21/11/2025
সন্তানকে শক্ত করে বুকে জড়িয়ে ধরে বলছে আর কিছুক্ষণ ভূমিকম্প স্থায়ী হলে আমার কলিজাটাকে কি এভাবে আবার বুকে জড়িয়ে ধরতে পারতাম? তার শরীরের ঘ্রাণ কি আমি কখনো পেতাম, আজকের ভূমিকম্পের পর এক মা ভয়ার্ত আর্তনাদে কথাগুলো বলছেন, তার চোখেমুখে এখনো লেগে আছে বিধ্বস্ত ছাপ।
অন্যদিকে ঢাকা বাড্ডায় একটি বিল্ডিং হেলে পড়েছে…
মুহূর্তের মধ্যে পুরো বিল্ডিংয়ের বাসিন্দাদের মাঝে আতঙ্ক ছঠিয়ে পড়ে,
লোকজন নিচে ছুটে আসে স্তম্ভিত চোখে, ভারী নিঃশ্বাসে—
“হায় আল্লাহ… যদি তখন ধ্বসে পড়তো? যদি বের হওয়ার সুযোগ না পেতাম..
মৃত্যুকে কাছ থেকে দেখে ফিরে আসা প্রাণগুলো জানে একটি প্রাণের মূল্য, এটির নিরাপত্তা কত জরুরি
একটি ভবন ধসে পড়া মানে শুধু ইট-পাথরের ক্ষতি নয়।
এটা মানে—এক জীবনের সঞ্চয় শেষ,
একটি পরিবারের স্বপ্ন মাটিতে মিশে যাওয়া,
এটা মানে—বাসিন্দাদের মনে আজীবনের আতঙ্ক,
আর সমাজের জন্য অমূল্য শিক্ষার আরেকটি নির্মম অধ্যায়।
ভাবুন তো—
যদি এই বিল্ডিংটি ভূমিকম্প-প্রতিরোধী স্ট্রাকচারাল প্ল্যান অনুযায়ী নির্মিত হতো,
তাহলে কি আজ কোটি টাকার ক্ষতি হতো?
মানুষ কি বুক কাঁপানো ভয় নিয়ে দৌড়ে বেড়াতো?
একটি ভুল সিদ্ধান্ত—একটি ভুল ডিজাইন—
শুধু টাকা নয়, নিরাপত্তা, জীবন, ভবিষ্যৎ সবকিছু কেড়ে নিতে পারে।
আজ বাড্ডার এই ঘটনা আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল—
অল্প কয়েক হাজার টাকা বাঁচাতে এখন কোটি টাকার ভবন অকেজো, সারাজীবনের লালিত স্বপ্ন এখন শেষ হয়ে গেছে।
শক্তিশালী স্ট্রাকচার হলো বিল্ডিংয়ের প্রাণ।
আর ভূমিকম্প-প্রতিরোধী ডিজাইন হলো সেই প্রাণের বর্ম।
আপনি যখন একটি ঘর তুলেন,
আপনি শুধু দেয়াল দাঁড় করান না—
আপনি দাঁড় করান আপনার পরিবারের নিরাপত্তা,
তাদের হাসি, তাদের ভবিষ্যৎ।
Happy Nest Smart Build-এ আমরা বিশ্বাস করি,
একটি নিরাপদ স্ট্রাকচার শুধুই অপশন না— ভবন তৈরির আগে এটি অবশ্য করনীয় দায়িত্ব, এটি পরিবারের প্রতি নিরাপত্তা ও ভালোবাসার দীর্ঘস্থায়ী বন্দোবস্ত।
এখন থেকে বিল্ডিং করার আগেই এই কাজগুলো নিশ্চিত করে তারপর ভবন তৈরি করুন
✔️প্রোপার সয়েল টেস্ট
✔️কত তালা হবে সে অনুযায়ী লোড ক্যলকুলেশন
✔️আন্তর্জাতিক মান অনুযায়ী স্ট্রাকচারাল ডিজাইন,
✔️ ভবনের খুঁটিনাটি সহ নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া।
কারণ বিল্ডিং আবার তৈরি করা যায়, কিন্তু মানুষের জীবন?
এক মুহূর্তে হারিয়ে গেলে তা ফেরানো যায় না।
ভবিষ্যতের ক্ষয়ক্ষতি রুখে দেয়ার ব্যবস্থা নিন আজই।
ভূমিকম্প-প্রতিরোধী প্ল্যান ছাড়া কোনো বিল্ডিং নয়।
Happy Nest Smart Build —
স্মার্টভাবে গড়ুন আপনার নিরাপদ নীড়।