Engr. Syed Borhan Uddin Hridoy

Call Directions Contact the business

Engr. Syed Borhan Uddin Hridoy Welcome to my page. I am B.Sc Engr. Syed Borhan Uddin Hridoy.Department of Civil.

15/10/2024

Road cutting process in Saudi Arabia.

23/09/2024

Dammam Civil Work....🙂

03/07/2024
Comparisons of 90° and 135° hooks for stirrup
01/04/2024

Comparisons of 90° and 135° hooks for stirrup

06/03/2024

♻ Slum Test / স্ল্যাম্প টেস্ট কেন এত গুরুত্বপূর্ণ:
মূলত বাড়ি নির্মাণে বালি,সিমেন্ট,খোয়ার যে মিশ্রণ আমরা ব্যবহার করে থাকি সেটি কার্যকারীতা বা ক্ষমতা কিরুপ হবে তা এই টেস্ট এর মাধ্যমে বোঝা যায়।
কংক্রিটের কার্যোপযোগিতা নির্ণয়ের জন্য slump test করা হয়। এই টেস্ট করবেন নিচের ধাপগুলো অনুসরণ করে-
ফ্রাস্টম আকৃতির কোণক ব্যবহার করতে হবে। যার তলার ব্যাস ৮", উপরের ব্যাস ৪" এবং উচ্চতা
১২" হবে। কোণকটিকে একটি স্টীল পাতের উপর বসাতে হবে। তারপর এর মধ্যে তিনস্তরে কংক্রিট ভর্তি করে #৫ রডের সাহায্যে ২৫ বার শিলাতে / গাঁথাতে হবে । তারপর কোণকের হাতল দুইটি ধরে কোণকটি কে আস্তে আস্তে উপরে তুলতে হবে। কোণকটি উপরে তোলার পর কংক্রিট খানিক টা নিচে নেমে যায়। এই পতনের গভীরতার মান টাই স্লাম্প।
কাজের ধরণ অনুযায়ী স্লাম্প এর মান বিভিন্ন রকমের হওয়া উচিত। যেমন-
১. রাস্তা তৈরিতে কংক্রিট এ নতির মান (২০-৩০) মিমি।
২. R.C.C স্ল্যাব, বীম এবং দেওয়াল এ নতির মান (৫০-১০০) মিমি।
৩. কলাম, রিটেইনিং ওয়াল, এবং পাতলা ঘোরা মেম্বার ইত্যাদিতে নতির মান (৭৫-১৫০) মিমি।
৪. পানিরোধী নির্মাণ কাজ এ নতির মান (৭৫-১২০) মিমি।
৫. ভাইব্রেটেড কংক্রিট এ নতির মান (১২-২৫) মিমি।
৬. Mass কংক্রিট এ নতির মান (২৫-৫০) মিমি।
৭. সাধারণ কংক্রিট ফুটিং, কেইশন ও উপরি কাঠামো এ নতির মান (২৫-৭৫) মিমি।
৮. আর.সি.সি. বুনিয়াদ দেয়াল এবং ফুটিং এ নতির মান (৫০-১০০) মিমি।
৯. ব্রিজ ডেক এ নতির মান (২৫-৭৫) মিমি।

Different types of stairs.
04/03/2024

Different types of stairs.

01/03/2024

ছাদে কাঠ সাটারিং এর নিয়ম।
#ছাদে_সাটারিং

 #আজ রড সম্পর্কে বিস্তারিত বলবো ইঞ্জিনিয়ারিং এর ভাষায় একে রিইনফোর্সমেন্ট বলা হয়। সোজা ভাষায় অনেকে এটিকে বিল্ডিং এর হাড় ব...
17/02/2024

#আজ রড সম্পর্কে বিস্তারিত বলবো

ইঞ্জিনিয়ারিং এর ভাষায় একে রিইনফোর্সমেন্ট বলা হয়। সোজা ভাষায় অনেকে এটিকে বিল্ডিং এর হাড় বা বোন বলে থাকেন। আসুন জানি রড সম্পর্কিত কিছু খুটিনাটি বিষয়াদি

রডঃ
আমাদের দেশে যে রড গুলো পাওয়া যায় এগুলোকে টেকনিক্যাল ভাষায় বলা হয়ে থাকে কার্বন স্টিল। সহজ ইংরেজিতে এটাকে Rebar বলা হয়। রড ব্যাবহার করা হয় মুলত বিল্ডিং এর উৎপন্ন টেনশন স্ট্রেস সুরক্ষা করার জন্য। এবং এই স্ট্রেস বের করার জন্য সুন্দর কিছু ক্যালকুলেশন আছে যা সিভিল ইঞ্জিনিয়াররা বের করে থাকেন। এই সেই অনুসারে রড এর পরিমান নির্ধারন করে থাকেন। তাই ভবন নির্মান করার পুর্বে আপনার বিল্ডিং এর ঠিক কতটুকুন রড লাগবে সেটার পরিমান বের করার দায়িত্ব মিস্ত্রিকে না দিয়ে একজন ভালো ইঞ্জিনিয়ারকে দিন।
রড কেনার আগে স্পেসিফিকলি ঠিক কত মিলির কত টন রড লাগবে তার হিসেব করে নিন। মনে রাখবেন একেবারে ব্লাইন্ড মানে অন্ধের মতন রড কেনা শুরু করবেন না। এটা একটা মস্ত বড় ভুল। পুরো বাড়িটি নির্মান করতে বা যতটুকন নির্মান করবেন ঠিক ততটুকুন রড এর সঠিক এস্টিমেট করিয়ে নিন ইঞ্জিনিয়ার দিয়ে। কেন করবেন? কারন এতে ওয়েস্টেজ কম হবে। কখনোই মিস্ত্রিকে জিজ্ঞেস করবেন না যে আপনার কতটুকুন রড লাগবে। তারা আন্দাজে একটু বেশি করে বলে ফেলে। এটা আপনার টোটাল বাজেটের উপরে মারাত্মক প্রভাব ফেলবে।
রড কেনার সময় জেনে নিন কোন মিলিমিটার ডায়ার রড ঠিক কত টন লাগবে। সাধারন ৫ থেকে ৬ তলা পর্যন্ত ১০ মিলি, ১২ মিলি, ১৬ মিলি এবং সর্বোচ্চ ২০ মিলিমিটার রড লাগে। এছারা ২২ মিলি, ২৫ মিলি হয়ে ৫০ মিলি রড পর্যন্ত আছে। সাধারনত ৪০ গ্রেড, ৬০ গ্রেড এবং ৭৫ গ্রেড এর রড পাওয়া যায়। এছারা আছে ৫০০ওয়াট, এক্সট্রিম সহ আরো কিছু স্পেসিফিকেশন। যদি আপনার বাড়িটি ইঞ্জিনিয়ার দ্বারা ডিজাইন করে থাকেন তবে তিনিই বলে দেবেন ঠিক কোন গ্রেডের রড ব্যাবহার করতে হবে। মিস্ত্রিরা সাধারন ৪০ গ্রেড এবং ৬০ গ্রেড এর বেশি নিতে চায় না কারন এর বেশি রডগুলো হার্ডনেস একটু বেশি এবং তাদের কাজ করতে অসুবিধে হয়। তবে টিক কোন রডটি আপনার বাড়ির জন্য উপযুক্ত তার সিদ্ধান্ত একজন ইঞ্জিনিয়ারই দিতে পারবেন।
এবার আসুন রড কেনার আগে রডের কিছু স্পেসিফিক্যাশন সম্পর্কে জানি। বাজারে বিভিন্ন কম্পানির বিভিন্ন ধরনের রড পাওয়া যায়। রড কেনার আগে জেনে নিবেন সবগুলো কম্পানির রডের দাম। কারন বাংলাদেশে ডলারের দামের মতন রডরে দাম ক্ষনে ক্ষনে আপ ডাউন করে। আজ যদি একটা থাকে তবে কাল আবার অন্যটা হয়। আর রড কেনার সময় খেয়াল করুন রডের কম্পানি এবং লোকাল ডিলারের দামের ব্যাবধান কত টুকুন।

রড কেনার পরে ডেলিভারি নেয়ার সময় আপনার প্রজেক্টর এর রাস্তার সাইজ দেখে সিদ্ধান্ত নেবেন সোজা রড নেবেন নাকি ভাজ করা রড নেবেন। সোজা রড নিলে সেগুলো সোজা করার জন্য মিস্ত্রিদের আলাদা সময় নস্ট করতে হবে না কাজ দ্রত হবে। আর ভাজ করা রড নিলে সেগুলো সোজা করতে আলাদা ভাবে সময় নস্ট হয় এবং অনেক সময় মিস্ত্রিরা সঠিক ভাবে ভাজ না করেই রড কেটে ফেলে। তবে সোজা রড এর গাড়ি হয় অনেক বড় যা ছোট রাস্তায় প্রবেশ করে না।
এছারা ছোটখাট দুর্ঘটনা এরানোর জন্য রড ডেলিভারি দেয়ার সময় রডের মাথায় ক্যাপ আছেকিনা নিশ্চিত হয়ে নিন। ক্যাপ অনেক সময় হাত পা কেটে ছিরে যাওয়া থেকে রক্ষা করে এবং আনলোডিং এর সময় এবং কাজের সময় দুর্ঘটনা থেকে রক্ষা করে।
রডের ওজন সম্পর্কে নিশ্চিত হয়ে নিন।
৩ # বা ১০মিমি :- প্রতি ফিটে ওজন ০.১৮৭ কেজি
৪ # বা ১২ মিমি:- প্রতিট ফিটে ওজন ০.২৭ কেজি
৫ # বা ১৬ মিমি:- প্রতি ফিটে ওজন ০.৪৮ কেজি
৬ # বা ২০ মিমি:- প্রতি ফিটে ওজন ০.৭৫ কেজি
৭ # বা ২২ মিমি:- প্রতি ফিটে ওজন ০.৯০ কেজি
এখন আপনার কত বান্ডিল রড আসলো এবং প্রতিটি রড এর লেন্থ আছে কত ফিট তা জানলে আপনি খুবই সহজে রডের ওজন বের করে ফেলতে পারবে।
Engr Syed Borhan Uddin Hridoy 💥

standard room size.
15/02/2024

standard room size.

Address

Mirpur
Dhaka
1216

Telephone

+8801967536629

Website

Alerts

Be the first to know and let us send you an email when Engr. Syed Borhan Uddin Hridoy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Engr. Syed Borhan Uddin Hridoy:

Shortcuts

Share