১২ ঘন্টার ২ ঘন্টা ১০ মিনিট পর পর রিডিং নিবেন এবং বাকি ১০ ঘন্টা ৬০ মিনিট পরপর রিডিং নিন।

১৯। ১২ ঘন্টা অতিবাহিত হওয়ার পর পুনরায় লোড রিলিজ করুন। অর্থ্যাত, ১৭৫%, ১৫০%, ১২৫%, ১০০%, ৫০% লোডে ৩০ মিনিট করে রাখুন এবং ১০ মিনিট পরপর পাঠ নিন।

২০। এবার ০% লোডে ২ ঘন্টা রাখুন এবং ১০ মিনিট পরপর রিডিং নিন।

ফলাফলঃ এই পরীক্ষায় প্রাপ্ত রিডিং থেকে আমরা জানতে পারব আমাদের পাইল নিরাপদ আছে কিনা।

তবে ২৫০% লোডে পাইলের বসন ২০ মিলি পর্যন্ত গ্রহণীয় এবং ০% লোডে মাটির ইলাস্টিসিটির জন্য পাইলের পুনরায় ৩ মিলি এর জায়গায় ফিরে আসা গ্রহণীয়।

আমার এই পোস্ট যদি গুরুত্বপূর্ণ মনে করে থাকেন তাহলে শেয়ার করার জন্য অনুরোধ রইল।

পাইল করার পূর্বে কেজিং পাইপের লেন্থ, ডায়া ইত্যাদি মাপগুলো কনফার্ম করে নিতে হবে। তা না হলে ঢালাই এর পরে কংক্রিটের লেন্থ এ...
27/04/2024

পাইল করার পূর্বে কেজিং পাইপের লেন্থ, ডায়া ইত্যাদি মাপগুলো কনফার্ম করে নিতে হবে। তা না হলে ঢালাই এর পরে কংক্রিটের লেন্থ এবং ডায়ার সঠিক মাপ পাওয়া যাবে না। শুরুতেই মাপগুলো নিশ্চিত করে নিতে হবে।

13/04/2024

আমাদের শ্রদ্ধাভাজন শিক্ষক, সুটিয়াকাঠী কেন্দ্রীয় জামে মসজিদের খতিব,যিনি একালার অসংখ্য লোকের জানাজা পড়িয়েছেন মাওলানা কামরুল হাসান (সালাম হুযুর)। তিনি আজ আমাদের কাছ থেকে চির বিদায় নিয়ে চলে গেছেন। ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

Civil Engineer Field Work
07/06/2023

Civil Engineer Field Work

চা বাগান, সিলেট।
18/12/2015

চা বাগান, সিলেট।

ময়মনসিংহ এবং টাংগাইলে গরুর কাজ ঘোড়া দিয়েই করা হয়। ছবিটি তোলা মধুপুর থেকে।।
21/11/2015

ময়মনসিংহ এবং টাংগাইলে গরুর কাজ ঘোড়া দিয়েই করা হয়। ছবিটি তোলা মধুপুর থেকে।।

দেশের বৃহত্তম গজারি বন,  মধুপুর
16/11/2015

দেশের বৃহত্তম গজারি বন, মধুপুর

Address

Cox's Bazar
4700

Alerts

Be the first to know and let us send you an email when Civil Engineer Field Work posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Civil Engineer Field Work:

Share