Geo Hydro Tech and Construction Ltd

Geo Hydro Tech and  Construction Ltd Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Geo Hydro Tech and Construction Ltd, Construction Company, Dhaka.

We are reputed geology & hydrology base company.Our main task dredging & river trining works.we are trying to perticipate in big projects.If any body interested to work with us he can join but learn m

Thank You.
09/11/2020

Thank You.

সয়েল টেস্ট ও টেস্ট রিপোর্ট সম্পর্কিত আইডিয়া:সয়েল টেস্ট রিপোর্ট হাতে আসলে অনেকে Recommendations এ যা লেখা থাকে তা নিয়ে ...
02/11/2020

সয়েল টেস্ট ও টেস্ট রিপোর্ট সম্পর্কিত আইডিয়া:

সয়েল টেস্ট রিপোর্ট হাতে আসলে অনেকে Recommendations এ যা লেখা থাকে তা নিয়ে চিন্তায় পড়ে যান। মনে করেন সেটাই শেষ কথা। আসলে সেটা শেষ কথা তো নয়ই বরং কোন কথার পর্যায়েই পড়ে না। রিপোর্ট মানে হচ্ছে Information. এখন Information অনুযায়ী Foundation কী হবে তা ঠিক করবেন একজন Geo technical Engineer...
সয়েল টেস্ট রিপোর্ট সম্পর্কিত কিছু আইডিয়া
Value
==============
খুব সহজেই Soil Test এর N ভ্যালু দেখে জেনে নিন মাটির অবস্থা....

** N value 2 বা এর কম হলে Very Soft মাটি বুঝতে হবে , যার ভার বহন ক্ষমতা প্রতি বর্গমিটারে মাত্র 2 টন।
** N value 2-5 হলে Soft মাটি, ভারবহন ক্ষমতা 2-5 Ton/ Sqm.
** N value 5-9 হলে Medium মাটি, ভারবহন ক্ষমতা 5-10 T/ Sqm
** N value 9-17 হলে Stiff বা শক্ত মাটি, ভারবহন ক্ষমতা 10-20T/ Sqm
** N value 17-33, Very Stiff বা খুবই শক্ত মাটি, ভারবহন ক্ষমতা 20-40 T/ Sqm
** N value 33 এর উপরে হলে Hard বা খুবই কঠিন মাটি বুঝতে হবে, যার ভার বহন ক্ষমতা বর্গমিটার 40 Ton এর উপরে
[[ .......BNBC, Soil & Foundation]]
কতটুকু জমির জন্য কতটি বোরহোল করতে হবে?

** ৩ কাঠা পর্যন্ত জমির জন্য ৩ টি।
** ৩-৫ কাঠার জন্য ৫টি।
** ৫-১০ কাঠার জন্য ৮ টি বোরহোল প্রযোজ্য।
[[ ..BUET, TESTING OF MATERIALS AND SERVICES]]

Soil Test কি?

সয়েল টেস্ট’ এর বাংলা অর্থ হলো মাটি পরীক্ষা, তবে ইঞ্জিনিয়ারিং ভাষায় স্থাপনা বা বিল্ডিং এর ভূনিন্মস্থ মাটির পরীক্ষা করাকে ‘সয়েল টেস্ট’ বা ‘সাব-সয়েল ইনভেস্টিগেশন’ বলে।

Soil Test কেন করা হয়?

ভূমি নিম্নস্থ মাটির নিরাপদ ভারবহন ক্ষমতা নিরুপণের জন্য সয়েল টেস্ট করা হয়। মনে রাখবেন যে কোন ধরনের স্থাপনা যেমন, আবাসিক ভবন, বাণিজ্যিক ভবন, স্কুল-কলেজ, মসজিদ-মন্দির, হাসপাতাল, শপিং কমপ্লেক্স, ব্রিজ-কালভার্ট, সড়ক-মহাসড়ক, রেললাইন, এয়ারপোর্ট, পাওয়ার প্লান্ট ইত্যাদি ডিজাইনের জন্য সয়েল টেস্ট অপরিহার্য।
তবে আমাদের দেশের মাটির নিরাপদ ভার বহন ক্ষমতা বর্গমিটারে ৯-১০ টন থাকে বলে সাধারনত Light Structure এর জন্য সয়েল টেস্ট রেফার করেন না, এই হালকা ভবনগুলোর ফাউন্ডেশনে এর থেকে বেশি লোড আসে না। তবে অবশ্যই তিন তলার অধিক ভবনের জন্য সয়েল টেস্ট জরুরী।
সয়েলটেস্ট ছাড়া ডিজাইন করা আর ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া ঔষধ খাওয়া একই কথা। সয়েল টেস্ট ছাড়া ভূনিন্মস্থ মাটির বৈশিষ্ট্য জানা কারও পক্ষে সম্ভব নয়, একমাত্র সয়েল টেস্ট রিপোর্ট দেখেই একজন প্রকৌশলীর পক্ষে বলা সম্ভব স্থাপনা সুরক্ষার জন্য কি ধরনের ফাউন্ডেশন প্রয়োজন ।

Soil Test কিভাবে করা হয়?

আমাদের দেশে সাধারনত ওয়াশ বোরিং পদ্ধতিতে সয়েল ইনভেস্টিগেশনের কাজ করা হয়। এই পদ্ধতিতে পানির সাহায্যে ২” ব্যাসের পাইপকে হ্যামারিং করে মাটির অভ্যন্তরে প্রবেশ করানো হয়। প্রতি ৫ ফুট বা ১.৫ মিটার পর পর মাটির নমুনা এবং ঘাতের সংখ্যা কাউন্ট করা হয়।
প্রতি ৫ ফুট পর পর পরবর্তী ১.৫ ফুট বা ১৮ ইঞ্চি পাইপ মাটির অভ্যন্তরে প্রবেশ করানো সময় N এর মান লিপিবদ্ধ করতে হয়, তবে এই ১৮ ইঞ্চির মধ্যে প্রথম ৬ ইঞ্চির জন্য ঘাত সংখ্যা বিবেচনায় নেওয়া হয়না।
অর্থাৎ পরবর্তী ১২ ইঞ্চি প্রবেশের জন্য যতগুলো আঘাতের প্রয়োজন হয় সেই সংখ্যাই হলো N এর মান। যদি ১২ ইঞ্চি ঢুকাতে ১৫ বার ঘাতের প্রয়োজন হয় তবে N এর মান হবে ১৫। এই N এর মান মাটির লেয়ার ভেদে ভিন্ন ভিন্ন হয়, যেমন প্রথম ১০-১৫ ফুটের মধ্যে N এর মান থাকে খুবই কম হয়।
[ N এর মান ১৫ এর উপরে পেলে বুঝতে হবে শক্ত মাটি লেয়ার]

Soil Test করার সময় সর্তকতা সমূহ কি কি?

** হ্যামারের ওজন ৬৩.৫ কেজি কিনা নিশ্চিত করতে হবে এবং ইহা ৩০ ইঞ্চি উচ্চতা থেকে ড্রপিং হচ্ছে কিনা?
** প্রতি ৫ ফুট পর পর আলাদা আলাদ প্যাকেটে নমুনা মাটি সংরক্ষন করছে কিনা?
** N Value সঠিকভাবে কাউন্ট এবং লিপিবদ্ধ করা হচ্ছে কিনা?
[ মাটি ভাল থাকলেও কমপক্ষে ৬০ ফুট পর্যন্ত স্যাম্পল কালেকশন করা উত্তম ]
Soil Test কাদের দিয়ে করাবেন?

**যাদের নিজস্ব ল্যাব রয়েছে এবং
** অভিজ্ঞতা সম্পন্ন সয়েল প্রকৌশলী রয়েছে।
একটি রিয়েল প্রজেক্ট এর সয়েল রিপোর্ট গুগল ড্রাইভে আপলোড করা হয়েছে
Sample (জাস্ট দেখার জন্য)
[[ লিংক
https://drive.google.com/.../1gLfGS5Nel9Q5s28QLkDMfayBmrR...]]

** Civil Engineer দের জন্যে খুবই ইম্পরট্যান্ট তথ্য ,নিজের টাইমলাইনে শেয়ার করে রাখুন ।।
** এরকম আরো সিভিল ইঞ্জিনিয়ারিং সম্পর্কিত তথ্য পেতে Geo Hydro Tech and Construction Ltd এর পেজ এ লাইক দিয়ে সাথে থাকুন এবং আপনাদের সিভিল ইঞ্জিনিয়ার ফ্রেন্ড/কলিগ দের কে পেজ এ ইনভাইট করে হেল্প করুন। ধন্যবাদ।

27/10/2020

জিও হাইড্রোটেক এন্ড কনস্ট্রাকশন লিমিটেড এর সংক্ষিপ্ত কার্যক্রম।

জিও হাইড্রোটেক এন্ড কনস্ট্রাকশন লিঃ একটি সনামধন্য প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান। এই কম্পানির ওয়েবসাইট www.ghtacltd.com
email: [email protected]
Phone No: 01711824654, 01872535668

এই প্রতিষ্ঠানের চারটি অঙ্গ সংগঠন রয়েছে। অঙ্গ সংগঠন সমূহ হলঃ

১. কনসালটেন্ট ইন্জিনিয়ার ইকবাল হোসেন।
২. জিও হাইড্রোটেক।
৩. ইন্জিনিয়ার ইকবাল হোসেন কনসালটেন্ট কাম মার্কেটিং এসোসিয়েটস্।
৪. বি বাড়ীয়া এগ্রোস্টোরেজ এন্ড মার্কেটিং ।

উপরোউক্ত ৪টি প্রতিষ্ঠানই আলাদা আলাদা কার্যক্রম রয়েছে।৪টি প্রতিষ্ঠানের বিস্তারিত আলোচনা জিও হাইড্রোটেক এন্ড কনস্ট্রাকশন লিঃ এর ওয়েবসাইট www.ghtacltd.com এ উল্লিখিত আছে। আমাদের প্রতিষ্ঠানের কার্যক্রম সংশ্লিষ্ট যে কোন কাজের পরামর্শ বা কাজটি সম্পাদনের জন্য আমাদের বর্ণিত ঠিকানায় যোগাযোগ করুন!

ফাউন্ডার ইন্জিনিয়ার ইকবাল হোসেন, তিনি বুয়েট (BUET) থেকে ১৯৮২ সনে গ্রাজুয়েশন সমাপ্তির পর ৩৫ বছর বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে অতিরিক্ত প্রধান প্রকৌশলী হিসেবে চাকরি শেষে অবসর গ্রহন করেন। তাঁর মূল লক্ষ্য প্রযুক্তির মাধ্যমে বেকার যুবকদের কর্মসংস্থান সম্প্রসারন করা ।

উপরোউক্ত ৪টি অঙ্গ সংগঠনের কার্যক্রম সমূহ নিচে সংক্ষিপ্ত আকারে বর্ণনা করা হলোঃ

১. কনসালটেন্ট ইন্জিনিয়ার ইকবাল হোসেনঃ ইন্জিনিয়ার ইকবাল হোসেন , এই প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী ও ফাউন্ডার । এর মূল লক্ষ্য পূর্ত কাজের নকশা ও পরিকল্পনা প্রনয়ন ও , পূর্ত নির্মান কাজের সংক্রান্ত যে কোন কাজের পরামর্শ প্রদান করা। উপযুক্ত ব্যাক্তিকে উপযুক্ত ব্যবসা পরিকল্পনা প্রদান করে ব্যবসা উন্নয়নে সহায়তা করা। বিস্তারিত জানুন https://www.ghtacltd.com/consultant-engr-iqbal-hossain/ ওয়েবসাইটে।

২. জিও হাইড্রোটেকঃ এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য ফসল উৎপাদনে জমি নির্বাচনে, কৃষি মৃত্তিকা ও মৎস্য উন্নয়নে পুকুরের পানি পরীক্ষা করন, নির্মান কাজের ফাইন্ডেশন ডিজাইন ও পাইলিং এর নকশা করন,ইন্জিনিয়ারিং মৃত্তিকা পরীক্ষা করন, ভূগর্ভস্থ গভীর নলকূপ এর পানির পর্যাপ্ততার ও সংরক্ষন এর পরীক্ষা করন ও নদীর পাড়ে জেটি কনস্ট্রাকশন, ভাঙ্গন রোধ সহ ভূপরিস্থ পানি অবকাঠামো উন্নয়ন সংক্রান্ত নকশা ও পরিকল্পনা সংক্রান্ত পরামর্শ ও কার্য সম্পাদন করা । বিস্তারিত জানুন https://www.ghtacltd.com/geo-hydro-tech/ ওয়েবসাইটে।

৩. ইন্জিনিয়ার ইকবাল হোসেন কনসালটেন্ট কাম মার্কেটিং এসোসিয়েটস্ঃ এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য নির্মান সামগ্রী ইটা, বালি, পাথর, রড কাঠ-বাশ, সিমন্টে ও পাথরের তৈরী পিলার, দরজা ইত্যাদি উপযুক্ত গুনাবলী সম্পন্ন নির্মান সামগ্রী সাশ্রয়কৃত মূল্যে ব্যবহার কারীর নিকট পৌছানো। বিস্তারিত জানুন www.ghtacltd.com ওয়েবসাইটে।

৪. বি বাড়ীয়া এগ্রোস্টোরেজ এন্ড মার্কেটিংঃ এটি একটি কৃষি পন্য মার্কেটিং প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের কার্যক্রম আমাদের ওয়েবসাইটে বিস্তারিত বলা আছে। তাছাড়া, আমরা সকল কৃষি পন্য , ফ্রিজিং খাদ্য দেশ বিদেশে সরবাহের আদেশ গ্রহন ও সরবরাহ করি।বিস্তারিত জানুন https://www.ghtacltd.com/basam/ ওয়েবসাইটে।

১ টি স্বল্প মূল্যের টেকসই বাড়ী নির্মানে একজন (অবঃ প্রাঃ) অতিরিক্ত প্রধান প্রকৌশলী ইন্জিনিয়ার ইকবাল হোসেনের উপরোউক্ত পরামর্শগুলি পড়ুৃন, শিখুন এবং আমাদের পেইজে লাইক দিয়ে,অন্যকে শেয়ার করুন।

বাড়ি নির্মাণের আরো গুরুত্বপূর্ণ তথ্য জানতে আমাদের ওযেবসাইটে ভিজিট্ করুন:
https://www.ghtacltd.com/নতুন-বিল্ডিং-বা-কাঠামো-নি/

নতুন বিল্ডিং  নির্মাণ করার ক্ষেত্রে করণীয়:.................................................................................
26/10/2020

নতুন বিল্ডিং নির্মাণ করার ক্ষেত্রে করণীয়:...................................................................................
১। যে কোন বিল্ডিং-এর নকশা তৈরি করার পূর্বেই স্ট্রাকচারাল নকশার বিধিগুলোর অনুসরণ করতে হবে। মনে রাখতে হবে সঠিক স্ট্রাকচারাল নকশা না হলে ভূমিকম্পরোধক বিল্ডিং হবে না।
২। বিল্ডিং ডিজাইনের আগেই অভিজ্ঞ ইঞ্জিনিয়ার দ্বারা মাটির গুনাগুণ বিশ্লেষণ ও মাটির ধারণক্ষমতা নির্ভুলভাবে নির্ণয়পূর্বক রিপোর্ট তৈরি করতে হবে।
৩। বিল্ডিং নির্মাণের সময় অভিজ্ঞ প্রকৌশলীদের (সিভিল ইঞ্জিনিয়ার) তদারকি রাখতে হবে যাতে গুণগত মান ঠিক থাকে।
৪। সঠিক অনুপাতে গুনগতমানের সিমেন্ট, রড, বালির ব্যবহার হচ্ছে কিনা দেখতে হবে। কংক্রিটের চাপ বহন ক্ষমতা কোনো অবস্থাতেই ৩০০০ পিএসআই-এর নিচে নামানো যাবেনা । তার জন্য সার্বক্ষণিকভাবে নির্মানাধীন সাইটে দায়িত্বে নিয়োজিত সিভিল ইঞ্জিনিয়ারদেরকে কিউব অথবা সিলিন্ডার টেস্ট করতে হবে। কংক্রিটের মিক্সাচারে অতিরিক্ত পানি ব্যবহার থেকে বিরত থাকুন। ঢালাইর পরে পানির ব্যবহার করে কংক্রিটের কিউরিং করতে হবে।
৫। উচ্চ ক্ষমতা সম্পন্ন রড পরীক্ষাপুর্বক ব্যবহার করতে হবে। রডের বহন ক্ষমতা ৬০ হাজার পিএসআই-এর কাছাকাছি থাকতে হবে। স্ক্র্যাপ বা গার্বেজ থেকে প্রস্তুতকৃত রড ব্যবহার থেকে বিরত থাকতে হবে ।
৬। বিল্ডিং-এর প্ল্যান ও এলিভেশান দুই দিকই সামাঞ্জ্য থাকতে হবে।
৭। নির্ধারিত ডিজাইনের বাইরে গিয়ে অতিরিক্ত ফ্লোর নির্মাণ করবেন না। বিল্ডিং কোড অনুসারে এক্সপানশান ফাঁক রাখতে হবে।
৮। বেশি পরিমান সরু ও উঁচু বিল্ডিং-এর পাশ হঠাৎ করে কমাবেন না। যদি কমাতে হয় তাহলে ত্রিমাত্রিক ডাইনামিক বিশ্লেষণ করে ডিজাইন করতে হবে।
৯। বিল্ডিং-এর উচ্চতা যদি ভবনের প্রস্থের ৪ (চার) গুণের অধিক হয় তাহলে ত্রিমাত্রিক ডাইমানশন বিশ্লেষণ করে ডিজাইন করতে হবে।
১০। সেটব্যাক বা হঠাৎ করে বিল্ডিং-এর পাশের মাপঝোপ কমানো যাবেনা। যদি কমাতেই হয় তাহলে ত্রিমাত্রিক বিশ্লেষণ করে সাইট অ্যাফেক্ট জেনে ডিজাইন করতে হবে।
১১। জটিল কাঠামোগত প্লানের জন্য অবশ্যই ত্রিমাত্রিক ভূমিকম্প বিশ্লেষণ করে ডিজাইন করতে হবে।
১২। শেয়ার ওয়াল বা কংক্রিটের দেয়াল সঠিক স্থানে বসিয়ে ভূমিকম্পরোধ শক্তির পরিমাণ বাড়াতে হবে।
১৩। সাপ্রতিক সময়ে যে হারে বিল্ডিং তৈরি হচ্ছে, তা মাঝারি ধরনের ভূমিকম্প হলেই ধ্বসে যাবে। সুতরাং বিম, কলাম ও স্ল্যাব বিশিষ্ট বিল্ডিং তৈরি করতে হবে।
১৪। দায়িত্বরত ইঞ্জিনিয়ারকে বাংলাদেশ জাতীয় বিল্ডিং কোড অনুসরণ করে বিল্ডিং-এর প্ল্যান/ ডিজাইন করে ভূমিকম্প রোধক বিল্ডিং নির্মাণ করতে হবে।
১৫। নিচের তলা পার্কিং-এর জন্য খালি রাখতে হলে, ঐ তলার পিলারগুলো বিশেষভাবে ডিজাইন করতে হবে। প্রয়োজনমতো কংক্রিটের দেওয়াল দিয়ে পিলারগুলোতে বেষ্টনীবদ্ধ করতে হবে।
১৬। বিল্ডিং-এর বিমের থেকে পিলারের শক্তি বেশি করে ডিজাইন করতে হবে। কমপক্ষে ২০% বেশি করতে হবে।
১৭। মাটির গুণাগুণের ওপর ভিত্তি করে যথাযথ ফাউন্ডেশন প্রকৌশলগতভাবে যাচাই বাছাই করে ডিজাইন করতে হবে।
১৮। ৫ ইঞ্চি ইটের দেয়ালগুলো ভূমিকম্পের জন্য আদৌ নিরাপদ নয়। তাই এই দেয়ালগুলো ছিদ্রযুক্ত ইটের ভিতরে চিকন রড দিয়ে আড়াআড়ি ও লম্বালম্বিভাবে তৈরি করে লিন্টেলের সাথে যুক্ত করে দিতে হবে। সবদিকে লিন্টেল দিতে হবে। বিশেষ করে দরজা বা জানালার খোলা জায়গায় চিকন রড দিয়ে ৫ ইঞ্চি ইটের দেয়াল যুক্ত করতে হবে।
১৯। মনে রাখতে হবে, নতুন বিল্ডিং নির্মাণে ভূমিকম্প-প্রতিরোধক নিয়মাবলি প্রয়োগ করলে, শুধুমাত্র ২-৩% নির্মাণ খরচ বৃদ্ধি পায়।Design Integrity

১ টি স্বল্প মূল্যের টেকসই বাড়ী নির্মানে একজন (অবঃ প্রাঃ) অতিরিক্ত প্রধান প্রকৌশলীর পরামর্শগুলি পড়ুৃন, শিখুন এবং আমাদের পেইজে লাইক দিয়ে,অন্যকে শেয়ার করুন।

বাড়ি নির্মাণের আরো গুরুত্বপূর্ণ তথ্য জানতে আমাদের ওযেবসাইটে ভিজিট্ করুন:
https://www.ghtacltd.com/নতুন-বিল্ডিং-বা-কাঠামো-নি/

Contact Us:

Call: 01711824654
Email: [email protected]

বাসাম ক্যাটল এন্ড ফিশ ফিড:কৃষিপ্রধান বাংলাদেশের বিপুল জনগোষ্ঠীর  প্রাণীজ আমিষের চাহিদা পূরণের পাশাপাশি কর্মসংস্থানের মাধ...
25/10/2020

বাসাম ক্যাটল এন্ড ফিশ ফিড:

কৃষিপ্রধান বাংলাদেশের বিপুল জনগোষ্ঠীর প্রাণীজ আমিষের চাহিদা পূরণের পাশাপাশি কর্মসংস্থানের মাধ্যমে দারিদ্র দূরীকরণ, বৈদেশিক মুদ্রা অর্জন এবং সর্বোপরি আর্থ-সামাজিকউন্নয়নে মৎস্য এবং প্রাণী সম্পদের ভূমিকা ও গুরুত্ব অপরিসীম। উপরোক্ত বিষয়গুলিকে যথাযথ গুরুত্বের সাথে| বিবেচনা করতে মৎস্য এবং প্রাণী সম্পদের আদর্শ ব্যবস্থাপনার মাধ্যমে উৎপাদন বৃদ্ধির বিকল্প নেই।আদর্শ ব্যবস্থাপনার অন্যতম প্রধান নিয়ামক হল আদর্শ ও গুনগত মান সম্পন্ন সুষম খাদ্য। সুষম খাদ্য নির্ভর করে গুনগত মান সম্পন্ন খাদ্য উপকরণ ও তাদের প্রযয়োজন অনুযায়ী সন্নিবেশিত করনের মাধ্যমে। জাতির পুষ্টি চাহিদা পূরণ এবং জাতীয় জিডিপিতে অংশগ্রহণের উদ্দেশ্যে বাসাম ক্যাটল এন্ড ফিশ ফিডের পথযাত্রা শুরু। আমাদের পথযাত্রায় আপনাদের সর্বাঙ্গীন সহযোগিতা কামনা করছি।

Fish Feed (ফিস ফিড)Blog, Business Information / October 21, 2020 October 21, 2020 ভূমিকাঃ কৃষিপ্রধান বাংলাদেশের বিপুল জনগোষ্ঠীর  প্রাণীজ আমিষের চাহিদা পূরণে....

বিনা পুঁজিতে ব্যবসায়িক জ্ঞানের ভান্ডার !
25/10/2020

বিনা পুঁজিতে ব্যবসায়িক জ্ঞানের ভান্ডার !

বিনা পুঁজিতে লাভজনক ১২ ব্যবসা!Blog, Business Information / October 18, 2020 October 18, 2020 এই তথ্যপ্রযুক্তির যুগে চাকরির আশায় বসে বসে বেকার জীবনযাপন ....

একটা ওয়েবসাইট থেকে যেভাবে আয় করতে পারবেন
25/10/2020

একটা ওয়েবসাইট থেকে যেভাবে আয় করতে পারবেন

একটা ওয়েবসাইট থেকে যেভাবে আয় করতে পারবেনBlog, Business Information / October 18, 2020 October 18, 2020 বেশিরভাগ ডেভেলপাররাই একটি ওয়েবসাইট তৈরি করার পর...

দেশে বাড়ি নির্মাণ করার খরচা দি ও অন্যান্য!
24/10/2020

দেশে বাড়ি নির্মাণ করার খরচা দি ও অন্যান্য!

দেশে বাড়ি নির্মাণ করার খরচা দি ও অন্যান্য!Blog, Civil Engineering & Architecture / October 21, 2020 October 21, 2020 আচ্ছা, বলুন তো বাংলাদেশ একটি বাড়ি করতে কত ট....

বাংলাদেশ পানি আইন পর্যালোচনা!
24/10/2020

বাংলাদেশ পানি আইন পর্যালোচনা!

বাংলাদেশ পানি আইন পর্যালোচনা!Blog, Soil, Ground Water & Surface Water / October 21, 2020 October 21, 2020 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সরকারের পানিসম্পদ মন্ত্র.....

পানি দুষণরোধে সমন্বিত গবেষণা
24/10/2020

পানি দুষণরোধে সমন্বিত গবেষণা

পানি দুষণরোধে সমন্বিত গবেষণাBlog, Soil, Ground Water & Surface Water / October 21, 2020 October 21, 2020 ” বৃষ্টি, ভূপরিস্থ অথবা ভূগর্ভস্থ সবরকম পানির ব্যবহার.....

Address

Dhaka
1229

Alerts

Be the first to know and let us send you an email when Geo Hydro Tech and Construction Ltd posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Geo Hydro Tech and Construction Ltd:

Share