Inclusive Consultants

Inclusive Consultants Architectural, Structural, Electrical, Fire, Plumbing

https://www.facebook.com/share/p/1Bnn3Lbfdt/
14/01/2026

https://www.facebook.com/share/p/1Bnn3Lbfdt/

Weak Beam – Strong Column 🧱⚡
Seismic Design-এ Failure Mode Control কেন এত জরুরি?

Moment Resisting Frame ডিজাইনে সবচেয়ে গুরুত্বপূর্ণ principle গুলোর একটি হলো—
👉 inelastic demand যেন beam-এ যায়, column-এ না।

🎯 কেন?
শক্তিশালী ভূমিকম্পে
✔️ Plastic hinge তৈরি হওয়া উচিত beam-এ
✔️ Column থাকা উচিত প্রায় elastic অবস্থায়

এতে তৈরি হয় 👉 beam-sway mechanism
🔹 Damage distributed হয়
🔹 Energy dissipation স্থিতিশীল থাকে
🔹 Collapse-এর ঝুঁকি কমে

🚨 কিন্তু যদি column আগে yield করে?
তাহলে হয় 👉 column-sway mechanism
যেটাই সেই পরিচিত soft-storey failure 😟

❌ Story mechanism হলে—
➡️ Drift এক তলায় concentrate হয়
➡️ Lateral capacity দ্রুত কমে যায়
➡️ অনেক সময় collapse-এর আগের ধাপ হয়

📐 Design implication খুব পরিষ্কার:
👉 Column অবশ্যই beam-এর চেয়ে শক্তিশালী হতে হবে

📘 Code অনুযায়ী:
ΣMpl_column ≥ 1.2 · ΣMpl_beam

🛠️ Practicing Engineer-দের জন্য Takeaways:
✔️ প্রতিটা joint-এ column-to-beam capacity ratio চেক করুন
✔️ Beam overstrength ও realistic plastic hinge location ধরুন
✔️ Gravity frame seismic system হলে extra সতর্ক থাকুন
✔️ Strength-এর পাশাপাশি detailing ও continuity সমান গুরুত্বপূর্ণ 🔩

🧠 “Weak beam, strong column” কোনো স্লোগান না।
এটাই পার্থক্য গড়ে দেয়—
👉 ductile global behaviour নাকি brittle storey failure।

❓ PS:
আপনি কি low-seismic zone-এও column-to-beam capacity ratio চেক করেন?
মতামত জানাতে পারেন 👇🙂

https://www.facebook.com/share/p/17bYZp5EN8/
18/11/2024

https://www.facebook.com/share/p/17bYZp5EN8/

🔍 3C-Engineering & Research: ভূমিকম্প-প্রতিরোধী ভবনের নকশা নিয়ে আপনার জানার পরিধি বাড়ান!

ভূমিকম্পে ক্ষয়ক্ষতির ভয় থেকে ভবনগুলিকে সুরক্ষিত রাখতে, সঠিক নকশা এবং প্রকৌশল পদ্ধতির ব্যবহার অপরিহার্য। বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড (BNBC) এর নির্দেশিকাগুলো আমাদের জানায় কীভাবে ভূমিকম্পের ঝুঁকি বিবেচনা করে নিরাপদ ভবন নির্মাণ সম্ভব।

👉 ডাকটাইলিটি:
ডাকটাইল (ductile) ভবন উপকরণগুলো ভূমিকম্পের সময় অর্জিত শক্তিকে শোষণ করে তা বিভিন্নভাবে ছড়িয়ে দিতে সক্ষম। এটি ভবনের ফাটল কমিয়ে দেয়, এবং ভবনের স্থায়িত্ব বৃদ্ধি করে। BNBC অনুযায়ী, ভূমিকম্প-প্রবণ অঞ্চলে ডাকটাইল ডিটেইলিং অত্যন্ত গুরুত্বপূর্ণ।

👉 ওভারস্ট্রেংথ:
যেকোনো ভবনই নকশার তুলনায় বেশি শক্তিশালী হয়। এই বাড়তি শক্তি বা ওভারস্ট্রেংথ অনেক সময় ভবনকে অপ্রত্যাশিত ভূমিকম্পের ঝুঁকি থেকে রক্ষা করতে সাহায্য করে। এটি ভবনের কাঠামোতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

👉 রিডান্ডেন্সি:
ভবনের নকশায় একাধিক লোড-বহনকারী ফ্রেমিং সিস্টেম রাখা হলে ভূমিকম্পের সময় এটি বিকল্প পথ হিসেবে কাজ করে। এটি ভবনকে বেশি সুরক্ষিত করে এবং ভবনের লোড ভারসাম্য বজায় রাখে।

BNBC-এর ভূমিকম্প নকশার দর্শন (Philosophy):
BNBC এই ধারণার উপর ভিত্তি করে ভবনের নকশা করে থাকে যে ভূমিকম্প একেবারে এড়ানো সম্ভব নয়, কিন্তু ক্ষতির মাত্রা কমিয়ে আনা যায়। এ কারণে ভবনের স্থায়িত্ব, স্থিতিস্থাপকতা এবং অর্থনৈতিক দিককে বিবেচনায় রেখে নকশা করা হয়। সঠিক লোড নির্ধারণ, উপাদানের গুণগত মান, এবং নকশার কার্যকারিতা নিশ্চিত করা হয় BNBC-এর নির্দেশনা অনুযায়ী।

আপনার ভবনের নকশায় কীভাবে BNBC অনুসারে সুরক্ষা নিশ্চিত করা যায় এবং এটি বাস্তবায়নের জন্য কী পদক্ষেপ নিতে হবে তা জানার জন্য 3C-Engineering & Research এর সাথে যোগাযোগ করুন।

🎯🎯01824810796

💡 ভবিষ্যৎ ঝুঁকির জন্য প্রস্তুত হন, সঠিক নকশা নিশ্চিত করুন!

https://www.facebook.com/share/p/Nc4BXRY76DDjUyP8/?mibextid=qi2Omg
01/05/2024

https://www.facebook.com/share/p/Nc4BXRY76DDjUyP8/?mibextid=qi2Omg

থ্রীসিতে ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চে চলছে রেকর্ড কোর্সের মেলা। সেরা সেরা কম্বো অফার পেতে এখনই কল করুন।

২০২৪ সাল হোক আপনাদের জীবনের দক্ষতা অর্জনের সেরা সময়। নিজেকে তৈরী করুন আবার নতুনভাবে।

আপনি যদি একজন ইঞ্জিনিয়ার হয়ে থাকেন, তাহলে এখনই সু্যোগ সময়কে কাজে লাগানো।
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে থ্রীসির সকল রেকর্ড কোর্সে চলছে সেরা ঈদ কম্বো অফার সমূহ। তাই দের না করে এখনই লুফে নিন কম্বো অফার সমূহ।

আমাদের প্রতিটি কোর্সের আউটলাইন সম্পূর্ণ নতুন আংগিকে সাজানো। এবং প্রতিটি কোর্স দেশসেরা অভিজ্ঞ ইন্ড্রাস্ট্রি এক্সপার্টদের সম্বনয়ে তৈরী করা হয়েছে। যা কমপ্লিট করার পর আমাদের জ্ঞ্যান পিপাসু শিক্ষার্থীরা তাদের টার্গেটেড কর্মস্থলে নিজেকে ফিট হিসেবে প্রমাণ করতে শতভাগ সক্ষম হয়। আমাদের প্রতিটি রেকর্ড কোর্সই খুবি প্রফেশনাল। যা করার সময় আপনাকে লাইভ কোর্স এর ফিল এনে দিবে।

তাই আর দেরী না করেই আজই রেজিস্ট্রেশন করুন। 01922172825
প্রতিনিয়ত থ্রীসির সেরা সব অফার সমূহ পেতে চোখ রাখুন থ্রীসির ফেইজবুক পেইজে।

আপনাদের চেষ্টাই আমাদের পথ চলার শক্তি। আমরা এগিয়ে চলছি দুর্বার গতিতে। আরও অসংখ্য মানুষের সফলতা অর্জনের প্রত্যয়ে। থ্রীসির সাথে থাকুন এবং নতুন কিছু শেখার চেষ্টাকে ধরে রাখুন।

কোর্স আউটলাইনঃ
1)Steel Building Design
https://3ctrainingbd.com/courses/professional-steel-building-design-ramadan-batch/

2)Advanced Steel Building Design
https://3ctrainingbd.com/courses/steel-structure-analysis/

3)Ram Connection
https://3ctrainingbd.com/courses/steel-structure-connection-design-by-ram-connection-idea-statica-software/

4)Steel Building Estimation
https://3ctrainingbd.com/courses/steel-building-estimation-cost-profit-analysis-by-using-excel/

স্যাম্পল ক্লাস ভিডিওঃ
1)Steel Building Design
https://youtu.be/SYCNkT720N4?si=tAiLKNU5_pm29_hE

2)Advanced Steel Building Design
https://youtu.be/EuC9Lmi-eFI?si=wlm3Ha_ZywjzwIeZ

3)Ram Connection
https://youtu.be/ATqDMMF3pm8?si=p7PhZBAXXhkzadv0

4) Steel Building Estimation
https://youtu.be/uG5M_AuG3Ro?si=zQ6y1zGImhk6fYEn

আমাদের ওয়েবসাইট ভিজিট করুনঃ
https://3ctrainingbd.com/

আমাদের অন্যান্য সকল কোর্স পেতে ভিজিট করুনঃ
https://3ctrainingbd.com/lp-courses/

ইঞ্জিনিয়ারিং সম্পর্কিত বই পেতে ভিজিট করুনঃ
https://3ctrainingbd.com/shop/

প্রতিদিন নিত্য নতুন তথ্য পেতে ফলো করুনঃ
https://www.facebook.com/3CtrainingBD/

ফ্রি ওরিয়েন্টেশন ক্লাস দেখতে সাইবস্ক্রাইব করুনঃ
https://www.youtube.com/

ইঞ্জিনিয়ারিং সম্পর্কিত যেকোনো তথ্যের জন্য যোগাযোগ করুনঃ
01922172825










কন্ডোমিনিয়াম প্রজেক্টে জমির শেয়ার    (আবাসিক কাম বাণিজ্যিক প্লট)   * প্রজেক্ট এর নামঃ Pushpodhara Properties Ltd ১) ঢাকা...
06/12/2023

কন্ডোমিনিয়াম প্রজেক্টে জমির শেয়ার
(আবাসিক কাম বাণিজ্যিক প্লট)
* প্রজেক্ট এর নামঃ Pushpodhara Properties Ltd
১) ঢাকা মাওয়া হাইওয়ের পাশে
আবাসিক প্রজেক্ট
২) প্লট সাইজঃ ২০ কাঠা
৩) ১ম তলাঃ বাণিজ্যিক ( মালিকানায়
সকল শেয়ার হোল্ডার)
৪) ২য় – ৯ম তলাঃ আবাসিক
৫) ১০ম তলাঃ কমিউনিটি হল,
জিমনেসিয়াম, সুইমিংপুল, নামাজ
কক্ষ, গার্ডেনিং।
৬) ফ্ল্যাট সাইজঃ ২০০০ বর্গফুট ( কমন
স্পেস এবং বাণিজ্যিকের অংশ সহ)
৭) প্রতিটি ফ্ল্যাটের সাথে ২৫০-২৬০
বর্গফুটের বাণিজ্যিক স্পেস থাকবে
৮) মোট শেয়ার : প্রতি ফ্লোরে মোট ৮ টি
করে মোট ৫৬ টি ফ্ল্যাট হবে। টপ
ফ্লোর ও ফার্স্ট ফ্লোরের মালিকানা
থাকবে সমহারে সকল শেয়ার
হোল্ডারগনের।
জমির শেয়ার মূল্যঃ ৩,০০,০০০/=
১ম কিস্তিঃ ১.০০ লাখ
২য় কিস্তিঃ ১.০০ লাখ (২ মাসের মধ্যে)
৩য় কিস্তিঃ ১.০০ লাখ (৬ মাসের মধ্যে)
রেজিষ্ট্রেশন : ২য় কিস্তি দেয়ার পর
সম্ভাব্য নির্মাণ সময়ঃ জানুয়ারি ২০২৬ সাল

Another Project Dinajpur, Rājshāhi, Bangladesh
02/03/2021

Another Project Dinajpur, Rājshāhi, Bangladesh

Our Company Profile
15/01/2021

Our Company Profile

02/10/2020

আর সি সি স্ট্রাকচার বিশ্বে বহুল ব্যবহৃত হয়ে আসছে। এটির কারণও রয়েছে-
১। আর.সি.সি. কম্প্রেশনের পাশাপাশি টেনশনেও খুব ভাল শক্তি রয়েছে।
২। আর.সি.সি. কাঠামোগুলি টেকসই হয় যদি সঠিকভাবে ডিজাইন করা হয় এবং কনস্ট্রাকশন করা হয়। তারা 100 বছর পর্যন্ত স্থায়ী হতে পারে।
৩।
আর.সি.সি. কনস্ট্রাকশনের সময় ফর্মওয়ার্কটি সঠিকভাবে ডিজাইনের মাধ্যমে যে কোন আকার দেওয়া যায় সহজেই। তাই, এটি স্থাপত্য প্রয়োজনীয়তার জন্য আরও উপযুক্ত।
৪। স্টিল ব্যবহার করা হয় বলে আর সি সি স্ট্রাকচারে ডাকটিলিটি আনা যায়।
৫। আর.সি.সি. স্টিল স্ট্রাকচার এবং প্রিস্ট্রেসড কংক্রিট তুলনায় সস্তা। এটির রক্ষণাবেক্ষণ ব্যয়ও কম।
৬। আর.সি.সি. এর জন্য প্রয়োজনীয় কাঁচামাল যেমন, সিমেন্ট, বালি, পানি এবং রড সহজেই পাওয়া যায় এবং সহজেই পরিবহন করা যায়। আজকাল রেডি মিক্স কংক্রিট (আরএমসি) দ্রুত এবং উন্নততর নির্মাণের জন্য ব্যবহৃত হয়। (আরএমসি হ'ল কংক্রিট যা কারখানায় তৈরি হয় এবং সাইটে প্লাস্টিক স্টেজেই স্থানান্তরিত হয়)।
৭। আর.সি.সি. স্টিল এবং কাঠের ব্যবহৃত কাঠামোর চেয়ে বেশি আগুন প্রতিরোধক।
৮। আর.সি.সি. আর্দ্রতা প্রায় দুর্গম।
৯। সঠিকভাবে ডিজাইন করা আর.সি.সি. কাঠামোগুলি ভূমিকম্পের জন্য অত্যন্ত প্রতিরোধী।
কিন্তু আর সি সি স্ট্রাকচার করতে গিয়ে যেমন ডিজাইনে গুরুত্ব দিতে হয় তেমনি ডিটেইলিংয়েও সমান গুরুত্ব দিতে হয়। ডিজাইন ঠিক থাকলেও খারাপ ডিটেইলিংয়ের কারণে একটি বিল্ডিংয়ের স্থায়িত্ব কমে যেতে পারে। আমাদের দেশে ডিটেইলিংকে তেমন গুরুত্ব দেওয়া হয় না। যার ফলে কোড প্রাকটিসেও সমস্যার তৈরি হয়।
একজন ডিজাইন ইঞ্জিনিয়ারের দায়িত্বের মধ্যে ডিজাইনের কাঠামোগত সুরক্ষার নিশ্চয়তা, বিশদ, বিস্তারিত ডিটেলিং চেক করতে হবে।
নকশার মতো বিশদ বিবরণ যেমন গুরুত্বপূর্ণ তেমনি ইঞ্জিনিয়ারিং ডিজাইনের যথাযথ বিবরণ পরিকল্পনা ও প্রকৌশল প্রক্রিয়ায় একটি অত্যাবশ্যক ব্যাপার, কারণ ইতিহাসের বেশ কয়েকটি ভূমিকম্পে যে বিল্ডিংগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে তা খারাপ ডিটেইলিংয়ের কারণে ঘটেছে।
কেবলমাত্র কাঠামোর যথাযথ প্রয়োগের জন্যই নয়, কাঠামোর সুরক্ষার জন্যও এই ডিটেইলিং অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেবল স্টিলের কাঠামোর জন্যই নয়, আরসিসির কাঠামোর জন্যেও ডিটেইলিং প্রয়োজনীয় কারণ এটি মূলত সে সমস্ত বিষয় বিবেচনা করে আমরা ডিজাইন করি তার অনুবাদ।
যে কোন কাঠামোর শক্তি নিখুঁতভাবে কাঠামোগত অখণ্ডতা এবং নির্মাণের নকশার উপর নির্ভর করে। ডিটেইলিং নির্মাণ প্রকল্পে ব্যবহৃত স্টিলের পরিমাণ এবং গুণমান সহ নির্মাণ ব্যয় নির্ধারণ করতে সহায়তা করে। ডিটেইলিং পুরো কাঠামোর শক্তি সরবরাহকারী অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান। তাই হয়ত আমরা ডিজাইন করে বলে দিচ্ছি কত টুকু স্টিল দিতে হবে কিন্তু ডিটেইলিংয়ের গুরুত্বের অভাবে বিল্ডিংটি সঠিকভাবে নির্মাণ হচ্ছে না। হয়ত নির্মাণের সময় সমস্যাগুলো দেখা দেয় না বলে ডিজাইনারদের তেমন সমস্যার মুখোমুখিও হতে হয় না। অন্যদিকে এখন ডিজাইন সফটওয়্যারগুলো অনেক সহজলভ্য হওয়ায় আমরা সেখানে মডেল করাটাকেই ডিজাইন করা ভেবে বসে আছি যা খুবই ভুল একটি ধারণা।

লেখা
তাহমিদুর রহমান
স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার
Inclusive Consultants

Project at Rajshahi
01/10/2020

Project at Rajshahi

আমাদের কনসালটেন্সি নেওয়ার আগে টেকনিক্যাল পারসনদের সিভি দেখুন। তারপর আমাদের কাজ দিন। বিল্ডিং করতে চাইলে নিচের ফর্মটি পূরণ...
07/09/2020

আমাদের কনসালটেন্সি নেওয়ার আগে টেকনিক্যাল পারসনদের সিভি দেখুন। তারপর আমাদের কাজ দিন। বিল্ডিং করতে চাইলে নিচের ফর্মটি পূরণ করে আমাদের জানিয়ে দিন। আমরা মেইলে আপনার রিভিউয়ের জন্যে কাগজপত্র পাঠিয়ে দিব।

02/09/2020
সাধারণত আমরা শীতকালকে বেছে নেই ফাউন্ডেশনের কাজ করার জন্য। সেই হিসেবে আপনার স্বপ্নের বাড়ির ডিজাইনের গুরুত্বপূর্ন কাজটি শে...
01/09/2020

সাধারণত আমরা শীতকালকে বেছে নেই ফাউন্ডেশনের কাজ করার জন্য। সেই হিসেবে আপনার স্বপ্নের বাড়ির ডিজাইনের গুরুত্বপূর্ন কাজটি শেষ করে ফেলার এখনি উপযুক্ত সময়।

যেসব জিনিসগুলো আমাদের প্রয়োজন
১। মৌজার নাম
২। আর এস দাগ
৩। এস এ
৪। প্লটের স্থান
৫। পোস্ট অফিস
৬। থানা
৭। ডিস্ট্রিক্ট
Mobile: 01824810796

-------------------------
যে কয়টি প্রস্তুতি নিয়ে বাড়ি নির্মাণে নামা উচিৎ

বাসস্থান মানুষের তৃতীয় মৌলিক চাহিদা। বাংলাদেশের মত ছোট রাষ্ট্রে এক খন্ড জমি মহামূল্যবান। একজন মানুষের জীবদ্দশায় সাধারণত একটি বাড়ি তৈরী করাই স্বপ্নের মত। তাই কী করে সঠিকভাবে নিজের মহামূল্যবান বাড়িটি বানানো যায় তা জেনে নেওয়া জরুরী।

কি থাকবে স্বপ্নের বাড়িতে?

প্রথমেই সিন্ধান্ত নিন কেমন হবে আপনার স্বপ্নের বাড়িটি। পাঁচতলা নাকি দশতলা, পার্কিং থাকলে কয়টা, লিফট জেনারেটরের সুবিধা থাকবে কিনা, বারান্দা কয়টা চাই, টয়লেট কয়টা দরকার, ছাদে বাগান হবে কিনা ইত্যাদি সম্পর্কে প্রথমেই সিন্ধান্ত নিন। এতে আপনার স্বপ্নের বাড়িটি বাস্তবায়ন করা অনেক সহজ হয়ে যাবে।

অর্থায়ন

বাড়ি বানানোর জন্য অর্থায়ন সম্পর্কে ধারণা নিতে হবে। কারণ দেশের অর্থমন্ত্রী যেমন দেশের জন্যে বাজেট পাশ করে ঠিক তেমনি আপনার স্বপ্নের বাড়িটির বাজেটদাতা আপনি। এর জন্য আপনাকে একজন অভিজ্ঞ পুরকৌশলীর কাছে যেতে হবে। ধরুন, আপনি পাঁচ কাঠার একটি প্লটে পাঁচতলা একটি বাড়ি বানাবেন। একজন পুরকৌশলী খরচের ব্যাপারে আপনাকে আনুমানিক ধারণা দিতে পারবে যার ফলে আপনি খুব সহজেই সিন্ধান্ত নিতে পারবেন বাড়িটি কিভাবে বানাবেন। অনেকেই অর্থায়ন সম্পর্কে অজ্ঞতার কারণে অনেকদূর এগিয়ে গিয়েও নিজের স্বপ্নটি আর পূরণ করতে পারেন না। তাই অর্থায়ন সম্পর্কে ধারণা পেয়ে গেলে সিন্ধান্ত নিতে পারবেন যে, ব্যাংক থেকে লোন নিবেন নাকি ডেভেলপারকে বাড়িটি করতে দিয়ে দিবেন। তবে একাধিক মানুষ একসাথে অর্থায়ন করেও বাড়ি বানানো যেতে পারে।

যদি জমি কিনতে হয়

যদি আপনার জমি কিনে বাড়ি বানানো প্রয়োজন হয়ে পড়ে তবে কিছু ব্যাপার বিবেচনা করে কেনা ভাল। যেমনঃ-
১। রাস্তা থেকে জমি অনেক উঁচু কিনা
২। রাস্তা থেকে জমি অনেক নিচু কিনা
৩। আগে পুকুর ছিল কিনা
৪। বাড়ির সামনে কতটুকু রাস্তা আছে ইত্যাদি
জমি নির্বাচন করার পর কেনার ব্যাপারেও সাবধান হতে হবে। যেমনঃ-
১। জমিটির হালনাগাদ ভূমিকর দেওয়া আছে কিনা।
২। বিক্রেতার কাছে জমিটির ভায়া দলিল থাকলে তা ভালোভাবে দেখে নিন এবং একজন ভালো উকিলের কাছ থেকে সঠিক পরামর্শ নিন।
৩। বাংলাদেশ সাব রেজিস্টার অফিসে জমির তফসিল অনুযায়ী বিক্রেতা স্বাক্ষর করে জমি আপনার নামে হস্তান্তর করার পর আপনি স্বাক্ষর করে জমির মালিকানা নিয়ে জমির দলিল ও খতিয়ান বুঝে নিন।

ডিজিটাল সার্ভে

সাধারণত আমাদের দেশে জমি ক্রয় বিক্রয়ের সময়ে সার্ভের দ্বারা একটি হ্যান্ডস্কেচ করা হয় যেখানে জমি সঠিক মাপ বোঝা কষ্টকর হয়ে যায়। সেজন্যে মেশিন দিয়ে আপনার জমিটির সার্ভে করে ফেলুন। এতে কোন সাইড কতুটুকু বাঁকা বা কোণাগুলো কত ডিগ্রি এঙ্গেলে রয়েছে তা স্পষ্টভাবে বোঝা যাবে। এটি ঠিকমত না করা হলে স্বপ্নের বাড়িটি সাইটে বাস্তবায়ন করা কঠিন হয়ে যায়।

প্ল্যান পাস

জমি, অর্থায়ন সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার পর একজন আর্কিটেক্ট আপনার মতামত অনুযায়ী বাড়ির প্ল্যান বানাবে। বাড়িটি দেখতে কেমন হবে তা জানানোর জন্যে তিনি এলিভেশন, থ্রিডি, এ্যানিমেশন ইত্যাদি দিয়ে থাকেন। এরপর আপনার বাড়িটি যে এলাকায় করছেন সেখানে খবর নিতে হবে যে বাড়ি বানানোর ছাড়পত্র কোন অথরিটি দিয়ে থাকে। যেমন, ঢাকার জন্য রাজউক, রাজশাহীর জন্য আরডিএ, খুলনার জন্য কেডিএ ইত্যাদি। এই অথরিটি থেকে জেনে নিতে হবে প্ল্যান পাসের জন্য কী কী জিনিস জমা দেওয়া প্রয়োজন। খেয়াল রাখতে হবে যিনি প্ল্যান তৈরি করছেন, তিনি যেন অবশ্যই উক্ত অথরিটির এনলিস্টেড আর্কিটেক্ট হন। তা নাহলে তাঁর স্বাক্ষরে আপনার বাড়ির প্ল্যান বা নকশাটি উক্ত অথরিটি থেকে পাশ করা যাবে না।

সয়েল টেস্ট

প্ল্যান হয়ে গেলেই একজন পুরকৌশলীর মতামত নিয়ে সয়েলটেস্ট করে ফেলতে হবে। আপনার স্বপ্নের বাড়িটি করার জন্যে এটি খুব গুরুত্বপূর্ণ। এটি করার পরেই বোঝা যাবে আপনার বাড়িটির ভিত্তি কী রকম হবে। আমাদের দেশে সাধারণত এটিকে খুব কম গুরুত্ব দেওয়া হয়। এর ফলে হয় স্বপ্নের বাড়িটি দুর্বল হয়ে পড়ে যা জীবনের হুমকিস্বরূপ, নাহয় প্রয়োজনের চাইতে অনেক বেশি খরচ হয়ে যায়। তাই সঠিকভাবে একজন জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ার দ্বারা সয়েল টেস্ট করানো উচিত।
স্ট্রাকচারাল ড্রয়িং
প্ল্যান এবং সয়েল টেস্ট করা হয়ে গেলে একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার দ্বারা স্ট্রাকচার বা কাঠামোগত ড্রয়িং করাতে হবে। মানব দেহের সাথে তুলনা করলে কাঠামোগত ড্রয়িং মূলত আপনার স্বপ্নের বাড়ির কঙ্কালস্বরূপ। তাই এটিকে কোনভাবেই অবহেলা করা যাবে না। বাংলাদেশ ইঞ্জিনিয়ারং ইনিস্টিটিউট স্বীকৃত পুরকৌশলীর দ্বারাই শুধুমাত্র স্ট্রাকচারাল ড্রয়িং করাতে হবে।

লে আউট চেক

আর্কিটেকচারাল ও স্ট্রাকচারাল ড্রয়িং করা হয়ে গেলে তা সাইটে গিয়ে একবার লে-আউট চেক করা ভালো। সাধারণত আমাদের দেশে নির্মাণে যাওয়ার আগে এটি চেক করা হয় না। এটি এ পর্যায়ে করলে বিল্ডিং সেটিং প্ল্যান ঠিক আছে কিনা বা ফাউন্ডেশন অন্যের জমিতে চলে যাবে কিনা প্রাকটিক্যালি তা বোঝা যায় যা কাগজে কলমে অনেক সময় ভুল থাকতে পারে।

অন্যান্য ড্রয়িং

আমাদের দেশে আর্কিটেকচারাল এবং স্ট্রাকচারাল ড্রয়িং ছাড়া প্ল্যাম্বিং ও ইলেকট্রিক্যাল ড্রয়িং তেমন গুরুত্ব দেওয়া হয় না। অন্যদিকে এসব ড্রয়িং করার পর আর্কিটেক্ট ও স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারকে দেখিয়ে নেওয়া ভালো। কারণ এর ফলে যেমন বাড়ির সৌন্দর্যগত সমস্যা নিবারণ করা যায়, তেমনি স্ট্রাকচারের ক্ষতি হবে এমন কাজ থেকে বিরত থাকা যায়।

ডিটেইল বিল অব কোয়ান্টিটি

সব প্রকারের ড্রয়িং বা নকশা হয়ে গেলে ডিটেইল বিল অব কোয়ান্টিটি বানাতে হবে। অর্থাৎ বাড়িটি করতে ঠিক কত খরচ হবে তার হিসাব লিখিতভাবে লিপিবদ্ধ করতে হবে। এর ডিটেইল অনেকে অনেকভাবে করে থাকে। ফ্লোর অনুযায়ী হিসাবটা করলে বোঝা অনেক সহজ হয়ে যায়।

নির্মাণ সামগ্রীর ধারণা

বাড়ির মোট খরচের পরিমাণ আপনার হাতে চলে আসলে আপনাকে নির্মাণ সামগ্রী সম্পর্কে ধারণা নিতে হবে। কোথায় সুলভ মূল্যে গুণগত মানের নির্মাণ সামগ্রী পাওয়া যায় তার খোঁজ নিতে হবে। ডেভেলপাররা বাড়ি নির্মাণ করলে নির্মাণ সামগ্রীর ব্যবহারিক টেস্ট সম্পর্কে জেনে নিতে হবে। এতে করে একজন মালিক হিসেবে আপনি সহজেই বুঝতে পারবেন কোয়ালিটি নির্মাণ সামগ্রী দিয়ে আপনার বাড়িটি বানানো হচ্ছে কিনা।
নির্মাণের জন্য জমি প্রস্তুতকরণ
বাড়ি নির্মাণের আগে জমি প্রস্তুতকরণও একটি গুরুত্বপূর্ণ কাজ। সম্পূর্ণ প্লটটি গাছগাছালি ও আবর্জনাশূন্য করতে হবে। আরো কিছু গুরুত্বপূর্ণ কাজ হচ্ছেঃ
১। লেবারদের থাকার জন্য জায়গা ও বাথরুম করা প্রয়োজন।
২। বিদ্যুৎ ও গ্যাস, পানির সংযোগ থাকতে হবে কারণ নির্মাণ কাজে এই তিনটি জিনিস সমানভাবে গুরুত্বপূর্ণ।

সুপারভিশন ইঞ্জিনিয়ার

আমাদের দেশে বেশিরভাগ সময়ে ইঞ্জিনিয়ার ছাড়া শুধু মিস্ত্রি দিয়েও বাড়ি বানানো হয়ে যায় যা একদমই অনুচিত। একজন অভিজ্ঞ সুপারভিশন ইঞ্জিনিয়ার আপনার বাড়িটি সঠিকভাবে নির্মাণ করার জন্যে পরামর্শ দিতে পারবেন।

কন্ট্রাকটর বা ঠিকাদার নিয়োগ

সুপারভিশন ইঞ্জিনিয়ারের উপস্থিতিতে একজন ঠিকাদার নিয়োগ করতে হবে যে আপনার বাড়িটি বানানোর জন্যে লেবার বা শ্রমিক নিয়োগ দিবে। আমাদের দেশে বেশিরভাগ ঠিকাদার অশিক্ষিত। একজন ঠিকাদারও যদি পুরকৌশলী হয়, তবে বাড়ি নির্মাণ আরো সহজ ও ভালো হবে।

সেফটি

বাড়ি নির্মাণের আগে সেফটি নিয়েও আলোচনা করতে হবে। প্রতিবছর নির্মাণকাজে অনেক শ্রমিক মারা যায়। যেমনঃ বিদ্যুৎ ব্যবহারে অসাবধানতা, উপর থেকে নির্মাণ সামগ্রী মাথার উপরে পড়া ইত্যাদি। তাই নির্মাণের আগে ঠিকাদার এবং সুপারভিশন ইঞ্জিনিয়ার দ্বারা সেফটি প্ল্যান করিয়ে নিতে হবে।

সিডিউল বা সময়তালিকা

সবশেষে একটি সময়তালিকা করে নেওয়া জরুরী। এ থেকে কবে প্রজেক্ট শুরু হবে এবং কবে শেষ হবে তার একটি তারিখ দেওয়া থাকে। কোন ফ্লোর কোন মাসে বা বছরে শেষ হবে জানা থাকলে কাজ যেমন সুন্দর হয়, তেমনি বাজেট নিয়েও ভালোভাবে কাজ করা যায়।
লেখাঃ তাহমিদুর রহমান, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার, ইনক্লুসিভ কনসালট্যান্টস।
প্রকাশঃ Home builders club

Address

House 18, Road 8, PC Culture Society
Dhaka
1207

Telephone

+8801824810796

Website

Alerts

Be the first to know and let us send you an email when Inclusive Consultants posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Inclusive Consultants:

Share