Dream for Fly

Dream for Fly It is an educational page.

আশা করি এই গল্পটা অনেকের মাইন সেট পরিবর্তন করে দিতে বাধ্য 👇অন্ধকারে লক্ষ্যভেদ: এক জাপানি মাস্টারের 'ভুতুড়ে' আর্চারি সেশন...
27/04/2026

আশা করি এই গল্পটা অনেকের মাইন সেট পরিবর্তন করে দিতে বাধ্য 👇

অন্ধকারে লক্ষ্যভেদ: এক জাপানি মাস্টারের 'ভুতুড়ে' আর্চারি সেশন! 🏹🌙

এক জাঁদরেল জাপানি মাস্টার, নাম কেনজো আওয়া। তাঁর কাছে এক পশ্চিমা ছাত্র গিয়ে বায়না ধরল, "ওস্তাদ, আমাকে ধনুর্বিদ্যায় বিশ্বসেরা বানিয়ে দিন!"

মাস্টার রাজি হলেন। কিন্তু বিপদ হলো, ছাত্রটি ছিল আমাদের মতোই অস্থির। সে সারাদিন ধনুকের ছিলা টানে আর টার্গেটের দিকে তাকিয়ে বিড়বিড় করে - "কবে যে ঠিক মাঝখানে লাগবে!" মাসের পর মাস গেল, তীর এদিক-সেদিক যায় কিন্তু ঠিক মাঝখানে আর লাগে না।

ছাত্র তো হতাশ! সে মাস্টারকে গিয়ে বলল, "ওস্তাদ, আপনি বোধহয় আমাকে ঠিকমতো শেখাচ্ছেন না। আমি তো লক্ষ্যবস্তু দেখেই তীর ছুড়ছি, তাও লাগছে না কেন?"

মাস্টার মুচকি হেসে বললেন, "বেটা, তোর সমস্যা হলো তুই ওই গোল চাক্তিটাকেই শুধু দেখছিস। ওটা দেখা বন্ধ করলেই তীর ঠিক জায়গায় লাগবে।"

ছাত্র ভাবল, মাস্টার কি আমাকে পাগল পেলেন? কী সব ধুনপুন বুঝায় আমাকে? লক্ষ্য না দেখে তীর ছুড়লে তো সেটা মঙ্গল গ্ৰহে যাবে!

মাস্টার ছাত্রের চেহারা দেখেই তার মনের কথা বুঝলেন।বললেন, "ঠিক আছে, আজ রাতে খেলা হবে। রাত বারোটার সময় মাঠে আয়।"

মাঝরাতে মাঠে গিয়ে ছাত্রের তো হার্টফেল হওয়ার দশা! ঘুটঘুটে অন্ধকার। নিজের হাত দেখা যাচ্ছে না, তো টার্গেট! শুধু মরা চাঁদের সামান্য নিস্প্রভ আলো। মাস্টার শান্তভাবে দাঁড়ালেন। ধনুকে তীর জোরালেন। ছাত্র ভাবল— "এখন একটা জোক হবে, মাস্টার নিশ্চিত মিস করবেন।"

মাস্টার তীর ছাড়লেন। অন্ধকারের বুক চিরে আওয়াজ এল ‘ঠাস!’।

ঠিক মাঝখানে লেগেছে! ছাত্র অবাক হয়ে ভাবল— কপালজোরে লেগে গেছে!

মাস্টার দ্বিতীয় তীর ছুড়লেন। আবার আওয়াজ এল— ‘ঠাস!’।

ছাত্র যখন মশাল জ্বালিয়ে টার্গেটের কাছে গেল, তার চোখ কপালে! প্রথম তীরের পেছনের অংশ ফালি ফালি করে দ্বিতীয় তীরটা তার ভেতর ঢুকে গেছে! অন্ধকারের মধ্যে লক্ষ্য না দেখে মাস্টার নিখুঁতভাবে লক্ষ্যভেদ করেছেন।

ছাত্র হাঁ করে তাকিয়ে থাকলে মাস্টার কাঁধে হাত রেখে বললেন— "আমি লক্ষ্যবস্তু খুঁজি না। আমার কাছে গুরুত্বপূর্ণ হলো আমি কীভাবে দাঁড়িয়েছি, আমার শ্বাস কতটা গভীর আর আমি কতটা একাগ্রতার সাথে তীরটা ছাড়ছি। আমি যখন নিজেকে নিখুঁত করি, তীর নিজেই তার গন্তব্য খুঁজে নেয়।"

আমরা কী শিখলাম?

মাস্টার আওয়া এখানে আমাদের জাপানিজ ফিলোসফি ‘Zanshin’ (জ্যানশিন) শিখিয়েছেন। এর সারকথা হলো:

১. ফলাফলের মায়া ত্যাগ করুন: আপনি যখন কেবল 'রেজাল্ট' বা 'টার্গেট' নিয়ে দুশ্চিন্তা করেন, তখন আপনার বর্তমান কাজে ভুল হওয়ার সম্ভাবনা বেড়ে যায়।

২. প্রক্রিয়াকে ভালোবাসুন: আপনি কীভাবে কাজটা করছেন, কতটা মনোযোগ দিচ্ছেন—সেটাই আসল। কাজের প্রক্রিয়া বা 'Process' যদি নিখুঁত হয়, তবে সাফল্য আপনার পিছু নিতে বাধ্য।

৩. বিশ্রাম নয়, প্রস্তুতি: কাজ শেষ হওয়ার পরও নিজের সচেতনতা ধরে রাখাই হলো জ্যানশিন। একবার লক্ষ্যভেদ করেই উৎসব শুরু করবেন না, বরং পরবর্তী তীরের জন্য নিজেকে একই রকম সজাগ রাখুন।

শেষ কথা: আমরা সবাই টার্গেটে মনোযোগ দিই, কিন্তু মাস্টারেরা মনোযোগ দেন প্রসেসে।

“Tell me about yourself" এই একটা প্রশ্নেই ৮০% ক্যান্ডিডেট বাদ পড়ে। ২০টি কমন ইন্টারভিউ প্রশ্ন- উত্তর নয়, উত্তর দেওয়ার যুক...
20/01/2026

“Tell me about yourself" এই একটা প্রশ্নেই ৮০% ক্যান্ডিডেট বাদ পড়ে। ২০টি কমন ইন্টারভিউ প্রশ্ন- উত্তর নয়, উত্তর দেওয়ার যুক্তি জানুন।
1. Tell me about yourself.
উত্তর:
আমি একজন দায়িত্বশীল ও শেখার মানসিকতাসম্পন্ন প্রফেশনাল। আমার শিক্ষা ও অভিজ্ঞতা এই পজিশনের সাথে সামঞ্জস্যপূর্ণ এবং আমি রেজাল্ট-ভিত্তিকভাবে কাজ করতে পছন্দ করি।
ব্যাখ্যা:
এখানে ইন্টারভিউয়ার আপনার ব্যক্তিগত গল্প নয়, আপনার প্রফেশনাল পরিচয় জানতে চায়।
2. Why do you want to work for our company?
উত্তর:
আপনাদের কোম্পানির ভিশন, কালচার এবং গ্রোথ অপারচুনিটি আমাকে অনুপ্রাণিত করে। এখানে আমি নিজের স্কিল দিয়ে ভ্যালু যোগ করতে পারবো।
ব্যাখ্যা:
এই প্রশ্নে বোঝা হয় আপনি শুধু চাকরি খুঁজছেন নাকি এই কোম্পানিকে বেছে নিয়েছেন।
3. What are your strengths?
উত্তর:
দ্রুত শেখার ক্ষমতা, দায়িত্ববোধ এবং টিমের সাথে কাজ করার দক্ষতা আমার প্রধান শক্তি।
ব্যাখ্যা:
এখানে শক্তি বলার উদ্দেশ্য হচ্ছে—সেগুলো কাজে কীভাবে কাজে লাগবে তা দেখানো।
4. What is your weakness?
উত্তর:
আমি কাজ নিখুঁত করতে গিয়ে মাঝে মাঝে বেশি সময় নেই, তবে এখন টাইম ম্যানেজমেন্টে উন্নতি করেছি।
ব্যাখ্যা:
কোম্পানি চায় আপনি নিজের দুর্বলতা স্বীকার ও সমাধান করতে পারেন কিনা।
5. Why should we hire you?
উত্তর:
আমার স্কিল, কমিটমেন্ট এবং পজিটিভ অ্যাটিটিউড এই রোলের জন্য উপযুক্ত এবং আমি কোম্পানির লক্ষ্য অর্জনে অবদান রাখতে পারবো।
ব্যাখ্যা:
এটা আপনার নিজেকে বিক্রি করার প্রশ্ন—কিন্তু আত্মঅহংকার ছাড়া।
6. Why did you leave your previous job?
উত্তর:
নিজেকে আরও ডেভেলপ করার জন্য এবং নতুন চ্যালেঞ্জ নেওয়ার উদ্দেশ্যে।
ব্যাখ্যা:
এখানে নেগেটিভ কথা বললে রেড ফ্ল্যাগ হয়।
7. What are your career goals?
উত্তর:
স্বল্পমেয়াদে এই রোলে দক্ষ হওয়া এবং দীর্ঘমেয়াদে আরও দায়িত্ব নেওয়া।
ব্যাখ্যা:
এতে বোঝা যায় আপনি লক্ষ্যহীন নন।
8. Can you work under pressure?
উত্তর:
হ্যাঁ, আমি কাজের প্রাধান্য ঠিক করে চাপের মধ্যেও কার্যকরভাবে কাজ করি।
ব্যাখ্যা:
সব জবেই চাপ আছে—এখানে আপনার মেন্টাল স্ট্যাবিলিটি যাচাই করা হয়।
9. What is your biggest achievement?
উত্তর:
একটি গুরুত্বপূর্ণ কাজ সময়মতো এবং সফলভাবে সম্পন্ন করা যেখানে টিম কো-অর্ডিনেশন ছিল গুরুত্বপূর্ণ।
ব্যাখ্যা:
তারা ফলাফল দেখতে চায়, শুধু দায়িত্ব নয়।
10. How do you feel about teamwork?
উত্তর:
আমি বিশ্বাস করি ভালো টিমওয়ার্ক থেকেই সেরা ফল আসে।
ব্যাখ্যা:
এতে বোঝা যায় আপনি সহযোগী কর্মী কিনা।
11. How do you handle mistakes?
উত্তর:
ভুল স্বীকার করি, শিখি এবং ভবিষ্যতে যেন না হয় সে ব্যবস্থা নেই।
ব্যাখ্যা:
ভুল ঢাকলে নয়, শিখলে কর্মী মূল্যবান হয়।
12. What are your salary expectations?
উত্তর:
আমার স্কিল ও মার্কেট স্ট্যান্ডার্ড অনুযায়ী ন্যায্য একটি প্যাকেজ প্রত্যাশা করি।
ব্যাখ্যা:
এটা আপনার মার্কেট জ্ঞান ও নেগোশিয়েশন স্কিল বোঝার প্রশ্ন।
13. Are you willing to work overtime?
উত্তর:
প্রয়োজনে অবশ্যই, যতক্ষণ কাজটি পরিকল্পিত ও প্রয়োজনীয় হয়।
ব্যাখ্যা:
এটা সময় নয়, আপনার কমিটমেন্ট যাচাই।
14. What kind of manager do you prefer?
উত্তর:
যিনি গাইড করবেন, ফিডব্যাক দেবেন এবং শেখার সুযোগ তৈরি করবেন।
ব্যাখ্যা:
এতে বোঝা যায় আপনি ম্যানেজেবল কিনা।
15. Where do you see yourself in five years?
উত্তর:
এই ইন্ডাস্ট্রিতে একজন দক্ষ ও দায়িত্বশীল প্রফেশনাল হিসেবে।
ব্যাখ্যা:
লং-টার্ম ভিশন আছে কিনা সেটাই মূল বিষয়।
16. Are you a fast learner?
উত্তর:
হ্যাঁ, নতুন কিছু শেখা ও প্রয়োগ করাই আমার শক্তি।
ব্যাখ্যা:
স্কিল বদলালেও শেখার মানসিকতা থাকলে কর্মী টিকে থাকে।
17. What is your working style?
উত্তর:
পরিকল্পিত, সময়নিষ্ঠ এবং রেজাল্ট-ফোকাসড।
ব্যাখ্যা:
এতে আপনার কাজের ডিসিপ্লিন বোঝা যায়।
18. How do you handle conflict at work?
উত্তর:
খোলামেলা আলোচনা ও প্রফেশনাল আচরণের মাধ্যমে।
ব্যাখ্যা:
এটা আপনার ইমোশনাল ইন্টেলিজেন্স প্রকাশ করে।
19. What do you know about this position?
উত্তর:
এই রোলের দায়িত্ব, টার্গেট ও টিমওয়ার্ক সম্পর্কে আমি পরিষ্কার ধারণা রাখি।
ব্যাখ্যা:
প্রস্তুতি ছাড়া কেউ এই প্রশ্নের ভালো উত্তর দিতে পারে না।
20. Do you have any questions for us?
উত্তর:
হ্যাঁ, এই রোলে পারফরম্যান্স কীভাবে মূল্যায়ন করা হয় এবং গ্রোথ অপারচুনিটি কী রকম?
ব্যাখ্যা:
ভালো প্রশ্ন মানেই আপনি সিরিয়াস ও স্মার্ট ক্যান্ডিডেট।

আপনি কি ইয়াং হতে চান ❓ জাপানি , চাইনিজ, মার্কিন আর ইউরোপীয়ানরা অনেক গবেষণা করেছেন । সুন্দর কতগুলো নিয়ম বের করেছেন ।তাদের...
15/01/2026

আপনি কি ইয়াং হতে চান ❓
জাপানি , চাইনিজ, মার্কিন আর ইউরোপীয়ানরা অনেক গবেষণা করেছেন । সুন্দর কতগুলো নিয়ম বের করেছেন ।
তাদের গবেষনার আলোকে কিছু পরামর্শ:
(১) তিনটি সাদা জিনিস পরিহার করুন । না, আমি আপনাকে "বর্ণবিদ্বেষী " হতে বলছিনা । চিনি, লবণ আর ময়দা এ তিনটি শব্দ আপনার অভিধান থেকে কেটে ফেলুন ।
আপনি রসগোল্লার মতো চোখ বড়ো বড়ো করে বলবেন "এটা কি করে সম্ভব " ? তাহলে মিষ্টির দোকানদাররা তো না খেয়ে মারা যাবে ।
মনে রাখবেন চিনি বিষ ।
যে সব পণ্ডিতরা বলবেন চিনি খেলে কিছু হবে না, তাদেরকে বলছি একটু পড়ালেখা করতে।
আপনি হয়তো বলবেন, লবণ ছাড়া কি ব্যঞ্জন হয় ? এটা কিন্তু আপনার উপর নির্ভর করছে । কখনো খাওয়ার সময় অতিরিক্ত লবণ নেবেন না । যদি একান্তই না পারেন, পরিমিত খাবেন কেমন । অনেক খাবারের মধ্যে লবণ লুকিয়ে আছে । তাই লবণ কম করে খেলেও আপনার গলগণ্ড রোগ হবে না।
রাতে শর্করা জাতীয় খাবার কম খাবেন। যেমন নুডলস, ভাত, আলু আর পরোটা। লাল আটার রুটি খাবার চেষ্টা করবেন, দাম একটু বেশি। তবে ময়দা নয় আটার রুটি খাবেন। রাত ৮ টার পর খাবেন না । যারা রাতে কাজ করেন তাদের অবস্থা অবশ্য আলাদা। ভয় নেই , আপনি অনাহারে মরবেন না ।
আপনি কি জানেন, আপনার অনেক অসুখের কারণ এই যে, আপনার পয়সা ছিল না খাবার কেনার জন্য এমনটা নয় বরং আপনার পয়সা বেশি ছিল বিজাতীয়/কুজাতীয় খাবার খাওয়ার জন্য।
(২) প্রতিদিন তিরিশ মিনিট হাঁটবেন । এটা কিন্তু শপিং এর হাঁটা নয় বা পার্কে প্রণয়ীর সঙ্গে প্রমোদ ভ্রমণও নয় । যাদের ছাদ আছে , ওখানে হাঁটুন । এতে লজ্জার কিছু নেই । যাদের হাঁটার কোনো সুযোগ নেই , ফেইসবুকটি সরিয়ে রেখে ৩০ টি বুকডন দিন ।
(৩) আপনি কি জানেন , পৃথিবীতে সুনামি আর সাইক্লোন যা ক্ষতি করেছে তার চেয়ে বেশি করেছে সফট ড্রিংকস । সফট ড্রিংকসকে হারাম মনে করুন । সফট ড্রিংকসের পরিবর্তে প্রচুর পানি খাবেন প্রতিদিন। সকালে নাস্তা খাবেন সম্রাটের মতো , দুপুরের খাবার রাজার মতো আর রাতের আহার ভিখারির মতো ।
(৪) ঝালমুড়ি , ফাস্টফুড খাবেন অথচ বলবেন আমি তো তেমন কিছুই খাই নি ।
আপনি বলবেন, তাহলে খাবোটা কি ? কেন মাছ-মাংস, ডাল , সালাদ, সবজী কি এগুলো তো চারপাশে প্রচুর আছে ?
(৫) এবার যেটা বলবো সেটা সবচেয়ে প্রয়োজনীয় । হাসুন । সারাক্ষণ হাসুন । আপনি বলবেন আপনার পক্ষে এটা বলা সহজ । জানেন আমার মনে কত ব্যথা । আমি জানি তবুও চেষ্টা করবেন হাসতে । অতীতকে ভুলে যান ।
আজকের দিনটির জন্য বাঁচুন । গতকাল রাতে ঝড় হয়েছিল বলে আজকের সোনালী রোদকে উপেক্ষা করবেন ?
ভালো বই পড়ুন , ভালো গান শুনুন । তিলকে তাল না করে , সুখকে খুঁজে না বেড়িয়ে এই মুহূর্তে সুখী হন ।
এই নিয়মগুলি ৬ মাস নিষ্ঠার সাথে অনুসরণ করবেন , দেখবেন আপনার বয়স ৬ মাস বয়স বাড়লেও তারুণ্য একই রকম থাকবে নিশ্চিত।

12/01/2026

দেবজ্যোতি দত্ত, খুলনা বিশ্ববিদ্যালয় থেকে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা চলাকালীন ডিপার্টমেন্টের একজন শিক্ষকের পরামর্শে আয়ুরবেদের বিষয়ে ঘাটাঘাটি শুরু করেন। শখের বসে পরিচিতদেরকে আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্রের আলোকে পরামর্শ দিতেন এবং সবাই উপকৃতও হতেন। BSc শেষ করে তিনি জয়েন করেন মালেশিয়ার একটি কোম্পানিতে। সে সময় ভারতের রাজস্থান থেকে আয়ুর্বেদের একটা স্কলারশিপ পান। স্ট্যাবল জব ছেড়ে চলে যান রাজস্থানে আয়ুর্বেদের উপর পড়াশোনা করতে।
সম্প্রতি হারামাইন টিভির চ্যানেলে দেবজ্যোতি দত্তের একটা পডকাস্ট দেখলাম। এত চমৎকার একটা পডকাস্ট! আমি সামারি আকারে কয়েকটা পয়েন্ট উল্লেখ করছি। সুযোগ থাকলে কমেন্টে থাকা লিংক থেকে পডকাস্টটি দেখতে পারেন।
১। পুরো পডকাস্টের শেষে লাস্ট লাইন হিসাবে তিনি বলেন: রাত ৮-৯টার মাঝে খাবার খেয়ে ১০-১১টার মাঝে ঘুমিয়ে পড়ুন। লাইফের বহু সংকট-জটিলতা-অসুখ-বিসুখ সেরে যাবে।
২। সূর্যোদয়ের পর ঘুমিয়ে থাকলে হজমে সমস্যা হবেই।
৩। আয়ুর্বেদ রোগের উপস্বর্গের চিকিৎসা করে না। বরং রোগের চিকিৎসা করে। যেমন: গ্যাস্ট্রিকের সমস্যায় জাস্ট গ্যাস ফরম করার ওষুধ দিয়ে এটাকে বন্ধ করবে না। মাথা ব্যথায় শুধু পেইন কিলার দিয়ে ব্যথা কমাবে না। বরং কোন কাজের কারণে এই অসুবিধাগুলো হয়ে থাকতে পারে সেটা খুঁজে বের করে সেটা থেকে বিরত রাখার মাধ্যমেও চিকিৎসা হবে।
৪। অ্যালোপ্যাথি radical science আর আয়ুর্বেদ হলিস্টিক সায়েন্স। প্রকৃতি, সূর্য-চাঁদ-আলো-বাতাস-লাইফ স্টাইল এসকল কিছুর সাথে ব্যালান্স করে আয়ুর্বেদ কাজ করে।
৫। খাবার খেতে বসার আগে ওজু করে বা হাতমুখ ধুয়ে নিয়ত করে বসার পরামর্শ দিয়েছেন। খাওয়ার সময় অন্য সকল চিন্তা-দুশ্চিন্তার কারণে হজমে ব্যাঘাত ঘটে। পুষ্টি সঠিক ভাবে পাওয়া যায় না। তাই বাচ্চাদেরকে ফোনে কার্টুন দেখিয়ে খাওয়ালে তার ডাইজেস্ট সঠিক ভাবে হবে না। ইন্টেনশনালি খাবার খেলে সেটা শরীরে সঠিক ভাবে কাজে লাগে।
৬। প্রতিদিন মাছ-গোশত না খাওয়া। সপ্তাহে অন্তত ২ দিন মাছ-মাংসমুক্ত থাকা। রাতে মাছ-মাংস না খেয়ে সহজপাচ্য সবজি খাওয়া।
৭। সকালে ঘুম থেকে উঠে কুসুম গরম পানি খাওয়া।
আরো অনেক মজার মজার ও ইন্টারেস্টিং তথ্য পেয়েছি পডকাস্টটিতে। ওভারঅল ভাল লেগেছে। পডকাস্টের লিংক কমেন্টে

লাঠিতে ভর দিয়ে হাঁটা একদল বৃদ্ধ লোক একটা বাড়িতে ঢুকল, আর এক সপ্তাহ পর তারা দৌড়ে বের হলো!কোনো ওষুধ ছাড়া, কোনো সার্জারি ছা...
11/01/2026

লাঠিতে ভর দিয়ে হাঁটা একদল বৃদ্ধ লোক একটা বাড়িতে ঢুকল, আর এক সপ্তাহ পর তারা দৌড়ে বের হলো!কোনো ওষুধ ছাড়া, কোনো সার্জারি ছাড়া। জাস্ট ব্রেইনের একটা ছোট্ট সুইচ অন করে।
কীভাবে?
ঘটনাটা ১৯৭৯ সালের।
হার্ভার্ডের এক তুখোড় সাইকোলজিস্ট, ডক্টর এলেন ল্যাঙ্গার একটা পাগলামি করার সিদ্ধান্ত নিলেন। তিনি চেয়েছিলেন টাইম ট্রাভেল করতে, কিন্তু কোনো মেশিন ছাড়া।
তিনি বেছে নিলেন ৮০ বছরের কাছাকাছি বয়সের আটজন বৃদ্ধ মানুষকে। এদের অবস্থা এমন ছিল যে, কেউ লাঠি ছাড়া হাঁটতে পারতেন না, কারো হাত কাঁপত, কারো চোখে ছানি, আবার কেউ বা নিজের নামটাও ঠিকমতো মনে রাখতে পারতেন না।
তাদের ছেলেমেয়েরা ভেবেছিল, বাবাকে বুঝি কোনো নার্সিং হোমে পাঠানো হচ্ছে। কিন্তু তারা জানত না, তাদের বাবাদের পাঠানো হচ্ছে ১৯৫৯ সালে!
না, কোনো জাদুর দুনিয়া না। ডক্টর ল্যাঙ্গার বোস্টনের এক পুরনো মনাস্ট্রি বা আশ্রমকে পুরোপুরি সাজিয়েছিলেন ১৯৫৯ সালের স্টাইলে। সেখানে ১৯৭৯ সালের কোনো নামগন্ধও ছিল না। টিভি ছিল সাদাকালো, সেখানে চলতো ১৯৫৯ সালের নিউজ, এড সুলিভানের শো। রেডিওতে বাজত সেই সময়ের গান। ম্যাগাজিন, পত্রিকা—সব ২০ বছর আগের।
গল্পের প্রথম টুইস্টটা এখানেই।
ওই আটজন বৃদ্ধ যখন সেখানে পৌঁছালেন, তারা ভেবেছিলেন কেউ এসে তাদের ব্যাগপত্র টেনে রুমে দিয়ে আসবে, যেমনটা তাদের বাসায় হয়।
কিন্তু ডক্টর ল্যাঙ্গার কঠোরভাবে বলে দিলেন, "এখানে কেউ আপনাদের সাহায্য করবে না। নিজেদের ব্যাগ নিজেদেরই নিতে হবে।"
তারা রেগে গেলেন, গজগজ করলেন। কিন্তু উপায় না দেখে, ধুঁকতে ধুঁকতে নিজেদের ভারী সুটকেস নিয়ে দোতলায় উঠলেন। আর ঠিক তখনই তাদের ব্রেইনে প্রথম সিগন্যালটা গেল—"আমি অক্ষম নই, আমি পারি।"
শর্ত ছিল একটাই—এই এক সপ্তাহ তাদের অভিনয় করতে হবে যে এখন সালটা ১৯৫৯।
তারা "অতীত কাল" বা পাস্ট টেন্সে কথা বলতে পারবেন না। বলতে হবে প্রেজেন্ট টেন্সে। যেমন- "প্রেসিডেন্ট আইজেনহাওয়ার এখন কী করছেন?" বা "ক্যাস্ত্রো হাভানায় কী করছে?"
তাদের আলোচনা করতে হবে ওই সময়ের রাজনীতি, খেলা আর সিনেমা নিয়ে, যেন তারা এখন ওখানেই আছেন। তাদের বয়স তখন যা ছিল- অর্থাৎ ৫৫ বা ৬০- তাদের ঠিক সেই এনার্জি নিয়ে কথা বলতে হবে।
প্রথম দুই দিন তারা খুব স্ট্রাগল করলেন। কিন্তু তৃতীয় দিন থেকে এক অদ্ভুত ম্যাজিক শুরু হলো। যে লোকটা বাতের ব্যথায় সোজা হয়ে বসতে পারতেন না, তিনি ডাইনিং টেবিলে সোজা হয়ে বসে তর্ক করছেন পলিটিক্স নিয়ে।
যিনি কানে কম শুনতেন, তিনি রেডিওর ভলিউম কমিয়ে গান শুনছেন। পরিবেশটা তাদের বাধ্য করছিল বিশ্বাস করতে যে তারা বুড়ো নন, তারা এখনো মিডল-এজড শক্তিশালী পুরুষ।
সবচেয়ে বড় শকটা এল সপ্তাহের শেষ দিনে। ডক্টর ল্যাঙ্গার আশ্রমের সামনের মাঠে একটা দৃশ্য দেখে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না।
যে বৃদ্ধরা এক সপ্তাহ আগে বাস থেকে নামার সময় অন্যের সাহায্য খুঁজছিলেন, তারা এখন মাঠে 'টাচ ফুটবল' খেলছেন! হ্যাঁ, ফুটবল! তাদের দৌড়াদৌড়ি দেখে মনে হচ্ছিল তাদের বয়স সত্যি সত্যি ২০ বছর কমে গেছে।
এক্সপেরিমেন্ট শেষে যখন তাদের ফিজিক্যাল টেস্ট করা হলো, ডাক্তাররা রিপোর্ট দেখে থ হয়ে গেলেন। তাদের হাতের গ্রিপের জোর বেড়ে গেছে, জয়েন্টের নমনীয়তা বেড়েছে, এমনকি দৃষ্টিশক্তি আর শ্রবণশক্তিও ইম্প্রুভ করেছে! চশমা ছাড়াই তারা ছোট লেখা পড়তে পারছিলেন। আইকিউ টেস্টে তাদের স্কোর বেড়ে গিয়েছিল।
সবচেয়ে ইন্টারেস্টিং টুইস্টটা হলো, তাদের আগের আর পরের ছবি যখন অপরিচিত লোকদের দেখানো হলো (যারা এই এক্সপেরিমেন্ট সম্পর্কে জানত না), তারা ছবি দেখে বলল, "পরের ছবিগুলোতে তো এদের অনেক ইয়াং লাগছে!" মানে শুধু ফিলিংস না, তাদের চেহারার বলিরেখাও কমে গিয়েছিল। বায়োলজিক্যালি তাদের বয়স রিভার্স করেছিল!
ডক্টর এলেন ল্যাঙ্গার প্রমাণ করলেন, আমরা যখনই নিজেদের বলি—"আমার বয়স হয়ে গেছে, আমাকে দিয়ে আর হবে না"—তখন আমাদের শরীরও সেটা মেনে নেয় এবং শাটডাউন হতে শুরু করে।
আমাদের সমাজ আমাদের শেখায় যে বুড়ো হওয়া মানেই অসুস্থ হওয়া, আর আমরা সেই স্ক্রিপ্টটাই ফলো করি। কিন্তু যখনই ওই বৃদ্ধদের পরিবেশ বদলে দেওয়া হলো এবং তাদের বিশ্বাস করানো হলো যে তারা এখনো ইয়াং, তাদের শরীরও সেই অনুযায়ী রেসপন্স করল। একে বলে "Mind-Body Connection" বা প্লাসিবো ইফেক্টের বাপ!
সো ব্রাদার, আপনি এখনই হয়তো মাঝেমধ্যে বলেন, "ভাল্লাগে না, টায়ার্ড লাগে, আমাকে দিয়ে হবে না।" চিন্তা করুন, ৮০ বছরের বৃদ্ধরা যদি শুধু মাইন্ডসেট চেঞ্জ করে লাঠি ফেলে ফুটবল খেলতে পারেন, তবে আপনি কী না করতে পারেন!
আপনার সীমাবদ্ধতা আপনার শরীরে না, ওটা আপনার মাথায়।
আপনি যখনই ভাবেন আপনি দুর্বল, আপনি দুর্বল। আর যখন ভাবেন আপনি সুপারহিরো, আপনার ব্রেইন শরীরকে সেই সিগন্যালই পাঠায়। ফোনটা রেখে এবার নিজেকে আয়নায় দেখুন আর বলুন, "আমিই বস, আমার এনার্জির কোনো লিমিট নেই।"
বিশ্বাস করুন, আপনার শরীর সেই কথা শুনতে বাধ্য।
শুরু করে দিন, পৃথিবী আপনার অপেক্ষায়! ❤️

জীবন কখনো সহজ নয়—এটি সংগ্রাম, ব্যর্থতা এবং অসম্ভব চ্যালেঞ্জের মাঝে গড়ে ওঠে। কিন্তু কিছু মানুষের জীবনী পড়লে আমরা বুঝতে...
05/01/2026

জীবন কখনো সহজ নয়—এটি সংগ্রাম, ব্যর্থতা এবং অসম্ভব চ্যালেঞ্জের মাঝে গড়ে ওঠে। কিন্তু কিছু মানুষের জীবনী পড়লে আমরা বুঝতে পারি যে, আমাদের অভিযোগগুলো কত ছোট। এই ১০ জনের জীবনী অনুপ্রেরণার উৎস, যা দেখায় কীভাবে দুর্দশা থেকে উঠে দাঁড়ানো যায়। আমি প্রত্যেকের সংক্ষিপ্ত কিন্তু বিস্তারিত বর্ণনা দিচ্ছি, যাতে তাদের সংগ্রাম এবং সাফল্য স্পষ্ট হয়। এগুলো পড়লে আপনার জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি বদলে যাবে।
১. হেলেন কেলার (Helen Keller)
হেলেন কেলার ১৮৮০ সালে আমেরিকার আলাবামায় জন্মগ্রহণ করেন। মাত্র ১৯ মাস বয়সে একটি রোগের কারণে তিনি অ'ন্ধ এবং ব'ধির হয়ে যান, যা তাঁকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দেয়। শৈশবে তিনি হতাশা এবং রাগে ভরা ছিলেন, কারণ কোনো যোগাযোগের উপায় ছিল না। কিন্তু তাঁর শিক্ষিকা অ্যান সুলিভানের সাহায্যে তিনি ভাষা শিখেন—প্রথমে হাতের স্পর্শ দিয়ে 'ওয়াটার' শব্দটি বোঝেন। এরপর তিনি র‍্যাডক্লিফ কলেজ থেকে স্নাতক হন, যা ছিল অ"ন্ধ-ব'ধির জন্য প্রথম। তিনি লেখক, বক্তা এবং অধিকার কর্মী হয়ে উঠেন, ৬৪টি দেশ ভ্রমণ করেন এবং প্রতিবন্ধীদের অধিকারের জন্য লড়াই করেন। তাঁর আত্মজীবনী "The Story of My Life" পড়লে বোঝা যায়, শারীরিক সীমাবদ্ধতা মনের শক্তিকে আটকাতে পারে না। অভিযোগ: যদি হেলেনের মতো অ'ন্ধ-ব'ধির হয়েও সাফল্য পাওয়া যায়, তাহলে আমাদের ছোট সমস্যা কেন অজুহাত?
২. নেলসন ম্যান্ডেলা (Nelson Mandela)
নেলসন ম্যান্ডেলা ১৯১৮ সালে দক্ষিণ আফ্রিকায় জন্মগ্রহণ করেন। তিনি আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস (ANC) এর মাধ্যমে অ্যাপার্থাইড (বর্ণবাদী নীতি) এর বিরুদ্ধে লড়াই শুরু করেন। ১৯৬৪ সালে তাঁকে আজীবন কা'রাদণ্ড দেয়া হয় এবং ২৭ বছর জে'লে কাটান, যেখানে তিনি কঠোর পরিশ্রম করেন এবং নি'র্যাতন সহ্য করেন। জেল থেকে বেরিয়ে তিনি কোনো প্রতিশোধ নেননি; বরং ক্ষমা এবং ঐক্যের পথ বেছে নেন। ১৯৯৪ সালে তিনি দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হন এবং নোবেল শান্তি পুরস্কার পান। তাঁর আত্মজীবনী "Long Walk to Freedom" পড়লে দেখা যায়, কীভাবে জে'লের অন্ধকার থেকে আলোর পথ তৈরি করা যায়। অভিযোগ: ২৭ বছরের কা'রাবাস সহ্য করে যদি বিশ্ব পরিবর্তন করা যায়, তাহলে আমাদের দৈনন্দিন চাপ কেন অভিযোগের কারণ?
৩. মালালা ইউসুফজাই (Malala Yousafzai)
মালালা ১৯৯৭ সালে পাকিস্তানের সোয়াত ভ্যালিতে জন্মগ্রহণ করেন। তালিবানের শাসনে মেয়েদের শিক্ষা নিষিদ্ধ হলে, মাত্র ১১ বছর বয়সে তিনি ব্লগ লিখে প্রতিবাদ করেন। ২০১২ সালে তালিবান তাঁকে গু'লি করে, যাতে তাঁর মাথায় গুরুতর আঘাত লাগে এবং তিনি মৃ'ত্যুর মুখোমুখি হন। চিকিৎসার পর তিনি সুস্থ হন এবং শিক্ষার জন্য লড়াই চালিয়ে যান। ২০১৪ সালে তিনি সর্বকনিষ্ঠ নোবেল শান্তি পুরস্কার বিজয়ী হন। এখন তিনি অক্সফোর্ড থেকে স্নাতক এবং মালালা ফান্ডের মাধ্যমে বিশ্বব্যাপী মেয়েদের শিক্ষা প্রচার করেন। তাঁর আত্মজীবনী "I Am Malala" পড়লে বোঝা যায়, মৃ'ত্যুর ভয়েও স্বপ্ন ছেড়ে দেয়া যায় না। অভিযোগ: যদি ১৫ বছর বয়সে গু'লি খেয়েও লড়াই করা যায়, তাহলে আমাদের ছোট বাধা কেন অভিযোগ?
৪. স্টিফেন হকিং (Stephen Hawking)
স্টিফেন হকিং ১৯৪২ সালে ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন। ২১ বছর বয়সে তাঁর ALS (Amyotrophic Lateral Sclerosis) রোগ ধরা পড়ে, যা তাঁকে ধীরে ধীরে পক্ষাঘাতগ্রস্ত করে। ডাক্তাররা বলেন, তিনি ২ বছরের বেশি বাঁচবেন না। কিন্তু তিনি হুইলচেয়ারে বসে বিজ্ঞানী হয়ে উঠেন, ব্ল্যাক হোল এবং বিগ ব্যাং থিয়োরি নিয়ে গবেষণা করেন। তাঁর বই "A Brief History of Time" বিশ্বব্যাপী বেস্টসেলার। তিনি কম্পিউটারের সাহায্যে কথা বলতেন এবং ৭৬ বছর বেঁচে থেকে বিজ্ঞানকে এগিয়ে নেন। তাঁর জীবনী "My Brief History" পড়লে দেখা যায়, শরীরের দুর্বলতা মনের শক্তিকে হারাতে পারে না। অভিযোগ: যদি পক্ষাঘাতগ্রস্ত হয়েও মহাকাশের রহস্য উন্মোচন করা যায়, তাহলে আমাদের স্বাস্থ্যের ছোট সমস্যা কেন অভিযোগ?
৫. ভিক্টর ফ্রাঙ্কল (Viktor Frankl)
ভিক্টর ফ্রাঙ্কল ১৯০৫ সালে অস্ট্রিয়ায় জন্মগ্রহণ করেন। তিনি একজন মনোরোগ বিশেষজ্ঞ ছিলেন, কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি কনসেনট্রেশন ক্যাম্পে (যেমন আউশভিৎজ) বন্দী হন। সেখানে তাঁর পরিবারের সবাই মা'রা যান, এবং তিনি নি'র্যাতন, অ'নাহার এবং মৃ'ত্যুর মুখোমুখি হন। কিন্তু তিনি লক্ষ্য করেন, যারা জীবনের অর্থ খুঁজে পান, তারা বেঁচে থাকেন। যু'দ্ধের পর তিনি লোগোথেরাপি তত্ত্ব তৈরি করেন এবং বই "Man's Search for Meaning" লেখেন, যা ২৪টি ভাষায় অনূদিত। তিনি ৯২ বছর বেঁচে থেকে মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে অবদান রাখেন। এই বই পড়লে বোঝা যায়, দুর্দশায়ও অর্থ খুঁজে নেয়া যায়। অভিযোগ: কনসেনট্রেশন ক্যাম্প সহ্য করে যদি জীবনের অর্থ খুঁজে পাওয়া যায়, তাহলে আমাদের দৈনন্দিন হতাশা কেন?
৬. নিক ভুজিচিচ (Nick Vujicic)
নিক ভুজিচিচ ১৯৮২ সালে অস্ট্রেলিয়ায় জন্মগ্রহণ করেন। তিনি টেট্রা-অ্যামেলিয়া সিন্ড্রোমে আক্রান্ত, যার কারণে হাত-পা ছাড়া জন্ম নেন। শৈশবে তিনি বুলিং এবং হতাশায় ভুগেন, এমনকি আ"ত্মহত্যার চেষ্টা করেন। কিন্তু ১৭ বছর বয়সে তিনি মোটিভেশনাল স্পিকার হয়ে উঠেন, "Life Without Limits" সংস্থা গড়েন। তিনি সার্ফিং, সাঁতার এবং ফুটবল খেলেন, বিয়ে করেন এবং ৪ সন্তানের বাবা। তাঁর বই "Life Without Limits" পড়লে দেখা যায়, শারীরিক অভাবও স্বপ্ন আটকাতে পারে না। অভিযোগ: হাত-পা ছাড়া যদি বিশ্ব ভ্রমণ করে অনুপ্রাণিত করা যায়, তাহলে আমাদের সীমাবদ্ধতা কেন অজুহাত?
৭. ওপরাহ উইনফ্রে (Oprah Winfrey)
ওপরাহ ১৯৫৪ সালে আমেরিকার মিসিসিপিতে দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন। শৈশবে তিনি যৌ'ন নির্যাতন এবং দারিদ্র্য সহ্য করেন, ১৪ বছর বয়সে একটি সন্তান হারান। কিন্তু তিনি রেডিওতে কাজ শুরু করেন এবং "The Oprah Winfrey Show" দিয়ে বিখ্যাত হন, যা ২৫ বছর চলে। তিনি মিলিয়নেয়ার হন, অভিনয় করেন এবং ফিল্যান্থ্রপি করেন। তাঁর জীবনী "What I Know For Sure" পড়লে বোঝা যায়, অতীতের ক্ষত থেকে উঠে আসা যায়। অভিযোগ: নির্যাতন থেকে যদি মিডিয়া সাম্রাজ্য গড়া যায়, তাহলে আমাদের অতীত কেন অভিযোগ?
৮. অ্যাব্রাহাম লিঙ্কন (Abraham Lincoln)
অ্যাব্রাহাম লিঙ্কন ১৮০৯ সালে আমেরিকায় দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ব্যবসায় ব্যর্থ হন, নির্বাচনে হারেন (৮ বার), স্ত্রী এবং সন্তান হারান। কিন্তু তিনি আইনজীবী হন এবং ১৮৬০ সালে প্রেসিডেন্ট হয়ে দাসপ্রথা উচ্ছেদ করেন। তাঁর জীবনী "Team of Rivals" পড়লে দেখা যায়, ব্যর্থতা সাফল্যের সিড়ি। অভিযোগ: অসংখ্য ব্যর্থতা সহ্য করে যদি দেশ পরিবর্তন করা যায়, তাহলে আমাদের ছোট হার কেন?
৯. থমাস এডিসন (Thomas Edison)
থমাস এডিসন ১৮৪৭ সালে আমেরিকায় জন্মগ্রহণ করেন। স্কুল থেকে বহিষ্কৃত হন, কারণ শিক্ষকরা মনে করেন তিনি 'বোকা'। তিনি ১০০০টির বেশি আবিষ্কার করেন, কিন্তু বাল্বের জন্য ১০০০ বার ব্যর্থ হন। তাঁর জীবনী "Edison: A Life of Invention" পড়লে বোঝা যায়, ব্যর্থতা সাফল্যের অংশ। অভিযোগ: হাজার ব্যর্থতা সহ্য করে যদি বিদ্যুৎ আবিষ্কার করা যায়, তাহলে আমাদের ছোট ভুল কেন অভিযোগ?
১০. জে.কে. রাউলিং (J.K. Rowling)
জে.কে. রাউলিং ১৯৬৫ সালে ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন। বিয়ের পর বিবাহবিচ্ছেদ, দারিদ্র্য এবং ডিপ্রেশনে ভুগেন। ক্যাফেতে বসে "Harry Potter" লেখেন, কিন্তু ১২টি প্রকাশক প্রত্যাখ্যান করেন। অবশেষে বই প্রকাশিত হয় এবং বিশ্বব্যাপী সাফল্য পায়। তাঁর জীবনী "Very Good Lives" পড়লে দেখা যায়, দারিদ্র্য থেকে সাম্রাজ্য গড়া যায়। অভিযোগ: দারিদ্র্য সহ্য করে যদি বিশ্বের সবচেয়ে ধনী লেখিকা হওয়া যায়, তাহলে আমাদের আর্থিক সমস্যা কেন?
এই জীবনীগুলো পড়ুন, এগুলো শেখাবে, জীবনের অভিযোগ নয়, সংগ্রামই সাফল্যের চাবিকাঠি।

03/01/2026

আপনি কি জানেন—
পৃথিবীর বেশিরভাগ “জিনিয়াস” শিশু জন্মের সময় অসাধারণ ছিল না?
তাদের কেউ খুব শান্ত ছিল,
কেউ আবার প্রশ্ন করতো বেশি,
কেউ পড়াশোনায় মাঝারি ছিল—
কিন্তু তাদের একটা জিনিস ছিল শক্তিশালী—
সঠিক পরিবেশ আর সঠিক দিকনির্দেশনা।
আজ আপনার সন্তান যেভাবে বড় হচ্ছে,
ঠিক সেইভাবেই তার ভবিষ্যৎ গড়ে উঠছে।
প্রশ্ন হলো—
আপনি কি শুধু তাকে বড় করছেন,
নাকি তাকে বুদ্ধিমান মানুষ হিসেবে গড়ে তুলছেন?
এই লেখাটা প্রতিটি বাবা–মায়ের একবার হলেও পড়া দরকার।
🧠 সন্তানকে জিনিয়াস বানানোর মানে কী?
জিনিয়াস মানে—
শুধু মুখস্থ নয়, বুঝে শেখা
শুধু নম্বর নয়, সমস্যা সমাধান করতে পারা
শুধু আদেশ মানা নয়, নিজের মত প্রকাশ করতে পারা
শুধু বই নয়, জীবন বুঝতে শেখা
যে সন্তান চিন্তা করতে পারে, প্রশ্ন করতে পারে—
সেই সন্তানই আসল জিনিয়াস।
✅ ১. প্রশ্ন করতে দিন—প্রশ্ন থামাবেন না
শিশু যখন বারবার প্রশ্ন করে—
“এটা কেন?”, “ওটা কিভাবে?”
তখন বিরক্ত না হয়ে বলুন—
“চলো, একসাথে উত্তর খুঁজি।”
যে বাবা–মা সন্তানের প্রশ্ন থামিয়ে দেয়,
সে আসলে তার চিন্তাশক্তিই থামিয়ে দেয়।
✅ ২. তুলনা নয়—উৎসাহ দিন
“ওর ছেলে ফার্স্ট হয়েছে, তুমি পারো না?”
এই একটি বাক্য
একটা শিশুর আত্মবিশ্বাস ধ্বংস করে দিতে পারে।
প্রতিটি শিশু আলাদা।
তার শক্তির জায়গাটা খুঁজে বের করুন—
কেউ অঙ্কে ভালো,
কেউ আঁকায়,
কেউ গল্প বলতে পারে,
কেউ নেতৃত্ব দিতে পারে।
✅ ৩. ভুল করতে দিন—ভুল থেকেই শেখা জন্মায়
ভুল মানেই ব্যর্থতা নয়।
ভুল মানেই শেখার সুযোগ।
যে শিশুকে ভুল করার সুযোগ দেওয়া হয় না,
সে বড় হয়ে সিদ্ধান্ত নিতে ভয় পায়।
ভুল হলে বলুন—
“সমস্যা নেই, আবার চেষ্টা করো।”
✅ ৪. মুখস্থ নয়—বাস্তব উদাহরণে শেখান
শুধু বইয়ের ভেতরে আটকে রাখবেন না।
বাজারে নিয়ে গিয়ে হিসাব শেখান,
রান্নাঘরে বিজ্ঞান দেখান,
গল্পের ভেতর নৈতিকতা শেখান।
জীবনের সাথে শিক্ষা যুক্ত হলে
শিশুর মস্তিষ্ক দ্রুত বিকশিত হয়।
✅ ৫. সময় দিন—গ্যাজেট নয়
একটা শিশু সবচেয়ে বেশি শেখে—
বাবা–মায়ের সাথে সময় কাটিয়ে।
মোবাইল দিয়ে চুপ করানো সহজ,
কিন্তু কথা বলে বড় করা কঠিন—
আর এই কঠিন কাজটাই
একটা জিনিয়াস তৈরি করে।
✅ ৬. আবেগকে গুরুত্ব দিন
যে শিশু নিজের আবেগ বুঝতে শেখে,
সে অন্যের আবেগও বুঝতে পারে।
কাঁদলে বলবেন না—
“কাঁদছো কেন?”
বলুন—
“কষ্ট পেয়েছো? বলো।”
মানসিকভাবে শক্ত শিশু
বুদ্ধিতেও এগিয়ে যায়।
✅ ৭. বাবা–মায়ের আচরণই সবচেয়ে বড় শিক্ষা
শিশু শোনে কম,
দেখে বেশি।
আপনি যদি সম্মান দেখান—
সে সম্মান শিখবে।
আপনি যদি পড়েন—
সে পড়তে শিখবে।
আপনি যদি শান্ত থাকেন—
সে সংযম শিখবে।
আপনিই আপনার সন্তানের প্রথম শিক্ষক।
🌱 শেষ কথা
প্রতিটি সন্তান জন্মায় সম্ভাবনা নিয়ে।
জিনিয়াস বানানো কোনো চাপের বিষয় নয়—
এটা ভালোবাসা, ধৈর্য আর সচেতনতার ফল।
আপনি যদি আজ থেকে
সন্তানের চিন্তাকে সম্মান করেন,
তার মনকে বোঝেন,
তার পাশে দাঁড়ান—
তাহলে সে নিজেই একদিন
নিজের জায়গায় জিনিয়াস হয়ে উঠবে।

20/12/2025

🚨 ২০২৬ সালে চাকরি পাবে “স্মার্ট” ফ্রেশাররা—“মেধাবী”রা না!
ডিগ্রি আছে ✔️
CGPA আছে ✔️
কিন্তু স্কিল না থাকলে—চাকরি নেই ❌
এখন আসল পয়েন্টগুলো বুঝে নিই 👇
১। “আমি শিখছি” — এই বাক্যটাই আপনার সবচেয়ে বড় স্কিল
২০২৬ সালে কেউ আশা করে না আপনি সব জানবেন।
কিন্তু তারা দেখতে চায় আপনি নতুন টুল, নতুন কাজ কত দ্রুত শিখতে পারেন।
✅ উদাহরণ:
একজন ফ্রেশার Join করার ৭ দিনের মধ্যে Excel formula শিখে রিপোর্ট বানাতে পারলে, সে অন্যদের থেকে ১ ধাপ এগিয়ে।
২। AI ব্যবহার জানেন? না হলে আপনি ইতিমধ্যেই পিছিয়ে: AI মানে চাকরি হারানো নয়—AI মানে কাজ দ্রুত করা।
✅ উদাহরণ:
একজন ফ্রেশার ChatGPT দিয়ে Email draft করে,
Canva দিয়ে Presentation বানায়, সে কম সময়েই বেশি কাজ ডেলিভার করতে পারে।
৩। ভালো CV না থাকলে আপনি Invisible: HR আপনাকে চেনে না—আপনার CV দিয়েই চেনে।
✅ উদাহরণ:
একই স্কিল থাকা দুইজন ফ্রেশারের মধ্যে
👉 একজনের CV পরিষ্কার, ফলাফলভিত্তিক
👉 আরেকজনের CV শুধু “Hardworking, Honest”
HR প্রথম জনকেই কল করবে।
৪। ফ্রেশারদের অভিজ্ঞতা নেই—এই অজুহাত ২০২৬ এ আর চলবে না: Experience মানে শুধু ফুল-টাইম চাকরি না।
✅ উদাহরণ:
University Project, Internship, Freelance কাজ
👉 এগুলো CV-তে লিখতে পারলেই সেটা Experience।
৫। কথা বলতে না পারলে স্কিলও বিক্রি হবে না: Interview মানে নিজের স্কিল “Explain” করা।
✅ উদাহরণ:
আপনি যদি বলেন—
❌ “আমি কাজ করেছি”
✔️ “আমি এই কাজ করে কোম্পানির সময় ৩০% বাঁচিয়েছি”
তাহলেই পার্থক্য তৈরি হয়।
৬। Excel জানি বলা লজ্জার না, না জানাটা লজ্জার: Data না বুঝলে Decision নেওয়া যায় না।
✅ উদাহরণ:
একজন ফ্রেশার যদি
VLOOKUP / SUM / Pivot Table জানে—
সে ম্যানেজারের কাজ অর্ধেক করে দেয়।
৭। Job Description পড়ে কাজ শেখার মানসিকতা রাখুন: চাকরিতে সবাই সব কাজ করে।
✅ উদাহরণ:
JD-তে লেখা আছে “Report Support”
👉 আপনি সেটা শেখার চেষ্টা করলে
👉 Boss আপনাকে Reliable ভাববে।
৮। Attitude > Talent: Skill শেখানো যায়, attitude শেখানো যায় না।
✅ উদাহরণ:
সময় মেনে অফিসে আসা,
ভুল হলে দায়িত্ব নেওয়া। এই মানুষকেই কোম্পানি ধরে রাখতে চায়।
৯। LinkedIn Profile মানেই আপনার Digital Resume: HR আগে Google করে, পরে Interview নেয়।
✅ উদাহরণ:
আপনার LinkedIn যদি Professional হয়
👉 HR আপনাকে Direct Message দিতে পারে।
১০। যে ফ্রেশার প্রশ্ন করে, সে-ই দ্রুত বড় হয়: চুপ থাকা মানেই সব জানা না—অনেক সময় সেটা ভয়।
✅ উদাহরণ:
একজন ফ্রেশার যদি বলে—
“এই কাজটা আরেকবার বুঝিয়ে দিলে ভালো হয়”
👉 সে ভুল কম করে, দ্রুত শেখে।
💼 ২০২৬ সালে চাকরি পেতে হলে
Degree + Skill + Attitude
এই তিনটা একসাথে লাগবেই।

অনেকের জীবনের সাথেই মিলে যাবে এই কথাগুলো—  **জীবনে এই ৮টি ভুল কখনোই করবেন না:**  ১/ ঠকবাজকে কখনো বিশ্বাস করবেন না।  ২/ ম...
20/12/2025

অনেকের জীবনের সাথেই মিলে যাবে এই কথাগুলো—
**জীবনে এই ৮টি ভুল কখনোই করবেন না:**
১/ ঠকবাজকে কখনো বিশ্বাস করবেন না।
২/ মিথ্যুক মানুষের কাছ থেকে সত্য আশা করা বোকামি।
৩/ যারা নিজের ইচ্ছায় আপনার জীবন থেকে চলে গেছে, তাদের ফিরিয়ে আনার চেষ্টা করবেন না।
৪/ অসৎ মানুষের কাছে সৎ পরামর্শ চাইবেন না।
৫/ যারা নিজের ভুল স্বীকার করে না, তাদের থেকে সবসময় দূরে থাকুন।
৬/ অহংকারী ও স্বার্থপর মানুষের কাছ থেকে সময় আশা করবেন না।
৭/ অমানবিক মানুষের কাছ থেকে জ্ঞান নেবেন না।
৮/ ব্যস্ত মানুষদের কাছ থেকে বন্ধুত্ব আশা করা বৃথা।
যে মানুষ আপনাকে বোঝে না, সে আপনাকে প্রয়োজন ছাড়া কখনো খোঁজেও না। যাকে ছাড়া বাঁচতে পারবেন না মনে করেন, একদিন তার অবহেলাই আপনাকে নতুন করে বাঁচতে শিখিয়ে দেবে।
হঠাৎ উঁচুতে ওঠা মানুষরা অনেক সময় নিচের মানুষের অস্তিত্ব ভুলে যায়। কিন্তু মনে রাখবেন—জীবনে পিছিয়ে পড়া বলে কিছু নেই, কারণ টিকিটের লাইনে দাঁড়ানো শেষ মানুষটিও একসময় প্রথম হয়ে যায়।
কষ্ট এমন এক বোঝা, যা শুধু নিজের কাঁধেই বহন করতে হয়; কারণ এর ভাগ কেউ নিতে চায় না। হাসি সবার জন্য হতে পারে, কিন্তু চোখের জল শুধু সেই বিশেষ একজনের জন্যই ঝরে।
যদি ব্লক করলেই সব শেষ হয়ে যেত, ডিলিট করলেই সব মুছে যেত—তাহলে হৃদয়ের যন্ত্রণা জমে থাকত না।
কুকুর পৃথিবীর একমাত্র প্রাণী—যে মৃত্যুর আগ পর্যন্ত ভালোবাসার দাম দেয়। মানুষকে ৯৯ দিন উপকার করলেও, একদিন না করলে সে শুধু সেই একদিনটাই মনে রাখবে।
এই পৃথিবীতে চোখ বুজে যাদেরকে বিশ্বাস করা যায়—তারা শুধু বাবা আর মা।
এখনকার ভালোবাসা সূর্যমুখী ফুলের মতো—যেদিকে আলো, সেদিকেই মুখ।
দেরিতে হলেও বুঝেছি—কিছু মানুষের প্রয়োজন শেষ হয়ে গেলেই তারা আপনাকে ফেলে দেবে। অহংকার দেখানো, ইগনোর করা—এসব স্মার্টনেস নয়; সবার সাথে সুন্দরভাবে চলতে পারাটাই আসল স্মার্টনেস।
মিথ্যা ভয়ানক, কিন্তু কাছের মানুষের মিথ্যা সবচেয়ে ভয়ানক।
শূন্যকে ভয় দেখানো বৃথা, কারণ শূন্য জানে—তার হারানোর কিছুই নেই, পাওয়ার আছে অনেক কিছু।
যারা মনে আঘাত দিয়ে হারিয়ে যায়, তারা আর ফিরে আসে না।
মানুষকে অতিরিক্ত ভালোবাসলেই তারা অবহেলা করে।
নিজের ওপর ভরসা রাখুন—রাস্তা যতই কঠিন হোক, আপনি নিজেই পথ খুঁজে নেবেন।
একবার ঠকে গেলে, মানুষ দ্বিতীয়বার হীরাকেও কয়লা ভাবে।
ক্ষুধা যেমন দারিদ্র্য মানে না, তেমনি দায়িত্ব যখন ঘিরে ধরে—বয়স মানে না।
ভুল মানুষের সাথে সারারাত গল্প হতে পারে, প্রেম হতে পারে—কিন্তু ভালোবাসা হয় না।
কারণ প্রেম অনুভূতির জগৎ, যার বাস্তবতার সাথে তেমন মিল নেই।
তারপরও মানুষ প্রেমে পড়ে, কারণ বাস্তবতাকে মেনে নেওয়া কষ্টকর।

কর্ম ক্ষেত্রে নিজেকে safe রাখার ১০টি সহজ কৌশল :১. পেশাদার হোন,সময়মতো, মনোযোগ দিয়ে কাজ করুন। কে কী বলল বা করল এসবের পিছনে...
13/12/2025

কর্ম ক্ষেত্রে নিজেকে safe রাখার ১০টি সহজ কৌশল :
১. পেশাদার হোন,
সময়মতো, মনোযোগ দিয়ে কাজ করুন। কে কী বলল বা করল এসবের পিছনে না ছুটে নিজের কাজে মন দিন। ব্যক্তিগত বিষয় অফিসে টেনে আনবেন না।
২. কম কথা, বেশি কাজ,
অফিস গসিপ বা কানাঘুষা এড়িয়ে চলুন। কথা যত কম, বিপদ তত কম।
৩. কৌশলী হোন, কিন্তু সন্দেহপ্রবণ নন,
সবাইকে চোখ বন্ধ করে বিশ্বাস করবেন না। তবে অকারণে সন্দেহ করলে নিজেই অস্থির হয়ে পড়বেন।
৪. দলবাজি নয়, সবাইকে সম্মান দিন,
কোনো নির্দিষ্ট দলে নিজেকে জড়াবেন না। সবার সাথে বন্ধুসুলভ আচরণ করুন।
৫. নিজের সীমা নির্ধারণ করুন
সবাইকে খুশি করার চেষ্টা করবেন না। ‘না’ বলতে শিখুন। কে আপনার সময় অপচয় করছে, তা চিনে নিন।
৬. যুক্তি দিয়ে প্রতিক্রিয়া দিন
কারও কথায় উত্তেজিত হয়ে আবেগে ভেসে যাবেন না। ঠান্ডা মাথায় ভাবুন, প্রয়োজনে ঊর্ধ্বতনদের জানান।
৭. দক্ষতা গড়ুন ও আপডেট থাকুন
আপনি যদি কাজের বিষয়ে দক্ষ হন, তবে কেউ সহজে আপনাকে দুর্বল করে তুলতে পারবে না।
আর শুধু এই প্রতিষ্ঠানের ওপর নির্ভর করে থাকবেন না। মনে রাখবেন এই প্রতিষ্ঠান চিরকাল আপনার থাকবে না। তাই নিজের স্কিল আপডেট রাখুন, নতুন দক্ষতা অর্জন করুন, ট্রেনিং নিন, সার্টিফিকেট অর্জন করুন।
৮. নম্র থাকুন, আত্মমর্যাদা বজায় রেখে
নম্রতা মানে সবাইকে "হ্যাঁ-স্যাঁ" বলা নয়। কারো সঙ্গে দ্বিমত হলে সেটিও ভদ্রভাবে প্রকাশ করা যায়। ভদ্রতা ও বিনয় হলো এমন এক গুণ, যা আপনাকে অনেক দূর নিয়ে যাবে।
৯. একজন মেন্টর বা বিশ্বাসযোগ্য সহকর্মী রাখুন
যার সঙ্গে আপনি নিজের কথা খোলাখুলি ভাগ করতে পারেন। মানসিকভাবে এটা খুব সহায়ক।
১০. মানসিক শান্তি বজায় রাখুন
অফিসের দুশ্চিন্তা যেন বাসায় না পৌঁছায়। পরিবার, প্রার্থনা, ঘুম ও নিজের ভালো লাগার কাজের মাধ্যমে নিজেকে ভারসাম্যপূর্ণ রাখুন।

বিগত বছরগুলোতে সিলিকন ভ্যালিতে প্রায় প্রতি সপ্তাহেই কর্মী ছাটাই করেছে টেক জায়ান্টগুলো। MAANG -এর কোম্পানিগুলো নতুন ট্যাল...
09/12/2025

বিগত বছরগুলোতে সিলিকন ভ্যালিতে প্রায় প্রতি সপ্তাহেই কর্মী ছাটাই করেছে টেক জায়ান্টগুলো। MAANG -এর কোম্পানিগুলো নতুন ট্যালেন্ট নেওয়া যেখানে প্রায়ই বন্ধ করে দিয়েছে বিগত মাসগুলোয়, সেখানে মোহাইমিন ইকবাল মাইক্রোসফট ও মেটা'য় সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে চাকরী সুযোগ পান।
শুধু মোহাইমিন নয়, তার বড় ভাই ইয়ামিন ইকবালও বর্তমানে রয়েছেন গুগলে, সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে। বড় ভাই'এর উৎসাহে বড় ভাই'এর পথেই হেটেছেন ছোট ভাই।
চট্টগ্রামের দক্ষিণ পাহাড়তলীর চৌধুরীহাট এলাকার সাধারণ পরিবারে বেড়ে উঠেছেন দুই ভাই। চুয়েট'এর কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং-এ পড়াকালীন সময় থেকেই ইয়ামিন ইকবাল ঝুকে পরেন প্রোগ্রামিং ও প্রব্লেম সলভিং-এর সাথে। এই প্রোগ্রামিং আর প্রব্লেম সলভিং তাকে নিয়ে নিয়ে যায় গুগলে। ২০২০ সালে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে যোগ দেন গুগলে।
বড় ভাই'এর সাফল্যে অনুপ্রাণিত, তার পথেই এগোতে শুরু করেন মোহাইমিন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পড়াকালীন সময় থেকেই তিনিও ইয়ামিনের মতোই প্রব্লেম সলভিং-এর দিকে ঝুকে পরেন। অংশ নেওয়া শুরু করেন বিভিন্ন প্রতিযোগিতায়। গ্র্যাজুয়েশন শেষে চলে যান যুক্তরাষ্ট্রের সান হোসে স্টেট ইউনিভার্সিটিতে, যেখানে শুরু হয় তার নতুন এক চ্যালেঞ্জিং জীবনের অধ্যায়।
যেখানে সিলিকল ভ্যালির কোম্পানিগুলাতে প্রায় প্রতিদিনই চলতো কর্মী ছাটাই, সে অবস্থায় ইন্টার্নশিপ পাওয়া ছিল খুবই কঠিন। এমন একটা কঠিন অবস্থাতেও মোহাইমিন ২০২৪-এ স্নোফ্লেক-এ ইন্টার্নশিপ পেয়ে যান।
কোম্পানিগুলো নিয়োগ কার্যক্রম বন্ধ রাখার জন্য পূর্ণকালীন চাকরী পেতে যদিও খানিকটা অপেক্ষা করতে হয়েছে তাকে। কিন্তু ২০২৪ সালের অক্টোবরে মাইক্রোসফট ও মেটা থেকে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে অফার পান তিনি। অবশেষে তিনি বেছে নিয়েছেন মেটা'কে।
মোহাইমিন তাদের এই সাফল্যের পুরো কৃতিত্ব দিয়েছেন তাদের মা'কে। মা'র উৎসাহ, দুই ভাই'এর একসঙ্গে প্রোগ্রামিং নিয়ে আলোচনা, সমস্যা সমাধান ও কোড রিভিউ করাই আজ দুই ভাইকে নিয়ে গিয়েছেন সিলিকন ভ্যালির সবচেয়ে বড় ও প্রভাবশালী দুই কোম্পানিতে, যেখানে কাজ করা হাজারো বাংলাদেশী তরুণদের স্বপ্ন।

Address

Dhaka
1229

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dream for Fly posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share