Network Engr. Helal I Networking & It Solutions

Network Engr. Helal I Networking & It Solutions Network Engineer |
Passionate about IT Networking & Technology:
www.youtube.com/

এই পেজে আপনি বাংলাদেশের প্রেক্ষাপটে Networking, IT, Internet Service, ISP Solution, Technology এবং Social Media Security সম্পর্কে বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে শিখতে পারবেন।

This page is focused on practical networking and IT solutions in Bangla, especially for Bangladesh. Here you will learn MikroTik configuration, ISP support solutions, network troubleshooting, WiFi optimization, and real-life inter

net service problems. We also cover ISP setup, CCNA, CCNP, MPLS concepts, job placement guidelines, higher study directions and career development for networking professionals.

যারা একজন দক্ষ Network Engineer হতে চান, তাদের জন্য এখানে ধাপে ধাপে একটি clear roadmap দেওয়া হয়—basic থেকে advanced level পর্যন্ত।

Follow করে সাথে থাকুন এবং নিজের skill develop করুন একজন professional network engineer হিসেবে।

Promotional Contact: Email: [email protected]

29/07/2026

JU I OSI Model কী এবং কেন এটি গুরুত্বপূর্ণ | নেটওয়ার্কিং কোর্স I ক্লাস 1 I ব্যাচ 1

29/07/2026

JU I Class 2 I OSI Model I IPV4 I Batch 1

বাংলাদেশ সরকার Starlink-এর একটা proposal approve করেছে।শুধু দেশের মধ্যে internet দেওয়ার জন্য নয়, বাংলাদেশ থেকে প্রতিবে...
06/07/2026

বাংলাদেশ সরকার Starlink-এর একটা proposal approve করেছে।
শুধু দেশের মধ্যে internet দেওয়ার জন্য নয়, বাংলাদেশ থেকে প্রতিবেশী দেশগুলোতে internet bandwidth export করার জন্য। এটা প্রথমবার কোনো satellite internet provider-কে এই ধরনের permission দিল বাংলাদেশ। Satellite internet-এর ইতিহাসে এটা একটা নতুন model।

শুরু হবে ৪০ Gbps দিয়ে। Scale করা যাবে ৪০০ Gbps পর্যন্ত। বাংলাদেশ এখন Starlink-এর South Asia regional hub।

Elon Musk-এর SpaceX-এর Starlink satellite-গুলো পৃথিবীর low earth orbit-এ আছে। সেই satellite-গুলো থেকে signal নামে ground station-এ। বাংলাদেশে সেই ground station কোথায়? গাজীপুরের কালিয়াকৈরে, পৃথিবীর সবচেয়ে বড় Starlink ground station। ৮০টা antenna। এটা Starlink-এর যেকোনো দেশের চেয়ে বড় facility। মহাকাশ থেকে internet নামছে গাজীপুরে। এখন সেই internet বাংলাদেশ হয়ে যাবে প্রতিবেশী দেশে।

Technical mechanism হলো IPLC, International Private Leased Circuit। এই dedicated লাইন দিয়ে বাংলাদেশ থেকে সরাসরি neighboring countries-এ internet traffic যাবে। Primary supplier হবে BSCCL, Bangladesh Submarine Cable Company Limited। BSCCL-এর সাথে Starlink-এর আগে থেকেই ৩ বছরের চুক্তি আছে। এখন BSCCL-ই হবে এই bandwidth export-এর মূল channel। প্রয়োজনে Summit Communications আর Fiber@Home-ও backup হিসেবে থাকবে।

BTRC আনুষ্ঠানিকভাবে Starlink-এর global licensing director Rebecca Hunter-কে email করে এই approval জানিয়েছে।

কোন কোন দেশে যাবে? Bhutan, Nepal, Maldives এই দেশগুলো এখন internet-এর জন্য অনেকাংশে Singapore-এর উপর নির্ভরশীল। সমুদ্রের তলা দিয়ে submarine cable Singapore হয়ে আসে। এতে latency বাড়ে, খরচও বাড়ে। বাংলাদেশ satellite hub হলে South Asia-র internet routing সংক্ষিপ্ত হবে। Singapore-এর পরিবর্তে ঢাকা-গাজীপুর হবে regional gateway।

এই decision-এর মানে কী বাংলাদেশের জন্য?

প্রথমত, foreign currency: BSCCL প্রতিবেশী দেশে bandwidth বিক্রি করলে সরাসরি বিদেশি মুদ্রা আসবে। পোশাক রপ্তানি বা remittance-এর বাইরে এটা একটা নতুন export category digital bandwidth export। Telecom sector এই revenue আগে কখনো এভাবে পায়নি।

দ্বিতীয়ত, geopolitical position: বাংলাদেশ South Asia-র digital infrastructure-এ একটা critical node হয়ে উঠছে। যে দেশের internet পাশের দেশ depend করে সে দেশের leverage অন্যরকম। এটা শুধু ব্যবসা নয়, strategic position।

তৃতীয়ত, local telecom sector-এর সুযোগ: BSCCL ছাড়াও Summit Communications আর Fiber@Home নতুন revenue stream পাচ্ছে। বাংলাদেশের private telecom infrastructure এই deal-এ সরাসরি অংশীদার।

এখানে একটা honest কথাও বলা দরকার।

বাংলাদেশের ভেতরে Starlink এখনো সীমিত। দাম বেশি বলে সাধারণ মানুষের নাগালে নেই। Launch-এর প্রথম ৫ মাসে দেশে customer ছিল মাত্র ১,৮০০ জন। Hub হওয়ার সুবিধা নেওয়া হচ্ছে কিন্তু সেই internet-এর সুবিধা দেশের বেশিরভাগ মানুষ এখনো পাচ্ছে না।

তবু এই approval টা একটা বড় মাইলফলক। বাংলাদেশ শুধু consumer থেকে provider হচ্ছে। মহাকাশের internet গাজীপুর ছুঁয়ে পুরো South Asia-তে ছড়াবে।

Which IT Career Path Fits You Best? 💻🌐The IT world offers many exciting career paths, but each one requires a different ...
02/07/2026

Which IT Career Path Fits You Best? 💻🌐

The IT world offers many exciting career paths, but each one requires a different set of skills and expertise. Here's a quick comparison of three of the most in-demand roles:

🖥️ System Administrator
✔️ Manage Windows & Linux servers
✔️ Active Directory & User Management
✔️ Virtualization (VMware/Hyper-V)
✔️ PowerShell & Bash Scripting
✔️ Backup, Patch Management & System Security

🌐 Network Engineer
✔️ Routing (OSPF, EIGRP, BGP)
✔️ Switching (VLAN, STP, VTP)
✔️ VPNs, Firewalls & Network Security
✔️ TCP/IP, DNS, DHCP, NAT
✔️ Wireshark, Packet Analysis & Network Automation

🏢 Datacenter Engineer
✔️ Server & Storage Infrastructure
✔️ VMware Virtualization
✔️ Spine-Leaf & VXLAN Architectures
✔️ SAN, NAS & Load Balancers
✔️ High Availability, Disaster Recovery & Automation

💡 Quick Summary
🔹 System Admin → Keeps servers and operating systems running efficiently.
🔹 Network Engineer → Builds, secures, and optimizes enterprise networks.
🔹 Datacenter Engineer → Designs and manages scalable, high-performance infrastructure.

No matter which path you choose, mastering the fundamentals and gaining hands-on lab experience will set you apart.

👇 Which role are you currently working in or planning to pursue?

💬 System Admin | 🌐 Network Engineer | 🏢 Datacenter Engineer

22/06/2026

ফুটবল খেলা চলাকালীন সময়ে ইন্টারনেট স্পিড কেন স্লো হয় বলতে পারবেন?

সম্প্রতি বিডিআইএক্স এর টিভি সার্ভারগুলো বন্ধ হয়ে যাওয়ার পর বিভিন্ন অ্যাপের সাহায্যে অনেকেই খেলা দেখে যা ইন্টারন্যাশনাল ব্যান্ডউইথ কনজিউম করে এছাড়া খেলা চলাকালীন সময়ে যে সকল বেটিং বা জুয়ার সাইট রয়েছে সেগুলো হিউজ পরিমানে ইন্টারন্যাশনাল ট্রাফিক কনজিউম করে। ফলে আইআইজির ইন্টারন্যাশনাল ব্যান্ডউইথ ফুল হয়ে যায়, যদিও ক্যাস ব্যান্ডউইথ বেশি দেওয়া আছে তবুও গ্রাহকগণ বাফারিং অথবা স্লো পেতে থাকে। বিষয়টি আইএসপির নিয়ন্ত্রনের বাইরে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখিত। আমার জানামতে কিছু আইএসপি লস দিয়ে ব্যান্ডউইথ বাড়িয়েও এই পরিস্থিতি সামাল দিতে পারছে না।
চেষ্টা= সর্বোচ্চ।
স্ট্যাটাস= হিমশিম।

18/06/2026

কেন বড় ম্যাচের সময় ইন্টারনেটে চাপ বাড়ে?

• সাধারণ সময়ে ট্রাফিক Google, Meta, Akamai, Amazonসহ বিভিন্ন CDN ও Peer-এর মধ্যে বিভক্ত থাকে।

• FIFA World Cup বা বড় কোনো ম্যাচ শুরু হলে বিপুল সংখ্যক ব্যবহারকারীর ট্রাফিক হঠাৎ একই Streaming Source-এর দিকে চলে যায়।

• ফলে নির্দিষ্ট Peer, CDN বা Upstream Link-এর উপর অস্বাভাবিক চাপ সৃষ্টি হয়, যদিও অন্যান্য Link তুলনামূলকভাবে ফাঁকা থাকে।

• এই Traffic Surge অনেক সময় কয়েক মিনিটের মধ্যেই কয়েক গুণ বেড়ে যায়, যা তাৎক্ষণিকভাবে Balance করা সবসময় সহজ নয়।

• ISP ও IIG-এর Network Team সার্বক্ষণিক Traffic Engineering ও Capacity Optimization-এর মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করে।

সকল গ্রাহকের প্রতি অনুরোধ, সাময়িক কোনো ধীরগতি অনুভূত হলে কিছুটা ধৈর্য ধরুন। কোনো সেবাদাতাই তার গ্রাহকদের খারাপ অভিজ্ঞতা দিতে চায় না সবার লক্ষ্য একটাই, সর্বোচ্চ মানের সেবা নিশ্চিত করা।

03/06/2026

FCPS প্রাইভেট ট্রেইনিদের জন্য শর্ত
(৫ বছরের ট্রেইনিং এ )

১) বাইরে চেম্বার করতে পারবেন না
২) বাইরে হাসপাতালে জব করতে পারবেন না
৩) কোন ইনকাম সোর্সের সাথে যুক্ত থাকতে পারবেন না
৪) মেধাতে ১০০১ তম হইলে বেতন পাবেন না
৫) ঈদের কোন বোনাস পাবেন না
৬) আমরা যেখানে এলোকেশন দিব সেইখানেই ডিউটি করতে হবে ,ইচ্ছামত করতে পারবেন না ।
৭) দুইবছর উপজেলায় ট্রেইনিং করতে হবে ।

বিসিপিএসের নতুন সার্কুলার ও নিয়ম অনুযায়ী এগুলাই শর্ত হচ্ছে!!

পারলে একটা শর্ত আরো লাগাইয়া দিতো বিবাহ করাও নিষিদ্ধ কারণ ইনকাম নাই! 😑😂

আমাদের দেশের মেডিকেল সেক্টরের এমনে যাতা অবস্থা এরমধ্যেই এইরকম সিদ্ধান্ত গুলোর কারণে ভালো ডাক্তার যারা কেউই দেশে থাকতে চাইবে না।

সবাই বাহিরের দেশের লাইসেন্সিং পরীক্ষা দিয়ে দেশ ছাড়বে!

বড় বড় আমলা রাজনৈতিক নেতাদের তো অসুবিধা নাই তাদের কিছু হইলেই সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়া, চীন, ইন্ডিয়া চলে যায় চিকিৎসার জন্য!

কট খাবো দিন শেষে আমারা আমজনতা!!!

31/05/2026

নদীর সুন্দর দৃশ্য, সূর্যোদয় সূর্যাস্ত

31/05/2026

Weather forecast

31/05/2026

⚽ অর্জেন্টিনার সাপোর্টার → ছেলে
ব্রাজিলের সাপোর্টার → মেয়ে

কারণটা খুবই সিম্পল!
মেয়েরা যেমন বলে
“আমার বাবার এটা আছে, ওটা আছে…”

ঠিক তেমনি কিছু ব্রাজিল সাপোর্টারও অতীতের কাপ আর ইতিহাস নিয়েই বেশি গল্প করে! 😂🏆

Address

Dhaka
8320

Alerts

Be the first to know and let us send you an email when Network Engr. Helal I Networking & It Solutions posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share