EEE Surgery

EEE Surgery পড়ালেখার বিকল্প আর কি... বা...হতে পারে !

01/04/2026

💝💝💝 Electrical source

1. Independent Source
a. Current Source
b. Voltage Source
2. Dependent Source
a. Current Control Current Source (CCCS)
b. Voltage Control Current Source (VCCS)
c. Voltage Control Voltage Source (VCVC)
d. Current Control Voltage Source (CCVS)

EEE Surgery
Mohammad Badol Miya (EEE)

Speaker Making of Physically Components
29/03/2026

Speaker Making of Physically Components

Salek Solar Power Limited Job Circular
28/03/2026

Salek Solar Power Limited Job Circular

EEE Surgery 🥰🥰🥰🥰Love line💝💝💝💝
28/03/2026

EEE Surgery 🥰🥰🥰🥰

Love line💝💝💝💝

Wire Calculation
26/03/2026

Wire Calculation

ডিসি জেনারেটরের প্রধান অংশসমূহ ও গঠন।ডিসি জেনারেটর মূলত দুই ভাগে বিভক্ত—1️⃣ স্থির অংশ (Stator)2️⃣ ঘূর্ণায়মান অংশ (Rotor...
04/02/2026

ডিসি জেনারেটরের প্রধান অংশসমূহ ও গঠন।

ডিসি জেনারেটর মূলত দুই ভাগে বিভক্ত—
1️⃣ স্থির অংশ (Stator)
2️⃣ ঘূর্ণায়মান অংশ (Rotor)

১. ইয়োক (Yoke)
গঠন: কাস্ট আয়রন বা স্টিল দিয়ে তৈরি গোলাকার ফ্রেম।
কাজ: পুরো যন্ত্রকে শক্তভাবে ধরে রাখা,
চৌম্বকীয় ফ্লাক্স চলাচলের পথ তৈরি করা।

২. পোল কোর ও পোল শু (Pole Core & Pole Shoe)
গঠন:পোল কোর ল্যামিনেটেড সিলিকন স্টিল ও
পোল-শু চওড়া ও বক্র আকৃতির।
কাজ:ফিল্ড কয়েল বসানোর ভিত্তি ও
ফ্লাক্স সমানভাবে বিতরণ করা।

৩. ফিল্ড কয়েল (Field Coil)
গঠন: ইনসুলেটেড কপার তার দিয়ে পোল কোরের চারপাশে প্যাঁচানো।
কাজ:বিদ্যুৎ প্রবাহিত হলে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করা।

৪. আর্মেচার কোর (Armature Core)
গঠন: পাতলা পাতলা ল্যামিনেটেড সিলিকন স্টিল শিট দিয়ে তৈরি নলাকার অংশ।
কাজ:এডি কারেন্ট লস কমানো আর্মেচার কন্ডাক্টর ধারণ করা।

৫. আর্মেচার উইন্ডিং (Armature Winding)
গঠন: কপার তার আর্মেচার কোরের স্লটে বসানো থাকে।
কাজ: চৌম্বক ক্ষেত্রের মধ্যে ঘুরে বিদ্যুৎ উৎপন্ন করা।

৬. কমিউটেটর (Commutator)
গঠন: তামার খণ্ড (Copper segments) ও মাইকা ইনসুলেশন দিয়ে তৈরি।
কাজ:আর্মেচারে উৎপন্ন AC কে DC তে রূপান্তর করা।

৭. ব্রাশ (Brush)
গঠন: কার্বন বা গ্রাফাইট দিয়ে তৈরি।
কাজ:কমিউটেটর থেকে বাহ্যিক সার্কিটে বিদ্যুৎ সরবরাহ করা।

৮.শ্যাফট (Shaft)
গঠন: শক্ত স্টিলের দণ্ড।
কাজ: আর্মেচার ও কমিউটেটরকে ঘোরানো।

৯. বেয়ারিং (Bearing)
গঠন: বল বা রোলার বেয়ারিং।
কাজ: শ্যাফটকে সহজে ও মসৃণভাবে ঘোরাতে সাহায্য করা।

সংক্ষেপে মনে রাখার কৌশল ✨
ইয়োক → পোল → ফিল্ড কয়েল → আর্মেচার → কমিউটেটর → ব্রাশ

মাইক্রোওভেন মেশিনের ফিজিক্যালি ডায়াগ্রাম।
04/02/2026

মাইক্রোওভেন মেশিনের ফিজিক্যালি ডায়াগ্রাম।

22/11/2025

একটি চোক কয়েলের সহিত সিরিজে বাতি লাগানো হয়েছে- বাতি উজ্জ্বল ভাবে জ্বলে, বাতি ডিম জ্বলে, বাতি জ্বলে না- কি হতে পারে?

Inverter vs Rectifier
08/09/2025

Inverter vs Rectifier

07/09/2025

আসসালামু আলাইকুম,
প্রিয়, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ভাই ও বন্ধুগণ।
EEE Class Room BD আপনাদের এবং আমাদের জন্য ইলেকট্রিক্যাল বিষয়গুলো প্রশ্ন আকারে তৈরি করে, তা জানার ও বোঝার ব্যবস্থা করে দিচ্ছেন।

এজন্য আমরা ধৈর্য সহকারে পুরো বিষয়গুলো পড়ব ইনশাল্লাহ।

প্রশ্নঃ আর্থিং রেজিস্ট্যান্স কত হওয়া দরকার?

বাসা-বাড়ীর জন্য সর্বোচ্চ ৫ ওহম হওয়া দরকার, এর বেশি হওয়া চলবে না। সাব-স্টেশন ও পাওয়ার লাইনের জন্য সর্বোচ্চ ১ ওহম হওয়া দরকার।

প্রশ্নঃ বাসা-বাড়িতে আর্থিং করার নিয়ম লিখ।

আসলে আর্থিং করার নিয়ম প্রয়োগ ভেদে আলাদা আলাদা। তবে বাসা-বাড়িতে আর্থিং করা হয় মাটিতে রড ঢুকিয়ে।
মেইন ডিস্ট্রিবিউশন প্যানেলের নিউট্রালের সাথে রডের উপরের প্রান্তে তার ভালোভাবে যুক্ত করে আর্থিং করা হয়। সাধারণত বালু যুক্ত মাটি, শুকনো মাটি, পাথরে মাটিতে পাঁচ ফুটের বেশি গর্ত খুঁড়ে সেখানে পানি এবং লবনের মিশ্রন তৈরি করে দিতে হয়।
এরপর ধাতুর প্লেট রেখে তার সাথে আর্থিং এর তার যুক্ত করে বাহিরে এনে মেইন ডিস্ট্রিবিউশন বোর্ডের নিউট্রালের সাথে কানেক্ট করতে হয়। চিকন জি-আই পাইপ দিয়ে আর্থিং করা হয়ে থাকে।
যেসব ইলেকট্রিক যন্ত্রপাতি বাহিরাবরণ ধাতুর তৈরি সেসব যন্ত্রপাতি বডি আর্থি করতে হয়। এছাড়া বাসাবাড়ি, দোকান, গ্রাহক পর্যায়ে লো-ভোল্টেজ (২২০/৪৪০) ভোল্টে গ্রাহকের জন্য আর্থ রেজিস্ট্যান্স ৫ ওহমের নিচে হতে হবে।

প্রশ্নঃ - থ্রি-পিন প্লাগে আর্থ পিন কেন বড় এবং মোটা হয়ে থাকে?

থ্রি-পিন প্লাগে আর্থ পিন বড় এবং মোটা হয়ে থাকে কারন আর্থ পিনটি সকেটে লাগানোর সময় সবার আগে যেন কানেক্ট হতে পারে এবং সংযোগ বিচ্ছিন্ন বা খোলার সময় সবার শেষে যেন ডিসকানেক্ট হতে পারে।
এর ফলে বৈদ্যুতিক যন্ত্রতে কোন স্টাটিক চার্জ জমা থাকলে তা মাটিতে চলে গিয়ে যন্ত্রকে সুরক্ষিত রাখে আর আর্থ পিন মোটা করা হয় যাতে এটাকে ভুল করে লাইন বা নিউট্রালে ছিদ্রে প্রবেশ না করা যায়।

প্রিয় পাঠক বিন্দুগণ ,
যদি আমাদের থেকেও আপনাদের বেশি জানা থাকে তাহলে অবশ্যই আমাদের কে সঠিক তথ্য দিয়ে জানাতে ভুলবেন না। আমরা আপনার তথ্য এর সঠিক সত্যতা থাকলে পরবর্তীতে লেখাটি আপডেট করে দিব। ইনশাল্লাহ।

মোহাম্মদ বাদল মিয়া (ইইই)

Address

Phulbari
Dhaka
MOTOR

Website

Alerts

Be the first to know and let us send you an email when EEE Surgery posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share