03/05/2026
আসলেই শিক্ষার কোন বয়স হয় না কাজ করা ব্যক্তিটা আমি আর আমার নিচে যেই ছোট্ট ছেলেটি জায়নামাজ নিয়ে দাঁড়িয়ে রয়েছে সেই ছেলেটির নাম ফয়সাল আমাদের যে স্থানে কাজটি ছিল সেটা একটি মসজিদ সহ মাদ্রাসা যেখানে আমি কাজ করতে ছিলাম তার থেকে কিছুটা দূরে কিছু সংখ্যক শিক্ষার্থী পবিত্র কোরআন শরীফ পড়তে ছিল ।
কাজ করা অবস্থায় তেমন কিছু লক্ষ্য করা হয়নি হুট করে দেখলাম ফয়সাল আমার পাশে এসে জায়নামাজ উঁচু করে দাঁড়ানো তাকে আমি জিজ্ঞেস করলাম তুমি এভাবে দাঁড়িয়ে আছো কেন ?
তখন ফয়সালা আমাকে মায়াবি কন্ঠে বলছে আঙ্কেল আপনি যে উচ্চতায় কাজ করছেন তার আশেপাশে কোন উঁচু কিছু নেই তাই আমি এভাবে দাঁড়িয়ে আছি উত্তরটা শুনে আমি হতবাক হয়ে যাই একবারও আমার মাথায় এই বিষয়টা সম্পর্কে চিন্তাও আসেনি তার থেকে আমি এই বিষয়টি সম্পর্কে জানতে পারলাম তখন তার মাথা ভুলিয়ে দিয়ে তার কাছে জানতে চাইলাম ফয়সাল তোমাকে কে কেউ কি পাঠিয়েছে এখানে আসার জন্য প্রতিউত্তরে সে বলল আমি হুজুরের কাছ থেকে জানতে পেরেছিলাম যদি কোথাও পবিত্র কোরআন শরীফ পড়া হয় সেই জায়গা থেকে কিছুটা উঁচু কোন বস্তু না থাকলে তার উপর পা উঠানো ঠিক না কেউ আমাকে এখন আর বলেনি নিজ থেকেই এসে দাঁড়িয়েছি তারপর তাকে আমি জিজ্ঞেস করলাম ফয়সাল তোমার বাবা কি করেন সে আমাকে বলল আঙ্কেল আমার আব্বু ভ্যানে করে তরকারির বিক্রি করেন ।
মন থেকে দোয়া একটাই ছিল আল্লাহ তুমি এই ছেলেটিকে সুশিক্ষায় শিক্ষিত করে দিও এবং বাবা মার কষ্ট বুঝে সে যেন তাদের মুখ উজ্জ্বল করতে পারে তুমি তাকে সফলতার সেই মোকামে পৌঁছে দিও - মোহাম্মদ জয়নাল (টেকনিশিয়ান)