06/01/2026
আমার ভাবনায় আগামীর বাংলাদেশ:
“নৈতিক শিক্ষায় আগামীর বাংলাদেশ”
নৈতিকতাহীন বা কেবল সনদ (Certificate) অর্জনের জন্য নয়; বরং বিবেক ও নৈতিকতাকে জাগ্রত করে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে উন্নত জীবন ও সুনাগরিক তৈরির মাধ্যম হিসেবে স্কুল–কলেজ–বিশ্ববিদ্যালয়ে সুশিক্ষা নিশ্চিত করে—“সুশিক্ষাই জাতির মেরুদণ্ড” এই লক্ষ্যকে ধারণ করে অগ্রগামী আগামীর বাংলাদেশ দেখতে চাই।
“মানুষের সেবায় চিকিৎসা, মুনাফার শিকার নয়”
চিকিৎসা ক্ষেত্রে অনৈতিক কর্মকাণ্ড, অবহেলা, অপ্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা (Tests), অতিরিক্ত অস্ত্রোপচার (Surgery) কিংবা সাধারণ মানুষকে জিম্মি করে অর্থ আদায়ের ঘটনা রোধে কঠোর স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়ন ও এর সঠিক বাস্তবায়নের মাধ্যমে চিকিৎসা সন্ত্রাস দমন করে—“চিকিৎসা সন্ত্রাস”-মুক্ত বাংলাদেশ দেখতে চাই।
“গবেষণা ও উদ্ভাবনে সমৃদ্ধ ভবিষ্যৎ”
অন্য দেশের ওপর নির্ভরশীলতা কমিয়ে স্বনির্ভর জাতি হিসেবে আলোকিত ভবিষ্যৎ গড়ার প্রত্যয়ে বৈশ্বিক প্রতিযোগিতায় বলিষ্ঠ অবস্থান তৈরির প্রধান হাতিয়ার হিসেবে উদ্ভাবনকে গুরুত্ব দিয়ে বৃহৎ পরিসরে বিশ্বমঞ্চে নেতৃত্ব দেওয়ার লক্ষ্যে গবেষণা (R&D) ও উদ্ভাবনে (Innovation) বিনিয়োগের নিশ্চয়তা ও সহজ প্রাপ্যতার সুযোগে সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চাই।
Song By Rhythmic Melodic