17/07/2025
🇧🇩 বাংলাদেশ থেকে বৈশ্বিক সাস্টেনেবিলিটির নেতৃত্বে – IEC Engineering BD Ltd | Integrity Engineering & Consultancy (IEC) এর সময়পোযোগী অভিযাত্রা
রিপোর্টঃ নিজস্ব প্রতিবেদন
বিশ্বব্যাপী যখন জলবায়ু পরিবর্তন ও টেকসই উন্নয়ন সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়, তখন এই মঞ্চে বাংলাদেশের একটি প্রতিষ্ঠান নিজেদের অবস্থান দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করেছে — IEC Engineering BD Ltd. | Integrity Engineering & Consultancy (IEC) আজ Schneider Electric, France এর বাংলাদেশে একমাত্র Sustainability Partner হিসেবে Inditex-এর মতো বৈশ্বিক জায়ান্টদের সঙ্গে কাজ করে সাস্টেনেবিলিটি, ডিকার্বনাইজেশন তথা নেট জিরো কার্যক্রমে এর নেতৃত্ব দিচ্ছে, যা দেশের জন্য এক বিরল সম্মান।
⸻
একটি সাহসী যাত্রার শুরু
২০১৫ সালে প্রতিষ্ঠিত হওয়া IEC মূলত টেকনোলজি ও ইঞ্জিনিয়ারিং-ভিত্তিক সমাধানে দেশীয় শিল্পখাতের সাথে কাজ শুরু করে। তবে ২০২২ সালে আন্তর্জাতিক সফরে প্রবেশ করে Schneider Electric-এর Secure Power এর National Service Partner হিসেবে। এরপর Medium Voltage, Industry & Power Products খাতে পার্টনারশিপের পর ২০২৫ সালের জানুয়ারিতে IEC অর্জন করে বাংলাদেশের একমাত্র ‘Sustainability Partner’ হওয়ার মর্যাদা।
এই পদক্ষেপ IEC–কে শুধু স্থানীয় নয়, আন্তর্জাতিক সাসটেইনেবিলিটি ইকোসিস্টেমের সক্রিয় সদস্যে পরিণত করে।
⸻
Inditex–এর গ্লোবাল প্রোগ্রামে বাংলাদেশের প্রতিনিধিত্ব
২০২৫ সালে IEC যুক্ত হয় Inditex-এর Global Environmental Transformation Plan–এ।
এই প্রোগ্রামের আওতায়, Inditex তাদের সাপ্লাই চেই প্রতিটি কারখানায় পরিবেশবান্ধব প্রক্রিয়া, জ্বালানি সাশ্রয়, কার্বন নির্গমন হ্রাস এবং সার্বিক টেকসইতা নিশ্চিত করতে যে রূপান্তর পরিকল্পনা হাতে নিয়েছে, তার একটি অংশীদার এখন IEC।
এই স্পেশাল প্রজেক্টে IEC:
• বিশ্বের অন্যান্য দেশের কারখানার সঙ্গে একযোগে একই ফরমেটে রিপোর্টিং করছে,
• Schneider Electric–এর বৈশ্বিক বিশেষজ্ঞদের সঙ্গে জ্ঞান বিনিময়ে অংশ নিচ্ছে,
• এবং আন্তর্জাতিক প্রশিক্ষণ প্ল্যাটফর্ম থেকে ধারাবাহিকভাবে দক্ষতা উন্নয়ন ও পরিকল্পনা বাস্তবায়ন করছে।
⸻
নেতৃত্বে একজন স্বপ্নবাজ প্রকৌশলী
এই অভিযাত্রার নেতৃত্বে রয়েছেন প্রকৌশলী (লাইফ ফেলো, আইইবি) মুহাম্মদ ইমরান হোসাইন, IEC–এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী প্রধান। তিনি ২০১৭ সাল থেকে একজন আন্তর্জাতিক Certified Energy Auditor (CEA), AEE (Association of Energy Engineers, USA) হিসেবে কাজ করে যাচ্ছেন, ধারাবাহিকভাবে তার সনদ ও অভিজ্ঞতা অক্ষুণ্ন রেখে।
এছাড়াও তিনি বাংলাদেশের একজন অভিজ্ঞ বিদ্যুৎ ও অগ্নি নিরাপত্তা বিশেষজ্ঞ হিসেবেও দেশের বিভিন্ন শিল্পখাতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। বিশেষভাবে গার্মেন্টস ও টেক্সটাইল সেক্টরে রানা প্লাজা বিপর্যয়ের ঠিক পরপরই (২০১৩ সালে) তিনি এই সেফটি কম্পায়েন্স জগৎ লীড দেয়া শুরু করেন। এর পূর্বে তিনি রহিমআফরোজ, ইউনাইটেড গ্রুপ, প্রাইম গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ, আরমানা গ্রুপ এর নেতৃত্বস্হানীয় বিভিন্ন পদে অত্যন্ত সুনাম ও সফলতার সাথে দায়িত্ব সম্পন্ন করেছিলেন।
⸻
জলবায়ু নিয়ে চিন্তা থেকে টেকসই প্রকৌশলে রূপান্তর
IEC আজ আর কেবল একটি ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান নয়, বরং সাসটেইনেবিলিটি সল্যুশন পার্টনার।
তারা দেশের শিল্পখাতে বাস্তবায়ন করছে:
• কার্বন ফূটপ্রিন্ট বিশ্লেষণ ও হ্রাস পরিকল্পনা,
• হিট রিকভারি ও এনার্জি কনজার্ভেশন প্রকল্প,
• ডেটা-ড্রিভেন ডিজিটাল রিপোর্টিং সিস্টেম,
• এবং MIS for Sustainability Planning।
তাদের কাজ শুধু নীতিগত পরামর্শ নয় — বরং বাস্তবমুখী এবং পরিমাপযোগ্য ফলাফলের দিকে দৃষ্টি রেখে পরিচালিত।
⸻
বিশ্বমঞ্চে বাংলাদেশের জয়গান
Schneider Electric–এর Zero Carbon Project, Inditex-এর Net Zero Strategy, এবং SDG লক্ষ্যমাত্রা পূরণের লক্ষ্যে কাজ করে IEC আজ প্রমাণ করেছে, বাংলাদেশের প্রতিষ্ঠানও বৈশ্বিক টেকসই অভিযানে নেতৃত্ব দিতে সক্ষম।
“Engineering Sustainability with Integrity” — এই নীতিকে সামনে রেখে IEC যে কেবল বাংলাদেশ নয়, পুরো দক্ষিণ এশিয়ার জন্যই এক অনুকরণীয় দৃষ্টান্ত তৈরি করছে।
⸻
এই অর্জন শুধু একটি প্রতিষ্ঠানের নয় — এটি বাংলাদেশের।
⸻
ছবিতে Schneider Electric, Bangladesh এর কান্ট্রি হেড, সাসটেইনেবল বিজনেস হেড ও Inditex এর সাসটেইনেবল গ্লোবাল লীডার এর সাথে IEC হেড (যখন Inditex এর হাই অফিসিয়াল কাজের অগ্রগতি দেখতে বাংলাদেশ সফর করছেন)।