Night Star Technology Ltd.

Night Star Technology Ltd. All Kinds of LED Lights,Solar Panel, CCTV System supplier. Have committed to Serve the People and Nation.

The company is one of the leading roof-top solar installation providers in the country having already completed more than 50 such projects with a total aggregate capacity of more than a few MW of power. There is a pool of technical as well as marketing resources (both in-house & external) with Night-Star Energy dedicate to meet the challenges to provide superior and quality products and services to customers/users.

LED Bulb, Lights of the Future.Courtesy:Night Star LED
22/09/2016

LED Bulb, Lights of the Future.
Courtesy:
Night Star LED

Wishing you all a happy Eid Ul Azha from Night Star Technology Ltd
13/09/2016

Wishing you all a happy Eid Ul Azha from Night Star Technology Ltd

31/08/2016

কোনো নতুন ব্যবসা শুরু করাটা অনেকটা উত্তেজনাময়। কিন্তু ব্যবসা শুরু করতে গিয়ে রূপকথার পেছনে পড়ে যাবেন না বরং নিজেকে বিচক্ষণ ও যোগ্য হিসেবে গড়ে তুলবেন এটাই আশা করি। যদি নিজের ব্যবসাকে দীর্ঘ মেয়াদে সফল দেখতে চান তবে নিচের চারটি মৌলিক বিষয়ের প্রতি লক্ষ্য রাখুন।
১. প্রথম ছয় মাসের জন্য যথেষ্ট পুঁজি হাতে রাখুন
ব্যবসায় লাভের মুখ দেখতে কতটা সময় নিবে তা ব্যক্তিগত ব্যবসার সঙ্গে বড় শিল্পের সময়ের তারতম্য থাকতে পারে কিন্তু পরিচালনার মৌলিক বিষয়গুলো একই। প্রথম ছয় মাস ব্যবসায়ে সফলভাবে টিকে থাকতে আপনার ব্যাংক হিসাবে যথেষ্ট টাকা রাখতে হবে। নিজের ব্যক্তিগত ও ব্যবসায়ের জন্য একটি বাস্তবসম্মত বাজেট তৈরি করুন, যেটা আপনাকে প্রথম কয়েক মাস ব্যবসায়ে টিকে থাকে সাহায্য করবে। বাজেটটি এমনভাবে করুন যাতে পরিকল্পনার সঙ্গে বেশি নড়চড় করতে না হয় আর তা হবে আপনার ব্যবসায়ের প্রথম ধাপের সফলতার জন্য গুরুত্বপূর্ণ। মাসিক ব্যয়ের একটি তালিকা তৈরি করে নিন আগে থেকেই যাতে আপনার ব্যয় সম্পর্কে একটি ভালো ধারণা থাকে। যদি এরপরও অতিরিক্ত ব্যয় চলে আসে তবে আপনার হাতের টাকা সেটাকে সামাল দিতে পারবে। মোট কথা হাতের পুঁজি আপনার ব্যবসা শুরুর প্রাথমিক ধাক্কাগুলোকে সামাল দিতে সাহায্য করবে যাতে আপনি শুরুতেই ব্যবসা গুটিয়ে না ফেলেন। আর এভাবেই ব্যবসায়ের প্রথম ধাপের সফলতা অর্জন করবেন।

২. প্রারম্ভিক গ্রাহকদের জন্য বিক্রি ও বাজারজাত কৌশল
উদ্যোক্তাদের জন্য একটা কথা খুবই গুরুত্বপূর্ণ এবং তা সব সময় মনে রাখা দরকার। সেটা হলো আপনার ব্যবসার প্রসারের জন্য প্রারম্ভিক গ্রহীতারা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনি হয়তো খুব ভালো পণ্য বা সেবা নিয়ে ব্যবসা শুরু করতে পারেন কিন্তু প্রারম্ভিক গ্রাহক ছাড়া আপনার ব্যবসা ব্যর্থ হতে পারে। প্রারম্ভিক গ্রহীতাদের সঠিক সেবাদানের ওপর নির্ভর করে আপনার ব্যবসার প্রসার গাণিতিকভাবে হবে না জ্যামিতিকভাবে হবে। আপনার বাজারজাতকরণের বাজেটের ওপর নির্ভর করে একটি বাজারজাত পরিকল্পনা করুন যাতে আপনার প্রারম্ভিক গ্রহীতারা প্রাধান্য পান। শুরু থেকেই এমনভাবে যুক্ত থাকুন যাতে আপনার সঙ্গে তাদের বিশ্বস্ততার সম্পর্ক গড়ে ওঠে। প্রাথমিক গ্রাহক অধিগ্রহণেরও একটা পরিকল্পনা করুন।
পরবর্তীতে আপনার বিক্রির কাঠামো গড়ে তুলুন যেমন; বিক্রির কৌশল, চুক্তি, প্রস্তাবনা, পণ্যের তালিকা বা এমন কিছু যা গ্রাহকেরা ক্রয়ের সময় আপনার থেকে জানতে বা দেখতে চাইবে। মোট কথা শুরু থেকে বাজারজাত ও বিক্রির গ্রাহকবান্ধব কৌশলের জন্য পুরোপুরি প্রস্তুত থাকুন।

৩. সহনশীলতা
উদ্যোক্তা হওয়ার সবচেয়ে কঠিন বিষয় হলো আপনাকে অনেক বেশি সহনশীল হতে হবে। অনেক কঠোর পরিশ্রম করেও নিজেকে স্থির রাখতে হবে। অনেকে এমনটি মনে করেন যে উদ্যোক্তা হওয়া মানে আমি স্বাধীন। আসলে ব্যাপার এত সহজ না। নিজের ব্যবসা পরিচালনা করতে গিয়ে আপনাকে ব্যবসার দৈনিক চাহিদাগুলো পূরণ করতে হবে। ব্যবসায়ের প্রথম ছয় মাস থেকে এক বছর সময়টা খুবই কঠিন। ব্যবসা শুরুর আগেই আপনাকে যাচাই করে নিতে হবে আপনি শারীরিক ও মানসিকভাবে এর জন্য প্রস্তুত আছেন কি না। এ সময়টাতে আপনাকে অনেক ত্যাগ স্বীকার করতে হতে পারে, সে জন্য প্রস্তুত থাকুন। দিনে লম্বা সময়ের কাজ, ব্যক্তিগত ছুটি ও অভ্যাস বিসর্জন, অনেক বেশি শারীরিক ও মানসিক চাপ অন্যান্য বিষয়গুলোর জন্য নিজেকে প্রস্তুত রাখুন। এ সময়টাতে ব্যবসার জন্য নিজেকে পুরোপুরি দিয়ে দিন। এ সময়টাতে যদি আপনি নিজেকে ১০০ ভাগ দিতে না পারেন তবে ব্যবসাও পরিপূর্ণতা অর্জন করতে পারবে না।

৪. ব্যবসায়ের ভিত্তি গঠন করুন
ব্যবসায়ের এ সময়টাতে আপনার সম্পদের জোগানের সীমাবদ্ধতা থাকবে। সুতরাং আপনার সময় ও অর্থ সঠিক জায়গায় ব্যবহার করতে হবে। যদিও এ সময়টাতে আপনার ব্যবসায় কী ঘটছে তা বোঝা আপনার জন্য সহজ হবে না কিন্তু আপনাকে প্রতিটি সংখ্যার প্রতি নজর রাখতে হবে। বিক্রির উৎসগুলো কোথা থেকে আসে সেগুলো পর্যবেক্ষণে রাখতে হবে। পণ্য বা সেবার ক্রয়মূল্যের সঙ্গে বিক্রয়মূল্যের তফাৎ, শতকরা কতভাগ মুনাফা তা পর্যবেক্ষণে রাখতে হবে। যদিও আপনার প্রতিটি পণ্য ধরে এ রকম হিসাব রাখা সহজ হবে না তবুও আপনাকে আপনার মতো করে পর্যবেক্ষণ পদ্ধতি ঠিক করে নিতে হবে।
সহজ কথা হলো আপনার ব্যবসা যেন একটি মজবুত ভিত্তির ওপর দাঁড়ায়।
Courtesy:
Online news, prothom-alo

অলিগলি থেকে শুরু করে প্রধান সড়ক কিংবা বাসস্ট্যান্ড—ইদানীং রাজধানীর যেকোনো প্রান্তেই চোখে পড়ে একজন লোক টেবিলের ওপরে কিছু ...
28/08/2016

অলিগলি থেকে শুরু করে প্রধান সড়ক কিংবা বাসস্ট্যান্ড—ইদানীং রাজধানীর যেকোনো প্রান্তেই চোখে পড়ে একজন লোক টেবিলের ওপরে কিছু বাতি সাজিয়ে বসে আছেন। আর সাউন্ডবক্সে অনবরত বেজেই চলেছে, ‘শুধুমাত্র কোম্পানির প্রচারের জন্য ৩০০ টাকার একটি বিদ্যুৎসাশ্রয়ী বাতি (এনার্জি সেভিং লাইট) পাচ্ছেন মাত্র ১০০ টাকায়।’
রাজধানীতে বেশ কিছুদিন ধরেই চলছে কোম্পানির প্রচারের নামে কম মূল্যে বাতি বিক্রি। এসব অস্থায়ী দোকানদার যে বাতিগুলো বিক্রি করেন, সেগুলো কমপ্যাক্ট ফ্লুরোসেন্ট ল্যাম্প (সিএফএল), জ্বালানিসাশ্রয়ী বলে বাতিগুলো ‘এনার্জি সেভিং লাইট’ হিসেবেই বেশি পরিচিত। স্বল্প পুঁজি ও ছোট পরিসরে ব্যবসা করা যায় বলে অনেকেই নেমেছেন এই বাতি বিক্রির ব্যবসায়। বেচাবিক্রিও মন্দ না। তবে এসব বাতি কতটা স্বাস্থ্যসম্মত, বিদ্যুৎসাশ্রয়ী এবং দীর্ঘস্থায়ী কি না, তা নিয়ে প্রশ্ন আছে।
মিরপুর ১ নম্বর গোলচত্বরের পদচারী-সেতুতে ওঠার তিনটি সিঁড়ির আশপাশে তিনজন ১০০ টাকায় বাতি বিক্রি করেন। তিনজনের পাশেই সাউন্ডবক্সে বাজছে, ‘৩০ ওয়াটের একটি এনার্জি লাইট ৭০% ডিসকাউন্টে পাচ্ছেন মাত্র ১০০ টাকা। একটি এনার্জি লাইট দোকানে কিনতে গেলে লাগবে ৩০০ টাকা। ছয় মাসের গ্যারান্টিসহ পাচ্ছেন মাত্র ১০০ টাকা। শুধু কোম্পানির প্রচারের লক্ষ্যে এ সুযোগ সীমিত সময়ের জন্য।’
জহিরুল ইসলাম চার মাস ধরে বাতি বিক্রি করছেন। শাহ এনার্জি কোম্পানির ডিলার তিনি। পরিবার নিয়ে মিরপুর ১০ নম্বরে থাকেন। আগে অন্য কাজ করলেও এখন বাতি বিক্রি করে বেশ ভালোই চলছেন তিনি। জহিরুল বলেন, ‘বাতিগুলোর মান খারাপ না। আলোও উজ্জ্বল। ছয় মাসের মধ্যে নষ্ট হলে কোম্পানি পরিবর্তন করে দেয়। কোনো দিন ৩০টা, কোনো দিন ২০টা বিক্রি হয়।’
রাস্তায় স্বল্পমূল্যে বিক্রি হওয়া বাতিগুলো মূলত চীনে তৈরি। শাহ কোম্পানি, রানা ইলেকট্রিক, ন্যাশনাল কোম্পানি, স্টার লাইট ইত্যাদি নানা নামে বিক্রি হয়। নবাবপুর ও পুরান ঢাকার বিভিন্ন এলাকায় এসব বাতি পাইকারি বিক্রি হয়। খুচরা বিক্রি করে প্রতিটি বাতিতে ৩০-৩৫ টাকা লাভ থাকে বলে বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়।
রাস্তায় বিক্রি হওয়া এসব স্বল্পমূল্যের বাতির ক্রেতা মূলত নিম্নবিত্ত ও নিম্নমধ্যবিত্ত লোকজন। মিরপুরে বাতি কিনতে আসা মো. মাহবুব বলেন, ‘তিন-চার শ টাকা দিয়ে বাতি কেনার সামর্থ্য নাই। এই বাতিগুলায় হলুদ বাতির চাইতে অনেক ভালো আলো হয় আর দাম কম। তাই এগুলা কিনি।’
মান নির্ধারণ ও নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) বাধ্যতামূলক পণ্যের তালিকায় না থাকায় এসব বাতির মান পরীক্ষা করে না বিএসটিআই। তবে বিএসটিআই সূত্রে জানা গেছে, জ্বালানি মন্ত্রণালয় এসব বাতির বিষয়ে একটি আইন প্রণয়নের কাজ করছে। মান পরীক্ষা বাধ্যতামূলক করে আইন হলে বিএসটিআই এসব বাতির মান নিয়মিত পরীক্ষা করবে।
বুয়েটের তড়িৎকৌশল বিভাগের অধ্যাপক মোহাম্মদ জিয়াউর রহমান খান বলেন, নিম্নমানের সিএফএল বাতির আবরণ ভালো থাকে না। এসব বাতি থেকে অতিবেগুনি রশ্মি নির্গত হয়। ফলে কাছ থেকে ব্যবহার করলে এসব বাতি ক্ষতিকর। বাতির ভেতরে পারদসহ কিছু ক্ষতিকর পদার্থ থাকে। বাতি ভেঙে গেলে এসব পদার্থ মানবদেহের জন্য ক্ষতিকর হতে পারে।
Courtesy:
Prothom-Alo

On The occasion of National Mourning Day paying tribute to the Father of the Nation by the Members of Night Star Technol...
14/08/2016

On The occasion of National Mourning Day paying tribute to the Father of the Nation by the Members of Night Star Technology Ltd.

May Allah Bless:Your days with Happiness;Your Weeks with Prosperity;Your Months with Contentment;And your years with Lov...
04/07/2016

May Allah Bless:
Your days with Happiness;
Your Weeks with Prosperity;
Your Months with Contentment;
And your years with Love & Peace.

HAPPY EID-UL-FITR

Congratulations to all fathers, because of them our world become lot easier. Happy Fathers Day
18/06/2016

Congratulations to all fathers, because of them our world become lot easier. Happy Fathers Day

May The Spirit of Ramadan Illuminates the whole world and Leads all of us to Peace & Harmony.Happy Ramadan.Courtesy:Nigh...
06/06/2016

May The Spirit of Ramadan Illuminates the whole world and Leads all of us to Peace & Harmony.Happy Ramadan.

Courtesy:
Night Star Technology Ltd.

11/04/2016

১৬ ও ১৭ এপ্রিল বৈশাখী উদ্যোক্তা হাট

আত্মকর্মসংস্থানে তরুণদের অনুপ্রাণিত করার ফেসবুক গ্রুপ ‘চাকরি খুঁজব না, চাকরি দেব’-এর উদ্যোগে ১৬ ও ১৭ এপ্রিল শনিবার ও রোববার ঢাকায় ‘আজকের ডিল বৈশাখী উদ্যোক্তা হাট’ অনুষ্ঠিত হবে। তরুণ উদ্যোক্তাদের পণ্য ও সেবা সরাসরি তাদের ক্রেতাদের সামনে তুলে ধরা এবং অনলাইন উদ্যোক্তাদের সঙ্গে তাদের গ্রাহকদের পরিচয় করিয়ে দেওয়া এই আয়োজনের উদ্দেশ্য বলে জানিয়েছেন উদ্যোক্তা হাটের আহ্বায়ক সাজ্জাত হোসেন। রাজধানীর ধানমন্ডির ২৭ নম্বরের ওম্যান ভলান্টারি অ্যাসোসিয়েশন ভবনের তিনটি কক্ষে এই হাটের আয়োজন করা হয়েছে।দুই দিনব্যাপী এই মেলায় ৭টি প্যাভিলিয়ন ও প্রায় ৪০টি স্টলে উদ্যোক্তারা তাঁদের পণ্য ও সেবা তুলে ধরবেন

এই শতকের সবচেয়ে আধুনিক আবিষ্কার হচ্ছে ড্রোন প্রযুক্তি। উন্নয়নয়শীল দেশগুলোতে এখনো ড্রোনের ব্যবহার দেখা না গেলেও উন্নত দেশ...
11/04/2016

এই শতকের সবচেয়ে আধুনিক আবিষ্কার হচ্ছে ড্রোন প্রযুক্তি। উন্নয়নয়শীল দেশগুলোতে এখনো ড্রোনের ব্যবহার দেখা না গেলেও উন্নত দেশগুলোতে ইতোমধ্যে ড্রোনের বহুমুখী ব্যবহার শুরু হয়েছে। তার ধারাবাহিকতায় এই প্রথম যাত্রী নিয়ে আকাশে ড্রোন উড়ানোর সফল পরীক্ষা চালালো ই-ভোলো কোম্পানি নামের একটি প্রতিষ্ঠান।পৃথিবীর প্রথম যাত্রীবাহী ড্রোন কপ্টারটির নাম রাখা হয়েছে ‘ভোলো কপ্টার ভিসি ২০০’। আয়তনে বিশালাকার এই ড্রোনটি ই-ভোলো কোম্পানির তৈরি প্রথম ড্রোন।ড্রোনটির পরীক্ষামূলক প্রথম উড্ডয়নে আরোহী হিসেবে নির্মাতা প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী অ্যালেক্সজেন্ডার জেসেল নিজেই অংশ নেন।

নির্মাতা প্রতিষ্ঠান জানিয়েছে, ভোলোকপ্টারটিতে পৃথক ১৮ টি রোটর ব্যবহার করা হয়েছে এবং এটি নিয়ন্ত্রণ করা হয় জয়স্টিকের সাহায্যে। উচ্চতা নিয়ন্ত্রণের জন্য আলাদা করে বিশেষ বাটনও রাখা হয়েছে।

সম্প্রতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটির কর্ণধার বলেন, 'আমাদের তৈরি এই ড্রোনটি খুব সহজেই পরিচালনা করা যাবে। এটির জয়স্টিকে হাত রেখে ড্রোনটি নিয়ে যেথায় খুশি সেথায় নিশ্চিন্তে নিরাপদ ভ্রমণ করা যাবে।'

স্বয়ংক্রিয়ভাবেই ড্রোনটি ভূমিতে অবতরণ করতে পারে। এছাড়া ড্রোনটিতে বাটনও ব্যবহার করা হয়েছে। যে বাটন চেপে দিলে ড্রোনটি কোনো পাইলটের সাহায্য ছাড়াই নিজে ধীরে ধীরে ভূমিতে ল্যান্ড করবে।

ফের আকাশে উড়তে যাচ্ছে সোলার পাওয়ার বিমান ইমপালস-২। সম্প্রতি বিমানটি হাওয়াই থেকে উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।...
25/03/2016

ফের আকাশে উড়তে যাচ্ছে সোলার পাওয়ার বিমান ইমপালস-২। সম্প্রতি বিমানটি হাওয়াই থেকে উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। গতবারের চেয়ে আরো আধুনিক ও প্রযুক্তিগতভাবে আরো শক্তিশালী করে তৈরি করা হয়েছে নতুন ইমপালস।এর আগে গত বছর সারা পৃথিবী ভ্রমণ করতে যাত্রা শুরু করেছিল বিমানটি। কিন্তু প্যাসিফিক ওশেন অতিক্রম করে রেকর্ড পরিমাণ যাত্রা সম্পন্ন করার পর হঠাৎ ব্যাটারি সমস্যা দেখা দেয়ায় এটির যাত্রা স্থগিত করা হয়।বিশেষজ্ঞরা বলেন, উত্তর গোলার্ধে বসন্ত আসার পর সূর্যের তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় বিমানটি ফের উড্ডয়নের চিন্তা করা হয়েছে। আশা করা হচ্ছে, আসছে এপ্রিলে ফের আকাশে উড়বে সূর্যালোক থেকে শক্তি নেয়া এই বিমান।

ইমপালস পরিচালনার জন্য ইতোমধ্যেই পাইলট বার্টান্ড পিকার্ড অনুশীলন শুরু করেছেন। ইতোমধ্যে বিমানটিকে দুইবার আকাশে উড়িয়ে পরীক্ষা সম্পন্ন করা হয়েছে বলেও জানা গেছে। পরবর্তী মাসে নিরবিচ্ছিন্ন উড়ার সকল প্রস্তুতি এ মাসের মধ্যেই সম্পন্ন করা হবেও বলেও জানিয়েছে বিমানটির কর্তৃপক্ষ।

এবার বিমানটির রক্ষণাবেক্ষণ ও মেরামত ছাড়াও বিমানটিতে ৩৬০ ডিগ্রি ক্যামেরা যুক্ত করা হয়েছে। বিমানটি আরও দীর্ঘক্ষণ কিভাবে উড়ানো যায় এ নিয়েও গবেষণা করছে বিশেষজ্ঞদের একটি দল।

Decorate your House, Office, Conference Room, Community Center by LED Spot Lights to get better lighting.Courtesy:Night ...
20/03/2016

Decorate your House, Office, Conference Room, Community Center by LED Spot Lights to get better lighting.
Courtesy:
Night Star LED

Address

82, Rabbi Computer Complex, New Elephant Road
Dhaka
DHAKA-1205

Alerts

Be the first to know and let us send you an email when Night Star Technology Ltd. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Night Star Technology Ltd.:

Share