Science Experiment Bangla

Science Experiment Bangla Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Science Experiment Bangla, Science, Technology & Engineering, Dhaka.

সাইন্স এক্সপেরিমেন্ট বাংলা একটি অলাভজনক বিজ্ঞান আলোচনা মূলক সংগঠন । বাংলায় বিজ্ঞানচর্চাকে উৎসাহিত করতে ২০১৯ সাল থেকে কাজ করে যাচ্ছে সাইন্স এক্সপেরিমেন্ট বাংলা।

01/04/2026
করো কি মনে আছে ওই 1919 এর পরীক্ষা টা ?সেই পরীক্ষা যা দিয়ে আইনস্টাইন এর "General Theory of Relativity" যাচাই করা হলো ! A...
23/03/2026

করো কি মনে আছে ওই 1919 এর পরীক্ষা টা ?

সেই পরীক্ষা যা দিয়ে আইনস্টাইন এর "General Theory of Relativity" যাচাই করা হলো ! Arthur Eddington কৌতহল বসত একবার সূর্যগ্রহণ বা solar eclipse এর সময় celestial photography করেন। আর এই মধ্য দিয়েই এক চমৎকার পরীক্ষা দিয়ে "Relativity" কে যাচাই করা হয় । সহজ ভাষায় ব্যখ্যা করা যাক , নাকি ?

আসলে , "General Theory of Relativity" অনুযায়ী বলতে গেলে ভর এর জন্য 'spacetime' এ Curvature দেখা যায় । ঠিক যেন একটা কাপড় এর উপর বস্তু রাখলে কাপড় এ ভাজ আসে । সহজ ভাষায় বলতে গেলে , "Forces mess with dimensions " । তো সে হিসেবে ''Gravity' কোনো force হিসেবে চিন্তা না করে একটা 'Spacetime Curvature ' হিসেবে ধরা হয় । অর্থাৎ , এটি ভর , সময় , শক্তির সাথে ইন্টারএক্ট করে! এখন এই বিষয় এ একটু চিন্তা করে প্রয়োজন , আসলে আমাদের universe এর একটা বড় বিষয় হলো ডাইমেনশন । সব বল দিয়ে ব্যাখ্যা করা যায় না । তাই ডাইমেনশন এর ব্যাখ্যা প্রয়োজন ।

এখন আলো তো এক প্রকার শক্তি , বলতে গেলে এক উদ্ভূত ' তড়িৎ চুম্বকীয় তরঙ্গ ' । তাহলে নিশ্চয় আলোর সাথে গ্রাভিটি ইন্টারএক্ট করবেই ! অর্থাৎ , গ্রাভিটি এর জন্য আলোর মধ্যে Curvature দেখা যাবে । যা নিউটন এর মতবাদ বা সাধারণ পদার্থবিজ্ঞান এর ভাষায় মিলে না । কারণ , ফটন বা আলোর তো কোনো ভর নাই , তাহলে গ্রাভিটি কেনো কাজ করবে ? আচ্ছা , তাহলে নিশ্চয় গ্রাভিটি হয় একটি বল মাত্র , অথবা Spacetime Curvature। ঐটাই বের করা যাক পরীক্ষা দিয়ে ।

তো এই থিওরী নিয়েই Arthur Eddington প্রস্তুত হলেন তার টেলিস্কোপ নিয়ে । " আজ একটা বিশাল আবিষ্কার হবে !" এমন মনোভাব নিয়েই শুরু হয় উনার যাত্রা । সূর্যগ্রহণ এর সময় আলোর সাথে সূর্য এর নিকটবর্তী আলোর রেখা গ্রাভিটি এর সাথে ইন্টারেক্ট করবে । এবং তাই হয় , পরে বুঝা গেলো , এই ইন্টারেকশন এর ফলে আলোক রশ্মি 1.6 acrsecond - 1.9 arcsecond এ বেকে যায় । যার কারণে নিতকবর্তি তারাটিও 1.6-1.9 Arcsecond বেঁকে যায় । আশ্চর্য !!!! তার মানে আসলেই গ্রাভিটি এর প্রভাব এ আলোর Curvature হয়! তাহলে গ্রাভিটি আসলেই একটি Spacetime Curvature ।

Tasaddek Monowar - গ্লুওন-০১

How beautiful the sky is, right?Sometimes we look up and realize how many mysteries it quietly carries. The sky, the sta...
05/03/2026

How beautiful the sky is, right?
Sometimes we look up and realize how many mysteries it quietly carries. The sky, the stars, and the moon, each holding stories we are still trying to understand.

Have you ever witnessed a Lunar Eclipse before? It happens when Earth comes between the Sun and the Moon, casting its shadow on the lunar surface.

On 3 March 2026, our team tried to capture every phase of this celestial event. We may not have professional equipment, but curiosity was enough to bring us together under the same sky.

These photos may not be perfect, but they carry the excitement of a team that stayed up, watched the sky, and tried to capture a small piece of the universe.

We hope you enjoy these moments as much as we enjoyed witnessing them. ✨

03/03/2026

DON’T MISS THE LUNAR ECLIPSE TONIGHT!!

It begins at 5:55 PM today (3rd March 2026), exactly at moonrise in Bangladesh.

The Moon will rise already glowing deep red, with Earth’s shadow fully covering it. No special equipment is needed. It is completely safe to watch with the naked eye. An exceptional opportunity for astrophotography, especially capturing the red Moon low above the horizon.

We will not witness another eclipse like this until 2028.

If you capture the eclipse, please send it to us.

আজ সাইন্স এক্সপেরিমেন্ট বাংলা দল হতে আমরা জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর পরিদর্শন করি। এ সফরের মাধ্যমে আমরা বিভিন্ন বৈ...
30/12/2024

আজ সাইন্স এক্সপেরিমেন্ট বাংলা দল হতে আমরা জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর পরিদর্শন করি। এ সফরের মাধ্যমে আমরা বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণা, প্রযুক্তিগত উদ্ভাবন এবং আধুনিক বিজ্ঞানের নানা দিক সম্পর্কে মূল্যবান জ্ঞান অর্জন করি। জাদুঘরের বিভিন্ন প্রদর্শনীর মাধ্যমে বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতি এবং মানবসভ্যতার উন্নয়নে তাদের অবদান সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করতে পেরেছি। এই অভিজ্ঞতা আমাদের বৈজ্ঞানিক চিন্তাধারাকে প্রসারিত করবে এবং বিজ্ঞানভিত্তিক চিন্তাধারায় সমৃদ্ধ করে তুলবে। 🔬

#বিজ্ঞান #জাদুঘর #বাংলা

30/10/2024

ডিমেনশিয়া একটি জটিল ও মারাত্মক নিউরোডিজেনারেটিভ রোগ। বর্তমানে ডিমেনশিয়া বিশ্বব্যাপী একটি গুরুতর স্বাস্থ্য সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এই রোগের ফলে মস্তিষ্কের কার্যকারিতা হ্রাস পায়, যার ফলে স্মৃতি, চিন্তাভাবনা এবং দৈনন্দিন কাজকর্মে প্রভাব পড়ে।

ভিডিওতে আমরা ডিমেনশিয়ার লক্ষণ, কারণ, এবং প্রাথমিক লক্ষণগুলোর ওপর বিস্তারিত আলোচনা করেছি। এছাড়াও, আমরা এই রোগের সঙ্গে মোকাবিলা করার উপায় এবং যত্নের বিষয়েও গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করেছি। আশেপাশের কেউ যদি ডিমেনশিয়ার শিকার হয়, তবে কীভাবে সঠিক সহায়তা করতে পারেন, তা জানতে পারবেন।

উপস্থাপনায় -
আব্দুল্লাহ আল মাহমুদ (সাইন্স এক্সপেরিমেন্ট বাংলা টীম)
তাসাদ্দেক মনোয়ার (গ্লুওন-০১)

আসসালামু আলাইকুম।আপনারা অনেকেই আমাদের ইউটিউব চ্যানেল সম্পর্কে জানেন, যেখানে আমরা বিভিন্ন বিজ্ঞান সম্পর্কিত এক্সপেরিমেন্ট...
15/10/2024

আসসালামু আলাইকুম।

আপনারা অনেকেই আমাদের ইউটিউব চ্যানেল সম্পর্কে জানেন, যেখানে আমরা বিভিন্ন বিজ্ঞান সম্পর্কিত এক্সপেরিমেন্টের ভিডিও আপলোড করেছি। যদিও বিগত কয়েক বছর ধরে চ্যানেলটি নিষ্ক্রিয় ছিল, তবুও আমরা আমাদের ফেসবুক পেইজ, গ্রুপ এবং ইনস্টাগ্রামে নিয়মিতভাবে বিভিন্ন টপিক নিয়ে ভিডিও এবং পোস্ট শেয়ার করেছি। এসব কন্টেন্ট আমরা "টপিক রিলেটেড ভিডিও" নামে প্রকাশ করেছি।

আমাদের ইউটিউব চ্যানেলটি মূলত এক্সপেরিমেন্ট সংক্রান্ত ভিডিও শেয়ারের জন্য তৈরি করা হয়েছিল, তাই আমরা টপিক রিলেটেড কন্টেন্ট সেখানে আপলোড করতে পারিনি। এ কারণে আমাদের টিম একটি নতুন চ্যানেল খোলার সিদ্ধান্ত নেয়, যেখানে শুধুমাত্র টপিক রিলেটেড ভিডিওগুলো আপলোড করা হবে।

এই নতুন চ্যানেলে আমাদের মূল টিমের সদস্যদের পাশাপাশি বিভিন্ন আমাদের আওতাধীন বিভিন্ন ব্যাচের সদস্যরাও ভিডিও আপলোড করতে পারবেন। আমরা আশা করছি, যেমনভাবে আপনি আমাদের মেইন চ্যানেলে সাপোর্ট প্রদান করেছেন, তেমনি এখানেও আমাদের পাশে থাকবেন।

আমাদের উদ্দেশ্য একটাই—বিজ্ঞানকে আরও সহজ, মজাদার ও আকর্ষণীয়ভাবে তুলে ধরা। আমাদের নতুন চ্যানেলে আপনাদের সঙ্গী হয়ে এই যাত্রা আরও সফল করবো, ইনশাআল্লাহ।

"বাংলায় হোক বিজ্ঞান যাত্রা"—এই স্লোগানকে সামনে রেখে আমাদের কাজ অব্যাহত রাখব। আশা করি সামনে আমরা আরো মজার মজার তথ্য নিয়ে হাজির হতে পারবো!!

ধন্যবাদ।

চ্যানেল লিংক- https://youtube.com/channel/UCZDuReB-rtrOakjmLFH8t_g?si=Awba0SGpGfPHmASj

বাংলাদেশে অল্প যে কয়েকটি সাপ অত্যন্ত বিষধর, তার মধ্যে একটি হলো রাসেল ভাইপার। বৈজ্ঞানিক নাম ডাবোয়ইয়া রাসেলি, যা ভাইপারিডি...
18/06/2024

বাংলাদেশে অল্প যে কয়েকটি সাপ অত্যন্ত বিষধর, তার মধ্যে একটি হলো রাসেল ভাইপার। বৈজ্ঞানিক নাম ডাবোয়ইয়া রাসেলি, যা ভাইপারিডি গোত্রের একটি ভয়ঙ্কর বিষাক্ত সাপ। বিশেষ করে ভারতীয় উপমহাদেশে এ সাপ বেশি দেখা যায় এবং এটি ভারতের সবচেয়ে বড় চারটি সাপের মধ্যে একটি।SEB

রাসেল ভাইপার সাপের দেহ মোটা, লেজ ছোট ও সরু হয়ে থাকে। মাথা চ্যাপ্টা ত্রিকোণাকার। মাথার তুলনায় ঘাড় অনেকটাই সরু। শরীরের রঙ বাদামি, হলদে বাদামি অর্থাৎ কাঠ রঙের হওয়ায় শুকনো পাতার মধ্যে এই সাপ নিজেকে লুকিয়ে রাখতে পারে। সারা গায়ে স্পষ্ট বড়ো গাঢ় বাদামি গোলগোল দাগ থাকে, এই দাগগুলোর মাথা ছুঁচালো। এদের বিষদাঁত লম্বা। বিষদাঁতের দৈর্ঘ্য প্রায় ১৫-১৬ মিমি পর্যন্ত হয়ে থাকে। বিষধর সাপ হিসেবে পৃথিবীতে চন্দ্রবোড়ার অবস্থান পঞ্চম। তবে, হিংস্রতা আর আক্রমণের দিক থেকে সবার উপরে। আক্রমণের ক্ষেত্রে এটি এত ক্ষিপ্র যে, ১ সেকেন্ডের ১৬ ভাগের ১ ভাগ সময়ে কামড়ের পুরো প্রক্রিয়া শেষ করতে পারে। এরা প্রচণ্ড জোরে হিস হিস শব্দ করতে পারে। চন্দ্রবোড়া সাপ ডিম পাড়ার পরিবর্তে সরাসরি বাচ্চা দেয়। ফলে সাপের বাচ্চাদের বেঁচে থাকার সম্ভাবনা বেশি থাকে। একটি স্ত্রী সাপ গর্ভধারণ শেষে ২০ থেকে ৪০টি বাচ্চা দেয়।তবে কোনো কোনো চন্দ্রবোড়া সাপের ৮০টি পর্যন্ত বাচ্চা দেয়ার রেকর্ড আছে।SEB

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশে প্রতি বছর অন্তত পাঁচ লাখ ৮০ হাজার মানুষ সাপের কামড়ের শিকার হন এবং এদের মধ্যে ছয় হাজার মানুষ মারা যান। আর, গত এক মাসেই দেশের উত্তর থেকে দক্ষিণ, এমনকি মধ্যাঞ্চলের জেলাগুলোতে দেখা গেছে রাসেল ভাইপার। তিন মাসে মানিকগঞ্জে অন্তত পাঁচজন প্রাণ হারিয়েছেন এ সাপের দংশনে।SEB

#সাইন্স #এক্সপেরিমেন্ট #বাংলা #সাপ

হার্ভার্ড গবেষণাপত্রে দাবি করা হয়েছে, পৃথিবীতে এলিয়েনের অস্তিত্ব থাকতে পারে এবং তারা ভূগর্ভে, চাঁদে বা মানুষের আশেপাশেই...
16/06/2024

হার্ভার্ড গবেষণাপত্রে দাবি করা হয়েছে, পৃথিবীতে এলিয়েনের অস্তিত্ব থাকতে পারে এবং তারা ভূগর্ভে, চাঁদে বা মানুষের আশেপাশেই থাকতে পারে।

এই তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য আমাদের সর্বপ্রথম ২ টি প্রশ্নের উত্তর জানতে হবে-
১/ এলিয়েন কাকে বলে?
২/ এলিয়েনরা ছদ্মবেশ ধারণ করতে পারে কিনা। SEB

এলিয়েন, বহির্জাগতিক প্রাণ, অপার্থিব প্রাণ বা ভিনগ্রহী প্রাণ বলতে সেই জীবদের বোঝানো হয়, যাদের উদ্ভব এই পৃথিবীতে হয়নি বরং পৃথিবীর বাইরে মহাবিশ্বের অন্য কোথাও হয়েছে।

ধারণা করা হয়, ম্যাজিকাল (জাদুকরী) ক্রিপ্টোটেরেস্ট্রিয়ালস
এমন সত্তা যা এক ভিন্নধর্মী এলিয়েন। এই এলিয়েন সম্পর্কে ধারণা করা হয় এরা পরি বা জ্বীনের মতো। অর্থাৎ এরা জ্বীন বা পরির মতো ছদ্মবেশ ধারণ করতে পারে। তার মানে হলো এলিয়েনদের ছদ্মবেশ ধারণ করার প্রবণতা আছে।

অর্থাৎ, হার্ভার্ড গবেষণাপত্র সত্য হবার প্রবণতা আছে । সুতরাং, পৃথিবীতে এলিয়েনদের অস্তিত্ব থাকতে পারে এবং তারা ভূগর্ভে, চাঁদে বা মানুষের আশেপাশেই থাকতে পারে। SEB

Nura Jannat
Content Writing Department
Team Science Experiment Bangla

#সাইন্স #এক্সপেরিমেন্ট #বাংলা #রিসার্চ #এলিয়েন

টেসলার ইলেক্ট্রো-মেকানিক্যাল অসিলেটর হল একটি বাষ্প-চালিত বৈদ্যুতিক জেনারেটর যা 1893 সালে নিকোলা টেসলা দ্বারা পেটেন্ট করা...
15/06/2024

টেসলার ইলেক্ট্রো-মেকানিক্যাল অসিলেটর হল একটি বাষ্প-চালিত বৈদ্যুতিক জেনারেটর যা 1893 সালে নিকোলা টেসলা দ্বারা পেটেন্ট করা হয়েছিল। পরবর্তী জীবনে টেসলা দাবি করেছিলেন যে অসিলেটরের একটি সংস্করণ 1898 সালে নিউ ইয়র্ক সিটিতে ভূমিকম্প সৃষ্টি করেছিল , এটি জনপ্রিয় সংস্কৃতি লাভ করে। শিরোনাম "টেসলার ভূমিকম্প মেশিন "।1893 সালে বিশ্বের কলম্বিয়ান।এক্সপোজিশনে টেসলার প্রদর্শনীগুলির মধ্যে একটি অসিলেটর ছিল । SEB

টেসলার অসিলেটর একটি পারস্পরিক বিদ্যুৎ জেনারেটর। বাষ্পকে জোরপূর্বক অসিলেটরে প্রবেশ করানো হবে এবং বন্দরের একটি সিরিজের মধ্য দিয়ে প্রস্থান করা হবে, একটি পিস্টনকে উপরে এবং নীচে ঠেলে যা একটি আর্মেচারের সাথে সংযুক্ত ছিল, যার ফলে এটি উচ্চ গতিতে উপরে এবং নীচে কম্পিত হবে, বিদ্যুৎ উৎপাদন করবে। কেসিংয়ের উপরের চেম্বারটিকে 400 psi (2.8 MPa) চাপ এবং 200 °C এর বেশি তাপমাত্রা সহ্য করতে হয়েছিল। কিছু সংস্করণে পিস্টনের পিছনে আটকে থাকা বাতাসকে "এয়ার স্প্রিং" হিসাবে ব্যবহার করা হয়েছে, যা কার্যকারিতা বৃদ্ধি করে। আরেকটি পরিবর্তন পিস্টনের দোলনের ফ্রিকোয়েন্সি নিয়ন্ত্রণ করতে ইলেক্ট্রোম্যাগনেট ব্যবহার করে। SEB

টেসলা অসিলেটরের অনেক সংস্করণ তৈরি করেছে এবং জেনারেটর চালু করার জন্য ব্যবহৃত অদক্ষ রেসিপ্রোকেটিং স্টিম ইঞ্জিনগুলির সম্ভাব্য প্রতিস্থাপন হিসাবে এটিকে দেখেছিল, কিন্তু অত্যন্ত দক্ষ বাষ্প টারবাইনগুলির বিকাশের ফলে এটিকে বাতিল করা হয়েছিল । টেসলা তার উচ্চ ফ্রিকোয়েন্সি বৈদ্যুতিক এবং ওয়্যারলেস ট্রান্সমিশন পরীক্ষায় ফ্রিকোয়েন্সি সেট করার জন্য ডিভাইসের অত্যন্ত নিয়মিত টিউনেবল দোলনও ব্যবহার করেছিলেন। SEB

ছত্রাক পরিবেশের অত্যাধিক তাপমাত্রায়  আশপাশের তুলনায় নিজেকে ঠান্ডা রাখতে পারে। এই গবেষণা থেকে আমরা ছত্রাকের বিবর্তন এবং ত...
10/06/2024

ছত্রাক পরিবেশের অত্যাধিক তাপমাত্রায় আশপাশের তুলনায় নিজেকে ঠান্ডা রাখতে পারে।

এই গবেষণা থেকে আমরা ছত্রাকের বিবর্তন এবং তারা বৈশ্বিক উষ্ণায়নের সাথে কীভাবে মানিয়ে চলতে পারে তা নিয়ে ধারণা পেতে পারি।SEB

পরিবেশ এবং দেহের শীতলীকরণের জন্য ছত্রাক বাষ্পীভবনের মাধ্যমে জল ছেড়ে দেয় । এই প্রক্রিয়াটি বিভিন্ন ধরনের মাশরুম এবং ছত্রাকের মধ্যে দেখা গিয়েছে। গবেষকরা পর্যবেক্ষণ করেন, গড়ে একটি ছত্রাক কলোনি ঠিক আশপাশের পরিবেশের তাপমাত্রা ২.৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমিয়ে রাখতে পারে। এই বিষয়টি অনেকটা আকস্মিক ভাবে বিজ্ঞানীরা বুঝতে পারেন,কারণ একজন গবেষক করোনা মহামারীর সময় একটি তাপীয় ক্যামেরার মাধ্যমে পরীক্ষা করছিলেন এবং লক্ষ্য করেছিলেন যে কাছাকাছি জঙ্গলে বেড়ে ওঠা ছত্রাক আশেপাশের গাছপালা থেকে শীতল হিসাবে উঠে এসেছে।পরে Johns Hopkins University, Maryland এবং University of Puerto Rico এর একদল গবেষক বিষয়টি নিয়ে কাজ শুরু করেন। এক বিশেষ মাশরুম (Agaricus bisporus) নিয়ে গবেষণা করে বিষয়টি সম্পর্কে আরো বিশদভাবে নিশ্চিত হওয়া যায়।SEB

বর্তমান বাস্তবতায় গবেষকদের দাবি, জলবায়ু পরিবর্তন ও এর সাথে ছত্রাকের অভিযোজন ক্ষমতা বোঝার জন্য এই তাপ নিয়ন্ত্রণ আর শীতলীকরণ প্রক্রিয়াটি সম্পর্কে আরো জানা বিজ্ঞানীদের কাছে খুব গুরুত্বপূর্ণ বলে প্রমাণিত হবে।

#সাইন্স #এক্সপেরিমেন্ট #বাংলা #ফ্যাক্ট #মাশরুম #ছত্রাক

Address

Dhaka
1200

Website

Alerts

Be the first to know and let us send you an email when Science Experiment Bangla posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Science Experiment Bangla:

Share