Toma Engineering and Real Estate

Toma Engineering and Real Estate Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Toma Engineering and Real Estate, Engineering service, Dhaka.
(1)

21/04/2026

স্বপ্নের বাড়ি-প্রতিটি স্থান জুড়ে ভালোলাগা ও আধুনিকতার ছোঁয়া || Toma Engineering & Real Estate
প্রজেক্ট:- ২ তলা বাড়ি।
লোকেশনঃ দক্ষিণ কেরাণিগঞ্জ।
বাড়ির আয়তনঃ প্রায় ১০০০ স্কয়ার ফিট জায়গা।
#নিচতলাতে_আছে:-
৩টি বেড, ২টি এটাচ ও ১টি কমন বাথরুম ,ড্রয়িং স্পেস ,ডাইনিং স্পেস, ১ টি কিচেন
াতে_আছে:-
১টি বেডরুম, ১টি কমন বাথরুম ,খোলা জায়গা,ল্যান্ডস্কেপিং( বাগান করার স্পেস)
বাড়ি নির্মাণে খরচ সম্পর্কিত তথ্য জানতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।
আমাদের ডিজাইন সার্ভিস এর অন্তর্ভুক্ত,
✅আর্কিটেকচারাল ড্রয়িং
✅ 3D ডিজাইন,
✅স্ট্রাকচারাল ডিজাইন,
✅সাইট সুপারভিশন,
✅ মাটি পরীক্ষা,
✅ ইলেক্ট্রিক্যাল ড্রয়িং,
✅প্লাম্বিং ড্রয়িং,
✅ম্যাটেরিয়ালস এস্টিমেটিং
বিস্তারিত জানতে অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন...
"Toma Engineering & Real Estate"
📞01332-595404,01309-336409 Call/WhatsApp/Imo
E-mail: [email protected]
Office Address: Atibazar(Dutchbangla Bank ground floor),keranigonj,Dhaka-1310
Thanks,

Typical Floor Plan 4 Bedroom With 3 Bathroom,Kitchen,Dining,Living....
21/04/2026

Typical Floor Plan
4 Bedroom With 3 Bathroom,Kitchen,Dining,Living....

ইন্টেরিয়র ডিজাইনে ইলেক্ট্রিক ওয়্যার সেটিংস (Electrical Wiring Setup) খুব গুরুত্বপূর্ণ একটি অংশ। এটি নিরাপত্তা, ব্যবহারিক...
20/04/2026

ইন্টেরিয়র ডিজাইনে ইলেক্ট্রিক ওয়্যার সেটিংস (Electrical Wiring Setup) খুব গুরুত্বপূর্ণ একটি অংশ। এটি নিরাপত্তা, ব্যবহারিক সুবিধা এবং সৌন্দর্য—তিনটাই নিশ্চিত করে। নিচে ধাপে ধাপে পুরো প্রক্রিয়াটা সহজভাবে দেওয়া হলো:

১. প্ল্যানিং ও লেআউট ডিজাইন
প্রথমে ঘরের ফ্লোর প্ল্যান অনুযায়ী কোথায় লাইট, ফ্যান, সুইচ, সকেট থাকবে তা নির্ধারণ করতে হবে
ফার্নিচারের অবস্থান মাথায় রেখে পয়েন্ট বসাতে হবে
প্রয়োজন অনুযায়ী আলাদা সার্কিট (লাইট, পাওয়ার, AC ইত্যাদি) প্ল্যান করতে হবে
২. লোড ক্যালকুলেশন
প্রতিটি রুমে মোট কত ওয়াট লোড হবে তা হিসাব করতে হবে
সেই অনুযায়ী তার (wire) ও সার্কিট ব্রেকারের (MCB) ক্ষমতা নির্ধারণ করা হয়
৩. কনডুইট (Conduit) পাইপ বসানো
দেয়াল বা সিলিংয়ের ভিতরে PVC কনডুইট পাইপ বসানো হয়
পাইপগুলো এমনভাবে বসাতে হবে যাতে তার টানতে সুবিধা হয় এবং ভবিষ্যতে রিপেয়ার করা যায়
৪. সুইচ বক্স ও জংশন বক্স ফিক্সিং
নির্দিষ্ট উচ্চতায় সুইচ বক্স বসানো (সাধারণত ৪–৫ ফুট)
জংশন বক্স এমন জায়গায় বসাতে হবে যেখানে সহজে এক্সেস পাওয়া যায়
৫. ওয়্যার টানা (Wire Pulling)
নির্ধারিত গেজ (size) অনুযায়ী তার পাইপের ভিতর দিয়ে টানা হয়
কালার কোড মেনে চলা জরুরি (যেমন: ফেজ, নিউট্রাল, আর্থ আলাদা)
৬. সংযোগ (Connection)
সুইচ, সকেট, ফ্যান, লাইট ইত্যাদির সাথে সঠিকভাবে তার সংযোগ দিতে হবে
মেইন ডিস্ট্রিবিউশন বোর্ড (DB) এর সাথে সব সার্কিট যুক্ত করা হয়
৭. আর্থিং (Earthing)
নিরাপত্তার জন্য সঠিকভাবে আর্থিং করা খুব জরুরি
শর্ট সার্কিট বা লিকেজ হলে এটি ঝুঁকি কমায়
৮. টেস্টিং
সব সংযোগ ঠিক আছে কিনা পরীক্ষা করা
ভোল্টেজ, শর্ট সার্কিট, লিকেজ ইত্যাদি চেক করা
৯. ফিনিশিং ও ফিক্সচার ইনস্টলেশন
সুইচ, সকেট প্লেট, লাইট ফিটিং, ফ্যান ইত্যাদি বসানো
ইন্টেরিয়র ডিজাইনের সাথে মিল রেখে ফিনিশিং করা
কিছু গুরুত্বপূর্ণ টিপস:
সবসময় মানসম্মত তার ও ইলেক্ট্রিক উপকরণ ব্যবহার করুন
কাজ অবশ্যই দক্ষ ইলেক্ট্রিশিয়ান দিয়ে করান
ভবিষ্যতের জন্য অতিরিক্ত কিছু পয়েন্ট রেখে দিলে ভালো হয়
ধন্যবাদ,

20/04/2026

প্লাস্টার খসে পড়ার প্রধান কারণ
১. পানির সিপেজ (Water Leakage) ২. নিম্নমানের উপকরণ ৩. সঠিক কিউরিং (Curing) না করা ৪. ড্যাম্পনেস / আর্দ্রতা
৫. স্ট্রাকচারাল মুভমেন্ট ৬. রডে জং ধরা (Rebar Corrosion)
প্রতিকারে করণীয় ???

রুমের লে-আউট ঠিক হয়ে গেছে, ইঞ্জিনিয়ার ড্রয়িং দিয়ে দিয়েছে। রাজমিস্ত্রিরা গাথুনির কাজ শুরু করেছে। সব কিছুই ঠিকঠাক চলছিল। হ...
19/04/2026

রুমের লে-আউট ঠিক হয়ে গেছে, ইঞ্জিনিয়ার ড্রয়িং দিয়ে দিয়েছে। রাজমিস্ত্রিরা গাথুনির কাজ শুরু করেছে। সব কিছুই ঠিকঠাক চলছিল। হঠাৎ দেখা গেল, যে দেয়ালটা তোলা হচ্ছে সেটা দরজার অবস্থানের সাথে মিলছে না। মানে, ড্রয়িং অনুযায়ী দরজা হওয়ার কথা এক জায়গায়, কিন্তু সাইটে মাপ ধরে কাজ করতে গিয়ে দেয়াল একটু সরে গেছে।

প্রথমে কেউ বিষয়টা গুরুত্ব দেয়নি। কিন্তু যখন দরজার ফ্রেম বসানোর সময় আসলো, তখন সমস্যা পরিষ্কার—দরজা বসবে না ঠিকমতো। এখন কী করা যায়?
সাইট ইঞ্জিনিয়ার এসে আবার মাপ নিলো। দেখা গেল, শুরুতেই এক কোণ থেকে মাপ নেওয়ার সময় ২ ইঞ্চি ভুল হয়েছিল। ছোট ভুল, কিন্তু পুরো লে-আউটেই তার প্রভাব পড়েছে।
এখন দুইটা অপশন—
১) যেমন আছে তেমন রেখে দরজার ডিজাইন বদলানো
২) দেয়ালের একটা অংশ ভেঙে ঠিক জায়গায় আবার গাথুনি করা

শেষে সিদ্ধান্ত হলো—কোয়ালিটির সাথে কম্প্রোমাইজ না করে দেয়ালটা আংশিক ভেঙে নতুন করে ঠিক মাপ অনুযায়ী গাথুনি করা হবে।কাজটা করতে একটু সময় আর খরচ বাড়লো, কিন্তু পরে আর কোনো সমস্যা থাকলো না। দরজা, ফিনিশিং—সব কিছু ঠিকঠাক হলো।এই ঘটনাটা সাইটে সবাইকে একটা জিনিস শিখিয়েছে:
👉 “শুরুতে মাপ ঠিক না হলে, শেষে গিয়ে বড় সমস্যায় পড়তেই হবে।”

তারপর থেকে ওই টিমের নিয়ম হয়ে গেল—প্রতিটা গাথুনির আগে দু’বার মাপ চেক করা।
এটাই সাইটের ছোট একটা সমস্যা, কিন্তু বড় একটা শিক্ষা।
আমাদের ডিজাইন সার্ভিস এর অন্তর্ভুক্ত,
✅আর্কিটেকচারাল ড্রয়িং
✅ 3D ডিজাইন,
✅স্ট্রাকচারাল ডিজাইন,
✅সাইট সুপারভিশন
✅ ইলেক্ট্রিক্যাল ড্রয়িং,
✅প্লাম্বিং ড্রয়িং,
✅ম্যাটেরিয়ালস এস্টিমেটিং
বিস্তারিত জানতে অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন...
"Toma Engineering & Real Estate"
📞01332-595404,01309-336409 Call/WhatsApp/Imo
E-mail: [email protected]
Office Address: Atibazar(Dutchbangla Bank ground floor),keranigonj,Dhaka-1310
Thanks,

19/04/2026

ইন্টেরিয়র ডিজাইনের গুরুত্বপূর্ণ ৫টা বিষয় ১. স্পেস প্ল্যানিং (Space Planning)২. লাইটিং (Lighting)৩. কালার স্কিম (Color Scheme)৪. ফাংশনালিটি (Functionality)৫. ম্যাটেরিয়াল ও ফিনিশিং (Materials & Finishes)
আরাম, ব্যবহারযোগ্যতা আর দীর্ঘমেয়াদি টেকসইতার বিকল্প নাই

ওয়াটার লেভেল চেক করে মার্কিং করুন।কলামের রড ছাদ লেভেল পর্যন্ত না রাখে বাড়িয়ে রাখুন।ল্যাপিং দৈর্ঘ্য ও ল্যাপিং এরিয়া মাথায়...
19/04/2026

ওয়াটার লেভেল চেক করে মার্কিং করুন।
কলামের রড ছাদ লেভেল পর্যন্ত না রাখে বাড়িয়ে রাখুন।
ল্যাপিং দৈর্ঘ্য ও ল্যাপিং এরিয়া মাথায় রেখে রড কাটুন।
ছাদে সঠিক ঢাল ব্যবহার করুন যাতে পানি জমে ছাদকে ড্যামেজ না করে।

সিঁড়ি ঢালাই (RCC stair) করার সময় সঠিক সাইজ ও অনুপাত না মানলে ব্যবহার অস্বস্তিকর হয় এবং স্ট্রাকচারাল ঝুঁকিও থাকে। নিচে সহ...
18/04/2026

সিঁড়ি ঢালাই (RCC stair) করার সময় সঠিক সাইজ ও অনুপাত না মানলে ব্যবহার অস্বস্তিকর হয় এবং স্ট্রাকচারাল ঝুঁকিও থাকে। নিচে সহজভাবে গুরুত্বপূর্ণ সব মাপ ও গাইডলাইন দিলাম:
🔹 ১. রাইজার (Riser) ও ট্রেড (Tread) এগুলো সিঁড়ির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। রাইজার (উচ্চতা): 5" – 7" (সাধারণত 6" ভালো)
ট্রেড (পা রাখার জায়গা): 10" – 11"

🔹 ২. সিঁড়ির প্রস্থ (Width)
বাসাবাড়ি: 3' – 3.5' (ফুট) আরামদায়ক হলে: 4' বা বেশি

🔹 ৩. ওয়েস্ট স্লাব (Waist Slab Thickness) ওয়েস্ট স্লাব হলো সিঁড়ির নিচের মূল RCC অংশ।
সাধারণত: 5" – 6" (ইঞ্চি) বেশি লোড হলে: 6" – 7"

🔹 ৪. ল্যান্ডিং (Landing) প্রতিটি ফ্লাইট শেষে বিশ্রামের জায়গা।
দৈর্ঘ্য: সিঁড়ির প্রস্থের সমান বা বেশি (কমপক্ষে 3' – 4')
🔹 ৫. ঢাল (Slope / Angle) সাধারণ ঢাল: 25° – 40° ✔️ বেশি খাড়া হলে ওঠা-নামা কষ্টকর হয়
🔹 ৬. রড (Reinforcement) মেইন বার: 10mm বা 12mm ডিস্ট্রিবিউশন বার: 8mm স্পেসিং: 4" – 6" সেন্টার টু সেন্টার (ডিজাইন এর উপর নির্ভর করবে)
🔹 ৭. কভার (Concrete Cover) সাধারণত: 1" – 1.5"
🔹 ৮. হেডরুম (Headroom) সিঁড়ির উপর থেকে ছাদ পর্যন্ত: 👉 কমপক্ষে 6'8" – 7'
🔹 ৯. গুরুত্বপূর্ণ টিপস
সব স্টেপের রাইজার ও ট্রেড সমান রাখতে হবে খুব বেশি খাড়া বা বেশি লম্বা স্টেপ না দেওয়া ।ভালো মানের কংক্রিট (1:1.5:3 বা ডিজাইন অনুযায়ী) ব্যবহার করা
সঠিক শাটারিং ও সাপোর্ট দেওয়া
⚠️ শেষ কথা,এগুলো সাধারণ গাইডলাইন। যদি আপনি ২/৩ তলা বা বড় বিল্ডিং করেন, তাহলে অবশ্যই একজন সিভিল ইঞ্জিনিয়ারের ডিজাইন অনুযায়ী কাজ করা উচিত।
ধন্যবাদ,

18/04/2026
18/04/2026

রাইজার (উচ্চতা): 5"–7"(সাধারণত 6" ভালো) ট্রেড (পা রাখার জায়গা):10"–11"
বাসাবাড়ি: 3' – 3.5' (ফুট) আরামদায়ক হলে: 4' বা বেশি || ওয়েস্ট স্লাব হলো সিঁড়ির নিচের মূল RCC অংশ।

সাধারণত: 5" – 6" (ইঞ্চি)
বেশি লোড হলে: 6" – 7"

ছাদের ঢালাই (roof slab casting) ঠিকভাবে না হলে পরে ফাটল, পানি চুইয়ে পড়া বা শক্তি কমে যাওয়ার মতো সমস্যা দেখা দেয়। তাই কৌশ...
16/04/2026

ছাদের ঢালাই (roof slab casting) ঠিকভাবে না হলে পরে ফাটল, পানি চুইয়ে পড়া বা শক্তি কমে যাওয়ার মতো সমস্যা দেখা দেয়। তাই কৌশলটা শুরু থেকেই সঠিক হওয়া খুব জরুরি। সহজভাবে ধাপে ধাপে যদি বলতে হয়—
১. ডিজাইন ও প্রস্তুতিঃআগে একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের মাধ্যমে সঠিক ডিজাইন (beam, slab thickness, reinforcement) ঠিক করতে হবে।
শাটারিং (centering) মজবুত ও লেভেল ঠিক রাখতে হবে, যাতে ঢালাইয়ের সময় নড়াচড়া না করে।
২. রড বাঁধাই (Reinforcement)ঃ ড্রয়িং অনুযায়ী রড বসাতে হবে (spacing, diameter ঠিক রাখা জরুরি)।
কভার ব্লক ব্যবহার করতে হবে (সাধারণত .৭৫"-১") যাতে রড সরাসরি মাটির সাথে না লাগে।
রডে মরিচা বা ময়লা থাকলে পরিষ্কার করে নিতে হবে।
৩. কংক্রিটের মিশ্রণঃ সাধারণত ছাদের জন্য মিক্স রেশিও হয় 1:1.5:3 (সিমেন্ট : বালু : খোয়া)।
পানি খুব বেশি দেওয়া যাবে না—এতে শক্তি কমে যায়।
ভালো মানের সিমেন্ট, পরিষ্কার বালু ও খোয়া ব্যবহার করতে হবে।
৪. ঢালাই করার সময়ঃ একটানা ঢালাই করা সবচেয়ে ভালো (joint যেন না পড়ে)।
কংক্রিট ঢালার সময় ভাইব্রেটর (vi****or machine) ব্যবহার করলে ভিতরের ফাঁকা অংশ দূর হয় এবং শক্তি বাড়ে।
লেভেল ঠিক রাখতে স্কেল/লাঠি দিয়ে সমান করে নিতে হবে।
৫. স্লোপ (ঢাল) রাখাঃ ছাদে পানি জমে না থাকার জন্য হালকা ঢাল রাখতে হবে (সাধারণত ১:৪০ বা ১:৫০)।
ড্রেন বা পানি বের হওয়ার পথ আগে থেকেই ঠিক করতে হবে।
৬. কিউরিং (Curing)ঃঢালাইয়ের ১০–১২ বা সারফেস ডিহাইড্রেশন হওয়া বা রক্ষতা প্রকাশ বা ১০–১২ ঘণ্টা পর পানি দেওয়া শুরু করতে হবে। কমপক্ষে ২৮ দিন পানি রাখতে হবে।
কিউরিং ঠিকভাবে না করলে ফাটল ধরার সম্ভাবনা বেশি।
৭. শাটার খোলাঃ সাধারণত ২১–২৮ দিন পর শাটার খোলা নিরাপদ (স্প্যান অনুযায়ী সময় ভিন্ন হতে পারে)।সাইট সুপার ভিশনে সঠিক সময় নির্ধারণ সম্ভব
কিছু গুরুত্বপূর্ণ টিপস
বৃষ্টির মধ্যে ঢালাই করা এড়িয়ে চলা ভালো।
কাজের সময় অভিজ্ঞ মিস্ত্রি/সুপারভিশন থাকা জরুরি।
বিদ্যুৎ লাইন, পানির পাইপ আগে থেকেই প্ল্যান করে রাখতে হবে।
ধন্যবাদ,

16/04/2026

পানির ট্যাংকির জন্য সাধারণত শক্ত ও ঘন কংক্রিট লাগে: ১ : ১.৫ : ৩ (সিমেন্ট : বালি : পাথর)
পানির ট্যাংকির জন্য ওয়াটারপ্রুফিং অ্যাডমিক্সচার ব্যবহার করা ভালো
ঢালাইয়ের সময় অতিরিক্ত পানি দেওয়া যাবে না

Address

Dhaka

Telephone

+8801332595404

Website

Alerts

Be the first to know and let us send you an email when Toma Engineering and Real Estate posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share