Posware - POS & Ecommerce Automation

Posware - POS & Ecommerce Automation Fastest POS software fit for almost all kinds of business to manage their sales and inventory. It support Ecommerce integration, Syncs with WooCommerce.

It has integrations different courier APIs. This is all in one solution you will ever need.

বিদ্যুৎ নেই? কম্পিউটার নষ্ট? তাতে কি! আপনার ব্যবসাই হবে আপনার স্মার্টফোন! দোকানে কাস্টমারের ভিড় কিন্তু কারেন্ট চলে গেল? ...
18/02/2026

বিদ্যুৎ নেই? কম্পিউটার নষ্ট? তাতে কি! আপনার ব্যবসাই হবে আপনার স্মার্টফোন!

দোকানে কাস্টমারের ভিড় কিন্তু কারেন্ট চলে গেল? অথবা ক্যাশ কাউন্টারে অনেক লম্বা লাইন? কোনো চিন্তা নেই! Posware-এর নতুন ফিচারে এখন আপনার হাতে থাকা ফোনটিই হয়ে যাবে আস্ত একটি POS মেশিন।

কেন এই সলিউশনটি আপনার ব্যবসার জন্য সেরা?
✅ মোবাইল বারকোড স্ক্যানার: আলাদা স্ক্যানার কেনার দরকার নেই, ফোনের ক্যামেরা দিয়েই বারকোড স্ক্যান হবে।
✅ বিদ্যুৎ ছাড়া সেল: সাথে একটি রিচার্জেবল ওয়্যারলেস প্রিন্টার থাকলে কারেন্ট চলে গেলেও আপনার বিলিং থামবে না।
✅ ইনস্ট্যান্ট প্যাকিং: অতিরিক্ত সেলস প্রেশারে স্টাফরা যে যার ফোন থেকে স্ক্যান করে দ্রুত প্যাকিং ও বিল করে দিতে পারবে।
✅ স্মার্ট PWA টেকনোলজি: কোনো অ্যাপ ইন্সটল করার ঝামেলা নেই, ফোনের ব্রাউজার থেকেই চলবে সুপারফাস্ট!

হার্ডওয়্যারের পেছনে হাজার হাজার টাকা নষ্ট না করে আপনার বিজনেসকে নিয়ে আসুন আপনার হাতের মুঠোয়।

👉 ব্যবসা স্মার্ট করতে পজওয়্যার-এর ডেমো দেখুন আজই! মেসেজ দিন আমাদের।

কাস্টমার আসলো, কিন্তু প্রোডাক্ট  খুঁজে পেলেন না, এই ভুলের মাসুল কত জানেন? 🤔বিজনেস এর লাইফ  হলো তার 'ইনভেন্টরি'। কিন্তু অ...
11/02/2026

কাস্টমার আসলো, কিন্তু প্রোডাক্ট খুঁজে পেলেন না, এই ভুলের মাসুল কত জানেন? 🤔

বিজনেস এর লাইফ হলো তার 'ইনভেন্টরি'। কিন্তু অনেক সময় দেখা যায় আমাদের কাছে স্টক আছে, অথচ খুঁজে পাচ্ছি না। আবার মোস্ট সেল আইটেম শেষ হয়ে গেছে কিন্তু আমরা জানিই না! এই সমস্যাগুলো সমাধান করতে ইনভেন্টরি ম্যানেজমেন্টের ৩টি সহজ নিয়ম মেনে চলুন:

১. 'ফার্স্ট ইন, ফার্স্ট আউট' (FIFO) মানুন
সহজ কথায়, যে প্রোডাক্ট আগে কিনবেন সেটা আগে বিক্রি করার চেষ্টা করুন। বিশেষ করে কসমেটিকস বা খাবারের ব্যবসায় এটি জরুরি। তবে জুতো বা পোশাকের ক্ষেত্রেও এটি দরকার, যাতে কোনো স্টক পুরনো হয়ে ডেড স্টক না হয়ে যায়।

২. লো স্টক অ্যালার্ট সেট করে রাখা ⚠️ আপনার শপে সবচেয়ে বেশি বিক্রি হওয়া পন্যটি যখন ৫-১০ টিতে নেমে আসবে, তখনই আপনার কাছে নোটিফিকেশন আসা উচিত। এতে স্টক একদম জিরো হওয়ার আগেই আপনি রি অর্ডার করতে পারবেন। পজওয়্যার সফটওয়্যারে আপনি খুব সহজেই এই লিমিট সেট করে রাখতে পারেন।

৩. রেগুলার অডিট বা স্টক চেক : সফটওয়্যারে হিসাব আছে ১০০টি, কিন্তু বাস্তবে কি ১০০টি আছে? অনেক সময় ড্যামেজ বা অন্য কারণে হিসাবে গরমিল হতে পারে। তাই মাসে অন্তত একবার ফিজিক্যাল স্টক চেক করা বুদ্ধিমানের কাজ।

কেন Posware আপনার এই কাজ সহজ করবে? খাতা-কলমে এই হিসাব রাখা মানেই মাথা নষ্ট! Posware এ আপনি এক ক্লিকেই দেখতে পাবেন কোন প্রোডাক্ট কতটুকু আছে, কোনটা বেশি বিক্রি হচ্ছে আর কোনটা তাড়াতাড়ি কেনা দরকার। আপনার ইনভেন্টরি হবে একদম ক্রিস্টাল ক্লিয়ার 💧

ব্যবসা হোক স্মার্ট এবং টেনশনমুক্ত! আপনার ইনভেন্টরি নিয়ে কোনো বিশেষ সমস্যায় ভুগছেন? কমেন্টে জানান, আমরা সমাধানের চেষ্টা করবো। 🤝

19/01/2026

একটি সফটওয়্যারেই কি ব্যবসার সব সমাধান সম্ভব? মনোয়া মার্ট কীভাবে তাদের পুরো বিজনেস অটোমেশনে নিয়ে আসলো দেখে নিন!

আমাদের সম্মানিত মনোয়া মার্ট এখন তাদের ব্যবসা পরিচালনা করছে পজওয়্যার (Posware) সফটওয়্যার দিয়ে। একাধিক ব্রাঞ্চ থেকে শুরু করে ইনভেন্টরি - সবই এখন তাদের হাতের মুঠোয়।

কেন আপনার ব্যবসার জন্যও POSWARE সেরা?

একাধিক ব্রাঞ্চ (Multi-branch) ম্যানেজমেন্ট।

অনলাইন এবং অফলাইন শপ একসাথেই কন্ট্রোল।

ই-কমার্স এবং সাপ্লাই চেইন অটোমেশন।

নিখুঁত হিসাব ও সেলস রিপোর্ট।

পজওয়্যার সফটওয়্যার – ব্যবসা হবে সহজ, সফল ও স্মার্ট!

সরাসরি হোয়াটসঅ্যাপে কথা বলতে ক্লিক করুন: https://wa.me/8801886900974

ওয়েবসাইট: www.posware.com.bd

03/01/2026

ZUQO এর নিরবচ্ছিন্ন অটোমেশন পার্টনার এখন POSWARE!
একটি ক্রমবর্ধমান ব্যবসার স্কেলিং তখনই সম্ভব, যখন তার অপারেশনাল ম্যানেজমেন্ট হয় শতভাগ নির্ভুল। দেশের অন্যতম প্রিমিয়াম ফুটওয়্যার ব্র্যান্ড Zuqo এর ক্ষেত্রেও চ্যালেঞ্জটা ছিল একই।

তাদের প্রয়োজন ছিল এমন এক প্ল্যাটফর্ম যেখানে POS, ইনভেন্টরি এবং সরাসরি Shopify থেকে কুরিয়ার প্যানেলে অর্ডার বুকিং হবে সম্পূর্ণ অটোমেটেড।

Zuqo এর ফাউন্ডার এবং CEO, তারিকুল ইসলাম তুহিন সাহেবের অভিজ্ঞতা থেকে শুনুন, কীভাবে Posware তাদের ব্যবসায়িক জটিলতা কমিয়ে এনেছে স্বস্তি:

"আমার বেসিক কিছু জিনিস দরকার ছিল POS, ইনভেন্টরি আর শপিফাই থেকে সরাসরি কুরিয়ার প্যানেলে বুকিং। এই ৩টি পার্টই পজওয়্যারে ছিল। আমাদের প্রয়োজন অনুযায়ী তারা কাস্টমাইজেশনও করে দিয়েছে। পজওয়্যারকে ধন্যবাদ, তারা সত্যিই অনেক পরিশ্রম করেছে।

কেন পজওয়্যার আপনার ব্যবসার জন্য গেম-চেঞ্জার?

অল-ইন-ওয়ান ইকোসিস্টেম: শোরুম সেল, অনলাইন অর্ডার এবং ইনভেন্টরি ম্যানেজমেন্ট একই সিস্টেমে।

স্মার্ট অটোমেশন: Shopify বা Woocomerce থেকে আসা অর্ডার এক ক্লিকে কুরিয়ার প্যানেলে পাঠিয়ে দিন।

টেইলর-মেইড সলিউশন: আপনার ব্যবসার ধরণ অনুযায়ী আমরা ফিচার কাস্টমাইজ করে দিতে পারি।

আপনার ব্র্যান্ডকেও কি Zuqo-এর মতো স্মার্ট অটোমেশনে নিয়ে আসতে চান? আমাদের এক্সপার্ট টিমের সাথে আজই কথা বলুন।

📞 হটলাইন: 01886 900 974 🌐 বিস্তারিত: https://posware.com.bd/

২০২৫-এর অভিজ্ঞতাকে পুঁজি করে ২০২৬ এ আসুক বড় কোনো বিজয়! উদ্যোক্তা হিসেবে আপনার প্রতিটি দিনই লড়াইয়ের, আর প্রতিটি নতুন বছর ...
31/12/2025

২০২৫-এর অভিজ্ঞতাকে পুঁজি করে ২০২৬ এ আসুক বড় কোনো বিজয়!

উদ্যোক্তা হিসেবে আপনার প্রতিটি দিনই লড়াইয়ের, আর প্রতিটি নতুন বছর সেই লড়াইয়ে জেতার নতুন সুযোগ। নতুন এই বছরে আপনার ব্যবসার পরিধি আরও বাড়ুক, স্টক থাকুক সবসময় আপডেট আর সেলস রিপোর্ট আসুক আপনার মুখে হাসি ফুটিয়ে।

নতুন বছরের প্রতিটি পদক্ষেপে পজওয়্যার আছে আপনার সাথে। ২০২৬!
Happy New Year!

08/12/2025

𝐂𝐨𝐮𝐫𝐢𝐞𝐫 𝐛𝐨𝐨𝐤𝐢𝐧𝐠 এ ঝামেলা? এখন থেকে আপনার টিম নয়,-
আমাদের সফটওয়্যার কাজ করবে!

প্রতিদিন অনেকগুলো পার্সেল বুক করতে হয়? এখন আর আলাদা আলাদা করে বুকিং করে সময় নষ্ট করতে হবে না।
আমাদের সফটওয়্যারে Bulk Courier Booking করে , এক ক্লিকে শত শত অর্ডার বুক হয়ে যায়, ভুল কমে, টাইম সেভ হয় আর কাজও হয় অনেক স্মার্ট।
Dhaka, Outside Dhaka, COD, multiple courier -- সবকিছুই এক প্ল্যাটফর্মে ম্যানেজ করতে পারবেন।
ব্যবসায় দ্রুততার সাথে এগোতে এই ফিচারটি সত্যি আপনার জন্যে হবে গেম চেঞ্জার।

📞 WhatsApp: +8801886900974
🌐 Website: www.posware.com.bd

08/12/2025

আমাদের সফটওয়্যার কেমন? সেটা আমরাই না - শুনুন আমাদের দুইজন রিয়েল ক্লায়েন্ট কী বলছেন! 💚

আমাদের সফটওয়্যার ব্যবহার করে ব্যবসায় আসল পরিবর্তন কী হয়, তা সবচেয়ে ভালো বলতে পারে আমাদের ক্লায়েন্টরাই।

এই ভিডিওতে দুইজন বাস্তব ব্যবহারকারী তাদের দৈনন্দিন অভিজ্ঞতা শেয়ার করেছেন,- কীভাবে আমাদের POS ও inventory system তাদের কাজকে সহজ করেছে, ভুল কমিয়েছে এবং সেলস ট্র্যাকিংকে আরও স্মার্ট করেছে।
তাদের রিয়েল ফিডব্যাকই আমাদের জন্য সবচেয়ে বড় পাওয়ার এন্ড প্রুভ— আমরা সবসময় আপনাদের ব্যবসার পাশে আছি।

আপনার ব্যবসার সবচেয়ে বড় ক্ষতি কোথায় জানেন?‘Human Mistake’ — যেটা আপনি দেখেন না, কিন্তু প্রতিদিন আপনাকে লসে ফেলে।যেমন-❌ W...
08/12/2025

আপনার ব্যবসার সবচেয়ে বড় ক্ষতি কোথায় জানেন?
‘Human Mistake’ — যেটা আপনি দেখেন না, কিন্তু প্রতিদিন আপনাকে লসে ফেলে।

যেমন-
❌ Wrong stock entry
❌ ভুল হিসাব
❌ Courier mismatch
❌ Expense miss
❌ Profit কোথায় গেলো বুঝতে না পারা
❌ Manual খাতা-কলমে ভুল

এগুলোতেই প্রতিদিন LOSS বাড়ছে… কিন্তু সমাধান খুব সহজ।

POSWARE সফটওয়্যার ব্যবহার করলে-
✔ ভুল কমে যাবে ৯০%
✔ সব ডেটা থাকবে এক জায়গায়
✔ Stock — Sales — Courier — Expense — Profit
সব instantly দেখবেন
✔ Business চলবে auto smart tracking এ
✔ সময় বাঁচবে, tension কমবে, লাভ বাড়বে

আপনার ব্যবসা ভুলের কারণে ক্ষতিগ্রস্ত হতে দেবেন না।
আজই POSWARE ব্যবহার করে ব্যবসা করুন স্মার্টভাবে।

📞 WhatsApp: +8801886900974
🌐 Website: www.posware.com.bd

Steadfast Bulk Booking Error ?  সমস্যা কোথায়, কেন হয়, এবং কিভাবে ঠিক হয়? Steadfast এ Bulk Booking করার সময় অনেকেই মাঝে ...
28/11/2025

Steadfast Bulk Booking Error ?
সমস্যা কোথায়, কেন হয়, এবং কিভাবে ঠিক হয়?

Steadfast এ Bulk Booking করার সময় অনেকেই মাঝে মাঝে কিছু সমস্যা ফেস করেন, যেমন:

*লোডিং দেখানো

*Rejected response

*Request timeout

*“Try again” টাইপ এরর

অনেকেই ভাবেন, “সমস্যা কি আমাদের সফটওয়্যার থেকে?”
আসলে এগুলোর 95% সময় সফটওয়্যার সমস্যা না।
এই সমস্যা মূলত API সার্ভার লোডের কারণে হয়

⚙️ Steadfast API কিভাবে কাজ করে?

আমাদের সফটওয়্যার Steadfast-এর সার্ভারে API Request পাঠায়।
Request >Steadfast Server > Response ফিরে আসে

Bulk booking মানে ১ ক্লিকে অনেকগুলো পার্সেলের জন্য একসাথে data পাঠানো।

যখন Steadfast সার্ভার ব্যস্ত (Busy) থাকে, তখন তিন ধরনের জিনিস হতে পারে:

---

1️⃣ Server Load / High Traffic Issue

Steadfast যেহেতু খুব বড় কুরিয়ার, একই সময়ে হাজার হাজার মার্চেন্ট অর্ডার বুক করে।

যখন একই মুহূর্তে প্রচুর Request যায়, তখন

সার্ভারের Response Time বাড়ে

API Key Validation দেরি করে

Parcel Data Insert queue জমে যায়

সার্ভার গ্রহন করতে না পেরে Temporary Reject দেয়

🔁 এরই ফলে আপনি লোডিং বা error দেখতে পারেন।

2️⃣ API Timeout Problem

API-তে একটি fixed response time থাকে (যেমন: 10–15 seconds)।
যদি সার্ভার সময়মতো response না দিতে পারে >
Timeout Error আসে।

এটা সফটওয়্যার এর কিছুই করার থাকে না, কারণ server response ছাড়া আমরা এগোতে পারি না।

3️⃣ Queue Delay / Background Task Busy

Steadfast bulk request গুলো background queue-তে process করে।
যদি queue already full থাকে >

*response pending

*delay in submit

*কখনো "Try Again" আসে

🔁 এগুলো সার্ভার-সাইড Processing Delay।

4️⃣ Rate Limiting / Too Many Requests

অনেক সময় একই merchant অনেকগুলো request পরপর পাঠালে Steadfast API মাঝে মাঝে rate limit করে।

🔁 Outcome:
“Too many requests” বা মাঝে মাঝে soft block।

🛠️ সমস্যা হলে কি করবেন?

১. (১০–১৫) সেকেন্ড পর আবার চেষ্টা করুন
সার্ভার লোড কমলেই সাধারণত ঠিক হয়ে যায়।

২. খুব বেশি অর্ডার একসাথে push না করে ছোট ব্যাচে দিন
যেমন ২০০ > ৫০ করে ৪ ভাগে দিলে লোড কমে।

৩. যদি ধারাবাহিক সমস্যা মনে হয় , আমাদের জানাবেন, আমরা লগ দেখে চেক করব সমস্যা API side নাকি অন্য কিছু।

৪. Browser tab বন্ধ করে আবার fresh session চেষ্টা করুন। Busy request stuck থাকলে Refresh দরকার হতে পারে।

৫. Night বা low traffic time এ ব্যাচ বুক করলে আরও smooth হয়

👁️ এই সমস্যা আমাদের সফটওয়্যারের না কেন?

কারণ,
# আমাদের সিস্টেম শুধু API Request পাঠায়,
# actual action (booking, validation, confirm) করে Steadfast নিজস্ব সার্ভার।

সার্ভার যদি busy হয় বা delay দেয়, আমাদের সফটওয়্যার কিছুই করতে পারে না, শুধু wait করে।

এটা ঠিক যেমন আপনি ফোন দিলেন কিন্তু অপর প্রান্ত busy। আপনার ফোন সেটের কোনো সমস্যা না, উনার লাইন ব্যস্ত।

💛 আমরা সব সময় Monitoring এ আছি

Steadfast API downtime, delay, traffic issue, এগুলো আমরা নিয়মিত মনিটর করি।

আপনার ব্যবসার smooth operation আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।

নতুন ফিচার আসছেইনভয়েস দেখে কাস্টমারের নাম্বার আলাদা করে কপি করে তারপর কল করতে হয়—এটা কি আপনার কাছেও ঝামেলার মনে হয়?ভা...
17/09/2025

নতুন ফিচার আসছে

ইনভয়েস দেখে কাস্টমারের নাম্বার আলাদা করে কপি করে তারপর কল করতে হয়—এটা কি আপনার কাছেও ঝামেলার মনে হয়?

ভাবুন তো, যদি সফটওয়্যার থেকেই এক ক্লিকে সরাসরি কাস্টমারকে কল করা যায়!

এতে সময় বাঁচবে, ভুল নাম্বারে কল দেওয়ার ঝুঁকি কমবে এবং কাস্টমারের সাথে যোগাযোগ আরও দ্রুত হবে।

খুব শীঘ্রই এই ফিচারটি যুক্ত হচ্ছে Posware-এ।

যদি আপনার ছবি, কনটেন্ট বা আইডিয়া চুরি হয়… তখন কী করেন?অনেক সময় দেখা যায়, কারো ব্যবসার ছবি, কনটেন্ট বা আইডিয়া অন্য ক...
07/09/2025

যদি আপনার ছবি, কনটেন্ট বা আইডিয়া চুরি হয়… তখন কী করেন?
অনেক সময় দেখা যায়, কারো ব্যবসার ছবি, কনটেন্ট বা আইডিয়া অন্য কেউ কপি করে নিজের কাজে ব্যবহার করছে।

👉 আপনারা এই বিষয়টিকে কোন চোখে দেখেন?

👉 এমন পরিস্থিতিতে আপনারা কীভাবে প্রতিরোধ করেন বা কী একশন নেন?

আপনাদের অভিজ্ঞতা ও মতামত শেয়ার করুন

এতে অন্যদেরও শেখার সুযোগ হবে।

Address

H#(Ground Floor), R#5, Block C, Banasree, Rampura
Dhaka
1219

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801873066166

Alerts

Be the first to know and let us send you an email when Posware - POS & Ecommerce Automation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share