31/03/2026
Airport থেকে বের হইছেন, চারদিকে চাইনিজ লেখা, কেউ ইংরেজি বোঝে না, Google Maps কাজ করতেছে না, WeChat-এও account নাই — মাথা literally ঘুরতে থাকে। এইটাই Cultural Shock। আর চায়নায় এই ধাক্কাটা একটু বেশিই লাগে কারণ চায়না বাকি দুনিয়া থেকে genuinely আলাদা।
সবার আগে ধাক্কাটা খাবেন ফোন হাতে নিয়ে। Google, Facebook, WhatsApp, YouTube, Instagram — কিচ্ছু কাজ করতেছে না। পুরাই blank। তাই দেশ ছাড়ার আগেই একটা ভালো paid VPN ফোনে active কইরা নেন — Astrill বা ExpressVPN কাজের। চায়নায় গিয়ে VPN download করার চেষ্টা করলে সেইটা আর হবে না, কারণ VPN-এর website-ও blocked। এইটা অনেকেই গিয়ে বুঝতে পারেন, তখন আর কিছু করার থাকে না।
সবচেয়ে মজার হচ্ছে- এক চায়না চলতেছে WeChat দিয়ে, এইটা ছাড়া চায়নায় এক কদমও চলে না — literally। ওরা Google-এর জায়গায় Baidu, WhatsApp-এর জায়গায় WeChat, Google Maps-এর জায়গায় Amap ব্যবহার করে। আর পেমেন্ট? Cash প্রায় কেউ নেয় না — সব WeChat Pay বা Alipay-এ। খাবার অর্ডার করা, transport বুক করা, দোকানে পেমেন্ট করা — সব WeChat-এ। তাই দেশ থেকেই WeChat account খুইলা যান আর পরিচিত কাউকে দিয়ে verify কইরা নেন। এইটা না করলে গিয়ে অনেক কষ্ট পাইবেন।
এরপর ভাই, halal খাবার নিয়া কি যে প্যারা খাবেন এইটা বোঝানো যাবে না।
চাইনিজ খাবারে pork প্রায় সব জায়গায় — menu দেখলেই বুঝবেন। তবে halal খাবার পাওয়া যায়, শুধু জানতে হবে কোথায়। Xinjiang restaurant-গুলো halal, আর university canteen-এ সাধারণত আলাদা halal counter থাকে। WeChat-এ Bangladeshi students-দের group-এ জিজ্ঞেস করলে কাছের halal restaurant-এর address পাইয়া যাবেন — এই community সত্যিই অনেক helpful।
আরও আছে- চুং চাং ভাষার barrier — এইটা প্রচন্ড বিরক্তিকর-
দোকানে গেলেন, কিছু জিজ্ঞেস করলেন — হা করে তাকিয়ে আছে। কেমন যে লাগবে তখন। কিন্তু reality যখন এইটাই, মাইনা নেওয়াটাই ভালো। কয়েকটা কাজ এখনই কইরা রাখেন — university-র নাম আর হোস্টেলের ঠিকানা চাইনিজ character-এ লিখে রাখেন, taxi-তে দেখাইলেই গন্তব্যে পৌঁছাইয়া দেবে। Pleco app রাখেন — সেরা Chinese-English dictionary। আর Google Translate-এর camera feature offline download কইরা রাখেন — চাইনিজ লেখা scan কইরা translate করা যায়, VPN ছাড়াও।
এবার আসেন এই Cultural Shock কেমনে সামলাবেন-
ভাবতে পারেন নিজের মতো থাকবেন, Bangladeshi community-র মধ্যেই ঘুরবেন — এইটা করলে কিন্তু আরো কষ্ট পাবেন। Cultural shock কমানোর সবচেয়ে ভালো উপায় হলো নতুন জায়গাটাকে explore করা, avoid করা না। University-র Bangladeshi seniors-দের সাথে যোগাযোগ করেন — ওরা সব কিছু navigate করতে সাহায্য করবে। Chinese classmates-দের সাথে মিশতে চেষ্টা করেন, ওরা generally অনেক helpful। প্রথম কয়েক সপ্তাহ কঠিন লাগবেই — কিন্তু প্রায় সবাই বলেন ৩ মাস পরে চায়না নিজের জায়গা মনে হতে শুরু করে।
পরিশেষে- যাওয়ার আগে এই ছোট চেক লিস্টটা করে নেন - অনেক উপকার পাবেন-
VPN active করেন ফোনে।
WeChat account খুলেন আর verify করেন।
University-র নাম আর address চাইনিজ-এ লিখে রাখেন।
অন্তত ২০০০-৩০০০ RMB নগদ সাথে নেন প্রথম কয়েক দিনের জন্য।
Pleco আর Baidu Maps download করেন।
আর সবচেয়ে জরুরি — চায়নায় পৌঁছানোর ৪৮ ঘণ্টার মধ্যে police registration করেন, না করলে বড় জরিমানা হতে পারে।
Rahman Enayate
Founder of SlackaHead