13/04/2026
শুভ নববর্ষ ১৪৩৩🌺✨
কালবৈশাখীর রুদ্রতানে মুছে যাক জীর্ণতা, নতুনের কেতন উড়ুক বাঙালির হৃদয়ে। জরা আর গ্লানিকে বিদায় জানিয়ে আজ উদিত হয়েছে নতুন বছরের এক সোনালী সূর্য।
বাঙালির প্রাণের এই উৎসবে স্টামফোর্ড ইউনিভার্সিটি কম্পিউটার সোসাইটির (SUCS) পক্ষ থেকে জানাই পহেলা বৈশাখের আন্তরিক শুভেচ্ছা। প্রযুক্তির উৎকর্ষ আর আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের মেলবন্ধনে নতুন এই বছরটি হয়ে উঠুক সৃজনশীলতা ও সমৃদ্ধির বছর।
সবাইকে বাংলা নববর্ষের প্রাণঢালা অভিনন্দন!
শুভ নববর্ষ!