Dream Homes Architect & Engineering BD

Dream Homes Architect & Engineering BD Dream Homes Architect & Engineering bd হল একটি পেশাদার বিল্ডিং ডিজাইন ও ম্যানেজমেন্ট কনসালটেন্ট

সিঁড়ি নির্মাণে সঠিক মাপ নির্ধারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ, -----------------------------------------------------------------...
01/11/2025

সিঁড়ি নির্মাণে সঠিক মাপ নির্ধারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ,
-------------------------------------------------------------------------
সিঁড়ি নির্মাণে সঠিক মাপ নির্ধারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি শুধু আরামদায়ক চলাচল নিশ্চিত করে না, বরং সুরক্ষা এবং স্থাপত্যগত সৌন্দর্যও বৃদ্ধি করে।

সিঁড়ির ডিজাইন করতে গেলে ট্রেড (Tread), রাইজার (Riser), এবং অন্যান্য উপাদানের স্ট্যান্ডার্ড মাপ সম্পর্কে বিস্তারিত জানতে হবে। নিচে সিঁড়ি ডিজাইন এবং নির্মাণের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড নির্দেশিকা দেওয়া হলো।

সিঁড়ির গুরুত্বপূর্ণ অংশগুলো:

১.রাইজার (Riser):
রাইজার হলো সিঁড়ির প্রতিটি ধাপের উল্লম্ব উচ্চতা। এটি মানুষের আরামদায়ক চলাচল নিশ্চিত করে।

স্ট্যান্ডার্ড মাপ:
গৃহস্থালী সিঁড়ি: ৬ ইঞ্চি (১৫০ মিমি) থেকে ৭ ইঞ্চি (১৭৫ মিমি)।
বাণিজ্যিক সিঁড়ি: ৬ ইঞ্চি বা এর কম।
বাহিরের সিঁড়ি: ৫ ইঞ্চি থেকে ৬ ইঞ্চি।

২. ট্রেড (Tread):
ট্রেড হলো সিঁড়ির প্রতিটি ধাপের অনুভূমিক প্রস্থ, যেখানে পা রাখা হয়।

স্ট্যান্ডার্ড মাপ:
গৃহস্থালী সিঁড়ি: ১০ ইঞ্চি (২৫০ মিমি) থেকে ১২ ইঞ্চি (৩০০ মিমি)।
বাণিজ্যিক সিঁড়ি: ১২ ইঞ্চি বা এর বেশি।
বাহিরের সিঁড়ি: ১২ ইঞ্চি থেকে ১৪ ইঞ্চি।

৩. নোজিং (Nosing):
এটি ট্রেডের প্রান্তের বাড়তি অংশ, যা সিঁড়ির সৌন্দর্য ও নিরাপত্তা বৃদ্ধি করে।
সাধারণত ০.৫ ইঞ্চি থেকে ১ ইঞ্চি (১৫ থেকে ২৫ মিমি)।

৪. সিঁড়ির চওড়াই (Width):
গৃহস্থালী সিঁড়ি: ৩ ফুট (৯০০ মিমি) বা তার বেশি।
বাণিজ্যিক সিঁড়ি: ৪ থেকে ৫ ফুট (১২০০ থেকে ১৫০০ মিমি)।
বহিরঙ্গন সিঁড়ি: ৪ ফুট বা এর বেশি।

২. ডিজাইন ফর্মুলা:
স্ট্যান্ডার্ড মাপ নিশ্চিত করতে "২R + T = ২৪ থেকে ২৬ ইঞ্চি" ফর্মুলা অনুসরণ করা হয়।

ফর্মুলার ব্যাখ্যা:
= রাইজারের উচ্চতা।
= ট্রেডের প্রস্থ।

ফলাফল: দুই রাইজারের সমষ্টি এবং এক ট্রেডের সমষ্টি ২৪ থেকে
২৬ ইঞ্চির মধ্যে থাকতে হবে।

উদাহরণ:
রাইজার ৭ ইঞ্চি হলে,
রাইজার ৬ ইঞ্চি হলে,

৩. বিভিন্ন প্রকার সিঁড়ির জন্য প্রস্তাবিত মাপ:

৪. সিঁড়ির ঢাল (Slope):
সিঁড়ির ঢাল বা ইনক্লাইন কোণ ৩০° থেকে ৩৭° এর মধ্যে রাখাই আদর্শ। এটি মানুষের আরামদায়ক চলাচলের জন্য সেরা।

৫. সিঁড়ির নিরাপত্তা ও সৌন্দর্য:
১. হ্যান্ড্রেইল (Handrail):
উচ্চতা: ৩৪ থেকে ৩৮ ইঞ্চি (৮৫০ থেকে ১০০০ মিমি)।
হ্যান্ড্রেইল ডিজাইনে সুরক্ষা নিশ্চিত করতে হবে।

২. হেডরুম (Headroom):
সিঁড়ির উপরের অংশে মাথার জন্য ন্যূনতম

🏡🏠আপনি কি বাড়ি নির্মাণের কথা ভাবছেন? আমরাই দিতে পারি আকর্ষণীয় সব ডিজাইন । আপনার কষ্টে অর্জিত টাকায় নির্মিত বাড়িটি হোক সু...
26/12/2024

🏡🏠আপনি কি বাড়ি নির্মাণের কথা ভাবছেন?
আমরাই দিতে পারি আকর্ষণীয় সব ডিজাইন । আপনার কষ্টে অর্জিত টাকায় নির্মিত বাড়িটি হোক সুন্দর ও নিরাপদ । জমির সঠিক ব্যবহার নিশ্চিত করা, গ্রিন ও ন্যাচারাল ভেন্টিলেশন এর ব্যবস্থা করার মাধ্যমে আকর্ষণীয় ও নিরাপদ বাড়ি নির্মাণই আমাদের মূল লক্ষ্য । প্রত্যেকটা মানুষেরই একটা স্বপ্ন থাকে খুব আকর্ষণীয় ও পছন্দমতো একটি বাড়ি করার । আর আপনার এই স্বপ্নের বাড়িটির বাস্তবায়ন করতে আমরা আছি আপনারই পাশে। আমাদের রয়েছে সুদক্ষ ইঞ্জিনিয়ারিং টিম। আমাদের রয়েছে বুয়েট থেকে পাশ করা ২৫+ বছর অবিজ্ঞতা সম্পন্ন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার, আর্কিটেক্ট, ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ার এবং স্যানিটারি পালাম্বিং ডিজাইনার।
👷একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার কে এবং স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের ভূমিকা কী?
আপনার বাড়ি আপনার জীবনের বৃহত্তম গুরুদায়িত্ব এবং সেটির স্থায়িত্বের উপর সেটির দীর্ঘায়ু নির্ভর করে। স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার নিশ্চিত করতে পারেন যে, আপনার নির্মিত বাড়িটি আগামী কয়েক প্রজন্ম পর্যন্ত স্থায়ী হবে। স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার নিয়োগ না করে আপনার বাড়ির দীর্ঘায়ু সম্বন্ধে আপনি ঝুঁকি তৈরি করছেন।
তাহলে, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার কে?
সোজা কথায়, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার হলেন একজন সিভিল ইঞ্জিনিয়ার, যিনি আপনার বাড়ির কাঠামোগত অখণ্ডতা মূল্যায়ন করার জন্য পারদর্শী হন। তিনি গুরুত্বপূর্ণ দিকগুলি, যেমন ভিতের শক্তি, দেওয়ালের মজবুতি ও ভারবহনের ক্ষমতা, এবং ব্যবহৃত জিনিসপত্র: সিমেন্ট, স্টিল, খোয়া-পাথর ইত্যাদির মান বিশ্লেষণ করেন।
💥সবশেষে ও সব থেকে গুরুত্বপূর্ণ হল স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার নিশ্চিত করবেন যে, আপনার ও আপনার পরিবারের জন্য আপনার বাড়িটি মজবুত ও সুরক্ষিতভাবে নির্মিত হয়েছে।
🥰আর আপনার এই স্বপ্নের বাড়িটির বাস্তবায়ন করতে &_Engineering_BD আছে আপনারই পাশে।
🌺🪷আমাদের সেবাসমূহঃ
✅RAJUK, CDA, GDA, RDA, KDA, এবং সকল পৌরসভা প্ল্যান পাশ।
✅আর্কিটেকচারাল ডিজাইন
✅৩ডি মডেলিং এবং ভিডিও অ্যানিমেশন
✅ইন্টেরিয়র ডিজাইন
✅স্ট্রাকচারাল ডিজাইন
✅ইলেক্ট্রিক্যাল ডিজাইন
✅স্যানিটারি এবং প্লাম্বিং ডিজাইন
✅সাইট বিউটিফিকেশন/ ল্যান্ডস্কেপিং
✅রুফ গার্ডেনিং ডিজাইন
✅ওয়াটার ফাউন্টেন ডিজাইন এবং নির্মাণ
✅সাইট সুপারভিশন
✅সয়েল টেস্ট
✅ডিজিটাল সার্ভে/ড্রোন সার্ভে

যোগাযোগ করুন:
Dream Homes Architect & Engineering BD
আমাদের আফিস:
🏪🚶 #ঢাকা_আফিস:
🏠বাড়ি নংঃ৪৪ রোড নংঃ১৫ বি-ব্লক,সাঈদনগর পুব নুরেরচালা গুলশান ভাটারা, ঢাকা-১২১২
Engr. Nasir Ahammed Shuvo
Mobail: 01786-835725( imo & whatsApp)
ইমেইল : dreamhomesarchitect&engineeringbd

🏡🏠আপনি কি বাড়ি নির্মাণের কথা ভাবছেন? আমরাই দিতে পারি আকর্ষণীয় সব ডিজাইন । আপনার কষ্টে অর্জিত টাকায় নির্মিত বাড়িটি হোক সু...
01/11/2024

🏡🏠আপনি কি বাড়ি নির্মাণের কথা ভাবছেন?
আমরাই দিতে পারি আকর্ষণীয় সব ডিজাইন । আপনার কষ্টে অর্জিত টাকায় নির্মিত বাড়িটি হোক সুন্দর ও নিরাপদ । জমির সঠিক ব্যবহার নিশ্চিত করা, গ্রিন ও ন্যাচারাল ভেন্টিলেশন এর ব্যবস্থা করার মাধ্যমে আকর্ষণীয় ও নিরাপদ বাড়ি নির্মাণই আমাদের মূল লক্ষ্য । প্রত্যেকটা মানুষেরই একটা স্বপ্ন থাকে খুব আকর্ষণীয় ও পছন্দমতো একটি বাড়ি করার । আর আপনার এই স্বপ্নের বাড়িটির বাস্তবায়ন করতে আমরা আছি আপনারই পাশে। আমাদের রয়েছে সুদক্ষ ইঞ্জিনিয়ারিং টিম। আমাদের রয়েছে বুয়েট থেকে পাশ করা ২৫+ বছর অবিজ্ঞতা সম্পন্ন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার, আর্কিটেক্ট, ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ার এবং স্যানিটারি পালাম্বিং ডিজাইনার।
👷একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার কে এবং স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের ভূমিকা কী?
আপনার বাড়ি আপনার জীবনের বৃহত্তম গুরুদায়িত্ব এবং সেটির স্থায়িত্বের উপর সেটির দীর্ঘায়ু নির্ভর করে। স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার নিশ্চিত করতে পারেন যে, আপনার নির্মিত বাড়িটি আগামী কয়েক প্রজন্ম পর্যন্ত স্থায়ী হবে। স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার নিয়োগ না করে আপনার বাড়ির দীর্ঘায়ু সম্বন্ধে আপনি ঝুঁকি তৈরি করছেন।
তাহলে, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার কে?
সোজা কথায়, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার হলেন একজন সিভিল ইঞ্জিনিয়ার, যিনি আপনার বাড়ির কাঠামোগত অখণ্ডতা মূল্যায়ন করার জন্য পারদর্শী হন। তিনি গুরুত্বপূর্ণ দিকগুলি, যেমন ভিতের শক্তি, দেওয়ালের মজবুতি ও ভারবহনের ক্ষমতা, এবং ব্যবহৃত জিনিসপত্র: সিমেন্ট, স্টিল, খোয়া-পাথর ইত্যাদির মান বিশ্লেষণ করেন।
💥সবশেষে ও সব থেকে গুরুত্বপূর্ণ হল স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার নিশ্চিত করবেন যে, আপনার ও আপনার পরিবারের জন্য আপনার বাড়িটি মজবুত ও সুরক্ষিতভাবে নির্মিত হয়েছে।
🥰আর আপনার এই স্বপ্নের বাড়িটির বাস্তবায়ন করতে &_Engineering_BD আছে আপনারই পাশে।
🌺🪷আমাদের সেবাসমূহঃ
✅RAJUK, CDA, GDA, RDA, KDA, এবং সকল পৌরসভা প্ল্যান পাশ।
✅আর্কিটেকচারাল ডিজাইন
✅৩ডি মডেলিং এবং ভিডিও অ্যানিমেশন
✅ইন্টেরিয়র ডিজাইন
✅স্ট্রাকচারাল ডিজাইন
✅ইলেক্ট্রিক্যাল ডিজাইন
✅স্যানিটারি এবং প্লাম্বিং ডিজাইন
✅সাইট বিউটিফিকেশন/ ল্যান্ডস্কেপিং
✅রুফ গার্ডেনিং ডিজাইন
✅ওয়াটার ফাউন্টেন ডিজাইন এবং নির্মাণ
✅সাইট সুপারভিশন
✅সয়েল টেস্ট
✅ডিজিটাল সার্ভে/ড্রোন সার্ভে

যোগাযোগ করুন:
Dream Homes Architect & Engineering BD
আমাদের আফিস:
🏪🚶 #ঢাকা_আফিস:
🏠বাড়ি নংঃ৪৪ রোড নংঃ১৫ বি-ব্লক,সাঈদনগর পুব নুরেরচালা গুলশান ভাটারা, ঢাকা-১২১২
Engr. Nasir Ahammed Shuvo
Mobail: 01786-835725( imo & whatsApp)
ইমেইল : dreamhomesarchitect&engineeringbd

01/08/2024
ইট দিয়ে তৈরী নান্দনিক ডিজাইন....
04/07/2024

ইট দিয়ে তৈরী নান্দনিক ডিজাইন....

বাড়ি নির্মাণে আর নেই টেনশনআপনার একটি ফোনেই পাবেন সকল সমাধান......Mobail: 01786-835725( imo & whatsApp)আপনি কি বাড়ি নির্ম...
25/06/2024

বাড়ি নির্মাণে আর নেই টেনশন
আপনার একটি ফোনেই পাবেন সকল সমাধান......
Mobail: 01786-835725( imo & whatsApp)
আপনি কি বাড়ি নির্মাণের কথা ভাবছেন?
কম খরচে সকল নির্মাণ সামগ্রী সরবরাহসহ বাড়ি নির্মাণের এক অনন্য প্রতিষ্ঠান Dream Homes Architect & Engineering bd
আপনি কি বাড়ির প্ন্যান বা ডিজাইন এর কথা ভাবছেন? কোনো পরামর্শদাতা খুঁজছেন?
দীর্ঘ দিনের অভিজ্ঞতা নিয়ে Dream Homes Architect & Engineering bd আছে আপনার পাশে।
আপনার বাড়ি তৈরী হওয়ার আগেই থ্রিডি ডিজাইন এর মাধ্যমে দেখেনিন আপনার বাড়িটি তৈরীর পর দেখতে কেমন হবে।
আমরা খুবই কম খরচে আপনার বাড়ির প্ল্যান এবং চাহিদা অনুযায়ী থ্রিডি ডিজাইন করে থাকি।
আমাদের রয়েছে সুদক্ষ এবং অভিজ্ঞ আর্কিটেক্ট এবং ইঞ্জিনিয়ার।
স্বল্প খরচে স্বল্প সময়ে সঠিকভাবে আপনার কাজটি উপহার দেওয়া আমাদের মূল লক্ষ্য।
যারা বাড়ি বানাচ্ছেন কিন্তু অধিক বেতনের কথা চিন্তা করে সাইট ইঞ্জিনিয়ার রাখতে পারছেননা, তাদের জন্য আমাদের রয়েছে বিশেষ সাইট ভিজিট প্যাকেজ।
প্যাকেজ-০১ঃ আপনার যখন দরকার তখনই ভিজিট করাতে পারবেন।
প্যাকেজ-০২ঃ প্রতিমাসে মোট ৫ দিন সকাল বা বিকালে ভিজিট করা হবে।
প্যাকেজ-০৩ঃ মাসিক চুক্তি ভিত্তিক প্রতিদিন সকাল বা বিকালে ভিজিট করা হবে।
আমাদের সেবাসমূহঃ
 আর্কিটেকচারাল ডিজাইন
 স্ট্রাকচারাল ডিজাইন
 ইলেকট্রিকেল ডিজাইন
 প্লাম্বিং ডিজাইন
 থ্রিডি ডিজাইন
 ইন্টেরিয়র ডিজাইন
 এস্টিমেটিং এবং কস্টিং
 ডিজিটাল সার্ভে
 সকল মালামাল সরবরাহসহ বিল্ডিং কনস্ট্রাকশন
 সাইট সুপারভিশন
 সাব-সয়েল ইনভেস্টিগেশন
 রাজউক/এলজিইডি/পৌরসভা প্ল্যান অনুমোদন
আরও বিস্তারিত জানতে যোগাযোগ করুনঃ
Dream Homes Architect & Engineering bd
আমাদের আফিস:
🏪🚶 #ঢাকা_আফিস:
🏠বাড়ি নংঃ৪৪ রোড নংঃ১৫ বি-ব্লক,সাঈদনগর পুব নুরেরচালা গুলশান ভাটারা, ঢাকা-১২১২
Engr. Nasir Ahammed Shuvo
B.Sc In Civil Engineering(DIU)
MIDEB. (Structure)
Mobail: 01786-835725( imo & whatsApp)
ইমেইল : dreamhomesarchitect&engineeringbd

জেনে রাখুন পরে কখনো কাজ দেবে১ কাঠা = ৭২০ বর্গফুট।১ কাঠা = ৮০ বর্গগজ।১ কাঠা = ১.৬৫ শতাংশ।১ কাঠা = ১৬ ছটাক।২০ কাঠা = ১ বিঘ...
24/06/2024

জেনে রাখুন পরে কখনো কাজ দেবে
১ কাঠা = ৭২০ বর্গফুট।
১ কাঠা = ৮০ বর্গগজ।
১ কাঠা = ১.৬৫ শতাংশ।
১ কাঠা = ১৬ ছটাক।
২০ কাঠা = ১ বিঘা।
৬০.৫ কাঠা = ১ একর।
=========================
১ একর = ১০০ শতাংশ।
১ একর = ৩ বিঘা ৮ ছটাক।
১ একর = ৬০.৫ কাঠা।
=========================
১ বিঘা = ১৪,৪০০ বর্গফুট।
১ বিঘা = ১৬০০ বর্গগজ।
১ বিঘা = ২০ কাঠা ।
১ বিঘা = ৩৩ শতাংশ।
=========================
১ শতাংশ =৪৩৫ বর্গফুট ৬৫.৪৫ বর্গ ইঞ্চি।
১ শতাংশ = ১০০ অযুতাংশ।
৫ শতাংশ = ৩ কাঠা। = ১৩০৬.৮ বর্গফুট ।
=========================
১ অযুতাংশ = ৪ বর্গফুট ৫২.৩৬ বর্গ ইঞ্চি।
১ ছটাক = ৪৫ বর্গফুট।
=========================
চট্টগ্রামের অধিবাসীদের জন্য নিচের হিসাবটা উপযোগী।
১ কানি = ১৬,৯৯০ বর্গফুট।
১ কানি = ৩৯ শতাংশ।
১ কানি = ২৩.৫ কাঠা।
১ কানি = ২০ গন্ডা।
=========================
১ গন্ডা = ৮৭১ বর্গফুট।
১ গন্ডা = ২ শতাংশ।
১ গন্ডা = ১.২১ কাঠা।
২০ গন্ডা = ১ কানি ।
=========================
কানিঃ
কানি দুই প্রকার। যথা- (ক) কাচ্চা কানি (খ) সাই কানি
কাচ্চা কানি
: ৪০ শতকে এক বাচ্চা কানি। কাচ্চা কানি ৪০ শতকে হয় বলে একে ৪০ শতকের কানিও বলা হয়।
সাই কানিঃ
এই কানি কোথাও ১২০ শতকে ধরা হয়। আবার কোথাও কোথাও ১৬০ শতকেও ধরা হয়।
কানি গন্ডার সাথে বিভিন্ন প্রকারের পরিমাপের তুলনা
২ কানি ১০ গন্ডা (৪০ শতকের কানিতে) = ১ একর
১ কানি = ১৭২৮০ বর্গফুট
১ কানি = ১৯৩৬ বর্গগজ
১ কানি = ১৬১৯ বর্গমিটার
১ কানি = ৪০ বর্গ লিঙ্ক
১ একর = ১০ বর্গ চেইন
১ একর = ১০০ শতক
১ একর = ৪,০৪৭ বর্গমিটার
১ একর = ৩ বিঘা ৮ ছটাক
১ একর = ৬০.৫ কাঠা
১ শতক = ১ গন্ডা বা ৪৩২.৬ বর্গফুট
বিঘা-কাঠার হিসাব
১ বিঘা = (৮০ হাত × ৮০ হাত) ৬৪০০ বর্গহাত
১ বিঘা = ২০ কাঠা
১ কাঠা = ১৬ ছটাক
১ ছটাক = ২০ গন্ডা
উপরোক্ত পরিমাপ পদ্ধতির মাধ্যমে এবার আপনি খুব সহজেই হিসাব করতে পারবেন আপনার ফ্ল্যাটটির পরিমাপ। তারপরও আপনাদের সুবিধার্থে আরও সহজভাবে তুলে ধরা হলো।
* ৩ কাঠার প্লটে মোট জমির পরিমাপ হয়= ২১৬০ বর্গফুট।
* ৫ কাঠার প্লটে মোট জমির পরিমাপ হয়= ৩৬০০ বর্গফুট।
* ১০ কাঠার প্লটে মোট জমির পরিমাপ হয়= ৭২০০ বর্গফুট।
এই হিসাব পদ্ধতির মাধ্যমে এবার আপনি ঠিক করুন আপনি আপনার জায়গায় কোন আয়তনের ফ্ল্যাট নির্মাণ করবেন। তবে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে, রাজউক ইমারত নির্মাণ আইনে মোট জমির এক তৃতীয়াংশ জায়গা খালি রাখতে হয় রাস্তা, ড্রেন ও আলো বাতাসের জন্য।
আর যারা রেডি ফ্ল্যাট কিনবেন তারা এই হিসাবটি জেনে রাখুন। কেননা ফ্ল্যাট বিক্রয়কারী প্রতিষ্ঠানগুলো ফ্ল্যাটের মোট আয়তন ছাড়াও সিড়ি, ফ্ল্যাটের সামনে, পিছনে, সাইডের খালি জায়গাও ফ্লাটের মধ্যে অন্তর্ভুক্ত করে থাকে। যেমন –
* আপনি যদি ৯০০ বর্গফুটের একটি ফ্ল্যাট কেনেন তাহলে আপনার মূল ফ্ল্যাটের আয়তন হবে ৬০০ থেকে ৬৫০ বর্গফুট।
* আর যদি ১২০০ বর্গফুট হয় সেক্ষেত্রে ৭৮০ থেকে ৮৫০ বর্গফুট হবে আপনার মূল ফ্ল্যাটের আয়তন।
* ১৬০০ বর্গফুট আয়তনের ফ্ল্যাটের ক্ষেত্রে সব কিছু বাদ দিয়ে মূল ফ্ল্যাটের আয়তন হবে ১২০০ থেকে ১২৫০ বর্গফুট
সংগৃহীত পোস্ট।

বাড়ি নির্মাণ করছেন বা করবেন? এই পোষ্ট অবশ্যয় টাইমলানে রেখে দিন  নির্মাণ কাজে সহযোগী হবে আপনার বাড়িটা যেন শুধু মাত্র মাথ...
22/06/2024

বাড়ি নির্মাণ করছেন বা করবেন?
এই পোষ্ট অবশ্যয় টাইমলানে রেখে দিন নির্মাণ কাজে সহযোগী হবে
আপনার বাড়িটা যেন শুধু মাত্র মাথা গোজার স্থান না হয়। আপনার বাড়ি করতে হবে ভেবে চিন্তে প্রকৌশলীর পরামর্শে। বাড়ি করার পূর্বে মূল শর্ত হলো প্ল্যানিং। প্ল্যান করে বাড়ি করা হলে আপনি আপনার জমির সঠিক মূল্যায়ন করতে পারবেন ।
বাড়ি করার ক্ষেত্রে আপনাকে কিছু বিষয় আপনাকে মাথায় রাখতে হবে।
* বিভিন্ন রুমের আদর্শ এবং সর্বনিম্ন মাপ
* রুমের অবস্থান
* সৌন্দর্য
* পর্যাপ্ত আলো বাতাস এর সুব্যাবস্থা
* নিরাপত্তা
* ভবিষ্যৎ পরিকল্পনা
* আপনার এলাকার নিয়ম অনুযায়ী কতটুকু জমি ছেড়ে বাড়ি করতে হবে , তার পরিমাণ ।
★★ রুমে মাপ এবং অবস্থানঃ
#বেড_রুম :
বেড রুমের সর্বনিম্ন সাইজ হওয়া উচিত ১০ ফিট বাই ১২ ফিট।
~অবস্থান : যেদিকে সর্বোচ্চ ন্যাচারাল গিফট পাওয়া যাবে অর্থাৎ পর্যাপ্ত আলো বাতাস যেদিকে পাওয়া যায়। যেনো ব্যালকনি তে বসলেই ভেসে আসে দখিনা বাতাস । তবে সাধারণত একটা বিল্ডিং এর কর্ণার সাইডে বেড রুম দেওয়া হয় । এক বেড রুম থেকে আরেক বেড রুমের দূরত্ব বা অবস্থান এমন হবে যেন সম্পূর্ণ প্রাইভেসি বজায় থাকে। অর্থাৎ এক রুমের থেকে অন্য রুমের ভ্যান্তরীন দৃশ্য সহজেই দৃষ্টি-গোচর হবে না ।
#গেষ্ট_রুম :
গেস্ট রুমের সর্বনিম্ন সাইজ হওয়া উচিত আট ফিট বাই নয় ফিট
~অবস্থান : সিঁড়ির কাছাকাছি ।
#ডায়নিং :
ডায়নিং রুমের সর্বনিম্ন সাইজ হওয়া উচিত আট ফিট বাই দশ ফিট
~অবস্থান :রান্না ঘরের পাশে হলে ভাল হয় ।
#বাথরুম_টয়লেট :
বাথ রুমের সর্বনিম্ন সাইজ হওয়া উচিত
ছয় ফিট বাই চার ফিট ।
~অবস্থান :
কমন বাথরুম হলে সবাই যাতে সহজেই ব্যাবহার করতে পারে এমন স্থানে ।
টয়লেটে অবশ্যই এগজস্ট ফ্যান ব্যাবহার করবেন । এটা এয়ার ভেন্টিলেশনের মাধ্যমে টয়লেটের দূর্গন্ধ দূর করার পাশাপাশি আপনার টয়লেট এর ফ্লোর শুকনা রাখবে ।
#কিচেন :
কিচেন রুমের সর্বনিম্ন সাইজ হওয়া উচিত আট ফিট বাই সাত ফিট
~অবস্থান :
কিচেনে রান্নার সময় রান্নার গ্যাস বা ধোয়া যেন অন্য রুমে প্রবেশ না করতে পারে ।
রান্না ঘরের পরিবেশ ফ্রেস রাখার জন্য, কিচেনেও এগজস্ট ফ্যান ব্যাবহার করা উচিত ।
#ব্যালকনি :
চওড়া তিন ফিটের কম নয় ।
#সিড়ি :
আট ফিট চওড়া হলে ভাল হয় অবস্থান : মেইন রাস্তার পাশে অথবা রাস্তা থেকে সর্বনিম্ন দূরত্বে।
Engr. MD. Nasir Ahammed Shuvo
B.Sc In Civil Engineering(DIU)
MIDEB. (Structure)
01786-835725 (What's App)
[email protected]
Web: sites.google.com/view/dream-homes-

13/06/2024

#ছাদ_ঢালাইয়ের_হিসাব।
১৫০০ বর্গ ফিট একটি ছাদ ঢালাই এর ইট, বালু, সিমেন্ট এবং রড এর পরিমান বের করার হিসাব
মনেকরি ছাদের দৈর্ঘ্য = ৫০ ফিট
এবং ছাদের প্রস্থ = ৩০ ফিট
ছাদের পুরুত্ব= ৫ ইঞ্চি
তাহলে ছাদের ক্ষেত্রফল = দৈর্ঘ্য X প্রস্থ = ৫০ X ৩০ = ১৫০০ বর্গ ফিট
এবং ছাদের আয়তন = দৈর্ঘ্য X প্রস্থ X পুরুত্ব = ৫০ X ৩০ X ০.৪১৬৬ (৫/১২ ইঞ্চি কে ফিট হিসেবে)
= ৬২৪.৯ বা ৬২৫ ঘনফিট/সিএফটি
আদ্র অবস্থায় আয়তন মোট আয়তনের চেয়ে দেড়গুন বেড়ে যায় তাই
আদ্র আবস্থায় আয়তন = ৬২৫ X ১.৫ = ৯৩৭.৫ বা ৯৩৮ ঘনফিট/সিএফটি
সিমেন্ট বালু ও খোয়ার অনুপাত = সিমেন্ট: বালু: খোয়া = ১: ২: ৪
অনুপাতের যোগফল = ১+২+৪ = ৭
সিমেন্ট এর পরিমান = (আদ্র অবস্থায় আয়তন X সিমেন্ট অনুপাত) ÷ অনুপাতের যোগফল
= (৯৩৮ X ১) ÷ ৭ = ১৩৪ ঘনফিট/সিএফটি
= ১০৮ ব্যাগ (১.২৫ ঘনফিট/সিএফটি = ১ ব্যাগ)
বালু এর পরিমান = (আদ্র অবস্থায় আয়তন X বালুর অনুপাত) ÷ অনুপাতের যোগফল
= (৯৩৮ X ২) ÷ ৭ = ২৬৮ ঘনফিট/সিএফটি
খোয়া এর পরিমান = (আদ্র অবস্থায় আয়তন X খোয়ার অনুপাত) ÷ অনুপাতের যোগফল
= (৯৩৮ X ৪) ÷ ৭ = ৫৩৬ ঘনফিট/সিএফটি
= ৭৮৮২.৩ বা ৭৮৮৩ টি ইট থেকে তৈরি খোয়া (১ টি ইট = ০.০৬৮ ঘনফিট/সিএফটি)
রড এর পরিমান = শুকনো অবস্থায় আয়তন X ২২২ X ১.৫% (রডের একক ওজন ২২২কেজি/ সিএফটি)
= ৬২৫ X ২২২ X (১.৫ ÷ ১০০)
= ২০৮১.২৫ বা ২০৮২ কেজি
= ২.০৮২ টন
আয়তন, রড বসানোর দুরত্ব ও রডের মিলিমিটার অনুসারে রডের হিসাব
ছাদে সাধারনত ১০ মিলিমিটার, ১২ মিলিমিটার, ১৬ মিলিমিটার রড ব্যবহার করা হয়
এবং ছাদে রড থেকে রডের দুরত্ব ৫ ইঞ্চি থেকে ৭ ইঞ্চি হয়ে থাকে
মনেকরি ছাদের দৈর্ঘ্য = ৫০ ফিট
এবং ছাদের প্রস্থ = ৩০ ফিট
আমরা যদি ৫ ইঞ্চি পর পর রড বসাই তাহলে
৫০ ফিট এ মোট রডের পরিমান
= ৫০ফিট/ ৫ ইঞ্চি +১
= ৬০০ ইঞ্চি / ৫ ইঞ্চি +১
= ১২০+১
= ১২১ পিস (প্রতি পিস ৩০ ফিট দৈর্ঘের)
= ৩৬৩০ ফিট
৩০ ফিট এ মোট রডের পরিমান
= ৩০ফিট/ ৫ ইঞ্চি +১
= ৩৬০ ইঞ্চি / ৫ ইঞ্চি +১
= ৭২+১
= ৭৩ পিস (প্রতি পিস ৫০ ফিট দৈর্ঘের)
= ৩৬৫০ ফিট
মোট রডের পরিমান = ৩৬৩০ ফিট+ ৩৬৫০ ফিট
=৭২৮০ ফিট
রডের ওজন = D²/৫৩২.২ কেজি (D হল রডের ডায়া বা মিলিমিটার)
= ১২²/ ৫৩২.২ কেজি (১২ মিলিমিটার রড এর ক্ষেত্রে)
= ০.২৭ কেজি (প্রতি ফিট এ)
মোট ওজন= ৭২৮০ X ০.২৭ কেজি
= ১৯৬৫.৬ বা ১৯৬৬ কেজি
= ১.৯৬৬ টন (আরও ৫-১০% অপচয় এর জন্য বাড়তি রডের দরকার হবে)
= ২০৬৪.৩ বা ২০৬৫ কেজি(৫% বাড়তি ধরে)

অনেকেই জানেন আবার অনেকেই জানেন না।পৌরসভা, সিটি কর্পোরেশন এবং রাজউক এপ্রোভাল শীটআমরা যখন কোনো বাড়ির প্ল্যান করি , এবং এপ্...
18/04/2024

অনেকেই জানেন আবার অনেকেই জানেন না।
পৌরসভা, সিটি কর্পোরেশন এবং রাজউক এপ্রোভাল শীট
আমরা যখন কোনো বাড়ির প্ল্যান করি , এবং এপ্রোভাল করতে চাই তখন আমাদের অনুমোদন ড্রয়িং এর দরকার পরে , নতুন ইঞ্জিনিয়ার এবং আর্কিটেক্ট যারা আছেন তাদের অনেকের ধারণা থাকে না কিভাবে এপ্রোভাল ড্রয়িং করবেন ! এবং কি কি ড্রয়িং দিতে হবে ! এপ্রোভাল এর ধারণা গুলো আপনারা পান তাই একটা স্যাম্পল ড্রয়িং দিয়ে দিচ্ছি যা আপনাদের উপকারে আসতে পারে।
পৌরসভার আওতাধীন কোন ভবন নির্মান করতে চাইলেই আপনি নির্মান করতে পারবেন না, যত বড়ই ইঞ্জিনিয়ার দ্বারা ড্রইং করান না কেন কাজে আসবেনা যদি কর্তপক্ষের অনুমুতি না নেন।
চলুন জেনে নেই কি কি লাগবে-
প্রথমে আবেদন ফরমে আবেদন করতে হবে এবং সাথে ৭ কপি ড্রইং জমা দিতে হবে, তবে কোন কোন পৌরসভায় এর কম দিলেও হয়।
ড্রইংগুলো ৩০"x২০" সাইজের এমোনিয়া শীট বা ট্রেসিং পেপারে (ব্লু প্রিন্ট ট্রেসিং পেপার সহ) জমা দিতে হয়।
একটি ড্রইং শীটে কি কি ড্রইং থাকতে হবে আসুন জেনে নেই-
১. ফ্লোর প্ল্যান
২. অন্যান্য ফ্লোরের প্লান
৩.সম্মুক্ষ বা ফ্রন্ট এলিভেশন
৪.লে-আউট প্ল্যান
৫.কলাম, বীম, ফাউন্ডেশনের সেকশন
৬.মোট কভার এরিয়া
৭.মৌজা ম্যাপ
৮. ভবনের ক্রস সেকশন
৯.সেপটিক ট্যাংক এবং সোক ওয়েলের প্লান ও সেকশন
১০.সিড়ির প্লান ও ডিটেইল
১১. ছাদের বিস্তারিত ড্রইং
১২. ছাদের পানি নিষ্কাশনের প্ল্যান
১৩. কলাম পজিশন বা কলাম লে-আউট
১৪. গ্রেড বীম ও সেকশন
১৫. ইলেকট্রিক ড্রইং
১৬. সেনেটারী ড্রইং (বহুতল ভবনের ক্ষেত্রে)
১৭. সেটব্যাক (অত্যন্ত জরুরী), নির্দিষ্ট পরিমানে ভবনের চারপাশের জমি ছেড়ে দেওয়াকে বুঝায়।
আনুষঙ্গিক কাগজ পত্র:
১. পেশাজীবী সংগঠনের সদস্যভুক্ত প্রকৌশলীর স্বীকৃতপত্র।
২ প্রকৌশলী পেশাজীবী সংগঠনের সদস্য নাম্বার ও সাক্ষর এবং সীলমোহর।
৩. মূল দলিলের ফটোকপি।
৪. দাগ নম্বর,খতিয়ান নম্বর ও মৌজার নাম।
৫. মালিকের সাক্ষর।
৬. মাটি পরিক্ষার রিপোর্ট (৩ তলার অধিক হলে)।
৭. জমির পরিমান ও তফসিল।
৮.নির্ধারিত ফি।
নোট : নিচের ছবিটি একটা রাজউক অনুমোদিত ড্রয়িং সিট। পৌরসভার ক্ষেত্রেও সেটা প্রায়ই কাছাকাছি।
Engr. MD. Nasir Ahammed Shuvo
B.Sc In Civil Engineering(DIU)
MIDEB. (Structure)
01786-835725 (What's App)
[email protected]
Web: sites.google.com/view/dream-homes-

Address

6B Madani Avenue, Dhaka Gulshan 2
Dhaka
1212

Alerts

Be the first to know and let us send you an email when Dream Homes Architect & Engineering BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share