16/07/2026
আলহামদুলিল্লাহ।
বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলের বন্যার্ত মানুষের পাশে মানবিক সহায়তা
আর্তমানবতার সেবায় কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (কেজিডিসিএল), গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (জিটিসিএল), রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেড (আরপিজিসিএল) এবং বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)-এর যৌথ উদ্যোগে বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলের ২,০০০টি বন্যাকবলিত পরিবারের জন্য ১২টি প্রয়োজনীয় খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রীসম্বলিত ত্রাণ প্যাকেজ প্রস্তুত করে চট্টগ্রামের মাননীয় জেলা প্রশাসকের নিকট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।
এই মানবিক কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র, চট্টগ্রাম-১০ আসনের মাননীয় সংসদ সদস্য, বিভাগীয় কমিশনার, চট্টগ্রাম জেলার মাননীয় জেলা প্রশাসক এবং কেজিডিসিএল-এর সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক।
এছাড়াও উপস্থিত ছিলেন কেজিডিসিএল অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, সিবিএ-এর নেতৃবৃন্দ, কেজিডিসিএল, জিটিসিএল, আরপিজিসিএল ও বাপেক্স-এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং অন্যান্য সম্মানিত অতিথিবৃন্দ।
চারটি প্রতিষ্ঠানের এই সমন্বিত মানবিক উদ্যোগ করপোরেট সামাজিক দায়বদ্ধতা (CSR)-এর একটি অনুকরণীয় দৃষ্টান্ত। আমরা বিশ্বাস করি, এই ত্রাণসামগ্রী দ্রুত বন্যাদুর্গত মানুষের হাতে পৌঁছে তাদের দুর্ভোগ লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এই মহৎ উদ্যোগে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা প্রদানকারী সকল কর্মকর্তা-কর্মচারী, স্বেচ্ছাসেবক এবং সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও অভিনন্দন।
মহান আল্লাহ তাআলা যেন এই মানবিক উদ্যোগ কবুল করেন, বন্যাদুর্গত মানুষের কষ্ট লাঘব করেন এবং এ মহৎ কাজে সম্পৃক্ত সকলকে উত্তম প্রতিদান দান করেন। আমীন।