03/09/2024
ফাউন্ডেশন।
ফাউন্ডেশন একটি বিল্ডিং বা কাঠামোর জন্য
অনেক গুরুত্বপুর্ণ। কিন্তু কেন এই ফাউন্ডেশন ?
এটি না করলে কি হতো ? আসুন ফাউন্ডেশনের
কার্যকারীতা সম্পর্কে কিছু জানি ভার বহনের তিব্রতা
কমানোর জন্য। যেমন
ধরুন একটি কলামে লোড আসলো ৩৮৪
কিলো পাউন্ড। এবং এই কলামের সাইজ
ধরে নিলাম ১৬ ইঞ্চি এবং ১২ ইঞ্চ। এখন
তাহলে কলামের ক্ষেত্রফল ১৬ X ১২ =
১৯২ বর্গ ইঞ্চ। তাহলে প্রতি বর্গ ইঞ্চিতে লোড আসলো
৩৮৪/১৯২ = ২
কিলো পাউন্ড বা ২০০০ পাউনড। এখন এই
লোড যদি সরাসরি মাটির উপর দেয়া হয়,
তাহলে মাটি সেই লোড নিতে পারবে না।
কলাম মাটি ভেদ করে বা ছিদ্র
করে নিচে চলে যাবে। ধরি মাটির বিয়ারিং ক্যাপাসিটি ২
টি.এস.এফ বা ২
X ২০০০ = ৪০০০ প্রতি বর্গ
ফুটে বা ৪০০০/১৪৪ = ২৮ পাউন্ড
প্রতি বর্গ ইঞ্চিতে।
সুতরাং এখানে দেখতে পাচ্ছি যে মাটির
ক্ষমতার চেয়ে কলামের অর্পিত বিল্ডিং এর লোড ২০০০/২৮ =
৭২ গুন
বেশি। সুতরাং এই তিব্রতা কমানোর জন্য
কলামের সাইজ ৭২ গুন
বাড়িয়ে দিতে হবে। তাই ফাউন্ডেশনের
আকার হবে ৭২ X ১৯২ = ২৩০৪ বর্গ ইঞ্চ
বা ২৩০৪/১৪৪ = ১৬ বর্গফুট। সমভাবে লোড ছড়ানো। যেমন
ধরুন
দুইটি কলাম আছে এবং একটি কলামের লোড
অপেক্ষা অন্য কলামের লোড বেশি।
কম্বাইন ফাউন্ডেশন এ এই দুইটি কলামের
লোড একটি ফাউন্ডেশনের
মাধ্যমে সমভাবে ছড়িয়ে দেয়া হয়। অথবা একাধিক কলামের
বিভিন্ন লোড
ম্যাট ফাউন্ডেশনের
মাধ্যমে মাটিতে সমভাবে ছড়ানো হয়,
যদিও বিভিন্ন কলামের লোড বিভিন্ন হয়। ফাউন্ডেশন একটি
সমান পাটাতন
তৈরি করে যার উপর কাঠামোটি দাড়
করানো হয়। এটি কাঠামোকে মাটির
সাথে আটকে রাখে। যাতে করে আনুভুমিক
লোড (ভুমিকম্প, বাসাতের লোড
বা কম্পনের) এর
কারণে কাঠামোটি সরে না যায় কাঠামোর তলার
মাটিকে সরে যাওয়া থেকে রক্ষা করে।
এতে করে কাঠামো ঝুকি মুক্ত হয়।
ফাউন্ডেশন বিল্ডিং এর একটি গুরুত্বপূর্ন অংশ।দালানের স্থায়িত্বতা অনেকাংশে ভালো ফাউন্ডেশন বা ভিত্তির ওপর নির্ভরশীল।
ভিত্তি বা ফাউন্ডেশন সাধারনত দুই প্রকার।
shallow বা অগভীর ভিত্তি, গভীর ভিত্তি।
অগভীর ভিত্তি হিসেবে, স্প্রেড ফুটিং, ম্যাট ফুটিং,রাফট ফুটিং ব্যাবহৃত হয়।
আর গভীর ভিত্তি হিসেবে ফাইল ফাউন্ডেশন ব্যাবহৃত হয়।
ফাউন্ডেশন গভীর নাকি অগভীর হবে তা সাধারনত মাটি পরীহ্মার ওপর নির্ভরশীল।
সুপার-স্ট্রাকচার থেকে আগত লোড মাটিতে ছডিয়ে দেয়ার জন্য হার্ড স্ট্রাটা যদি খুব নিকটেই পাওয়া যায় তবে ৫তলা পর্যন্ত দালান অগভীর ভিত্তি দিয়েই করা যায়। আর হার্ড স্ট্রাটা না পাওয়া গেলে গভীর ভিত্তি বা পাইল ভিত্তি করতে হয়।। পাইল ভিত্তি নিয়ে পরবর্তি পোষ্টে আলোচনা হবে। সংগে থাকুন।।
স্লাব বিমে রড ক্রাংক করা হয় কেন?
উত্তরঃ স্লাব বিমের মিড স্পানের তলার দিকে টেনশন থাকে আর উপরে থাকে কম্প্রেশন। কলাম এজের উপরের দিকে থাকে টেনশন নিচে কম্প্রেশন।অথ্যাৎ স্লাবের মিড স্পানের পজিটিভ মোমেন্ট, আর কলাম প্রান্তের নেগেটিভ মোমেন্টজনিত টেনশন প্রতিরোধের জন্য এই দুই জোনে রড রেখে, বাকিটাতে ক্রাংক করে রড সাশ্রয় কর হয়।সাধাতনত বিম থেকে l/7 দূরত্তে ক্রাংক করা হয়। তারমানে স্লাব ও বিমের কম্প্রেশন জোনে রড না ব্যাবহার করলেও সমস্যা হবেনা। কিন্তু অনেক ডিজাইনার বাডতি সেফটির জন্য এসব জোনেও রড ব্যাবহার করেন।অনেকের ধারনা এতে কনক্রিট ক্রাক কম হয়।
আদর্শ হুক ও সকল প্রকার ল্যাপিং এর জন্য থাম্ব রুল।
১. প্রতি সূতায় ১ইঞ্চি হুক দিতে হবে। ৯ ফিটের কম স্পানের জন্য ও ডিফর্ম বারের ক্ষেত্রে হুক লাগবেনা (টাই ও স্টিরাপে দিতে হবে)।
২.সকল প্রকার ল্যাপিং এর ক্ষেত্রে সূতায় ৫ ইঞ্চি দিতে হবে।
কর্নার রিইনফোর্সমেন্ট কখন দিবেন?
স্লাবের ডিসকন্টিনিউনাস(অপ্রসারনশীল) প্রান্ত যখন সাপোর্টের ওপর অবস্থান করে, কার্নীস হিসেবে বাডতি অংশ থাকেনা।
কেন দিবেন?
কারন তাপমাত্রার তারতম্যজনিত কারনে স্লাবের সংকোচন প্রসারন হয়ে থাকে।সংকোচন এর ফলে স্লাবের অপ্রসারনশীল প্রান্ত ছিটকে সরে আসতে চায়। স্লাবের এই সরে আসা প্রতিরোধ করতে, অপ্রসারনশীল প্রান্তের কলাম বরাবর কর্নার রিইনফোর্সমেন্ট ব্যাবহৃত হয়। তবে কার্নিস ব্যাবহার করলে কর্নার রিইনফোর্সমেন্ট দেয়া লাগবে না।