Engineers Index

Engineers Index Engineers Index || Engineering online School
Build Your Dream,Learn Teach Discover.

14/01/2026

ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এখন 'লেভেল ৬' হিসেবে স্বীকৃতি পেয়েছে।
বাংলাদেশ জাতীয় যোগ্যতা কাঠামো (BNQF) ২০২৬ অনুযায়ী।

22/11/2025

যে দেশে দোকানদারকে দিয়ে প্রফেশনাল সিভি আর মিস্ত্রীকে দিয়ে বিল্ডিং বানানো যায়, সেখানে ভূমিকম্পের ক্ষতি নিয়ে আলাপের কিছু নাই।

আবুল কালাম জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে ঢাকায় একটি ট্র্যাভেল এজেন্সি পরিচালনা করতেন। স্বজনরা জানান, তিনি ব...
26/10/2025

আবুল কালাম জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে ঢাকায় একটি ট্র্যাভেল এজেন্সি পরিচালনা করতেন। স্বজনরা জানান, তিনি ব্যবসায়িক কাজে নিয়মিত ফার্মগেট এলাকায় যাতায়াত করতেন। পারিবারিক জীবনে তিনি এক পুত্র ও এক কন্যাসন্তানের জনক। তার ছেলে আব্দুল্লাহর বয়স ৫ বছর এবং মেয়ে সুরাইয়া আক্তারের বয়স ৩ বছর।

নিহতের মেজভাবি আছমা বেগম বলেন, ‘দুপুর ১২টার দিকে আবুল কালামের সঙ্গে আমার শেষ কথা হয়েছে। সে বলছিল দু-এক দিনের মধ্যে বাড়িতে আসবে এবং আমি যেন ইলিশ মাছ কিনে রাখি। আমার ভাই আর এলো না…’

নিহতের চাচাতো ভাই আব্দুল গণি চোকদার বলেন, ‘আবুল কালাম খুব পরিশ্রমী ও ভদ্র স্বভাবের মানুষ ছিলেন। নিজের চেষ্টায় ঢাকায় ব্যবসা দাঁড় করিয়েছিলেন। এমন আকস্মিক মৃত্যু আমাদের জন্য এক অসম্ভব বেদনার বিষয়।

সরকারের অবহেলার কারণে আমার ভাই মারা গেল। এখন তার পরিবারের দায়দায়িত্ব কে নেবে?’
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মেট্রোরেলের কাঠামোর ভারসাম্য রক্ষায় ব্যবহৃত ‘বিয়ারিং প্যাড’ নামের ধাতব অংশটি আলগা হয়ে নিচে পড়ে যায়।

31/08/2025

২০২৫-২৬ শিক্ষাবর্ষে ডিপ্লোমা বিভিন্ন শিক্ষাক্রমের সরকারি প্রতিষ্ঠান সমূহের মোট আসন সংখ্যাঃ

ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং - ৪২,৭৫০টি
ডিপ্লোমা ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট - ৫০০টি
ডিপ্লোমা ইন মেরিন ইঞ্জিনিয়ারিং - ৬০০টি
ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং - ২,৭০০টি
ডিপ্লোমা ইন এগ্রিকালচার - ৩,৯০০টি
ডিপ্লোমা ইন লাইভস্টক - ৩৫০টি
ডিপ্লোমা ইন ফিসারিজ - ২০০টি
ডিপ্লোমা ইন ফরেস্ট্রি - ৫০টি

27/08/2025

ডিপ্লোমা আর বিএসসি নিয়ে বিরোধ নয়, দক্ষতাই আসল শক্তি।
যোগ্যতায় এগিয়ে যাক সবাই, একতাই হোক ইঞ্জিনিয়ারদের পরিচয়।

12/08/2025

‘পলিটেকনিক থেকে শিক্ষার্থীরা বিএসসি ডিগ্রি নেওয়ার সুযোগ পাবে’।

আগামীতে পলিটেকনিক ইনস্টিটিউট থেকে শিক্ষার্থীরা বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি নেওয়ার সুযোগ পাবে বলে জানিয়েছেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ড. খ ম কবিরুল। তিনি জানান, ২০২৬-২৭ সেশন থেকে চারটি ইঞ্জিনিয়ারিং কলেজে শুরু হবে সম্ভাব্য ভর্তি কার্যক্রম।
সোমবার (১১ আগস্ট) সকালে ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটে আয়োজিত সেমিনারে এ কথা জানান তিনি।
তিনি জানান, শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তুলতে না পারার জন্য প্রতিবছর বিপুল সংখ্যক শিক্ষার্থী পড়াশুনা শেষ করে বেকার থেকে যাচ্ছে। ফলে বাংলাদেশে আয়বৈষম্য ব্যাপকভাবে বেড়ে যাচ্ছে। কারিগরি শিক্ষায় শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তুলতে পারলে আয়বৈষম্য দূর করা সম্ভব বলে জানান তিনি।

এ সময় কারিগরি শিক্ষাকে এগিয়ে নিতে আগামীতে আরও উদ্যোগ নেওয়ার কথাও জানান কবিরুল।

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ভর্তি বিজ্ঞপ্তি।
27/07/2025

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ভর্তি বিজ্ঞপ্তি।

Address

D
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Engineers Index posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share