Bangladesh Industrial Engineering Association - BIEA

Bangladesh Industrial Engineering Association - BIEA Bangladesh Industrial Engineers' Association as the largest private organization for engineers.

তারিখ: ১৫/০৮/২০২৬পোস্ট নং: ১৩নতুন প্রকৌশলীদের জন্য করণীয়প্রিয় নবীন প্রকৌশলী বন্ধুরা,শুধু একটি সার্টিফিকেট নয়, একজন সফল প...
15/08/2026

তারিখ: ১৫/০৮/২০২৬
পোস্ট নং: ১৩
নতুন প্রকৌশলীদের জন্য করণীয়
প্রিয় নবীন প্রকৌশলী বন্ধুরা,
শুধু একটি সার্টিফিকেট নয়, একজন সফল প্রকৌশলী হতে প্রয়োজন দক্ষতা, বাস্তব জ্ঞান, সততা ও নিয়মিত শেখার মানসিকতা।
প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে নিজেকে আপডেট রাখুন, নতুন বিষয় শিখুন এবং বাস্তব কাজের অভিজ্ঞতা অর্জনের চেষ্টা করুন। সিনিয়র প্রকৌশলীদের কাছ থেকে শিখুন, প্রশ্ন করুন এবং নিজের জ্ঞান অন্যদের মাঝে ছড়িয়ে দিন।
ভালো যোগাযোগ দক্ষতা, দায়িত্ববোধ ও পেশাদার আচরণ একজন প্রকৌশলীকে আলাদা পরিচয় এনে দেয়।
মনে রাখবেন, আজকের নবীন প্রকৌশলীই আগামী দিনের নেতৃত্ব দেবে। আপনার জ্ঞান, সততা ও অবদান একদিন প্রকৌশলী সমাজে আপনার নামকে সম্মানের সঙ্গে তুলে ধরবে।
আসুন, আমরা সবাই মিলে দক্ষ, ঐক্যবদ্ধ ও শক্তিশালী প্রকৌশলী সমাজ গড়ে তুলি।
— বিআইইএ

বাংলাদেশ প্রকৌশলীদের সমস্যা, সম্ভাবনা ও করণীয় — পর্ব ১🇧🇩 বাংলাদেশের প্রকৌশলীরা: সমস্যা কোথায়, সম্ভাবনা কতটুকু এবং করণীয় ...
13/08/2026

বাংলাদেশ প্রকৌশলীদের সমস্যা, সম্ভাবনা ও করণীয় — পর্ব ১

🇧🇩 বাংলাদেশের প্রকৌশলীরা: সমস্যা কোথায়, সম্ভাবনা কতটুকু এবং করণীয় কী?

একটি দেশের উন্নয়ন, অবকাঠামো, শিল্প, প্রযুক্তি, বিদ্যুৎ, যোগাযোগ, পানি, পরিবেশ ও নগর ব্যবস্থাপনায় প্রকৌশলীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের প্রকৌশলীরাও দেশ ও বিদেশে নিজেদের মেধা, দক্ষতা ও পরিশ্রমের মাধ্যমে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। কিন্তু বাস্তবতা হলো—এই বিশাল পেশাজীবী শক্তিকে আমরা এখনো সমন্বিতভাবে কাজে লাগাতে পারছি না।

🔴 প্রধান সমস্যা

১. যোগ্যতা ও দক্ষতার যথাযথ মূল্যায়নের অভাব
অনেক প্রকৌশলী তাঁদের শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও দক্ষতার তুলনায় উপযুক্ত দায়িত্ব ও সুযোগ পান না।

২. কর্মসংস্থান ও ক্যারিয়ার নিয়ে অনিশ্চয়তা
প্রকৌশল শিক্ষার্থীর সংখ্যা বাড়লেও সে অনুযায়ী মানসম্মত কর্মসংস্থান ও দীর্ঘমেয়াদি ক্যারিয়ার পরিকল্পনার সুযোগ সবসময় তৈরি হচ্ছে না।

৩. অভিজ্ঞ প্রকৌশলীদের যথাযথ ব্যবহার না করা
দেশে ও বিদেশে কর্মরত বহু অভিজ্ঞ প্রকৌশলীর জ্ঞান ও অভিজ্ঞতাকে জাতীয় উন্নয়নের কাজে আরও কার্যকরভাবে যুক্ত করা সম্ভব।

৪. প্রকৌশলীদের মধ্যে সমন্বয়ের ঘাটতি
একই পেশার মানুষ হয়েও বিভিন্ন প্রতিষ্ঠান, সংগঠন ও কর্মক্ষেত্রের মধ্যে কার্যকর যোগাযোগ ও সহযোগিতা অনেক ক্ষেত্রে সীমিত।

৫. আধুনিক প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে দক্ষতা উন্নয়নের প্রয়োজন
বিশ্ব দ্রুত পরিবর্তিত হচ্ছে। AI, automation, renewable energy, smart infrastructure, advanced manufacturingসহ নতুন প্রযুক্তিতে দক্ষতা অর্জন এখন সময়ের দাবি।

🟢 আমাদের সম্ভাবনা

বাংলাদেশের সবচেয়ে বড় শক্তিগুলোর একটি হলো মানবসম্পদ। আমাদের প্রকৌশলীদের মধ্যে রয়েছে মেধা, সৃজনশীলতা, পরিশ্রম ও আন্তর্জাতিক পর্যায়ে কাজ করার অভিজ্ঞতা।

দেশের প্রকৌশলীরা যদি ঐক্যবদ্ধভাবে নিজেদের জ্ঞান ও দক্ষতা বিনিময় করেন, তরুণ প্রকৌশলীদের প্রশিক্ষণ দেন এবং দেশের উন্নয়ন পরিকল্পনায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন, তাহলে প্রকৌশল খাতে একটি নতুন সম্ভাবনার দ্বার খুলে যেতে পারে।

বিশেষ করে প্রবাসী ও দেশীয় প্রকৌশলীদের মধ্যে একটি শক্তিশালী নেটওয়ার্ক তৈরি করা গেলে আন্তর্জাতিক অভিজ্ঞতা, প্রযুক্তি, বিনিয়োগ ও জ্ঞান দেশের উন্নয়নে কাজে লাগানো সম্ভব।

🟡 করণীয়

✅ প্রকৌশলীদের মধ্যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করতে হবে।
✅ তরুণ প্রকৌশলীদের জন্য mentorship ও দক্ষতা উন্নয়নের সুযোগ তৈরি করতে হবে।
✅ দেশ-বিদেশের প্রকৌশলীদের মধ্যে কার্যকর যোগাযোগ ও নেটওয়ার্ক গড়ে তুলতে হবে।
✅ প্রকৌশলীদের পেশাগত মর্যাদা ও যোগ্যতার যথাযথ মূল্যায়নের জন্য সম্মিলিতভাবে কাজ করতে হবে।
✅ জাতীয় উন্নয়ন পরিকল্পনায় প্রকৌশলীদের মতামত ও অভিজ্ঞতাকে আরও কার্যকরভাবে কাজে লাগাতে হবে।
✅ আধুনিক প্রযুক্তি ও আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্য রেখে নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে।

🇧🇩 আমাদের লক্ষ্য

আমরা এমন একটি পরিবেশ চাই, যেখানে একজন প্রকৌশলী তাঁর যোগ্যতা, দক্ষতা ও অভিজ্ঞতার যথাযথ মূল্যায়ন পাবেন এবং দেশের উন্নয়নে তাঁর জ্ঞানকে কাজে লাগানোর সুযোগ পাবেন।

সমস্যা আছে—কিন্তু সমাধানের পথও আছে।
প্রয়োজন শুধু ঐক্য, আন্তরিকতা, পরিকল্পনা ও সম্মিলিত উদ্যোগ।

👉 বাংলাদেশের প্রকৌশলীদের সমস্যা, সম্ভাবনা ও করণীয় নিয়ে এই ধারাবাহিক আলোচনা প্রতিদিন চলবে।

— আব্দুল্লা আল মামুন
বিআইইএ
📱 WhatsApp: +8801675390962

28/07/2026

শোক সংবাদ-

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

গভীর শোকের সঙ্গে জানানো যাচ্ছে যে, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন (বিআইইএ)-এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির নির্বাহী সদস্য প্রকৌশলী মিস রাশিদা আক্তার নিপা-এর সম্মানিত পিতা ইন্তেকাল করেছেন।

বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন (বিআইইএ)-এর পক্ষ থেকে মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি এবং মহান আল্লাহ তাআলার নিকট প্রার্থনা করছি, তিনি যেন মরহুমকে জান্নাতুল ফিরদাউস নসিব করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি ধৈর্য ও সাহসের সঙ্গে বহন করার তাওফিক দান করেন। আমীন।

এই শোকাবহ মুহূর্তে আমরা প্রকৌশলী মিস রাশিদা আক্তার নিপা এবং তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা ও আন্তরিক সহানুভূতি প্রকাশ করছি।

আল্লাহ তাআলা মরহুমকে ক্ষমা করুন, তাঁর কবরকে নূরে পরিপূর্ণ করুন এবং জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন। আমীন।

শোকার্তে,
বিআইইএ'র পক্ষে-

সদস্য সচিব
কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি, বিআইইএ।

27/07/2026

🚀 নতুন রূপে আসছে বিআইইএ (BIEA) ওয়েবসাইট!

আলহামদুলিল্লাহ, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন (বিআইইএ)-এর ওয়েবসাইট আধুনিক প্রযুক্তি ও নতুন ডিজাইনে পুনর্নির্মাণ করে খুব শিগগিরই যাত্রা শুরু করতে যাচ্ছে।

এটি শুধু একটি ওয়েবসাইটের উদ্বোধন নয়; বরং আমাদের সংগঠনকে আরও আধুনিক, প্রযুক্তিনির্ভর এবং সুসংগঠিত করার পথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

এই মহৎ উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত মহাসচিবসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি, এই ডিজিটাল প্ল্যাটফর্ম ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি, জ্ঞান বিনিময়, পেশাগত নেটওয়ার্কিং এবং দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

📢 যারা বিআইইএ-এর অফিসিয়াল page-এর Admin Panel-এ অন্তর্ভুক্ত হতে আগ্রহী, অনুগ্রহ করে গ্রুপে কমেন্ট করে আপনার আগ্রহ জানাবেন।

ধন্যবাদ।

বিষয়: বাংলাদেশে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিংয়ের ভবিষ্যৎ: BIEA-এর ভূমিকা, সম্ভাবনা ও করণীয়।ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়া...
28/06/2026

বিষয়: বাংলাদেশে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিংয়ের ভবিষ্যৎ: BIEA-এর ভূমিকা, সম্ভাবনা ও করণীয়।

ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং পেশার বর্তমান বাস্তবতা, ভবিষ্যৎ চ্যালেঞ্জ, দক্ষতা উন্নয়ন, Industry 4.0, Artificial Intelligence, পেশাগত নেতৃত্ব এবং বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন (BIEA)-এর ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হবে।

আপনাদের সক্রিয় অংশগ্রহণ, মতামত ও প্রশ্ন আমাদের আলোচনাকে আরও সমৃদ্ধ করবে।
তারিখ: ২৯ জুন ২০২৬ (সোমবার)
সময়: বাংলাদেশ রাত ১১:০০টা

BIEA Official Website: www.bieabd.com
Membership Registration is Open
Join BIEA | Learn • Connect • Grow • Lead

কিছু নতুন আসছে… ইঞ্জিনিয়ারদের উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচনের প্রস্তুতি চলছে।   #বিআইইএ
01/05/2026

কিছু নতুন আসছে…
ইঞ্জিনিয়ারদের উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচনের প্রস্তুতি চলছে।

#বিআইইএ

শোকবার্তা-গভীর শোক ও বেদনার সাথে জানানো যাচ্ছে যে, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন (বিআইইএ)-এর সেন্ট্র...
13/04/2026

শোকবার্তা-

গভীর শোক ও বেদনার সাথে জানানো যাচ্ছে যে, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন (বিআইইএ)-এর সেন্ট্রাল আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য, প্রকৌশলী মোঃ তোফাজ্জল হোসেন-এর পিতা মরহুম জনাব ইদ্রিস আলী আকন্দ আজ বিকেল ৫:৩০ ঘটিকার সময় নিজ বাড়ীতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

এই অপূরণীয় ক্ষতিতে আমরা গভীরভাবে শোকাহত ও মর্মাহত। একজন নিবেদিতপ্রাণ সংগঠক হিসেবে প্রকৌশলী মোঃ তোফাজ্জল হোসেন আমাদের সংগঠনের গর্ব, এবং তাঁর এই শোকের মুহূর্তে আমরা তাঁর ও তাঁর পরিবারের পাশে রয়েছি।

বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন (বিআইইএ)-এর সেন্ট্রাল আহ্বায়ক কমিটির আহ্বায়ক, সদস্য সচিব এবং সকল সদস্যবৃন্দের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি জানাই গভীর সমবেদনা ও আন্তরিক সহানুভূতি।

আমরা মহান আল্লাহ তায়ালার নিকট দোয়া করি- তাঁকে জান্নাতুল ফেরদৌসে সর্বোচ্চ মর্যাদার আসন দান করেন। একইসাথে শোকসন্তপ্ত পরিবারকে এই দুঃসহ ক্ষতি সহ্য করার তাওফিক, ধৈর্য ও মানসিক শক্তি দান করুন।

শোকার্তে,

বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন (বিআইইএ)।

28/02/2026

মডারেটর ও ফেসবুক ম্যানেজার নিয়োগ সংক্রান্ত ঘোষণা:

প্রিয় সম্মানিত সদস্যবৃন্দ,
আসসালামু আলাইকুম।

Bangladesh Industrial Engineers Association (BIEA)-এর অফিসিয়াল ফেসবুক গ্রুপ ও পেইজের কার্যক্রম আরও গতিশীল, সুশৃঙ্খল ও তথ্যবহুল করার লক্ষ্যে সংগঠনের আগ্রহী সদস্যদের মধ্য থেকে অনলাইন মডারেটর ও ফেসবুক পরিচালনা ম্যানেজার নিয়োগ প্রদান করা হবে।

যেসব সম্মানিত সদস্য অনলাইনে সক্রিয়ভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করতে আগ্রহী, তাদেরকে নিম্নোক্ত তথ্যসমূহসহ ইমেইলের মাধ্যমে সম্মতি জানানোর জন্য অনুরোধ করা যাচ্ছে—
প্রয়োজনীয় তথ্যাবলী:

১। পূর্ণ নাম
২। সদস্য আইডি (যদি থাকে)
৩। বর্তমান কর্মস্থল/পদবী
৪। যোগাযোগ নম্বর
৫। পূর্ব অভিজ্ঞতা (যদি থাকে)
৬। কোন দায়িত্বে কাজ করতে আগ্রহী (মডারেটর / ফেসবুক ম্যানেজার)

আপনার সম্মতি ও তথ্য পাঠানোর ইমেইল:
[email protected]

আপনাদের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতার মাধ্যমে সংগঠনের অনলাইন কার্যক্রম আরও শক্তিশালী ও কার্যকর হবে বলে আমরা বিশ্বাস করি।

ধন্যবাদান্তে,

ফেসবুক ম্যানেজমেন্ট টিম, বিআইইএ।

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহিদদের অমর আত্মত্যাগের প্রতি জানাই আমাদের বিনম্র শ্রদ্ধা, গভীর ...
20/02/2026

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহিদদের অমর আত্মত্যাগের প্রতি জানাই আমাদের বিনম্র শ্রদ্ধা, গভীর কৃতজ্ঞতা ও অফুরন্ত ভালোবাসা।

Address

House # 09, Road #04, Sector #12, Uttara Model Town
Dhaka
1230

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Industrial Engineering Association - BIEA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bangladesh Industrial Engineering Association - BIEA:

Shortcuts

Share