Quick Response Service

Call Directions Website Contact the business

Quick Response Service বিদ্যুৎ বিচ্ছিন্ন গ্রাহক, স্পটে পুন:সংযোগ

সম্মানিত গ্রাহক সদস্যবৃন্দ, জাতীয় পর্যায়ে বিদ্যুৎ উৎপাদন কম থাকায় লোডশেডিংয়ের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ / লোডের বন্টন করা হ...
17/06/2026

সম্মানিত গ্রাহক সদস্যবৃন্দ, জাতীয় পর্যায়ে বিদ্যুৎ উৎপাদন কম থাকায় লোডশেডিংয়ের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ / লোডের বন্টন করা হয়েছে। বরাদ্দকৃত লোড অনুযায়ী সিডিউল পরিবর্তন হতে পারে। এ সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত। পল্লী বিদ্যুতায়ন কার্যক্রমে আপনাদের সহযোগিতা একান্ত কাম্য।

পল্লীবিদ্যুতের নতুন সংযোগের জন্য প্রয়োজনীয় কাগজপত্রের তালিকা এবং আর্থিক হিসাব রয়েছে। বিদ্যুতের পুন:সংযোগের জন্য কুইক রেস...
06/06/2026

পল্লীবিদ্যুতের নতুন সংযোগের জন্য প্রয়োজনীয় কাগজপত্রের তালিকা এবং আর্থিক হিসাব রয়েছে। বিদ্যুতের পুন:সংযোগের জন্য কুইক রেসপন্স সার্ভিস এবং গ্রাহক শ্রেণি অনুযায়ী বিদ্যুৎ সম্পর্কিত বিবিধ সেবার জন্য ফি / চার্জ রয়েছে। গ্রাহক পর্যায়ে লিফলেট বিতরণ করায় সঠিক তথ্য প্রাপ্তি বা সেবার মূল্য জানা, গ্রাহক হয়রানি হ্রাস এবং এক অবস্থানে সেবার মান উন্নত হবে।


আজ ২৯-০৫-২০২৬ শুক্রবার পাশ্ববর্তী জেলাসহ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় কালবৈশাখী ঝড়-বৃষ্টি শুরু হয়েছে। ঝড়-বৃষ্টি থামলে নি...
29/05/2026

আজ ২৯-০৫-২০২৬ শুক্রবার পাশ্ববর্তী জেলাসহ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় কালবৈশাখী ঝড়-বৃষ্টি শুরু হয়েছে। ঝড়-বৃষ্টি থামলে নিজ এলাকায় বৈদ্যুতিক লাইনের খুঁটি ভাঙ্গা, খুঁটি হেলে যাওয়া, তার ছিঁড়ে পড়া, লাইনে গাছ, গাছের ডাল পালা, বাঁশ পড়া ইত্যাদি তথ্য মোবাইল অথবা হোয়াটসঅ্যাপ নম্বরে জানানোর বিনীত অনুরোধ করা হলো। দীর্ঘ বৈদ্যুতিক লাইন চেকিং করে নিরাপত্তার সাথে ট্রায়াল নিতে অনেক সময় প্রয়োজন। সুনির্দিষ্ট তথ্য পেলে ফল্ট নিরসন করে দ্রুত বিদ্যুৎ লাইন চালু করা যাবে এবং সকলেই বিদ্যুৎ সরবরাহ পাবেন। মোবাইল নম্বরে অসংখ্যবার ফোন দিয়ে কখন বিদ্যুৎ আসবে? জানতে না চেয়ে, স্বেচ্ছাসেবী হিসেবে তথ্য প্রদান ও পল্লী বিদ্যুৎ টিমের কাজে সহায়তা করলে আপনার বাসা বা এলাকায় দ্রুত বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে। কৃতজ্ঞতা ও ধন্যবাদ।

অভিনন্দন! প্রিয় আবেদনকারীআপনার নতুন বিদ্যুৎ সংযোগ আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র ও হাউজ ওয়্যারিং ঠিক আছে। মোবাইল ব্যাংক...
22/05/2026

অভিনন্দন! প্রিয় আবেদনকারী

আপনার নতুন বিদ্যুৎ সংযোগ আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র ও হাউজ ওয়্যারিং ঠিক আছে। মোবাইল ব্যাংকিং রকেট এর মাধ্যমে আবেদন ফি পরিশোধ করুন অথবা পল্লী বিদ্যুৎ অফিসে যোগাযোগ করার বিনীত অনুরোধ করা হলো।

এজিএম, ফরিদপুর পবিস
আলফাডাঙ্গা, ফরিদপুর।

বিদ্যুৎ বন্ধের নোটিশ (Power Outage Notice)আগামীকাল ১৬-০৫-২০২৬ খ্রি. তারিখ রোজ শনিবার পিজিবি পিএলসি ফরিদপুর ১৩২/৩৩ কেভি গ...
15/05/2026

বিদ্যুৎ বন্ধের নোটিশ (Power Outage Notice)

আগামীকাল ১৬-০৫-২০২৬ খ্রি. তারিখ রোজ শনিবার পিজিবি পিএলসি ফরিদপুর ১৩২/৩৩ কেভি গ্রীড উপকেন্দ্রের টিআর-২ পাওয়ার ট্রান্সফরমারের আওতায় ৩৩ কেভি বাস সেকশন-৩,৪ এর জরুরী রক্ষণাবেক্ষণ কাজ পূর্ব নির্ধারিত শিডিউল অনুযায়ী সম্পাদন করা এবং সালথা হইতে আলফাডাঙ্গা পর্যন্ত ৩৩ কেভি আলফাডাঙ্গা বৈদ্যুতিক লাইনের জরুরী রক্ষণাবেক্ষণ কাজে ও গাছের ডালপালা, বাঁশ ইত্যাদি কর্তন / ফ্ল্যাংয়িং রাইট অব ওয়ে কাজের জন্য আলফাডাঙ্গা উপজেলায় সকাল ০৮:০০ টা হইতে বিকাল ০৪:০০ টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকিবে। সাময়িক ভাবে বিদ্যুতের সরবরাহ বন্ধের অসুবিধার জন্য ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতি কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত। অবগতির জন্য।

⚠️ Safety First, Safety Always ⚠️
08/05/2026

⚠️ Safety First, Safety Always ⚠️

বিদ্যুৎ বন্ধের নোটিশ (Power Outage Notice)আগামীকাল ২৫-০৪-২০২৬ খ্রি তারিখ শনিবার ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির আলফাডাঙ্গা ...
24/04/2026

বিদ্যুৎ বন্ধের নোটিশ (Power Outage Notice)

আগামীকাল ২৫-০৪-২০২৬ খ্রি তারিখ শনিবার ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির আলফাডাঙ্গা সাব জোনাল অফিসের আওতায় ১৫ এমভিএ আলফাডাঙ্গা উপকেন্দ্রের অন্তর্ভূক্ত এলাকাসমূহের নিরাপদ, মানসম্মত বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকল্পে আলফাডাঙ্গা ৩৩ কেভি বৈদ্যুতিক লাইনের জাম্পার মেরামতকরণ ও অন্যান্য রক্ষণাবেক্ষণ কার্যক্রম পরিচালিত হবে। এ কারনে আলফাডাঙ্গা উপজেলায় সকাল ৭:০০ টা হতে বিকাল ৩:০০ টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সাময়িকভাবে বিদ্যুতের সরবরাহ বন্ধের অসুবিধার জন্য পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।

পহেলা বৈশাখ বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতি এর সিনিয়র জেনারেল ম্যানেজার মহোদয়ের অবগতি সাপেক্ষে আলফ...
17/04/2026

পহেলা বৈশাখ বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতি এর সিনিয়র জেনারেল ম্যানেজার মহোদয়ের অবগতি সাপেক্ষে আলফাডাঙ্গা সাব জোনাল অফিস কর্তৃক বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রত্যেক সহকর্মী অফিস ব্যবস্থাপনায় রঙিন পোশাক পাঞ্জাবী ও শাড়ি পরিধান করে বৈশাখী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। সহকর্মীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও পান্তা-ইলিশের আয়োজন সকলে অত্যন্ত আনন্দের সাথে উপভোগ করেন। বিদ্যুৎ সেবা প্রদানে নিয়োজিত কর্মীসহ দেশবাসীর জন্য শুভেচ্ছা ও অভিনন্দন।

#১লা_বৈশাখ_১৪৩৩_বঙ্গাব্দ
্রিল_২০২৬_খ্রিস্টাব্দ

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Quick Response Service posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Quick Response Service:

Shortcuts

Share

Category