Israfil Foraez

Israfil Foraez Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Israfil Foraez, Science, Technology & Engineering, Farmget, Dhaka.

22/12/2024

সংখ্যাআনুপাতিক পদ্ধতিতে ইলেকশন ছাড়া সুস্থ রাজনীতি দ্বারা ফিরানো সম্ভব না এই বিষয় একাধিক ডিবেট হতে পারে। আমরা ইউরোপ এর মতো হতে চাইবো কিন্ত তাদের মতো নির্বাচন পদ্ধতি বাস্তবায়ন করতে চাইবো না কেনো?

22/12/2024

ভবিষ্যতে যারাই বাংলাদেশে সরকার গঠন করবেন, তাঁদের সামনে সব থেকে বড় চ্যালেঞ্জ হবে দুর্নীতি ও রাজনৈতিক দুর্বৃত্তায়ন মোকাবিলা। বাংলাদেশের যে কোন ধরনের অগ্রগতিতে সবচাইতে বড় বাঁধা হলো দুর্নীতি, যা রাষ্ট্র এবং সমাজের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছে। এবং যুগের পর যুগ ঘুণপোকার মতো আমাদের ঝাঁঝরা করছে। আর তারপরই রাজনৈতিক দুর্বৃত্তায়ন, যা বিভিন্ন সরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের কাজে ব্যাপকভাবে নিরুৎসাহিত করে। কারণ যোগ্য ব্যক্তিটি যোগ্য পদটি থেকে বঞ্চিত হন অথবা তাঁকে বঞ্চিত করা হয় বা হতে হয়।

যেহেতু এখনো অনেক সময় বাকী এবং একটি অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করছে। রাজনৈতিক দলগুলোর হাতে কিছুটা সময় আছে তাঁদের দলগুলোর ভেতরের দুর্নীতিবাজ ও রাজনৈতিক দুর্বৃত্তায়নে জড়িতদের চিহ্নিত করে চিরতরের জন্যে তাদের সাথে সম্পর্ক ছেদ করা। এবং এটা করা তেমন কষ্টসাধ্য নয়, যদি দলগুলোর সর্বোচ্চ মহলের সদিচ্ছা এ পূর্ণ সমর্থন থাকে।

অত্যন্ত বিশ্বস্ত এবং পরীক্ষিত ক্লীন ইমেজের সিনিয়র নেতা-কর্মীদের দিয়ে গোপন একটি কমিটি গঠন করা যেতে পারে, যারা দলের বিভিন্ন পর্যায় নিজ নেটওয়ার্ক ব্যবহার করে এসবের গোঁড়া সহজেই চিহ্নিত করতে পারবেন। এটা তেমন কঠিন কিছু নয়। প্রমাণ সহ হাতেনাতে কয়েকজনকে পাকড়াও করুন এবং আজীবনের জন্যে বহিস্কার করে দিন। দেখুন তারপরে কি হয়। এখানে মায়া-মমতার কোন স্থান নেই, আপনার শরীরে ক্যান্সারাস টিউমারের সৃষ্টি হলে সেটা তো কেটে বাদ দিতেই হবে, তা যত গুরুত্বপূর্ণ স্থানেই হোক না কেন, তাই না? দুর্নীতিবাজ ও রাজনৈতিক দুর্বৃত্তায়নে জড়িত নেতা-কর্মীরাও ঠিক এমন ক্যান্সারাস। এদের যত পুষবেন তত ছড়াবে এবং একটা সময় আপনার নিজ অস্তিত্বের জন্যেই হুমকি হয়ে দাঁড়াবে।

যদি প্রয়োজন হয় এ ধরনের নেটওয়ার্ক সেটাপে সকল রকমের সহযোগিতা প্রদান করতেও কোন আপত্তি নেই, কিন্তু কিছু একটা আপনাদের করতেই হবে। আগামীর বাংলাদেশে দুর্নীতি আর রাজনৈতিক দুর্বৃত্তায়নের ছায়াও দেখতে চাইনা।

Zulkarnain Saer

এটা করতেই হবে এবং সংখ্যাআনুপাতিক পদ্ধতিতে নির্বাচন এর ব্যবস্থা সংবিধানে সংযুক্ত  করাও সবচাইতে গুরুত্বপূর্ণ আর এটা দেশের ...
05/11/2024

এটা করতেই হবে এবং সংখ্যাআনুপাতিক পদ্ধতিতে নির্বাচন এর ব্যবস্থা সংবিধানে সংযুক্ত করাও সবচাইতে গুরুত্বপূর্ণ আর এটা দেশের সাধারণ মানুষের চাওয়া পুরন হবে। এটা যেনো কোনো রাজনৈতিক দলের জন্য দেশের মানুষের চাওয়া ব্যহত না হয়🤗
Mahfuj Alam ভাই আপনার এই কাজের জন্য বাংলাদেশের মানুষ সবসময় কৃতজ্ঞ থাকবে।❤️

যেখানে চেহারা দেখতেই গরীব গরীব লাগে সেখানে Saint Laurent এবং RichMan এর শার্ট হলেও কি অথবা ফুটপাত ব্রান্ডের শার্ট হলেই ক...
29/10/2024

যেখানে চেহারা দেখতেই গরীব গরীব লাগে সেখানে Saint Laurent এবং RichMan এর শার্ট হলেও কি অথবা ফুটপাত ব্রান্ডের শার্ট হলেই কি গরীবই লাগবে🤗😁

Happy birthday  Zulkarnain Saer vai May your year be as impactful as your reporting.Keep inspiring us with your positivi...
08/10/2024

Happy birthday Zulkarnain Saer vai May your year be as impactful as your reporting.Keep inspiring us with your positivity.❤️

08/10/2024

রিসেটও যদি না করতে দেন তাইলে তো পুরান ডিভাইস ফালাইয়া দিয়া নতুন কিনতে হবে।

এখন দেখেন আপনারা যা ভাল মনে করেন।

Murshid Shalin

07/10/2024

চোখের সামনে শহীদ হওয়া একটা ছেলেকে যারা "ড্রাগড", "সন্ত্রা*সী" বলতে পারে, তারা নাকি ৫০ বছর আগে ঘটা মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে বেড়ায়!
ব্যাপারটা অনেকটা এরকম যে, ক্লাস এইট ফেইল একটা ছেলে দাবি করতেসে যে, সে কোয়ান্টাম মেকানিক্স বুঝে!

M Rashid Zame

06/10/2024

আজ একটি প্রাইভেট ইউনিভার্সিটিতে শিক্ষক নিয়োগ বোর্ডে ছিলাম।

কোন চাপ নেই, পলিটিকাল প্রেশার নেই, ফোনকল নেই।

ভিসি কিংবা প্রো-ভিসি একটি বারের জন্য বলেননি, অমুক কিংবা তমুককে নিতে হবে।

নিজেদের মতো করে ইন্টারভিউ নিয়ে গবেষণার মান, রিসার্চ অভিজ্ঞতা, সিভি, একাডেমিক ব্যাকগ্রাউন্ড, পিএইচডি’র মান, আর্টিকেল / জার্নালের মান, ভাইভা পারফরম্যান্স ইত্যাদি মিলিয়ে সিদ্ধান্ত নিয়েছি। বোর্ডের সব সদস্য শতভাগ একমত ছিলেন।

উল্লেখ্য, সব আবেদনকারীর পিএইচডি ডিগ্রী ছিলো।

নিয়োগ বোর্ডের সবাই আন্তরিকভাবে চাচ্ছিলেন সবচেয়ে ভালো, সবচেয়ে যোগ্য, সবচেয়ে মেধাবী আবেদনকারীর যেন চাকুরী হয়।
এবং ঠিক তাই হয়েছে।

সব জায়গায় এরকম নিরপেক্ষ নিয়োগ দিতে পারলে ভার্সিটিগুলো পাল্টে যেতো। শিক্ষা ব্যবস্থা পাল্টে যেতো।
যেতে বাধ্য।

সব সেক্টরে এই একটি কাজ করতে পারলে, সবচেয়ে ভালো, সবচেয়ে যোগ্য প্রার্থীকে নিয়োগ দিতে পারলে, নিয়োগে শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করতে পারলে, দেশটাই পাল্টে যেতো!

আহা! এমন দিন কি আসবে?

Rezuanul Hoque

05/10/2024
04/10/2024

Address

Farmget
Dhaka

Telephone

+8801745352937

Website

Alerts

Be the first to know and let us send you an email when Israfil Foraez posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Israfil Foraez:

Share