Engineer KR Rifat

Engineer KR Rifat Math Is My Passion. Engineering Is My profession

22/11/2025

ভূমিকম্পে সন্তান রেখে বাবা পালালেও ছাত্র রেখে পালাননি হেফজখানার শিক্ষক।
এইটা ইসলামিক শিক্ষা।

21/11/2025
বরিশাল সরকারি মহিলা কলেজের অনার্স ছাত্রী ও আগৈলঝাড়ার মধ্য শিহিপাশা এলাকার বাসিন্দা নারায়ণ চন্দ্র দাসের মেয়ে পূজা দাস ...
19/11/2025

বরিশাল সরকারি মহিলা কলেজের অনার্স ছাত্রী ও আগৈলঝাড়ার মধ্য শিহিপাশা এলাকার বাসিন্দা নারায়ণ চন্দ্র দাসের মেয়ে পূজা দাস (২১) ইসলাম ধর্ম গ্রহণ করে তার প্রিয় মানুষকে বিয়ে করেছেন-আলহামদুলিল্লাহ।

সড়ক পরিবহন আইন, ২০১৮এই আইনের ধারা ৫২ অনুযায়ী নিহত বা আহতদের আর্থিক সহায়তা প্রদানের বিধান রয়েছে।১. নিহত ব্যক্তির পরিব...
22/10/2025

সড়ক পরিবহন আইন, ২০১৮

এই আইনের ধারা ৫২ অনুযায়ী নিহত বা আহতদের আর্থিক সহায়তা প্রদানের বিধান রয়েছে।

১. নিহত ব্যক্তির পরিবার: ৫,০০,০০০ টাকা
২. গুরুতর আহত ব্যক্তি: ৩,০০,০০০ টাকা
৩. সামান্য আঘাতপ্রাপ্ত: ১,০০,০০০ টাকা

সাধারণ প্রশ্নোত্তর

প্রশ্ন: সড়ক দুর্ঘটনায় নিহতের পরিবার কত টাকা ক্ষতিপূরণ পায়?
উত্তর: নিহতের পরিবার বিআরটিএ থেকে ৫,০০,০০০ টাকা ক্ষতিপূরণ পায়।

প্রশ্ন: আহত ব্যক্তির ক্ষতিপূরণের পরিমাণ কত?
উত্তর: গুরুতর আহত হলে ৩,০০,০০০ টাকা, আর সামান্য আঘাতপ্রাপ্ত হলে ১,০০,০০০ টাকা সহায়তা পাওয়া যায়।

প্রশ্ন: ক্ষতিপূরণের আবেদন কোথায় জমা দিতে হয়?
উত্তর: আবেদন করতে হয় বিআরটিএ সদর দপ্তর বা জেলা সার্কেল অফিসে নির্ধারিত ফর্ম-৩২ এর মাধ্যমে।

প্রশ্ন: আবেদন করার সময়সীমা কতদিন?
উত্তর: দুর্ঘটনার ৩০ দিনের মধ্যে ক্ষতিপূরণের আবেদন করতে হয়।

প্রশ্ন: ক্ষতিপূরণের অর্থ পেতে কতদিন সময় লাগে?
উত্তর: আবেদন যাচাইয়ের পর সর্বোচ্চ ৭০ দিনের মধ্যে চেকের মাধ্যমে ক্ষতিপূরণ প্রদান করা হয়।

প্রশ্ন: ক্ষতিপূরণ পেতে কোন কোন কাগজপত্র প্রয়োজন?
উত্তর: চিকিৎসা রিপোর্ট, খরচের রসিদ, দুর্ঘটনার জিডি বা মামলার কপি, জাতীয় পরিচয়পত্রের অনুলিপি।

প্রশ্ন: দুর্ঘটনা ক্ষতিপূরণ ট্রাস্ট ফান্ড কী?
উত্তর: গাড়ির মালিকদের কাছ থেকে ফি আদায় করে একটি বিশেষ তহবিল গঠিত হয়েছে, যেখান থেকে দুর্ঘটনার ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদান করা হয়।

প্রশ্ন: ক্ষতিপূরণ আবেদন কি অনলাইনে করা যায়?
উত্তর: বর্তমানে আবেদন করতে হয় নির্ধারিত ফর্ম-৩২ পূরণ করে সরাসরি বিআরটিএ অফিসে জমা দিয়ে।

প্রশ্ন: ক্ষতিপূরণ কি শুধু নিহত বা গুরুতর আহতদের জন্য?
উত্তর: না, সামান্য আঘাতপ্রাপ্তরাও ১,০০,০০০ টাকা ক্ষতিপূরণ পেতে পারেন।

যত অফিসার ট্রাইব্যুনাল কর্তৃক অভিযুক্ত হয়েছে, তাদের কেউ সেনাবাহিনীর ভিতরে থাকা অবস্থায় এসব অপরাধ করেনি; করেছে র‍্যাব বা ...
22/10/2025

যত অফিসার ট্রাইব্যুনাল কর্তৃক অভিযুক্ত হয়েছে, তাদের কেউ সেনাবাহিনীর ভিতরে থাকা অবস্থায় এসব অপরাধ করেনি; করেছে র‍্যাব বা ডিজিএফআই এ থাকা অবস্থায়।

তাদের বিরুদ্ধে সকল অভিযোগ ঐ দুই বাহিনীতে চাকরি করা অবস্থায় করা অপরাধের জন্য।

সুতরাং, সেনাবাহিনীর বাইরে গিয়ে কিছু অফিসার যেসব অপরাধ করেছে তার দায় যারা সেনাবাহিনীর ঘাড়ে চাপানোর চেষ্টা করছে, তারা সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাড় করানোর অপচেষ্টা করছে, জেনে বা না জেনে সেনাবাহিনীর ক্ষতি করার চেষ্টা করছে, যা কাম্য নয়।

শান্তির খোঁজে জীবন পার করতেছি অশান্তির পথ ধরে😓ছবি: কালেক্টেড
17/10/2025

শান্তির খোঁজে জীবন পার করতেছি অশান্তির পথ ধরে😓

ছবি: কালেক্টেড

হাসিনাকে আনলে রেডিসন হোটেলকে কারাগার ঘোষণা করবে এরা। গুমের ভিক্টিম আর শহীদদের প্রতি কী ভয়াবহ এক তামাসা!
13/10/2025

হাসিনাকে আনলে রেডিসন হোটেলকে কারাগার ঘোষণা করবে এরা।

গুমের ভিক্টিম আর শহীদদের প্রতি কী ভয়াবহ এক তামাসা!

13/10/2025

ভালো থাকাই আসল সফলতা

বিএনপি'র সাবেক এমপি ও কটিয়াদী উপজেলা চেয়ারম্যান মরহুম হাবিবুর রহমান দয়ালের জ্যেষ্ঠ পুত্র এবং জাতীয়তাবাদী মহিলা দল ঢাকা ম...
10/10/2025

বিএনপি'র সাবেক এমপি ও কটিয়াদী উপজেলা চেয়ারম্যান মরহুম হাবিবুর রহমান দয়ালের জ্যেষ্ঠ পুত্র এবং জাতীয়তাবাদী মহিলা দল ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি এ্যাডভোকেট রুনা লায়লার স্বামী এ্যাডভোকেট ওমর ফারুক মিন্টু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)।

তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানাচ্ছি মরহুমের আত্মার মাগফিরাত ও শোকসন্তপ্ত পরিবারের জন্য ধৈর্য ও শান্তি কামনা করছি ।

10/10/2025

রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করেছেন,

مَنْ نَفَّسَ عَنْ مُؤْمِنٍ كُرْبَةً مِنْ كُرَبِ الدُّنْيَا نَفَّسَ اللهُ عَنْهُ كُرْبَةً مِنْ كُرَبِ يَوْمِ الْقِيَامَةِ،

‘যে ব্যক্তি কোন মুমিনের দুনিয়ার বিপদ সমূহের কোন একটি বিপদ দূর করে দিবে, আল্লাহ তা‘আলা তার আখিরাতের বিপদসমূহের মধ্য হ’তে একটি (কঠিন) বিপদ দূর করে দিবেন। বুখারী হা/২৪৪২, ৬৯৫১; মুসলিম হা/২৫৮০, ২৬৯৯; মিশকাত

08/10/2025

রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন,

ارْحَمُوا مَنْ فِى الأَرْضِ يَرْحَمْكُمْ مَنْ فِى السَّمَاءِ، ‘তোমরা পৃথিবীবাসীদের প্রতি দয়া কর, তাহ’লে যিনি আসমানে আছেন তিনি তোমাদের প্রতি দয়া করবেন’। তিরমিযী হা/১৯২৪; আবূদাঊদ হা/৪৯৪১!

08/10/2025

রাসূলুল্লাহ (সাঃ) বলেন,

لِلْمُؤْمِنِ عَلَى الْمُؤْمِنِ سِتُّ خِصَالٍ يَعُودُهُ إِذَا مَرِضَ وَيَشْهَدُهُ إِذَا مَاتَ وَيُجِيبُهُ إِذَا دَعَاهُ وَيُسَلِّمُ عَلَيْهِ إِذَا لَقِيَهُ وَيُشَمِّتُهُ إِذَا عَطَسَ وَيَنْصَحُ لَهُ إِذَا غَابَ أَوْ شَهِدَ.

‘একজন মুমিনের ওপর অপর মুমিনের ছয়টি অধিকার রয়েছে। যথা- ১. যখন কোন মুমিনের রোগ-ব্যাধি হয়, তখন তার সেবা-শুশ্রূষা করা ২. কেউ মৃত্যুবরণ করলে তার জানাযাহ ও দাফন-কাফনে উপস্থিত হওয়া ৩. কেউ দাওয়াত করলে তা গ্রহণ করা অথবা কারো ডাকে সাড়া দেয়া ৪. সাক্ষাতে সালাম প্রদান করা ৫. হাঁচি দিলে জবাব দেয়া এবং ৬. উপস্থিত-অনুপস্থিত সকল অবস্থায় মুমিনের কল্যাণ কামনা করা’।
তিরমিযী হা/২৭৩৭; নাসাঈ হা/১৯৩৮;

Address

Mirpur
Dhaka
1216

Website

Alerts

Be the first to know and let us send you an email when Engineer KR Rifat posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share