11/02/2026
খুলনা জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করছি: নির্বাচন পর্যবেক্ষকের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন!
আসন্ন ১৩তম জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে নির্বাচন পর্যবেক্ষক নিয়োগের স্বচ্ছতা নিয়ে সাধারণ জনগণের মনে গভীর উদ্বেগ সৃষ্টি হয়েছে।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সাবেক শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের পিএস হাসানের বড় ভাই মো. হুমায়ুন কবিরকে 'নির্বাচন পর্যবেক্ষক' হিসেবে মনোনীত করা হয়েছে।
প্রশ্ন হলো:
যিনি একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রভাবশালী ব্যক্তির পরিবারের সদস্য, তিনি কতটা নিরপেক্ষভাবে নির্বাচনের দায়িত্ব পালন করতে পারবেন?
নির্বাচন কমিশনের নীতিমালায় কি দলীয় সংশ্লিষ্টতা থাকা ব্যক্তিদের পর্যবেক্ষক হওয়ার সুযোগ আছে?
খুলনা জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কি এই নিয়োগের ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড চেক করেছেন?
একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য পর্যবেক্ষকদের সততা ও নিরপেক্ষতা সবচেয়ে জরুরি। প্রশাসনের কাছে দাবি রইলো, এমন বির্তকিত নিয়োগগুলো খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার। জনগণের ভোটের অধিকার রক্ষায় স্বচ্ছতা নিশ্চিত করুন।