NS House Design & Consultants

  • Home
  • NS House Design & Consultants

NS House Design & Consultants Engineer (Civil)
Cell: 01521560155

★Architectural Plan ★ Structural Design
★ 3D View Design ★Electrical Design
★Soil Test ★Digital Survey
★Rajuk Approval ★ Gaouk Approval

Engr Md Nasir Uddin
B.Sc.

🏠 নতুন প্রকল্প⇨গাজীপুর NS House Design & Consultants গর্বের সঙ্গে উপস্থাপন করছে আমাদের নতুন ডিজাইন করা এই আধুনিক আবাসিক ...
27/02/2026

🏠 নতুন প্রকল্প⇨গাজীপুর
NS House Design & Consultants গর্বের সঙ্গে উপস্থাপন করছে আমাদের নতুন ডিজাইন করা এই আধুনিক আবাসিক ভবন।
★দৃষ্টিনন্দন ফ্যামিলি ফ্রেন্ডলি ডিজাইন।
★ ছাদে গার্ডেন, বসার জায়গা ও দোলনা।
★রেড টাইলড রুফ এবং স্টোন ক্ল্যাডিং ফ্রন্ট এলিভেশন।
★ প্রাকৃতিক আলো-বাতাস প্রবাহ নিশ্চিত করা হয়েছে প্রতিটি ফ্ল্যাটেই।
📍 প্রকল্প লোকেশন: গাজীপুর
📞 যোগাযোগ: ০১৭৮৩-৩১৪৫৫৪

আপনি যদি আধুনিক, সুন্দর ও মানসম্মত ডিজাইনের স্বপ্নে বাস করেন – তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন আজই।🏗️

  Visit NS House Design & ConsultantsProject Location : Damudya,Shariatpur.
04/12/2025

Visit
NS House Design & Consultants

Project Location : Damudya,Shariatpur.

আলহামদুলিল্লাহ ৫ তলা আবাসিক ভবনের জন্য ছাড়পত্র অনুমোদন হয়েছে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ থেকে।প্রজেক্ট লোকেশন : উত্তর সালনা...
09/09/2025

আলহামদুলিল্লাহ ৫ তলা আবাসিক ভবনের জন্য ছাড়পত্র অনুমোদন হয়েছে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ থেকে।
প্রজেক্ট লোকেশন : উত্তর সালনা,গাজীপুর।
সম্পূর্ণ প্রজেক্টটি আমাদের তত্ত্বাবধানে সম্পূর্ণ হবে ইনশাআল্লাহ। 🏢

আমাদের সেবা সমূহ :
★স্ট্রাকচারাল প্লান
★আর্কিটেকচারাল প্লান
★থ্রিডি ভিউ ডিজাইন
★ইন্টেরিয়র ডিজাইন
★রাজউক অনুমোদন
★পৌরসভার অনুমোদন
★গাউক অনুমোদন
★ সয়েল টেস্ট
★সুপারভিশন।

NS House Design & Consultants
অফিস -১: সানারপার,ডেমরা,ঢাকা।
অফিস-২: মতিঝিল,ঢাকা।
মোবাইল : ০১৫২১৫৬০১৫৫

FAR (Floor Area Ratio) বোঝা কতটা জরুরি? শিখে নিন কোটি টাকার মূল্যবান হিসাব!হ্যালো বন্ধুরা! আশা করি সবাই ভালো আছেন।আজ আমি...
01/07/2025

FAR (Floor Area Ratio) বোঝা কতটা জরুরি? শিখে নিন কোটি টাকার মূল্যবান হিসাব!

হ্যালো বন্ধুরা! আশা করি সবাই ভালো আছেন।
আজ আমি এমন একটি বিষয় নিয়ে কথা বলবো, যা অনেকেই শেখান না — অথচ আপনার কোটি টাকা বাঁচাতে পারে। বিশেষ করে যাঁরা আর্কিটেকচার বা সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ছেন, অথবা বাড়ি বানানোর পরিকল্পনা করছেন, তাদের জন্য এই তথ্য অনেক গুরুত্বপুর্ণ।

FAR বা Floor Area Ratio — এটি জানা প্রতিটি প্রকৌশলী বা ভবন মালিকের জন্য অপরিহার্য।
অনেকেই শুধু বইয়ে FAR এর রেট দেখে রাখেন, কিন্তু আসলে কিভাবে হিসাব করতে হয়, তা জানেন না। এমনকি অনেক অভিজ্ঞ ইঞ্জিনিয়ারও এই হিসাব কনফিডেন্টলি করতে পারেন না।

চলুন সরাসরি উদাহরণে যাই —
ধরা যাক, আপনার কাছে ৫ কাঠা জমি আছে এবং সেখানে ৮-১০ তলা বাড়ি করার ইচ্ছে। কিন্তু নিয়ম অনুযায়ী (যেমন রাজউক বা অন্যান্য কর্তৃপক্ষের বিধিমালা) ভবনের চারপাশে সেটব্যাক রাখতে হবে। তাই ইচ্ছা করলেই ১০ তলা করা যাবে না। FAR সঠিকভাবে না জেনে ডিজাইন করলে ঝুঁকিতে পড়তে পারেন।

FAR জানার সুবিধা:
✅ ভালো চাকরির সম্ভাবনা বেড়ে যায়
✅ নিজের ভবন নিজেই হিসাব করতে পারবেন

FAR হিসাবের পদ্ধতি (একটি বাস্তব উদাহরণ):

জমির আকার: ৫ কাঠা

রাস্তার প্রস্থ: ২০ ফুট

অনুমোদিত FAR: ৩.৫
(দ্রষ্টব্য: ২০২২-২০৩৫ ড্যাপে FAR এবং রাস্তার প্রস্থের আপডেট আছে, এটা অন্য কোনোদিন বিশ্লেষণ করব, এখানে ২০০৮ সালের বিধিমালা অনুসারে দেখানো হলো)

Step-by-Step হিসাব

✅ Maximum Buildable Area (MBA):
= Land × FAR
= ৫ কাঠা × ৩.৫
= ৫ × ৭২০ sqft × ৩.৫
= ৩৬০০ × ৩.৫
= ১২,৬০০ sqft

✅ Maximum Ground Coverage (MGC):
= Land × 62.5%
= ৫ × ৭২০ × ০.৬২৫
= ৩৬০০ × ০.৬২৫
= ২,২৫০ sqft

✅ Number of Floors (NOF):
= MBA / MGC
= ১২,৬০০ / ২,২৫০
= ৫.৬ তলা

✅ মোট তলা সংখ্যা:
= Ground Floor + ৫.৬
= ১ + ৫.৬
= ৬.৬ তলা (প্রায় ৬ তলা + চিলেকোঠা)

বিশেষ পরামর্শ:
যদিও এই হিসাব অনুযায়ী প্রায় ৭ তলা দাঁড়ায়, ভূমিকম্প এবং ভবন স্থায়িত্বের কথা চিন্তা করে ৬ তলাই বেশি নিরাপদ।

👉 মনে রাখবেন: FAR এর হিসাব জানা থাকলে নিজের ডিজাইনকে নিয়মের মধ্যে রাখতে পারবেন, আবার কোটি টাকার ভুল বিনিয়োগ থেকেও রক্ষা পাবেন।

NS House Design & Consultants
📍 Office Address: Posta,Lalbagh,Dhaka.

📞 Call / WhatsApp: 01783314554.

★বাড়ি করার ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখা উচিত, যা বাড়ির মান, সুরক্ষা এবং কার্যকারিতা নিশ্চিত করে। এখানে...
29/06/2025

★বাড়ি করার ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখা উচিত, যা বাড়ির মান, সুরক্ষা এবং কার্যকারিতা নিশ্চিত করে। এখানে কয়েকটি প্রধান দিক তুলে ধরা হলো→

১. স্থানের নির্বাচন:
আশেপাশের পরিবেশ, সড়কের প্রবেশাধিকার, ভবিষ্যতে এলাকাটির উন্নয়নের সম্ভাবনা ইত্যাদি বিবেচনা করুন।
প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা আছে কি না, সেটাও দেখুন।

২. ভূমির বৈধতা ও কাগজপত্র:
জমির বৈধতা এবং কাগজপত্র সঠিক আছে কি না তা নিশ্চিত করুন।
স্থানীয় কর্তৃপক্ষের কাছ থেকে সমস্ত অনুমতি নিয়ে নিন।

৩. ডিজাইন ও প্ল্যানিং:
বাড়ির ডিজাইন এমনভাবে তৈরি করুন যাতে বায়ু চলাচল এবং পর্যাপ্ত আলো পাওয়া যায়।
ফ্লোর প্ল্যানিং এবং ঘরগুলোর আকার নির্ধারণ করুন যা আপনার প্রয়োজনের সাথে মানানসই।

৪. সামগ্রীর গুণগত মান:
বাড়ি নির্মাণের জন্য ভালো মানের সামগ্রী ব্যবহার করুন, যেমন সিমেন্ট,বালি,রড, ইট ইত্যাদি।
স্থানীয় আবহাওয়া এবং ভূমির ধরন অনুযায়ী সামগ্রী বাছাই করুন।

৫. সঠিক কন্ট্রাক্টর নির্বাচন:
অভিজ্ঞ এবং বিশ্বস্ত কন্ট্রাক্টর নিয়োগ করুন। তাদের পূর্বের কাজ এবং রিভিউ পরীক্ষা করুন।
কন্ট্রাক্টর এর কাজের শর্ত, সময়সীমা, এবং বাজেট সম্পর্কে স্পষ্টভাবে উল্লেখ রাখুন।

৬. বাজেট প্ল্যানিং:
সঠিক বাজেট পরিকল্পনা করুন এবং কাজ শুরুর আগে বাজেট অনুমান করে নিন।
কিছু বাড়তি খরচের জন্য সংরক্ষণ রাখুন, কারণ নির্মাণকাজ চলাকালে খরচ কিছুটা বেড়ে যেতে পারে।

৭. সার্বিক সুরক্ষা ব্যবস্থা:
অগ্নি সুরক্ষা, বৈদ্যুতিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করুন।
বাড়িতে সিসিটিভি এবং নিরাপত্তা ব্যবস্থা রাখুন।

★এই বিষয়গুলো খেয়াল রাখলে বাড়ির নির্মাণকাজ মসৃণভাবে পরিচালনা করা যায় এবং ভবিষ্যতে সমস্যা এড়ানো সম্ভব হয়।।

NS House Design & Consultants

Two Storied Unique Duplex Plan. Client Name: Md.Tanjil IslamLocation : Shariatpur Engr Md.Nasir Uddin B.Sc. Engineer (Ci...
06/06/2025

Two Storied Unique Duplex Plan.
Client Name: Md.Tanjil Islam
Location : Shariatpur
Engr Md.Nasir Uddin
B.Sc. Engineer (Civil)
M-67835
Cell: 01783314554.

Address

Sanerpar, Demra

Opening Hours

Monday 10:00 - 19:00
Tuesday 10:00 - 19:00
Wednesday 10:00 - 19:00
Thursday 10:00 - 19:00
Saturday 10:00 - 19:00
Sunday 10:00 - 19:00

Alerts

Be the first to know and let us send you an email when NS House Design & Consultants posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Want your business to be the top-listed Engineering Company?

Share