Engineer Mirazur Rahman Khan

Call Directions Website Contact the business

Engineer Mirazur Rahman Khan Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Engineer Mirazur Rahman Khan, Dhaka.
(2)

"বিসমিল্লাহ"
আল্লাহ-রাসুলের দেখানো পথে চলা।
মা-বাবার খেদমত করা।
সত্যের পথে অনল থাকা।
নিরহংকারী থাকা।
শুভাকাঙ্ক্ষীদের সব সময় স্মরণে রাখা।
স্বার্থের জন্য কারো ক্ষতি না করা।
হতদরিদ্রদের বন্ধু মনে করা।
মানবতার সেবায় ভলান্টিয়ারিং করা।
বাংলাদেশকে ভালোবাসা।

23/08/2026

কাউকে কখনো ছোট করে কথা বলা উচিত নয়। মানুষকে আমরা আজ যে অবস্থানে দেখি,সেটাই তার শেষ পরিচয় নয়। মহান আল্লাহ কাকে কখন,কোন উচ্চতায় নিয়ে যাবেন তা একমাত্র তিনিই জানেন। তাই অহংকার নয়,বিনয়ই হোক আমাদের পরিচয়।

20/08/2026

মানুষকে কখনো ‘অপশন’ বানাবেন না। একজনকে ভালো রাখার জন্য আরেকজনের অনুভূতি নিয়ে খেলা করা ভালোবাসা নয়, এটা স্বার্থপরতা। কারণ আপনি হয়তো কারও সঙ্গে শুধু সময় কাটাচ্ছেন কিন্তু সেই মানুষটার কাছে হয়তো আপনি তার সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ। আপনার কয়েক মিনিটের কথা, একটু সময় দেওয়া, একটা খোঁজ নেওয়া-এসব হয়তো তার কাছে অনেক বড় কিছু। তাই কারও অনুভূতিকে নিজের প্রয়োজন মেটানোর মাধ্যম বানাবেন না।

কাউকে ভালোবাসতে না পারলে স্পষ্ট করে বলুন, কিন্তু তাকে মিথ্যে আশা দিয়ে আটকে রাখবেন না।মনে রাখবেন, আপনার কাছে যে মানুষটা হয়তো শুধু সময় কাটানোর মাধ্যম, তার কাছেই হয়তো আপনি পুরো পৃথিবী।

19/08/2026

মনে রাখবেন আল্লাহ আপনারটা নিয়ে অন্যকে দেন না, আবার অন্যেরটা এনেও আপনাকে দেন না। অযথা কেন এত হিংসা করে নিজেকে শেষ করেন?
পারলে অন্যকে উৎসাহ দিন এতে আল্লাহ আপনার উপর খুশি থাকবেন।

19/08/2026

প্রফেসনাল লাইফে মাথা নিচু করে থাকতে হয় শুরুতে। প্রথমত,যতদিন না আপনি দক্ষ হচ্ছেন। এমন দক্ষ হচ্ছেন যে আপনার দক্ষতা অন্য লোকদের জন্য মানি মেশিন।

দ্বিতীয়ত,আপনি যতদিন না জানছেন যে আপনার প্রফেসনাল ফিল্ড সেইটাতে কত গুলি মাছ আছে। মানে এক মাছের উপর কত গুলি মাছ আছে। কোন মাছ একদম নিচে এবং কোন মাছ একদম টপে।

তৃতীয়ত,আপনার জ্ঞান যতদিন না ঐ টপ মাছের সমান হচ্ছে। চতুর্থত, আপনার উপরে যে কয়টা মাথা আছে নিরবে এদের সাথে ফাইট করতে আপনার কি কি লাগবে ওসব অর্জন করুন।

দক্ষতা, জ্ঞান এবং পুরো ফিল্ড রিসার্চ করতে যত বছর লাগে চুপচাপ থাকুন। একদিন হুট করে আপনার উপরে যে কয়টি মাথা আছে সবার উপরে বসার যত বাকি মাথাদের সাথে যুদ্ধ করুন। আজীবন গোলাম থাকা যাবে না,যাদের গোলামি খাটবেন তাদেরকেই গোলাম বানানো হলো সফলতা। গোলামি দিয়ে যেন শুরু হয় কিন্তু রাজত্ব দিয়ে যেন শেষ হয়।

19/08/2026

সততার আলাদা এক ধরনের আনন্দ আছে,
মেরুদণ্ড সোজা রাখার আলাদা এক প্রশান্তি আছে,
মাহাত্ম্য আছে।
কম খাবেন,কম পরবেন
কিন্তু মেরুদণ্ড সোজা রেখে কথা বলবেন।

19/08/2026

তিনটা শর্ত পূরণ করলে আল্লাহ গুনাহগুলোকেই
নেকিতে বদলে দেবেন
মুছে দেওয়ার কথা নয়-আল্লাহ বদলে দেওয়ার কথা বলেছেন। তওবা, ঈমান ও সৎ আমলের পথেই অতীতের দাগ নেকির আলোতে রূপান্তরিত হতে পারে।

19/08/2026

যে চারটি বিষয়ের উপর আমল করলে দুনিয়া ও আখিরাত তার হয়ে যাবে।

১. সর্বদা সত্য কথা বলবে, কখনো মিথ্যা বলবে না।
২. কারো সাথে প্রতারনা করবে না, যে প্রতারনা করবে সে নবীজীর (সঃ) উম্মত নয়।
৩. আখলাককে সুন্দর করো।
৪. হালাল রিযিকের খোঁজে থাকো।

19/08/2026

নিজের পার্সোনালিটি স্ট্রং করতে চান তাহলে মানুষকে নিজের সম্পর্কে ব্যাখ্যা দেওয়া বন্ধ করুন। কারণ আপনি কেমন সেটা যে বোঝার এমনি বুঝে যাবে আর যে বুঝেও না বুঝার ভ্যান ধরে বসে থাকে তাকে হাজার ব্যাখ্যা দিয়েও লাভ নেই। তাই নিজেকে এমন ভাবে তৈরি করুন যেনো হয় অন্যরা আপনাকে দেখে অনুকরণ করবে,না হয় আড়ালে আফোস করবে। মানে নিজেই নিজের ভ্যালু তৈরি করুন কখনোই অন্যের মতামতের আশায় বসে থাকবেন না। মনে রাখবেন মানুষের আচরণ অনেকটাই নির্ভর করে আপনি কোন অবস্থানে আছেন সেটার উপর। তাই আপনার পার্সোনালিটি যদি স্ট্রং হয় তাহলে যে কেউ আপনকে সম্মান দিতে বাধ্য।
তাছাড়া স্ট্রং পার্সোনালিটি'র মূল ভিত্তি'টাই হলো নিজের প্রতি বিশ্বাস। আপনি যদি ভেতর থেকে স্ট্রং থাকেন, তাহলে কেউ চাইলেও আপনাকে আঘাত করে সফল হতে পারবে না। তাই এতটা স্ট্রং হয়ে উঠুন যতটা স্ট্রং হলে মানুষ নিজেকে ছাড়া আর অন্য কাউকে নিয়ে ভাবার সময় পায় না।

18/08/2026

কোনো কিছু পাওয়ার আগে একবার নিজেকে প্রশ্ন করুন।এটা ধরে রাখার দায়িত্ব নেওয়ার মতো মানসিকতা কি আমার আছে? কারণ কোনো কিছু অর্জন করা যতটা কঠিন, তার চেয়েও কঠিন হলো সেটাকে যত্ন, দায়িত্ব আর মূল্য দিয়ে ধরে রাখা। অনেক সময় না পাওয়ার কষ্টের চেয়েও বেশি কষ্ট দেয় নিজের অবহেলায় পাওয়া জিনিসটি হারিয়ে ফেলা। তাই পাওয়ার আকাঙ্ক্ষার পাশাপাশি আগলে রাখার যোগ্যতাটাও তৈরি করুন।

18/08/2026

নামাজ কখনো ছারবেন না আপনার কাছে নামাজ যত প্রিয় আল্লাহর কাছে আপনিও ততোটাই প্রিয়।
সুবহানাল্লাহ।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Engineer Mirazur Rahman Khan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Engineer Mirazur Rahman Khan:

Shortcuts

Share