Engr. Mahmudul Hasan Sujon

Engr. Mahmudul Hasan Sujon Founder | Good Work for Bangladesh �
President | MTEA
B.Sc. in Textile Engineering | AUST

27/05/2026
ওনাকে কিছু বলে লাভ নেই, উনি নাইস এন্ড এট্রাক্টিভ মানুষ! কিন্তু মেয়াদোত্তীর্ণ গঞ্জিকা সেবন করেছেন ওনার এই ভাষণ যারা লিখে ...
12/03/2026

ওনাকে কিছু বলে লাভ নেই, উনি নাইস এন্ড এট্রাক্টিভ মানুষ! কিন্তু মেয়াদোত্তীর্ণ গঞ্জিকা সেবন করেছেন ওনার এই ভাষণ যারা লিখে দিয়েছেন, তারা!

২১শে ফেব্রুয়ারি আমাদের জাতীয় চেতনার এক অবিনশ্বর অধ্যায়। মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠার জন্য যে আত্মত্যাগ ইতিহাসে লিপিবদ্ধ হ...
20/02/2026

২১শে ফেব্রুয়ারি আমাদের জাতীয় চেতনার এক অবিনশ্বর অধ্যায়। মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠার জন্য যে আত্মত্যাগ ইতিহাসে লিপিবদ্ধ হয়েছে, তা শুধু একটি জাতির সংগ্রাম নয়—এটি মানবাধিকারের এক উজ্জ্বল দৃষ্টান্ত। ভাষা শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের বাংলা আজ বিশ্ব দরবারে মর্যাদাপূর্ণ। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে তাদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।

বাংলা আমার অহংকার ❤️

প্রফেসর ডা. প্রান গোপাল দত্ত বাংলাদেশের চিকিৎসা অঙ্গনের এক উজ্জ্বল ও শ্রদ্ধেয় নাম। তিনি নাক কান গলা রোগ বিশেষজ্ঞ হিসেবে ...
04/02/2026

প্রফেসর ডা. প্রান গোপাল দত্ত বাংলাদেশের চিকিৎসা অঙ্গনের এক উজ্জ্বল ও শ্রদ্ধেয় নাম। তিনি নাক কান গলা রোগ বিশেষজ্ঞ হিসেবে দেশ ও দেশের বাইরে সুপরিচিত এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য হিসেবে চিকিৎসা শিক্ষা আধুনিকায়ন গবেষণার প্রসার ও রোগীবান্ধব সেবা ব্যবস্থার উন্নয়নে অসামান্য ভূমিকা রেখেছেন। ইএনটি রোগ ও মাথা গলার ক্যানসার চিকিৎসায় তার অবদান দেশের চিকিৎসা ইতিহাসে অনন্য এবং দেশেই জটিল রোগের উন্নত চিকিৎসা সম্ভব এই বিশ্বাস প্রতিষ্ঠায় তিনি আজীবন কাজ করে গেছেন।

একজন আদর্শ শিক্ষক হিসেবে তিনি হাজারো চিকিৎসক তৈরি করেছেন যারা আজ দেশে ও বিদেশে মানবসেবায় নিয়োজিত। তার হাতে গড়া চিকিৎসকরা প্রতিদিন মানুষের জীবন বাঁচাচ্ছেন যা তার অবদানের নীরব কিন্তু শক্ত প্রমাণ। চিকিৎসার পাশাপাশি প্রান্তিক ও সাধারণ মানুষের জন্য সহজ ও স্বল্প ব্যয়ে সেবা পৌঁছে দিতে তার মানবিক ভূমিকা ছিল চোখে পড়ার মতো।

অথচ গভীর দুঃখ ও বেদনার বিষয় হলো এই দীর্ঘ ত্যাগ তিতিক্ষা ও অবদানের পরও আজ তিনি তার প্রাপ্য সম্মান থেকে বঞ্চিত হচ্ছেন। আওয়ামীলীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকার কারণেই বর্তমান ইন্টেরিম সরকার তার প্রতি প্রয়োজনীয় কদর না দেখিয়ে অপমান করছেন যা একজন চিকিৎসক শিক্ষক ও মানবসেবকের জন্য অত্যন্ত কষ্টকর ও অন্যায়।

রাজনীতির ঊর্ধ্বে উঠে একজন মানুষের আজীবন অবদানকে সম্মান জানানোই হওয়া উচিত রাষ্ট্রের দায়িত্ব। প্রফেসর ডা. প্রান গোপাল দত্ত কোনো একটি দলের নন তিনি পুরো জাতির গর্ব। তাকে অবমূল্যায়ন করা মানে শুধু একজন মানুষকে নয় বরং দেশের চিকিৎসা ইতিহাসের একটি গৌরবময় অধ্যায়কেই অস্বীকার করা।

21/01/2026

শিখতে হয় মাথা নিচু করে,
বাঁচতে হয় মাথা উঁচু করে।

Address

Tejkunipara
Dhaka
1215

Telephone

+8801616455978

Website

Alerts

Be the first to know and let us send you an email when Engr. Mahmudul Hasan Sujon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Engr. Mahmudul Hasan Sujon:

Shortcuts

Share