Desh

Desh দেশকে উন্নতির পথে এগিয়ে নিয়ে যেতে হলে All the tips, tutorials, and guides that you need to effectively integrate technology in your teaching.

জেনে রাখি; সময়ের নাম         #সাধারণজ্ঞান  #বিসিএস
22/11/2024

জেনে রাখি; সময়ের নাম





#সাধারণজ্ঞান
#বিসিএস

22/08/2024

শিখে নিনঃ
প্রাকৃতিক বিষয় (Natural Object)
১| উপসাগর = Bay (বে)
২| ছোট সাগর = Gulf (গালফ)
৩| সাগর = Sea (সী)
৪| মহাসাগর =Ocean (ওশন)
৫| সমুদ্র তীর =Coast (কোস্ট)
৬| সমুদ্র তট =Sea shore (সী শোর)
৭| জলপ্রপাত =Water - fall ( ওয়াটার ফল )
৮| স্রোত = Current (কারেন্ট)
৯| জোয়ার = Flow tide (ফ্লো - টাইড)
১০| ভাটা=Ebb - Tide(এব- টাইড)
১১| বজ্র=Thunder (থাণ্ডার)
১২| মেঘ =Cloud (ক্লাউড)
১৩| শিশির =Dew (ডিউ)
১৪| আবহাওয়া =wheather(ওয়েদার)
১৫| বিদ্যুৎ =Lightning(লাইটনিং)
১৬| জলবায়ু = Climate (ক্লাইমেট)
১৭| রংধনু=Rain - bow (রেন বো)
১৮| তুষারপাত =Snowfallস্নো ফল )
১৯| গাঢ় কুয়াশা =Mist ( মিষ্ট)
২০| তুষার = Snow (স্নো)
২১| বন্যা =Flood (ফ্লাড)
২২|বাষ্প =Vapour(ভেপার)
২৩| ঝড়= Storm (স্টর্ম)
২৪|ধূমকেতু =Comet (কমেট)
২৫|রাত্রি =Night(নাইট)
২৬|ধোঁয়া =Smoke(স্মোক)
২৭|হ্রদ=Lake (লেক)
২৮|পুকুর =Pond(পণ্ড)
২৯|ঢেউ =Wave(ওয়েভ)
৩০|পানি =Water(ওয়াটার)
৩১|ঝর্ণা =Spring (স্পিং)
৩২|দ্বীপ =Island(আইল্যান্ড)
৩৩|উপদ্বীপ =Peninsula(পেনিনসুলা)
৩৪|কুয়াশা =Fog(ফগ)
৩৫|শিলাবৃষ্টি =Hail (হেল)
৩৬|বৃষ্টি =Rain(রেন)
৩৭|পাথর=Stone (স্টোন)
৩৮|মঙ্গলগ্রহ=Mars (মারস)
৩৯|শুক্রগ্রহ=Venus(ভেনাস)
৪০|গ্রহ =Planet(প্ল্যানেট)
৪১|শনিগ্রহ=Saturn(স্যাটার্ন)
৪২|বৃহস্পতিবার গ্রহ=Jupitar(জুপিটার)
৪৩|বুধগ্রহ=Mercury(মার্কিউরি)
৪৪|উপগ্রহ=Satellite(স্যাটালাইট)
৪৫|ধূলি =Dust(ডাস্ট)

শেখা শেষ করে কমেন্টে লিখতে ভুলবেন না।

অল্প বিদ্যা ভয়ংকরীঅল্প বিদ্যায় পারদর্শিতা আপনাকে হয়তো সাময়িক সময়ের জন্য আকাশে উড়াতে পারে, কিন্তু নিশ্চিত একসময় আপ...
23/07/2024

অল্প বিদ্যা ভয়ংকরী
অল্প বিদ্যায় পারদর্শিতা আপনাকে হয়তো সাময়িক সময়ের জন্য আকাশে উড়াতে পারে, কিন্তু নিশ্চিত একসময় আপনার ঠিকই পতন হবে। আর যেটা শুধু ভয়ংকর হবেনা, মৃত্যুরও কারণ হতে পারে॥

মূল গল্প: প্লেন ল্যান্ড করেছে। যাত্রীরা সবাই নেমে গেছে পাইলট হোটেলে পৌঁছেছেন। উড়োজাহাজ পরিচ্ছন্ন কর্মী এসেছেন- পুরো প্লেন পরিষ্কার করতে।
পরিষ্কার করতে করতে তিনি পাইলটের ককপিটে আসেন। দেখেন-সেখানে একটা বই। বইয়ের উপরে লিখাঃ "কিভাবে পাইলট হতে হয় " (ভলিউম ১)
উৎফুল্ল পরিচ্ছন্ন কর্মী - বইয়ের প্রথম পাতা উল্টান। সেখানে লেখা - লাল বোতামে টিপুন- প্লেনের ইঞ্জিন চালু হবে।
তিনি তা করলেন- লাল বোতামে চাপ দেয়ার সাথে সাথে ইঞ্জিন চালু হয়ে গেলো।
পরের পাতায় লেখা- উড়োজাহাজকে সামনে অগ্রসর করতে চাইলে এবার এই নীল বোতাম টিপুন।
তিনি আর অপেক্ষা না করে তাই করলেন। সাথে সাথে উড়োজাহাজ সামনে এগোতে লাগলো।
তারপরের পাতায় লিখাঃ গ্রাউণ্ড থেকে শূণ্যে উড়াতে চাইলে এবার সবুজ বোতাম টিপুন।
পরিচ্ছন্ন কর্মী অবাক- প্লেন শূণ্যে উড়া শুরু করেছে। উপরে ওঠছে তো ওঠছে।
তাঁর আনন্দের সীমা নেই। এতো সহজেই প্লেন আকাশে উড়ানো যায়। প্রায় বিশ মিনিট তিনি আকাশে উড়লেন। এবার নামার পালা।
বইয়ের পরের পাতা উল্টালেন। সেখানে লিখাঃ প্লেন কিভাবে নীচে ল্যাণ্ড করাতে হয় সেটা শিখতে চাইলে ভলিউম ২ বইটি কিনুন এবং আমাদের ফ্লাইট লার্ণিং কোর্সে ভর্তি হয়ে যান।

অনেকেই বাংলাদেশের National Highway গুলার নাম  জানেন না । আজকে সেটা ক্লিয়ার করে দেই, কোন হাইওয়েকে কি বলা হয় ।।N1, N2, ...
06/05/2024

অনেকেই বাংলাদেশের National Highway গুলার নাম জানেন না । আজকে সেটা ক্লিয়ার করে দেই, কোন হাইওয়েকে কি বলা হয় ।।

N1, N2, N8 ইত্যাদি শব্দগুলোর সাথে আমরা অনেকেই হয়তো পরিচিত। মূলত এগুলো হচ্ছে আমাদের জাতীয় মহাসড়ক (হাইওয়ে) সমূহের সংক্ষিপ্ত রূপ। যার মাধ্যমে সহজেই বোঝা যায়, কোনটা কোন মহাসড়ক। চলুন আজ জেনে নিই, আমাদের দেশের আটটি মহাসড়কের সংক্ষিপ্ত নাম-

▶️N1 = ঢাকা - চট্টগ্রাম - টেকনাফ
▶️N2 = ঢাকা - সিলেট - তামাবিল
▶️N3 = ঢাকা - ময়মনসিংহ
▶️N4 = ঢাকা - জামালপুর
▶️N5 = ঢাকা - আরিচা - রংপুর - বাংলাবান্ধা
▶️N6 = ঢাকা - রাজশাহী - চাপাইনবাবগঞ্জ
▶️N7 = দৌলতিয়া - খুলনা - মোংলা
▶️N8 = ঢাকা - ভাঙ্গা - বরিশাল - পটুয়াখালী

➡️N102 = কুমিল্লা - সিলেট হাইওয়ে
➡️N106 = চট্টগ্রাম - রাঙামাটি হাইওয়ে
➡️N709 = খুলনা সিটি বাইপাস

শেয়ার করুন অন্যকে জানতে সাহায্য করুন।

17/04/2024

➡️ দারিদ্রতা আসে সাত জিনিসের কারণেঃ
১। তাড়াহুড়া করে নামায পড়ার কারণে।
২। দাঁড়িয়ে প্রস্রাব করার কারণে।
৩। প্রস্রাবের জায়গায় অজু করার কারণে।
৪। দাঁড়িয়ে পানি পান করার কারণে।
৫। ফুঁ দিয়ে বাতি নিভানোর কারণে।
৬। দাঁত দিয়ে নখ কাটার কারণে।
৭। পরিধেয় বস্ত্র দ্বারা মুখ সাফ করার কারণে।

➡️সচ্ছলতা আসে সাত জিনিসের কারণেঃ
১। কুরআন তেলাওয়াত করার কারণে।
২।পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার কারণে।
৩। আল্লাহর শুকরিয়া আদায় করার কারণে।
৪। দরিদ্র ও অক্ষমদের সাহায্য করার কারণে।
৫। গোনাহের ক্ষমা প্রার্থনা করার কারণে।
৬। পিতা-মাতা ও আত্মীয়-স্বজনদের সাথে সদাচরণ করার কারণে।
৭। সকালে সূরা ইয়াসিন এবং সন্ধ্যায় সূরা ওয়াকিয়া তেলাওয়াত করার কারণে।

আল্লাহ আমাদের সবাইকে তওফিক দান করুক। ধন্যবাদ

 #বীজগণিত_সূত্র Part_1  [All Formulas at a Glance]বর্গ_এর_সূত্রাবলী(The formula of squares)1. (a+b)²= a²+2ab+b²2. (a+b)²...
20/07/2023

#বীজগণিত_সূত্র Part_1
[All Formulas at a Glance]

বর্গ_এর_সূত্রাবলী(The formula of squares)

1. (a+b)²= a²+2ab+b²
2. (a+b)²= (a-b)²+4ab
3. (a-b)²= a²-2ab+b²
4. (a-b)²= (a+b)²-4ab
5. a² + b²= (a+b)²-2ab.
6. 6.a² + b²= (a-b)²+2ab.
7. a²-b²= (a +b)(a -b)
8. 2(a²+b²)= (a+b)²+(a-b)²
9. 4ab = (a+b)²-(a-b)²
10. ab = {(a+b)/2}²-{(a-b)/2}²
11. (a+b+c)² = a²+b²+c²+2(ab+bc+ca)
12. (a+b)³ = a³+3a²b+3ab²+b³
13. (a+b)³ = a³+b³+3ab(a+b)
14. a-b)³= a³-3a²b+3ab²- b³
15. 15.(a-b)³= a³-b³-3ab(a-b)
16. a³+b³= (a+b) (a²-ab+b²)
17. a³+b³= (a+b)³-3ab(a+b)
18. a³-b³ = (a-b) (a²+ab+b²)
19. a³-b³ = (a-b)³+3ab(a-b)

জমির পরিমাণ সম্পর্কে গুরুত্বপূর্ণ বিভিন্ন ধারনাঃ১ কাঠা = ৭২০ বর্গফুট = ৮০ বর্গগজ১ কাঠা = ৬৬.৮৯ বর্গমিটার১ কাঠা = ১.৬৫ শত...
02/07/2023

জমির পরিমাণ সম্পর্কে গুরুত্বপূর্ণ বিভিন্ন ধারনাঃ

১ কাঠা = ৭২০ বর্গফুট = ৮০ বর্গগজ
১ কাঠা = ৬৬.৮৯ বর্গমিটার
১ কাঠা = ১.৬৫ শতাংশ
১ কাঠা = ১৬ ছটাক
১ কাঠা = ৩২০ বর্গহাত
২০ কাঠা = ১ বিঘা
৬০ কাঠা = ১ একর
১৪৮২০ কাঠা = ১ বর্গকিলোমিটার
১৪৮.২ কাঠা = ১ হেক্টর

কানি পরিমাপক
১ কানি = ১৭২৮০ বর্গফুট = ১৬১৯ বর্গমিটার = ৪০০০০ বর্গলিংক = ৮০ করা
১ কানি = ৭৬৮০ বর্গহাত = ১৯৩৬ বর্গগজ = ১২০ শতাংশ
১ কানি = ২০ গন্ডা = ৪০ শতাংশ
১ কানি = ২০ গন্ডা=৪০০০০ বর্গলিংক
১ কানি = ২৪ কাঠা

বিঘা পরিমাপক
১ বিঘা = ৩৩ শতাংশ = ১ পাকি
১ বিঘা =২০ কাঠা
১ বিঘা = ৬৪০০ বর্গহাত
১ বিঘা = ৩৩০০০ বর্গলিংক
১ বিঘা = ১৬০০ বর্গগজ
১ বিঘা = ১৪৪০০ বর্গফুট = ১৩৩৮ বর্গ মিটার
১ বিঘা = ১৬ গন্ডা ২ করা ২ ক্রান্তি
৩ বিঘা = ১ একর (মোটামুটি) = ১৬০০ বর্গইয়ার্ড
৭৪১ বিঘা=১৪৮২০ কাঠা=১০৬৭০৪০০ বর্গফুট =৯৯১৬৭২

বর্গমিটার= ১বর্গকিলোমিটার= ২৪৭একর
৭.৪১বিঘা=১৪৮.২কাঠা=১০৬৭০৪ বর্গফুট =৯৯১৩ বর্গমিটার=১ হেক্টর=২.৪৭একর
জেনে নিন খতিয়ান, পর্চা, চিটা, দখলনামা, বয়নামা, জমাবন্দি, দাখিলা, হুকুমনামা, জমা খারিজ, মৌজা কি?
পাকি পরিমাপক
১ পাকি = ১ বিঘা = ৩৩ শতাংশ
১ পাকি = ২০ কাঠা = ৩৩ শতাংশ

শতাংশ নির্ণয়ের সুত্র
১.৬৫ শতাংশ = ১ কাঠা = ১৬৫ অযুতাংশ =৭২০ বর্গফুট (মোটামুটি)
১ শতাংশ = ১ শতক = ৪৩৫.৬ বর্গফুট (মোটামুটি)
১ শতাংশ = ১০০ অযুতাংশ = ১০০০ বর্গলিংক
৩৩ শতাংশ = ১ পাকি = ১ বিঘা = ২০ কাঠা
১ শতাংশ =১৯৩.৬ বর্গহাত
২৪৭.১০৫ শতাংশ = ১ আয়ের

একর পরিমাপক
১ একর = ১০ বর্গচেইন = (৬৬*৬৬০) = ৪৩৫৬০ বর্গফুট
১ একর = ১০০ শতক = ৪৩৫৬৯ বর্গফুট
১ একর = ১০০ শতক = ১০০০০০ বর্গলিংক
১ একর = ১৯৩৬০ বর্গহাত
১ একর = ৪৮৪০ বর্গগজ
১ একর = ৪০৪৭ বর্গ মিটার = ০.৬৮০ হেক্টর
৬৪০ একর = ১ বর্গমাইল
১ একর = ৩ বিঘা ৮ ছটাক
১ একর = ৬০.৫ কাঠা
১ একর = ২ কানি ১০ গন্ডা ( ৪০ শতক কানি অনুসারে)
২৪৭ একর = ১ বর্গকিলোমিটার

#নিজে_জানুন_ও_অন্যকে_জানতে_শেয়ার_করুন।

13/05/2023

🎹 Keyboard Shortcuts 😍

Let's learn creatively with this wonderful explanation!

🌟 Enjoying my content? Stay in the loop! 🌟
---------
Post Credit -
ELAISSAOUY

আপনার NID কার্ড দিয়ে কয়টা সিম রেজিষ্ট্রেশন করেছেন? জেনে নিন।এখন NID ও SNID কার্ড দুটো দিয়েই *16001 #  নম্বরে ডায়াল ক...
23/06/2022

আপনার NID কার্ড দিয়ে কয়টা সিম রেজিষ্ট্রেশন করেছেন? জেনে নিন।
এখন NID ও SNID কার্ড দুটো দিয়েই *16001 # নম্বরে ডায়াল করে কয়টা সিম রেজিষ্ট্রেশন করেছেন উত্তর পাবেন। snid= smart nid

 #সিভি_লেখার_নিয়ম২০২১ সালে একটি সিভি (CV) কেমন কেমন হওয়া উচিতসিভি কি?সিভি বা Curriculum Vitae হচ্ছে একজন ব্যক্তির শিক্ষ...
19/06/2022

#সিভি_লেখার_নিয়ম

২০২১ সালে একটি সিভি (CV) কেমন কেমন হওয়া উচিত

সিভি কি?
সিভি বা Curriculum Vitae হচ্ছে একজন ব্যক্তির শিক্ষা ও চাকরি জীবনের বিভিন্ন কর্মকাণ্ডের সারাংশ। এটি সাধারনত ২ পাতার হয়ে থাকে এবং এটি মূলত চাকরির ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে। যেহেতু বেশিরভাগ ক্ষেত্রে অফিশিয়াল ভাষা ইংরেজি, তাই এটি সাধারনত ইংরেজিতেই লেখা হয়ে থাকে। তবে কিছু ক্ষেত্রে বাংলাতেও লেখা হয়ে থাকে সিভি।

সিভি (CV)-তে কি কি থাকা উচিত?

নাম ও ঠিকানাঃ (Name And Address)
সার্টিফিকেট অনুযায়ী আপনার আসল এবং পূর্ণ নাম ও ঠিকানা সিভি-তে লিখতে হবে। মিস্টার মিসেস এগুলো সংযুক্ত করা যাবে না। পাশাপাশি এখানে আপনার ফোন নাম্বার ও বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কের লিঙ্ক দিয়ে দিতে পারেন। এর সাথে বাধ্যতামূলক ভাবে আপনার ইমেইল অ্যাড্রেস যুক্ত করবেন আপনার সিভিতে। এক্ষেত্রে আপনার পূর্ণ নাম দিয়ে একটি ইমেইল খুলবেন। উল্টাপাল্টা কোনো ইমেইল যুক্ত করবেন না।

ক্যারিয়ারের উদ্দেশ্যঃ (Career Objectives)
এর পরে আপনি যে পদের জন্য আবেদন করছেন সে পদে চাকরিটি পেলে আপনি কি কি করতে চান, কি কি উদ্দেশ্য আছে ভবিষ্যতে ওই পদে থেকে তা সংক্ষিপ্ত আকারে ১০০ শব্দের ভেতরে তুলে ধরবেন।

কাজের অভিজ্ঞতাঃ (Work Experience)
কাজের অভিজ্ঞতা বা (Experience) হচ্ছে একটি সিভির সবথেকে গুরুত্বপূর্ণ অংশ। এই অংশে আপনি যে যে প্রতিষ্ঠানে কাজ করেছেন, যে যে পদে কাজ করেছেন, যেসব কাজ করতে হয়েছে আপনাকে ওই সব পদে থেকে তা সংক্ষেপে তুলে ধরবেন।

শিক্ষাগত যোগ্যতাঃ (Educational Qualification)
এখানে সকল শিক্ষাগত যোগ্যতা ফলাফল সহ তুলে ধরবেন। বাংলাদেশের পরিপেক্ষিতে এস.এস.সি থেকে শুরু করে পরের সব ডিগ্রি গুলোকে তুলে ধরবেন ইন্সটিটিউটের নাম সহকারে। পাশাপাশি কোর্সের মেয়াদকাল এবং কোন কোন সালে পরীক্ষা গুলো দিয়েছেন সেগুলো তুলে ধরা বাঞ্ছনীয়।

কম্পিউটার দক্ষতাঃ (Computer Skill)
এ বিষয়ক যে যে দক্ষতা আছে আপনার সব গুলোই সংক্ষেপে তুলে ধরবেন।

ভাষাগত দক্ষতাঃ (Language Efficiency)
আপনার কোন কোন ভাষার উপরে দখল আছে তা সুন্দর ভাবে তুলে ধরতে হবে । বাংলা এবং ইংরেজি এক্ষেত্রে বাধ্যতামূলক আপনি যদি বাংলাদেশে চাকরি করতে চান।

অন্যান্য দক্ষতাঃ (Other Skills)
অন্যান্য কোনো দক্ষতা যদি আপনার থেকে থাকে যেগুলো কাজে আসতে পারে আপনার আবেদনকৃত চাকরীতে, তাহলে সেগুলোও সংক্ষেপে তুলে ধরতে হবে।

রেফারেন্সঃ (Reference)
এই অংশটিতে অনেকেই অনেক সময় ভুল করে আত্মীয়-স্বজনের নাম দিয়ে দেয়। এক্ষেত্রে এমন দুই অথবা তিন জনের রেফারেন্স দিবেন যারা আপনাকে ভালো ভাবে চেনে কিন্তু কোনো আত্মীয়তার সম্পর্ক নেই। এক্ষেত্রে ভুয়া তথ্য দেওয়া থেকে বিরত থাকবেন কারন আবেদনকৃত কোম্পানি থেকে আপনার দেওয়া রেফারেন্স থেকে ফোন দিয়ে যাচাই করতে পারে।

ছবি সংযোজনঃ (Photo)
এর পরে সিভি’র উপরের অংশে আপনার সদ্য তোলা একটি ফর্মাল পাসপোর্ট সাইজের ছবি সংযুক্ত করবেন। পুরাতন কোনো ছবি বা কালো চশমা পরিহিত কোনো ছবি দেওয়া যাবেনা। ছবিটা যথেষ্ট ফর্মাল হতে হবে।

স্বাক্ষর ও তারিখঃ (Signature And Date)
সবশেষে আপনার স্বাক্ষরের স্ক্যান কপি এবং তারিখ সিভি’র নিচের অংশের যুক্ত করতে হবে।



 #হ্যাং_হবে_না_স্মার্টফোন৩ টিপসপ্রায়শই হ্যাং বা সাময়িকভাবে অচল হয়ে যায় স্মার্টফোন। ফলে গুরুত্বপূর্ণ কাজ করতে গিয়ে ফো...
28/02/2022

#হ্যাং_হবে_না_স্মার্টফোন
৩ টিপস

প্রায়শই হ্যাং বা সাময়িকভাবে অচল হয়ে যায় স্মার্টফোন। ফলে গুরুত্বপূর্ণ কাজ করতে গিয়ে ফোন ফ্রিজ বা হ্যাং করলে আমাদের অনেক সময় চরম ভোগান্তির সম্মুখীন হতে হয়। মূলত স্মার্টফোনের প্রসেসর ও মেমোরির ওপর অধিক চাপ পড়লেই এ ধরনের ঘটনা ঘটে। তবে তিনটি টিপস মানলে ফোন হ্যাং হবে না। চলুন তাহলে জেনে নিই টিপসগুলো-

ডিপ ক্লিনিং

প্রথমত স্মার্টফোনটি ডিপ ক্লিন করতে হবে। তাহলে স্মার্টফোন হ্যাং করবে না। আসলে ডিপ ক্লিনিংয়ের ফলে স্মার্টফোনের অধিকাংশ অপ্রয়োজনীয় ফাইল মুছে যায়। ফলস্বরূপ স্মার্টফোনের স্টোরেজ স্পেস খালি হয়ে যায়, এবং প্রসেসরও চাপমুক্ত হয়। ফলে ফোনটি অত্যন্ত সাবলীলভাবে কাজ করতে পারে। তাই ফোন হ্যাং হওয়ার সম্ভাবনাও অনেকাংশে কমে যায়।

ক্যাশে ক্লিন করা

স্মার্টফোনে বিদ্যমান বিভিন্ন অ্যাপের সুবাদে রোজ প্রচুর ক্যাশে ফাইল জমা হয়ে যায়। এই ফাইলগুলো ধীরে ধীরে জমা হয়ে ফোনের মেমোরি পূর্ণ হয়ে যায়। এর ফলে ফোনের পারফরম্যান্সের ওপর নেতিবাচক প্রভাব পড়ে, এবং সেটি হ্যাং হতে থাকে। এই সমস্যা এড়ানোর সবচেয়ে সহজ উপায় হল প্রতিদিন ফোনের ক্যাশ ক্লিয়ার করা। এতে ফোনের স্টোরেজ স্পেস অযথা নষ্ট হবে না, ফোনের প্রসেসরের ওপরেও চাপ কম পড়বে।

ডুপ্লিকেট ফাইল ডিলিট

যদি আপনার স্মার্টফোনে ডুপ্লিকেট ফাইল বেশি থাকে, তাহলে অবিলম্বে সেগুলোকে ডিলিট করুন। কারণ ডুপ্লিকেট ফাইলগুলো আপনার স্মার্টফোনের মেমরি অযথা দখল করে রাখে, যা ফোন হ্যাং হওয়ার অন্যতম প্রধান কারণ। তাই প্রথমে এই জাতীয় ফাইলগুলোকে খুঁজে বের করুন এবং তারপরে সেগুলোকে ফোন থেকে রিমুভ করে দিন।

 #সিভি_লেখার_সঠিক_নিয়ম সিভি কী?সিভি বা কারিকুলাম ভিটা (Curriculum Vitae) হলো ২ – ৩ পাতার একটি ডকুমেন্ট যেখানে আপনার কাজ,...
25/02/2021

#সিভি_লেখার_সঠিক_নিয়ম

সিভি কী?
সিভি বা কারিকুলাম ভিটা (Curriculum Vitae) হলো ২ – ৩ পাতার একটি ডকুমেন্ট যেখানে আপনার কাজ, শিক্ষাগত যোগ্যতা ও দক্ষতার মূল অংশগুলোর উল্লেখ থাকে। চাকরির পরীক্ষার পাশাপাশি অ্যাকাডেমিক কাজেও এর ব্যবহার রয়েছে। এটি সাধারণত ইংরেজিতে লেখা হয়।

সিভিতে কী কী থাকে?

#ব্যক্তিগত_তথ্যঃ এ অংশে আপনার নাম, ফোন নাম্বার ও ইমেইল ঠিকানা থাকে। কিছু ক্ষেত্রে যোগাযোগের ঠিকানা দিতে হতে পারে। তবে আপনার ছবি দেয়া আবশ্যক নয়।

#সারাংশঃ এ অংশে খুব সংক্ষেপে নিজের পরিচয় দিতে হয়। এটি ইংরেজিতে ‘Personal Statement’ বা ‘Objective’ হিসাবে পরিচিত। আপনি কোন ধরনের ক্যারিয়ার গড়তে চান ও সে ক্যারিয়ারের সাথে বর্তমান চাকরি কীভাবে সম্পর্কযুক্ত, সে ব্যাপারে ১০০ শব্দের মধ্যে লিখুন।

#কাজের_অভিজ্ঞতাঃ আপনি এর আগে কোন ধরনের কাজ করেছেন, তা এ অংশে বর্ণনা করুন। সাম্প্রতিক কাজের কথা সবার আগে লিখুন।

#শিক্ষাগত_যোগ্যতাঃ সাম্প্রতিক ডিগ্রি বা প্রাতিষ্ঠানিক শিক্ষা দিয়ে শুরু করুন। মাস্টার্স ডিগ্রিধারী হলে এইচএসসি বা এসএসসি পরীক্ষার ফলাফল উল্লেখ করার প্রয়োজন নেই।

#দক্ষতা_ও_অর্জনঃ যে চাকরির জন্য আবেদন করছেন, তার সাথে সম্পর্কিত কোন দক্ষতা থাকলে এ অংশে লিখুন। প্রাসঙ্গিক হলে কোন পুরস্কার, সম্মাননা বা প্রকাশনার কথাও উল্লেখ করতে পারেন।

#রেফারেন্সঃ আপনার কাজ বা দক্ষতা ও যোগ্যতা নিয়ে ভালো ধারণা রয়েছে এমন ২ – ১ জন ব্যক্তির নাম ও যোগাযোগের তথ্য রেফারেন্স হিসাবে দিন। তবে আগেই তাদের অনুমতি নিয়ে রাখুন। উল্লেখ্য যে, সব চাকরির জন্য রেফারেন্স অংশ থাকার বাধ্যবাধকতা নেই। প্রয়োজনে নিয়োগদাতারা আপনার কাছে এ ব্যাপারে তথ্য চাইতে পারেন।

সিভি ফরম্যাট কেমন হওয়া দরকার?

অধিকাংশ চাকরির জন্য ১ – ২ পেইজের সিভি বানানো যথেষ্ট।

‘A4’ সাইজের পেইজ ব্যবহার করুন।

‘Arial’, ‘Times New Roman’ বা ‘Calibri’ ফন্টে লিখুন।

১১/১২ ফন্টের সাইজ বেছে নিন।

১ – ২ ধরনের ফন্ট কালারের মধ্যে সীমাবদ্ধ থাকুন।

সিভির অংশগুলোকে পরিষ্কারভাবে তুলে ধরতে ১৪ – ১৬ ফন্ট সাইজের সাবহেডিং ব্যবহার করুন।

পড়ার সুবিধার জন্য বুলেট পয়েন্ট ব্যবহার করতে পারেন। তবে সারাংশের জন্য এটি প্রযোজ্য নয়।

দুই লাইনের মধ্যে যথেষ্ট স্পেসিং বজায় রাখুন।

বিশেষ কোন দরকার ছাড়া সিভির ডিজাইনে বৈচিত্র্য নিয়ে আসা থেকে বিরত থাকুন। নিয়োগদাতার কাছে ডিজাইন দৃষ্টিকটু লাগলে হিতে বিপরীত হবার সম্ভাবনা বেশি।

কোন ধরনের সিভি লিখবেন?

দক্ষতাভিত্তিক সিভিঃ যে চাকরির জন্য আবেদন করছেন, তার সাথে সম্পর্কিত দক্ষতাগুলোর উপর জোর দিয়ে এ ধরনের সিভি লিখতে পারেন। শিক্ষার্থী ও সদ্য গ্র্যাজুয়েট হয়ে থাকলে বা এক ক্যারিয়ার থেকে অন্য ক্যারিয়ারে যেতে হলে এ ধরনের সিভি প্রযোজ্য।

কাজের অভিজ্ঞতাভিত্তিক সিভিঃ বর্তমান চাকরি থেকে সিনিয়র কোন পদের চাকরিতে আবেদন করলে এ ধরনের সিভি লিখুন।

যেসব চাকরিতে কাজের নমুনা বা পোর্টফোলিও থাকা গুরুত্বপূর্ণ, সেগুলোর ক্ষেত্রেও এমন সিভি কাজে দেবে।

কী দায়িত্ব পালন করেছেন, তার বিবরণ দেয়া এ সিভির উদ্দেশ্য নয়। বরং আপনার কাজ কোন ধরনের সাফল্য পেয়েছে বা প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনে সাহায্য করেছে, তা উপস্থাপন করুন।

সিভি লেখার নিয়ম কী?

ভুলে ভরা সিভি নিয়োগদাতাদের মনে নেতিবাচক ধারণা তৈরি করে। তাই নির্ভুল ভাষা ও বানান নিশ্চিত করুন। প্রয়োজনে অন্য কারো সাহায্য নিন।

আপনি যে চাকরির জন্য আবেদন করছেন, সে চাকরির বিজ্ঞপ্তি অনুযায়ী সিভির ভাষা ও ধরনে পরিবর্তন আনুন।

যে প্রতিষ্ঠানে চাকরির জন্য আবেদন করছেন, সে প্রতিষ্ঠানের কাজের সাথে সামঞ্জস্যপূর্ণ কাজের অভিজ্ঞতা, দক্ষতা ও শিক্ষাগত যোগ্যতা সিভিতে উল্লেখ করুন।

আপনার সিভির উপর নিয়োগদাতারা ইন্টারভিউর সময় প্রশ্ন করতে পারেন। তাই প্রতিটি অংশে কী লিখছেন সে ব্যাপারে সতর্ক থাকুন।

যথাসম্ভব সহজ ও ছোট বাক্যের মাধ্যমে নিজেকে প্রকাশ করুন। অহেতুক কঠিন শব্দ আর জটিল ভাষার ব্যবহার বিরক্তির জন্ম দেবে।

অপ্রয়োজনীয় ও অপ্রাসঙ্গিক কোন কিছু লেখা থেকে বিরত থাকুন।

বহু পেশাজীবী আর চাকরিপ্রার্থী কিছু শব্দের অতিরিক্ত ব্যবহার করেন। যেমনঃ “Passionate” কিংবা “Leadership”। এ ধরনের শব্দ সিভিতে না রাখা শ্রেয়।

নিয়োগ বিজ্ঞপ্তিতে নির্দিষ্টভাবে উল্লেখ করা না থাকলে আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের লিংক সিভিতে দেয়া অনুচিত। প্রযোজ্য হলে নিজের লিংকডইন অ্যাকাউন্টের লিংক ব্যক্তিগত তথ্যের সেকশনে রাখতে পারেন। তবে তার আগে লিংকডইন প্রোফাইল সাজিয়ে নিন।

সিভি কীভাবে ভালো করা যায়?

যে ধরনের ক্যারিয়ার গড়তে চান, তার সাথে সম্পর্কিত দক্ষতা অর্জনে সময় দিন। কোন ক্ষেত্রে দক্ষ হয়ে উঠলে সিভি আপডেট করে ফেলুন।

কোন কাজে যুক্ত থাকলে অগ্রগতি সম্পর্কে লিখে রাখুন। এতে করে সিভিতে আপনার কাজের অভিজ্ঞতা পরিষ্কারভাবে তুলে ধরতে পারবেন।

মাঝে মাঝে সিভি রিভিউ করুন। কোন অংশে ঘাটতি থাকলে সময় নিয়ে সে অংশ গোছানো অবস্থায় নিয়ে আসুন।

সব চাকরি ও প্রতিষ্ঠানের জন্য একই ধরনের সিভি ব্যবহার করা থেকে বিরত থাকুন। বরং নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী সিভি বানান।

ইন্টারনেটে সিভির বিভিন্ন টেমপ্লেট পাওয়া যায়। এগুলো ব্যবহার করার সময় নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী পরিবর্তন করে নিন।

Address

Dhaka
1230

Alerts

Be the first to know and let us send you an email when Desh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share