26/03/2026
২৬ মার্চ — মহান স্বাধীনতা দিবস।
দরকার ইন্ডাস্ট্রিজ লিমিটেড — এর পক্ষ থেকে জানাই মহান স্বাধীনতা দিবসের প্রতি গভীর শ্রদ্ধা ও আন্তরিক শুভেচ্ছা।
১৯৭১ সালের এই দিনে বাঙালি জাতি স্বাধীনতার জন্য এক ঐতিহাসিক সংগ্রামে অবতীর্ণ হয়। অসংখ্য শহীদের আত্মত্যাগ ও অকুতোভয় সাহসিকতার বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের এই স্বাধীনতা, যা আমাদের গর্ব ও অস্তিত্বের মূল ভিত্তি।
এই মহান দিনে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সেই সকল বীর শহীদদের, যাদের আত্মত্যাগের মাধ্যমে আমরা পেয়েছি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। তাদের অবদান আমাদের চিরকাল অনুপ্রাণিত করবে।
আসুন, আমরা সবাই দেশপ্রেম, সততা ও দায়িত্ববোধকে ধারণ করে নিজ নিজ অবস্থান থেকে দেশের উন্নয়ন ও অগ্রগতিতে অবদান রাখি।