AC Servicing & Repair in BD

AC Servicing & Repair in BD We Provide Premium Air Condition Repair, Master Clean, Installation, Supply, Testing Service.

টন বলতে এসির ওজন বোঝায় না, তাহলে এর অর্থ কী???এয়ার কন্ডিশনারের (এসি) মান বা সক্ষমতা ‘টন’–এ পরিমাপ করা হয়। কিন্তু টনের মা...
27/05/2024

টন বলতে এসির ওজন বোঝায় না, তাহলে এর অর্থ কী???

এয়ার কন্ডিশনারের (এসি) মান বা সক্ষমতা ‘টন’–এ পরিমাপ করা হয়। কিন্তু টনের মাধ্যমে এয়ার কন্ডিশনের ওজন বোঝায় না বরং এর সক্ষমতা বোঝায়। তাই এই পরিমাপ ব্যবহার করা কিছুটা অযৌক্তিক বলে মনে হতে পারে। কারণ ইলেকট্রনিক পণ্যের ক্ষমতা বোঝাতে সাধারণত ওয়াট ব্যবহার করা হয়।

এয়ার কন্ডিশনের ক্ষমতা পরিমাপ করতে টনের ব্যবহার কোনো ইচ্ছাকৃত সিদ্ধান্ত নয়। এই পরিমাপ প্রচলনের একটা ঐতিহাসিক পটভূমি রয়েছে।
বৈদ্যুতিক এয়ার কন্ডিশনার উদ্ভাবনের আগে বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান ঠান্ডা রাখতে বরফের বড় ব্লক ব্যবহার করা হতো। বরফ তাপ শোষণ করে ও গরম বাতাসে ধীরে ধীরে গলে যায়। মূলত এই সময় থেকেই ঘর শীতল করার ক্ষমতা পরিমাপ করার একক হিসেবে টনের ব্যবহার প্রচলিত হয়। এই পরিমাপের মাধ্যমে এক টন বরফ সম্পূর্ণরূপে গলতে যে পরিমাণ তাপ লাগে তা বোঝানো হতো। এই পরিমাণ বরফ গলাতে ২ লাখ ৮৬ হাজার বিটিইউ (ব্রিটিশ তাপীয় ইউনিট) প্রয়োজন।

এই বরফের চাঁই কত দ্রুত গলবে তা নির্ভর করে সময়ের সঙ্গে এটি কতো তাপ শোষণ করছে সেটির ওপর। এই হিসাবের সঙ্গে সামঞ্জস্য রাখার জন্য এয়ার কন্ডিশনারগুলোর জন্য আদর্শ সময় নির্ধারণ করা হয় ২৪ ঘণ্টা। আদর্শ অবস্থায় ২৪ ঘণ্টায় এক টন বরফ গলতে প্রতি ঘণ্টায় ১১ হাজার ৯১৭ বিটিইউ তাপ প্রয়োজন। অর্থাৎ এক টন বরফ ২৪ ঘণ্টায় এই পরিমাণ তাপ শোষণ করে তরলে পরিণত হয়।
এয়ার কন্ডিশনারগুলো অনেকটা বরফের ব্লকের মতোই কাজ করে। এসি শীতল বাতাস তৈরি করে না বরং ঘরের ভেতর থেকে তাপ বের করে দেয়। এয়ার কন্ডিশনারের ক্ষমতা বলতে বোঝায়, এটি কী পরিমাণ তাপ ঘর থেকে অপসারণ করতে পারে। ১১ হাজার ৯১৭ বিটিইউ/ঘণ্টাকে পূর্ণ ১২ হাজার বিটিইউ/ঘণ্টা ধরা হয়, অর্থাৎ এক টন এয়ার কন্ডিশনের ক্ষমতা এটি।

এয়ার কন্ডিশনার বা এসি কেনার আগে এর সক্ষমতা বোঝা জরুরি। এসি সিস্টেমের শক্তি ও কার্যক্ষমতা সঠিক মাপ, টুল নির্বাচন এবং ইনস্টলেশনের মতো বিভিন্ন বিষয়ের ওপর নির্ভর করে। বেশি টন মানে এসির কার্যক্ষমতাও বেশি। পূর্ণ কার্যক্ষমতা পেতে ঘরের মাপ অনুযায়ী এসি নির্বাচন করতে হবে।

গরমকালে এসি বিস্ফোরণের ঘটনা প্রায়ই ঘটে। এতে ছড়ায় অগ্নিকাণ্ড, মৃত্যু হয় মানুষের। কিন্তু এসি বিস্ফোরণের করণীয় কী? চলুন বিষ...
01/05/2024

গরমকালে এসি বিস্ফোরণের ঘটনা প্রায়ই ঘটে। এতে ছড়ায় অগ্নিকাণ্ড, মৃত্যু হয় মানুষের। কিন্তু এসি বিস্ফোরণের করণীয় কী? চলুন বিষয়টি অনুসন্ধান করি।

এসি'র দুর্ঘটনা ঠেকাতে হলে আমাদের রুমের লিকেজ লস কমাতে হবে। দরজায় ডোর ক্লোজার বডি ও সিল ব্যবহার করতে হবে, জানালায় ভারী পর্দা দিতে হবে যেন সূর্যের আল বেশি না ঢুকে। সেই সাথে দরকার ভালো ব্র্যান্ডের এসি ব্যবহার করা, যেটিতে ভালো মানের বিয়ারিং ব্যবহার করা হয়। একটি ভালো এসির বিয়ারিং চার থেকে পাঁচ হাজার টাকা।

ঘরে লিকেজ থাকায় এসিটি অনবরত চলতেই থাকে, কাঙ্ক্ষিত মাত্রায় আর ঠাণ্ডা করতে পারে না। বিয়ারিংয়ের অনবরত ঘূর্ণনে উত্তপ্ত হয়ে বিয়ারিং গলে যায় বা ফেইল করে, ধাতব তলে ঘষা খেয়ে জ্বলে উঠে স্ফুলিঙ্গ। একই ঘটনা গাড়ির ইঞ্জিনে কুলিং সিস্টেম ফেল করলেও হতে পারে, ইঞ্জিন ব্লকে অতিরিক্ত উত্তপ্ত পিস্টন গলে আটকে গিয়ে ইঞ্জিন বসে যায়। যাই হোক, ঐ স্ফুলিঙ্গ জ্বালিয়ে দেয় দাহ্য ফ্রেয়ন বা কুল্যান্ট, বিস্ফোরিত হয় গোটা এসি, ছড়িয়ে পড়ে আগুন।

এসির দুর্ঘটনায় বিদ্যুতের লাইন আরেকটা ফ্যাক্টর। কম বা অতিরিক্ত ক্যাপাসিটির লাইন/তার ব্যবহার করলে লোড নিতে না পেরে না বা বেশি কারেন্ট সাপ্লাইয়ের কারণে অনাকাঙ্ক্ষিত আচরণ করতে পারে যন্ত্রটি। নিজে নষ্ট হয়ে যেতে পারে, বা কোথাও শর্ট সার্কিট হয়ে ঘটাতে পারে দুর্ঘটনা। এটিও এড়ানো দরকার। অনেক সময় গ্যাসজনিত ত্রুটি থাকে। দক্ষ ও অভিজ্ঞ মেকানিক ডেকে এসি লাগান। লাইনের ক্যাপাসিটি অপর্যাপ্ত হলে দরকার হলে নতুন করে লাইন করুন। সবমিলিয়ে সর্বোচ্চ সতর্কতার কোনো বিকল্প নেই।

তাপমাত্রা ইদানীং ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাচ্ছে। বাইরের তাপমাত্রা এত বেশি হলে যে ফ্রেয়ন আমরা সচারাচর ব্যবহার করি, তা আর তাপ ছেড়ে প্রয়োজনীয় আয়তনের তরলে পরিণত হতে পারছে না। ফলে এটির ঠাণ্ডা করার বা তাপ শোষণ করার ক্যাপাসিটি কমে যাচ্ছে, রুমও ঠাণ্ডা হচ্ছে না, ফলে চলতেই থাকছে এসি, এসময় গরম হয়ে ঘটাচ্ছে বিস্ফোরণ। এক্ষেত্রে আমাদের কুল্যান্ট/ফ্রেয়নের ধরন পাল্টাতে হবে। মধ্যপ্রাচ্যের এসিগুলোতে যে কুল্যান্ট ব্যবহার করা হয় তা বাইরে ৫০ ডিগ্রি তাপমাত্রা থাকলেও ঘর ঠাণ্ডা করতে পারে। ঐসব কুল্যান্টের থার্মোডাইনামিক প্রোপার্টিটাই এমন। আমাদের দেশেও ঐ ধরনের কুল্যান্ট ব্যবহার শুরু করা যেতে পারে। কিন্তু এ নিয়ে আরও গবেষণা দরকার।

Source: Daily Ittefaq

28/06/2023
21/05/2023
অধিকাংশ বাড়ির মালিক মনে করেন MCB (miniature circuit breaker) লাগালেই বৈদ্যুতিক দূর্ঘটনা এড়ানো যায়। বৈদ্যুতিক বাস্তবতা কি...
19/05/2023

অধিকাংশ বাড়ির মালিক মনে করেন MCB (miniature circuit breaker) লাগালেই বৈদ্যুতিক দূর্ঘটনা এড়ানো যায়। বৈদ্যুতিক বাস্তবতা কি সেটা বলে?

তাহলে শুরুতেই জেনে নেয়া যাক, কি কারণে মূলত MCB ট্রিপ করে?

💥 লোড কারেন্ট যখন মাতব্বরি করে MCB এর থেকেও বেশি কারেন্ট নিতে চাইবে তখন তার মাতব্বরি ঘুচিয়ে দিতে ব্রেকার ট্রিপ করবে।

💥MCB এর লাইন কোথাও শর্ট সার্কিট হয়ে জ্বলে পুড়ে ছারখার হতে নিলে তখন।

কিন্তু ভাইজান আপনি কারেন্টের লাইনে ধরে পুড়ে কাবাব হয়ে গেলেও MCB নিজে বন্ধ হবে না। একটু বুঝিয়ে বলা যাকঃ

💥 সবচেয়ে পিচ্চি MCB এর রেটিং হয় 6A মানে 6000mA এর। আর একটা মানুষের শরীরে 1A এর 2% মানে 20 mA মাত্র 2 সেকেন্ড বড় ধরনের ক্ষতি করতে পারবে এমন কি মৃত্যু হতে পারে।

💥আপনি শক খেলে 20-50 mA এর কারেন্ট আপনার সাথে মহব্বত করতে চাইবে। কিন্তু আপনার প্রহরী MCB তা টেরই পাবেনা। কারণ সে ত 6A রেটিং নিয়ে বসে আছে। এটা ত তার জন্য স্বাভাবিক।

এজন্য MCB কখনোই বৈদ্যুতিক শক রোধ করতে পারবেনা। মেইন MCB এর পরে MCB রেটিং এর সমান বা বেশি মানের RCCB বসাতে হবে। উদাহরণস্বরুপঃ

যেমন MCB 63A, RCCB 63A
বা MCB 40A, RCCB 63A

দুঃখজনক ৯৯% বাড়িওয়ালা ব্রেকার বলতে শুধু MCB কেই চিনে। RCCB অধিকাংশ বিল্ডিং এ দেখা যায়না বললেই চলে।

"এসি দূর্ঘটনা রোধে যে বিষয় গুলো মেনে চলা উচিত"প্রচণ্ড গরমের কারনে এসির ব্যাবহার বাড়ছে। একসময় এই যন্ত্রটিকে বিলাসিতার উ...
18/04/2023

"এসি দূর্ঘটনা রোধে যে বিষয় গুলো মেনে চলা উচিত"

প্রচণ্ড গরমের কারনে এসির ব্যাবহার বাড়ছে। একসময় এই যন্ত্রটিকে বিলাসিতার উপকরণ মনে হলেও বিশ্বজুড়ে গরমের তীব্রতা বাড়ায় তা এখন প্রয়োজনে পরিণত হয়েছে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশে এসির ব্যবহার বৃদ্ধি পাওয়ায় এসি বিস্ফোরণের ঘটনাও বেড়েছে পাল্লা দিয়ে। তবে কিছু সতর্কতামূলক ব্যবস্থা নিলে এ ধরনের দুর্ঘটনা এড়ানো যেতে পারে।

এসির জন্য ভালো মানের এবং সঠিক স্পেকের পাওয়ার কেব্‌ল ব্যবহার করতে হবে । হাই ভোল্টেজ এড়াতে এসিতে সঠিক রেটিংয়ের সার্কিট ব্রেকার ব্যবহার করুন ।

নকল এসি ব্যবহার থেকে বিরত থাকুন। এসি কেনার সময় ভাল মানের এসি ক্রয় করতে হবে বা ব্রান্ডের এসি কিনতে হবে এবং সেইসাথে রুমের আকার অনুযায়ী এসির ক্যাপাসিটি নির্ধারন করতে হবে । অনেক সময় নিম্নমানের ও মানহীন যন্ত্রাংশ নকল এসিতে ব্যবহার করে বিখ্যাত কোন এসির নাম ও লোগো দিয়ে বাজারে বিক্রি করা হয়। তাই এসি কেনার সময় অবশ্যই সতর্কতা অবলম্বন করুন ।

আউটডোর ইউনিট ছায়াযুক্ত স্থানে বসাতে হবে, যেন সূর্যের তাপ কিছুটা কম থাকে এবং পর্যাপ্ত বাতাস চলাচল করতে পারে। বৃষ্টি ও বজ্রপাতের সময় এসি বন্ধ রাখতে পারলে ভাল ।

দীর্ঘক্ষণ চালু থাকলে এসির যন্ত্রপাতি অতিরিক্ত গরম হয়ে আগুন ধরে যেতে পারে। একটানা আট ঘণ্টার বেশি এসি ব্যবহার করা উচিত নয় । মাঝে মাঝে বিরতি দিয়ে বা অটো মুডে এসি ব্যাবহার করা ।

মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল ফল্টের কারনে এসিতে আগুন ধরে যেতে পারে তাই টেকনিশিয়ান দ্বারা এসি ভাল করে চেক-আপ করিয়ে রাখুন । যেমন – এসির বৈদ্যুতিক সংযোগ, সকেট, সার্কিট, কম্প্রেসার, গ্যাস পরীক্ষা করা ।

প্রতি মাসে আপনি নিজেই এসির ফিল্টার খুলে পরিষ্কার করুন । খেয়াল রাখুন যেন এসির ভেতর ময়লা জমাট বেঁধে না যায়। আপনার এয়ার কন্ডিশনারের এয়ার ফিল্টার নিয়মিত পরিষ্কার করুন।

বছরে অন্তত একবার দক্ষ এবং প্রফেশনাল টেকনিশিয়ানের মাধ্যমে এসি সার্ভিসিং করানো। বিশেষ করে শীতের সময় বেশ কিছুদিন বন্ধ থাকার পরে গরমের সময় পুনরায় চালু করার আগে অবশ্যই সার্ভিসিং করে নিতে হবে।

বিশেষজ্ঞরা বলছেন, এসি সঠিকভাবে ইন্সটলেশেন ও রক্ষণাবেক্ষণ করা অত্যন্ত জরুরি, যা বাংলাদেশে ততটা গুরুত্ব দেয়া হয় না। অন্য যেকোনো বৈদ্যুতিক যন্ত্রের থেকে এসির যত্ন একটু বেশি নিতে হয় । তাহলে একদিকে যন্ত্রটি যেমন ভালো থাকবে, তেমনি দুর্ঘটনা এড়ানো সম্ভব হবে।

আজ থেকে শুরু পবিত্র মাহে রমজান মাস!!!আমাদের সবার জীবনে বয়ে আনুক শান্তি ও কল্যাণ এর বার্তা।কাল্টি ইঞ্জিনিয়ারিং পরিবারের প...
23/03/2023

আজ থেকে শুরু পবিত্র মাহে রমজান মাস!!!

আমাদের সবার জীবনে বয়ে আনুক
শান্তি ও কল্যাণ এর বার্তা।

কাল্টি ইঞ্জিনিয়ারিং পরিবারের পক্ষ থেকে সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা।

𝐖𝐡𝐚𝐭𝐬𝐀𝐩𝐩 : +880 1822-258255
𝐄𝐦𝐚𝐢𝐥 : [email protected]
[email protected]

𝐖𝐞𝐛 : www.kaltiEngineering.com,
www.kaltiShop.com (E-commerce)

𝐀𝐝𝐝𝐫𝐞𝐬𝐬 : Flat-B2, House No-40/41, Road No-02, Janata Housing, Adabor, Dhaka.

মাহে রমজান সাহরী ইফতারের সময়সূচী-২০২৩
22/03/2023

মাহে রমজান সাহরী ইফতারের সময়সূচী-২০২৩

Address

Adabor
Dhaka
1207

Opening Hours

Monday 08:00 - 22:00
Tuesday 08:00 - 22:00
Wednesday 08:00 - 22:00
Thursday 08:00 - 22:00
Friday 08:00 - 00:30
Saturday 08:00 - 22:00
Sunday 08:00 - 22:00

Alerts

Be the first to know and let us send you an email when AC Servicing & Repair in BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to AC Servicing & Repair in BD:

Share