কিভাবে সহজে বাড়ি নির্মাণ এবং সাইট সুপারভিশন করবেন?

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • কিভাবে সহজে বাড়ি নির্মাণ এবং সাইট সুপারভিশন করবেন?

কিভাবে সহজে বাড়ি নির্মাণ এবং সাইট সুপারভিশন করবেন? Feel free to contact with me!

21/02/2026
🏗️ সেপটিক ট্যাংক ও সোকওয়েল কাজের স্ট্যান্ডার্ড চেকলিস্ট 👇১️ ⃣ ডিজাইন ও লে-আউট✔ অনুমোদিত ডিজাইন অনুযায়ী দৈর্ঘ্য, প্রস্থ ও...
07/01/2026

🏗️ সেপটিক ট্যাংক ও সোকওয়েল কাজের স্ট্যান্ডার্ড চেকলিস্ট 👇

১️ ⃣ ডিজাইন ও লে-আউট
✔ অনুমোদিত ডিজাইন অনুযায়ী দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা ঠিক আছে কিনা
✔ ইনলেট–আউটলেট পাইপের লেভেল সঠিক কিনা
✔ বাফেল ওয়াল (Partition Wall) ডিজাইন অনুযায়ী দেওয়া হয়েছে কিনা

২️ ⃣ খনন (Excavation)
✔ নির্ধারিত সাইজ অনুযায়ী খনন হয়েছে কিনা
✔ বটম লেভেল সমান কিনা
✔ সাইড সাপোর্ট নিরাপদ কিনা

৩️ ⃣ সাব-বেস / স্যান্ড বেড
✔ বালুর বেড (সাধারণত ৬"–৮") দেওয়া হয়েছে কিনা
✔ যথাযথ কম্প্যাকশন করা হয়েছে কিনা

৪️ ⃣ রড, শাটারিং ও কংক্রিট
✔ কংক্রিট কাভার ব্লক ১"–১.৫" আছে কিনা
✔ রডের স্পেসিং ডিজাইন অনুযায়ী কিনা
✔ শাটারিং ঠিকভাবে ফিক্স করা হয়েছে কিনা
✔ কংক্রিট মিক্স রেশিও ঠিক আছে কিনা
✔ ভাইব্রেটর ব্যবহার করা হয়েছে কিনা

৫️ ⃣ ইটের কাজ / ব্লক ওয়ার্ক
✔ ইটের কাজ সোজা ও প্লাম্ব অনুযায়ী কিনা
✔ মর্টার মিক্স (১:৪ বা ১:৫) ঠিক আছে কিনা
✔ জয়েন্ট ফিলিং সঠিকভাবে করা হয়েছে কিনা

৬️ ⃣ প্লাস্টারিং ও ওয়াটারপ্রুফিং
✔ ভিতরের প্লাস্টার ঠিক আছে কিনা
✔ ওয়াটারপ্রুফ এডমিক্স/কোট ব্যবহার হয়েছে কিনা
✔ লিকেজ টেস্ট করা হয়েছে কিনা

৭️ ⃣ পাইপ কানেকশন
✔ ইনলেট–আউটলেট স্লোপ (১%–২%) ঠিক কিনা
✔ ভেন্ট পাইপ দেওয়া হয়েছে কিনা
✔ কমোড, বাথ ও কিচেন লাইনের কানেকশন সঠিক কিনা

৮️ ⃣ ম্যানহোল কভার
✔ RCC বা CI কভার সঠিকভাবে বসানো হয়েছে কিনা

✅ সোকওয়েল (Soak Well) চেকলিস্ট

১️ ⃣ অবস্থান (Location)
✔ টিউবওয়েল/পানির লাইন থেকে ১০–১৫ ফুট দূরত্ব
✔ ভবনের কলাম ও ফাউন্ডেশন থেকে নিরাপদ দূরত্ব

২️ ⃣ খনন ও সাইজ
✔ গভীরতা ও ব্যাস ডিজাইন অনুযায়ী কিনা
✔ স্যান্ডি সয়েলে অতিরিক্ত সাপোর্ট আছে কিনা

৩️ ⃣ ইটের কাজ / RCC রিং
✔ ইটের কাজ হানিকম্ব পদ্ধতিতে (ফাঁক রেখে)
✔ RCC রিংয়ে কোনো ক্র্যাক আছে কিনা
✔ ইট/রিং উল্লম্বভাবে সোজা কিনা

৪️ ⃣ পাইপ কানেকশন
✔ সেপটিক ট্যাংক থেকে সঠিক স্লোপে আউটলেট
✔ পাইপ জয়েন্ট লিকপ্রুফ কিনা

৫️ ⃣ কাভার স্ল্যাব
✔ RCC স্ল্যাবের রড ঠিক আছে কিনা
✔ লোড নেওয়ার মতো শক্ত কিনা

🔍 শেষ ধাপে অবশ্যই যা করবেন
✔ ওয়াটার টেস্ট: ট্যাংকে পানি ভরে ২৪ ঘণ্টা রেখে লিকেজ চেক
✔ ফ্লো টেস্ট: পানি ছেড়ে পাইপ লাইনের স্লোপ যাচাই

03/11/2025

জমির ৩ উল্লেখযোগ্য ডকুমেন্ট।

★. দলিল।
★. পর্চা বা খতিয়ান
★. ম্যাপ বা নকশা।

★★.এই ডকুমেন্টগুলো ছাড়া আপনি জমি ক্রয়-বিক্রয় ও হস্তান্তর অথবা ব্যাংক লোন নিতে পারবেন না। জমির খতিয়ান, দলিলসহ সকল কাগজ পত্র সরকারি বিভিন্ন দপ্তর রয়েছে।

★. আপনার জমির দলিল বা বায়া দলিল কোথায় পাবেন।
দলিল বা দলিল এর সার্টিফাইড কপি বা নকল মূলত দুটি অফিস হতে সংগ্রহ করা যায়, তা হলো।

**/উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস।
**/জেলা রেজিস্ট্রি বা সদর রেকর্ড রুম অফিস।

★★.উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
যেখানে নতুন দলিল রেজিস্ট্রেশন করা হয় এই অফিস হতে নতুন দলিলের নকল ও মূল দলিল পাওয়া যায়। কিন্তু পুরাতন দলিল বা বায়া দলিল এই অফিসে পাওয়া যায় না।

★★.জেলা রেজিস্ট্রি অফিস বা সদর রেকর্ড রুম।
এই অফিসে নতুন বা পুরাতন দলিলের সার্টিফাইড কপি বা নকল পাওয়া যায়।

★★.আপনার জমির খতিয়ান বা পর্চা কোথায় পাবেন?

জমির পর্চা বা খতিয়ান মূলত তিন/ চারটি অফিসে পাবেন।
১/ইউনিয়ন ভূমি অফিস।
২/উপজেলা ভূমি অফিস।
৩/জেলা ডিসি অফিস।
৪/সেটেলমেন্ট অফিস।

★★.ইউনিয়ন ভূমি অফিস বা তহশিল অফিস। ইউনিয়ন ভূমি অফিসে যদিও খতিয়ান বা পর্চার বালাম বহি থাকে কিন্তু আপনি এই অফিসে হতে খতিয়ানের কপি নিতে পারবেন না। ইউনিয়ন ভূমি অফিস হতে শুধু খসড়া খতিয়ান নিতে পারবেন যেটা আইনত কোন মূল্য নেই। তারপরেও এই অফিসটি গুরুত্বপূর্ণ কারণ আপনার জমির খতিয়ান নাম্বার জানা না থাকলে এই অফিস থেকে জেনে নিতে পারবেন এছাড়া জমির খাজনা বা ভূমি উন্নয়ন কর এই অফিসে দিতে হয়।

★★.উপজেলা ভূমি অফিস। যদিও উপজেলা ভূমি অফিসের মূল কাজ নামজারী বা খারিজ বা মিউটেশন করা তবে খসড়া খতিয়ান তুলতে পারবেন। এই অফিস হতে খতিয়ানের সার্টিফাইড পর্চা বা কোর্ট পর্চা তুলতে পারবেন না।

★★.জেলা ডিসি অফিস।
এই অফিস হতে পর্চা বা খতিয়ানের সার্টিফাইড কপি সংরক্ষণ করতে পারবেন। এই অফিসের খতিয়ান এর গুরুত্ব সর্বাধিক। সব জায়গায় এই অফিসের খতিয়ান এর গুরুত্ব রয়েছে।

★★.সেটেলমেন্ট অফিস।
শুধুমাত্র নতুন রেকর্ড বা জরিপের পর্চা / খতিয়ান এই অফিস হতে সংগ্রহ করা যাবে।
পাশাপাশি নতুন রেকর্ড এর ম্যাপ ও সংগ্রহ করা যায়।

★★ আপনার জমির মৌজা ম্যাপ বা নকশা যেখানে পাওয়া যাবে?

সাধারণত ম্যাপ বা নকশা দুইটি অফিসে পাবেন, তা হলো:
১/জেলা ডিসি অফিস
২/ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর ( DLR) অফিস, ঢাকা।

★★.জেলা ডিসি অফিস:
এই অফিস হতে সিএস, এসএ, আরএস, বিএস যেকোনো মৌজা ম্যাপ সংগ্রহ করা যাবে।

★★.ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর, (তেজগাঁও সাতরাস্তার মোড়), ঢাকা।
সারা বাংলাদেশের যে কোনো মৌজা ম্যাপ সিএস, এসএ, আরএস, বিএস, জেলা ম্যাপ, বাংলাদেশ ম্যাপ উক্ত অফিস হতে তুলতে পারবেন।
এই অফিসের ম্যাপের গ্রহণযোগ্যতা ও অনেক বেশি। সারা বাংলাদেশের যে কোন ম্যাপ এই অফিসে পাওয়া যাবে।

30/10/2025

বন্টননামা বা বাটোয়ারা দলিল কীভাবে করবেন রেজিষ্ট্রেশন ও আনুষঙ্গিক খরচ কি ?

বাংলাদেশের বিভিন্ন আদালতে যত জমি সংক্রান্ত মামলা দায়ের হয় এর মধ্যে বন্টনজনিত মামলাই (Partition Suit) অধিকাংশ। তাই সবারই ওয়ারিশান সম্পত্তি ভাগ বাটোয়ারার সময় একটি বাটোয়ারা দলিল করে নেওয়া উচিত।

বন্টন বাটোয়ারা দলিল কি কি কাজে লাগে-
১. অংশীদারগণের মধ্যে ওয়ারিশান সম্পত্তি বন্টনের লিখিত প্রমান হিসাবে বাটোয়ারা দলিল কাজে লাগে। এতে ভবিষ্যতে যে কোন অংশীদার এই দলিল অনুযায়ী নিজেদের মধ্যে সম্পত্তি ভাগ বাটোয়ারা করতে বাধ্য থাকে।
২. ওয়ারিশি সম্পত্তির নামজারি করতে বন্টন দলিলের প্রয়োজন হয়।
৩. ওয়ারিশি জমি বিক্রি করতে গেলে বন্টন দলিলের প্রয়োজন হয়।
৪. ভূমি জরিপকালীন সময়ে ওয়ারিশি সম্পত্তিতে রেকর্ড করাতে।
৫. ওয়ারিশি জমির মাধ্যমে ব্যাংক থেকে লোন করাতে গেলে।
৬. অংশীদারগণের মধ্যে ভবিষ্যতে মামলা মকদ্দমা হওয়া থেকে বাচা যায়।
এছাড়া আরো নানা কারনে আপনাদের বন্টন বা বাটোয়ারা দলিলের প্রয়োজন হতে পারে ।
তো চলুন এখন দেখি বন্টন দলিল করার জন্য কি কি লাগবেঃ
১. যে ব্যক্তির সম্পত্তি বন্টন করা হবে উক্ত ব্যক্তির মৃত্যু সনদ লাগবে
২. মৃত ব্যক্তির ওয়ারিশগণের প্রমান হিসাবে ওয়ারিশ সনদ লাগবে
৩. মৃত ব্যক্তির যে সম্পত্তি বন্টন হবে উক্ত সম্পত্তির দলিল লাগবে
৪. মৃত ব্যক্তির যে সকল ওয়ারিশ সম্পত্তির মালিক হবে স সকল ওয়ারিশের সম্মতি থাকতে হবে
তো চলুন এখন দেখি বাটোয়ারা দলিল করার প্রক্রিয়াগুলোঃ
১. একটি বন্টন দলিল করার সকল প্রয়োজনীয় উপাদানগুলো থাকলে প্রথমে আপনারা একজন দক্ষ দলিল লেখক বা একজন বিজ্ঞ আইনজীবীর কাছে যাবেন।
২. সেখানে গিয়ে মৃত ব্যক্তির পূর্বের দলিলগুলো তাকে প্রদান করবেন এবং একটি বন্টন দলিল লিখার জন্য বলবেন।
৩. দলিল লেখক/আইনজীবী প্রথমে মৃত ব্যক্তির পূর্বের দলিলগুলো দেখে এবং সমন্বয় করে একটি নতুন বন্টন দলিল লিখবেন।
৪. এবার উক্ত দলিলটি নিয়ে ওয়ারিশগণ সংশ্লিষ্ট সাবরেজিস্ট্রি অফিসে যাবেন সেখানে গিয়ে বাটোয়ারা দলিলের জন্য নির্ধারিত ফি জমা দিতে হবে
৫. এবার দলিলের সকল অংশীদারগণ সাবরেজিস্ট্রারের সম্মুখে রেজিস্ট্রি ভলিউমে স্বাক্ষর করবেন।
৬. এর পরে সাবরেজিস্ট্রার উক্ত দলিলটি রেজিস্ট্রি করে নিবেন।
আপনারা চাইলে উক্ত বাটোয়ারা দলিলের একটি অবিকল নকল দলিল তখন নিয়ে নিতে পারেন
তো এইভাবেই খুব সহজেই সম্পাদিত হবে একটি আপোষমূলে বাটোয়ারা দলিল।
বন্টননামা (Partition) বা বাটোয়ারা দলিলের রেজিস্ট্রি খরচসহ অন্যান্য তথ্য
***************************
রেজিস্ট্রেশন ফিসঃ
(ক) বন্টনকৃত সম্পত্তির দলিলে লিখিত (বৃহত্তম এক পক্ষের অংশের মূল্য বাদ দিয়ে) মোট মূল্য অনুর্ধ ৩ লক্ষ টাকা হলে ৫০০ টাকা (রেজিস্ট্রেশন আইন-১৯০৮, এর ধারা ৭৮বি (১) অনুসারে)।
(খ) বন্টনকৃত সম্পত্তির দলিলে লিখিত (বৃহত্তম এক পক্ষের অংশের মূল্য বাদ দিয়ে) মোট মূল্য অনুর্ধ ১০ লক্ষ টাকা হলে ৭০০ টাকা (রেজিস্ট্রেশন আইন-১৯০৮, এর ধারা ৭৮বি (২) অনুসারে)।
(গ) বন্টনকৃত সম্পত্তির দলিলে লিখিত (বৃহত্তম এক পক্ষের অংশের মূল্য বাদ দিয়ে) মোট মূল্য অনুর্ধ ৩০ লক্ষ টাকা হলে ১২০০ টাকা (রেজিস্ট্রেশন আইন-১৯০৮, এর ধারা ৭৮বি (৩) অনুসারে)।
(ঘ) বন্টনকৃত সম্পত্তির দলিলে লিখিত (বৃহত্তম এক পক্ষের অংশের মূল্য বাদ দিয়ে) মোট মূল্য অনুর্ধ ৫০ লক্ষ টাকা হলে ১৮০০ টাকা (রেজিস্ট্রেশন আইন-১৯০৮, এর ধারা ৭৮বি (৪) অনুসারে)।
(ঙ) বন্টনকৃত সম্পত্তির দলিলে লিখিত (বৃহত্তম এক পক্ষের অংশের মূল্য বাদ দিয়ে) মোট মূল্য ৫০ লক্ষ টাকার উর্ধে হলে ২০০০ টাকা (রেজিস্ট্রেশন আইন-১৯০৮, এর ধারা ৭৮বি (৫) অনুসারে)।
রেজিস্ট্রেশন ফি পে-অর্ডারের মাধ্যমে স্থানীয় সোনালী ব্যাংক লিঃ এ, কোড নং ১৪২২২০১ তে জমা করতে হবে (পুরাতন কোড ১৮২৬)।
স্টাম্প শূল্কঃ ৫০ টাকা (১৮৯৯ সালের স্টাম্প আইনের ১ নম্বর তফশিলের ৪৫ নম্বর ক্রমিকে উল্লিখিত বর্ণনা অনুসারে)।
এছাড়া
১। ২০০ টাকার স্টাম্পে হলফনামা।
২। ই- ফিঃ- ১০০ টাকা।
৩। এন- ফিঃ-
(!) বাংলায় প্রতি ৩০০ (তিন শত) শব্দ বিশিষ্ট এক পৃষ্ঠা বা উহার অংশ বিশেষের জন্য ১৬ টাকা।
(!!) ইংরেজি ভাষায় প্রতি ৩০০ (তিন শত) শব্দ বিশিষ্ট এক পৃষ্ঠা বা উহার অংশ বিশেষের জন্য ২৪ টাকা।
৪। (নকলনবিশগনের পারিশ্রমিক) এনএন ফিসঃ-
(!) বাংলায় প্রতি ৩০০ (তিনশত) শব্দ বিশিষ্ট এক পৃষ্ঠা বা উহার অংশ বিশেষের জন্য ২৪ টাকা।
(!!) ইংরেজি ভাষায় প্রতি ৩০০ (তিনশত) শব্দ বিশিষ্ট এক পৃষ্ঠা বা উহার অংশ বিশেষের জন্য ৩৬ টাকা।
৫। সম্পত্তি হস্তান্তর নোটিশের আবেদনপত্রে ১০ টাকা মূল্যের কোর্ট ফি।
মন্তব্যঃ-
১। এন- ফি ও ই- ফি, রেজিস্ট্রেশন ফি এর সাথে একত্রে পে-অর্ডারের মাধ্যমে কোড নং ১৪২২২০১ তে জমা করতে হবে (পুরাতন কোড ১৮২৬)।
২। এনএন- ফি নগদে রেজিস্ট্রি অফিসে জমা করতে হবে।
৩। সরকার নির্ধারিত হলফনামা, ২০০ টাকার স্টাম্পে প্রিন্ট করে মূল দলিলের সাথে সংযুক্ত করতে হবে।
বিঃদ্রঃ ১। ওয়ারিশী স্হাবর সম্পত্তি ব্যতিত অন্যভাবে অর্জিত স্হাবর সম্পত্তি সংক্রান্ত বন্টন নামা দলিলের ক্ষেত্রে উৎস কর প্রযোজ্য।
২। রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইনের ১৪৩ বি, ধারা মোতাবেক কোন রেকর্ডীয় মালিক মৃত্যুবরণ করলে তাঁর জীবিত ওয়ারিশগণ নিজেদের মধ্যে একটি বন্টননামা দলিল সম্পাদন করে রেজিস্ট্রি করবেন।
শেয়ার করে পাশে রাকবেন।

26/10/2025

🏠 ওয়ারিশান সম্পত্তি ক্রয়-বিক্রয়ে প্রয়োজনীয় নিয়ম ও সতর্কতা
ওয়ারিশ সূত্রে প্রাপ্ত সম্পত্তি ক্রয় বা বিক্রয়ের ক্ষেত্রে ক্রেতা ও বিক্রেতা উভয়ের জন্যই কিছু গুরুত্বপূর্ণ বিষয় যাচাই ও অনুসরণ করা অত্যন্ত জরুরি।

⚖️ বিক্রেতার জন্য (ওয়ারিশদের জন্য):
ওয়ারিশ সনদ (Succession Certificate):
মৃত ব্যক্তির বৈধ উত্তরাধিকারীদের প্রমাণ হিসেবে স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন, পৌরসভা বা ইউনিয়ন পরিষদ) থেকে ওয়ারিশ সনদ সংগ্রহ করতে হবে।

বণ্টননামা দলিল (Partition Deed):
একাধিক ওয়ারিশ থাকলে, সম্পত্তি বিক্রির আগে পারস্পরিক সমঝোতার মাধ্যমে বণ্টননামা দলিল করে প্রত্যেকে তাদের নিজ নিজ অংশ নির্ধারণ করতে হবে।

নামজারি (Mutation):
মৃত ব্যক্তির নামে থাকা সম্পত্তি উত্তরাধিকার সূত্রে ওয়ারিশদের নামে নামজারি করতে হবে। বণ্টননামা অনুসারে পৃথক নামজারিও করা যেতে পারে।

বিক্রির ক্ষমতা:
কোনো ওয়ারিশ কেবল তার নিজস্ব প্রাপ্য অংশ বিক্রি করতে পারবেন। অন্য ওয়ারিশদের অংশ বিক্রি করা আইনত অপরাধ।

🧾 ক্রেতার জন্য (যাচাইয়ের নিয়ম):
মূল দলিল ও ভায়া দলিল যাচাই:
সম্পত্তির ইতিহাস, মালিকানা সূত্র এবং দলিলের ধারাবাহিকতা পরীক্ষা করুন।

ওয়ারিশ সনদ যাচাই:
বিক্রেতারা প্রকৃত ওয়ারিশ কি না, তা ওয়ারিশ সনদের মাধ্যমে নিশ্চিত হতে হবে।

বণ্টননামা দলিল যাচাই:
একাধিক ওয়ারিশ থাকলে, বিক্রির আগে তাদের মধ্যে বণ্টননামা সম্পন্ন হয়েছে কি না তা যাচাই করুন।

মামলা বা নিষেধাজ্ঞা:
জমি সংক্রান্ত কোনো আদালতের মামলা বা নিষেধাজ্ঞা আছে কিনা তা খতিয়ে দেখুন।

জমির দখল অবস্থা:
জমির বাস্তব দখল বিক্রেতার অধীনে আছে কিনা তা সরেজমিনে যাচাই করুন।

📋 সারসংক্ষেপ:
ওয়ারিশান সম্পত্তি ক্রয়-বিক্রয়ে নিম্নলিখিত তিনটি নথি যাচাই করা সবচেয়ে গুরুত্বপূর্ণ:

ওয়ারিশ সনদ

নামজারিকৃত খতিয়ান

নিবন্ধিত বণ্টননামা দলিল (যদি থাকে)

জাপান শুধু সামুরাই কিংবা সুশির জন্যই বিখ্যাত নয়—তারা পুরো বিশ্বকে শিখিয়েছে কীভাবে ব্যবসায় টিকে থাকতে হয় আর একটা ব্র্...
12/10/2025

জাপান শুধু সামুরাই কিংবা সুশির জন্যই বিখ্যাত নয়—তারা পুরো বিশ্বকে শিখিয়েছে কীভাবে ব্যবসায় টিকে থাকতে হয় আর একটা ব্র্যান্ডকে কীভাবে বিশ্বসেরা বানানো যায়।
একটু ভাবুন তো—Toyota, Sony, Nintendo, Uniqlo—এই সব জাপানি কোম্পানি আজও শীর্ষে। কিন্তু তারা কীভাবে এত দিন ধরে সফল?
চলুন জেনে নিই তাদের সফলতার ৫টি মূল কারণ:

🔹 ১. কাইজেন (Kaizen) — “ধাপে ধাপে উন্নতি”র দর্শন জাপানিরা বিশ্বাস করে: 👉 “আজ যা আছি, কাল যেন তার চেয়ে একটু ভালো হই।” তারা প্রতিদিন ছোট ছোট পরিবর্তন আনে, যা ধীরে ধীরে বিশাল সফলতায় রূপ নেয়।

🔹 ২. গুণগত মান আগে, লাভ পরে তাদের কথা হলো: 👉 “খারাপ জিনিস তৈরি করলে শেষমেশ ক্ষতিই বেশি হয়।” তাই আপনি যদি Toyota-র গাড়ি কিনেন, তাহলে ১০ বছরেও মাথাব্যথা নেই! টেকসই, নির্ভরযোগ্য।

🔹 ৩. গ্রাহক মানেই অতিথি (Customer is like a guest) জাপানিরা গ্রাহকদের শুধু কাস্টমার না, বরং একজন অতিথির মতো গুরুত্ব দেয়। 👉 এজন্য Sony-র হেডফোনে এত নিখুঁত মান ও সাউন্ড কোয়ালিটি।

🔹 ৪. মিনিমালিজম—“সোজাসাপ্টা কিন্তু নিখুঁত” তারা বিশ্বাস করে: 👉 “কম হলেও ভালো হওয়া জরুরি।” Uniqlo-র জামা-কাপড় দেখতে সাধারণ, কিন্তু পরলে বোঝা যায় আরাম আর কোয়ালিটির জাদু।

🔹 ৫. দীর্ঘমেয়াদি লক্ষ্য (Long-term thinking) অনেক কোম্পানি ৫ বছরের পরিকল্পনা করে, কিন্তু জাপানিরা ভাবে ৫০ বছরের জন্য। 👉 এজন্য Nintendo আজও জনপ্রিয়, এমনকি ৩০–৪০ বছর পরেও।

🔸 সারাংশ: 👉 ধারাবাহিকতা (Consistency), 👉 গুণগত মান (Quality), 👉 আর গ্রাহকের প্রতি দায়িত্ববোধ (Customer Focus)— এই তিনটা ঠিক থাকলে আপনিও নিজেকে একটা ব্র্যান্ডে পরিণত করতে পারেন!

08/10/2025

Walk-in Interview চলছে।
B.Sc Engr(Civil) শেষ করেছেন। ফ্রেশ গ্রজুয়েট।
ইটেবস ,ক্যাড পারেন।

প্রফেশনাল লেভেলে নিজেকে গঠন করতে চান?
আমার প্রতিষ্ঠানে এই সুযোগ দেওয়া হচ্ছে আজই যোগাযোগ করুন।

6 Month paid/unpaid Intership offer in Civil & Strc. Engg.
post-01
whatsapp-01303284040

যতদূর সম্ভব, নিজের সার্টিফিকেটের কপি এবং হালনাগাদ সিভি (CV) সঙ্গে নিয়ে সরাসরি অফিসের ঠিকানায় চলে আসার অনুরোধ করা হচ্ছে।

বিল্ডিং-এর সকল কাজগুলোকে কিভাবে 100 ভাগে ভাগ করা হয়। 1. Structure = 35%2. Brick work = 6%3. Wood work = 5%4. Metal w...
23/08/2025

বিল্ডিং-এর সকল কাজগুলোকে কিভাবে 100 ভাগে ভাগ করা হয়।
1. Structure = 35%
2. Brick work = 6%
3. Wood work = 5%
4. Metal work = 2%
5. Plambing and Sanitary = 6%
6. Electrical work = 7%
7. Plaster work = 4%
8. General Floor Tiles work = 6%
9. Toilet & Kit wall Tiles work = 3%
10. Aluminium work = 4%
11. EME(Lift,Generator,Substation)=10%
12. Paint work = 3%
13. Others civil work = 6%
14. Utility connection & Bill = 3%
Total = 100%

✪ STRUCTURE ~ 35%
- Footing & Column Padestal = 20%
- Grade Beam, UGWR top Slab = 5%
- GF Column, Stair etc = 4%
- 1st Floor Slab = 9%
- Typical Floor Column (5x3%) = 15%
- 2nd floor slab to roof slab (5x8) = 40%
- Roof top = 7%
TOTAL = 100% (৩৫% যেভাবে আসবে।)

✪ BRICK WORK ~ 6%
- GF Brick work = 6%
- 1st floor Brick work = 18%
- 2nd floor Brick work = 18%
- 3rd floor Brick work = 18%
- 4th floor Brick work = 18%
- 5th floor Brick work = 18%
-Roof Top Brick work = 4%
TOTAL = 100% (৬% যেভাবে হবে।)

✪ WOOD WORK ~ 5%
- Door frame = 40%
- Main Door Shutter = 15%
- Partex Door Shutter = 35%
- Cat Door & Accessories = 10%
TOTAL = 100% (৫% যেভাবে হবে)

✪ METAL WORK ~ 2%
- Window grill = 55%
- Verandah Railling = 20%
- Stair Railling = 10%
- Main gate, Gen-Sub, safety grill = 15%
TOTAL = 100% (২% যেভাবে হবে।)

✪ PLAMBING & SANITARY WORK~ 6%
- uPVC vertical line thru duct = 25%
- GI line work = 30%
- Fixture & Fittings = 40%
- Ground Floor = 5%
TOTAL = 100% (৬% যেভাবে হবে।)

✪ ELECTRICAL~ 7%
- Conduiting inside slab = 10%
- Conduiting on wall i/c MK box=15%
- Cabling work = 55%
- Switch-Socket = 20%
TOTAL = 100% (৭% যেভাবে হবে।)

✪ PLASTER ~ 4%
- Ceiling plaster = 20%
- Internal wall plaster = 50%
- Outside plaster/facing bricks = 30%
TOTAL = 100% (৪% যেভাবে হবে।)

✪ GENERAL FLOOR TILES ~ 6%
- General floor & Verandah = 75%
- Stair, typical lobby & lift wall = 20%
- GF lift lobby, wall, reception = 5%
TOTAL = 100% (৬% যেভাবে হবে।)

✪ TOILET & KIT WALL TILES ~ 3%
- Bath wall = 60%
- Kitchen wall = 20%
- Bath floor = 9%
- Bath counter top = 4%
- Kitchen floor = 3%
- Kitchen counter top =4%
TOTAL = 100% (৩% যেভাবে হবে।)

✪ ALUMINIUM WORK ~ 4%
- Outer framing-window sliding= 40%
- Glass shutter-window sliding = 30%
- Verandah sliding = 20%
- Toilet high window = 5%
- Comnon area = 5%
TOTAL = 100% (৪% যেভাবে হবে।)

✪ EME ~ 10%
- Lift = 50%
- Generator = 25%
- Substation = 20%
- PABX, Fire extinguisher etc = 5%
TOTAL = 100% (১০% যেভাবে হবে।)

✪ PAINT WORK ~ 3%
- Upto putty = 40%
- Internal wall&ceiling 1st coat= 20%
- Internal wall&ceiling 2nd coat= 15%
- Outside paint/ceramic Tites = 25%
TOTAL = 100% (৩% যেভাবে হবে।)

✪ OTHERS CIVIL WORK ~ 6%
- Boundary wall = 30%
- Line terracing/Roof top paver= 15%
- LOGO, Gardening & others = 4%
- GF BBC = 14%
- GF pavement & footpath dev = 10%
- Lintel, F/slab, drop wall, counter slab = 20%
- Cable tray = 1%
- Sanitary duct cover, ceiling etc= 4%
- Reception desk, letter box = 2%
TOTAL = 100% (৬% যেভাবে হবে।)

✪ UTILITY CONNECTION & BILL ~ 3%
- DESA/DESCO = 35%
- TITAS = 20
- WASA = 15%
- Utility bills = 30%
TOTAL = 100% (৩% যেভাবে হবে।)

Good investment for civil engineers🔹 ১. ভালো বিছানায় ইনভেস্ট করো – ঘুম হচ্ছে তোমার ব্রেইনের চার্জিং টাইমঘুম ঠিক না হলে A...
30/07/2025

Good investment for civil engineers

🔹 ১. ভালো বিছানায় ইনভেস্ট করো – ঘুম হচ্ছে তোমার ব্রেইনের চার্জিং টাইম
ঘুম ঠিক না হলে AutoCAD শিখতে পারবা না, BNBC বুঝতে পারবা না, পাইল আর র‍্যাফের পার্থক্যও গুলিয়ে ফেলবা।

🔹 ২. আরামদায়ক চেয়ার কিনো – এটা পিঠ নয়, পেশার সাপোর্ট
ডিজাইন, রিপোর্ট, জব প্রিপ… সবই বসে বসে। কোমর আর ঘাড় ব্যথায় ভবিষ্যৎ নষ্ট কইরো না।

🔹 ৩. ভালো মাউস-কীবোর্ড – ছোট জিনিস, বড় পারফরম্যান্স
দ্রুত টাইপ, সহজ ন্যাভিগেশন, আর কম টাইমে বেশি কাজ!

🔹 ৪. দরকারি বই কিনো – ৩০০ টাকার বই থেকে ৩ লাখ টাকার জ্ঞান পাওয়া যায়!
"সিভিল ইঞ্জিনিয়ারিং মেটেরিয়ালস", "Estimating", "BNBC Guide" — এগুলা সোনার খনি।

🔹 ৫. কোর্সে ইনভেস্ট করো – প্রতিদিন ৩০ মিনিটেই ক্যারিয়ার পাল্টে যেতে পারে!
AutoCAD, Excel BOQ, BBS, Foundation Design — শেখো, আগাতে থাকো।

🆕 ৬. একটা “সাইলেন্ট প্লেস” তৈরি করো — যেটা শুধু তোমার শেখার জোন
ছোট একটা ডেস্ক, হেডফোন আর পড়ার পরিবেশ — এইটাই তোমার “ইঞ্জিনিয়ারিং ওয়ার জোন”!

🆕 ৭. একটা ভালো টাইম ম্যানেজমেন্ট অ্যাপ বা ডায়েরি ব্যবহার করো
পড়াশোনা, স্কিল, ফ্রিল্যান্সিং, রিলাক্সেশন — সব প্ল্যান করতে না পারলে কোন কিছুই হবে না।
👉 “No Plan = No Progress”

🆕 ৮. একটা ভালো বন্ধু বা মেন্টর খোঁজো – না হলে পথ হারিয়ে যাবে
একজন গাইড বা বন্ধুই তোমাকে সময়মতো BBS শেখাবে, ভুল রাস্তা থেকে ফেরাবে, ইন্টারভিউর আগে মোটিভেশন দিবে।

🆕 ৯. ভালো কানের হেডফোনে ইনভেস্ট করো – Online learning এখন ওয়্যারলেস লাইফলাইন
শোরগোলের ভেতরেও তুমি শিখে যেতে পারো… শুধু একজোড়া হেডফোন থাকলেই।

🆕 ১০. ইন্টারনেট বা মোবাইল প্যাকেজের পেছনে খরচ করো — তবে শেখার জন্য
প্রতি মাসে ফেসবুক স্ক্রল না করে, YouTube থেকে একটা স্কিল শেখো।
👉 আজকে শেখা মানেই কালকে সাইটে এগিয়ে থাকা!

🆕 ১১. নিজের শরীরের উপর ইনভেস্ট করো — ব্যায়াম, পানি, হালকা হাঁটা
একটা “সাইট ইঞ্জিনিয়ার” হিসেবে শরীর ফিট না থাকলে, প্রাকটিক্যাল লাইফে টিকে থাকা যাবে না।

🆕 ১২. নিজের আত্মবিশ্বাসে ইনভেস্ট করো — যারা আজকে হাসে, কালকে তারাই তোমার চাকরির জন্য রেফারেন্স চাইবে
নিজেকে ছোট ভাবা বন্ধ করো। শেখো, চেষ্টা করো, আর বিশ্বাস রাখো — তুমি পারবে।
Collected.

29/07/2025

সাইট ইঞ্জিনিয়ারদের জন্য দরকারি প্রশ্নোত্তরঃ

১। Specification কি?
উ: কি ভাবে, কি অনুপাতে কাজ করতে হবে তার বিস্তারিত বিবরণ যে নির্দেশিকায় লেখা থাকে তাকে specification বলে।

২। সিডিউল কি?
উ: যে নির্দেশিকায় specification, BOQ ও রেট লেখা থাকে তাকে সিডিউল বলে।

৩। Project launch করতে হলে কি কি দরকার হয়?
উ: ড্রইং, ডিজাইন, জায়গা, ডিসিশন, লোকবল ও মালামালের দরকার হয়।

৪। Method of procurement কত প্রকার ও কি কি?
উ: ৬ প্রকার:

Open Tendering Method (OTM)

Restricted Tendering Method (RTM)

Request for Quotation Method (RFQM)

Direct Procurement Method (DPM)

Two Stage Tendering Method (TSTM)

Internal Tendering Method (ITM)

৫। লে আউট কি?
উ: ড্রয়িং সিটে যে ড্রইং করা আছে তা হুবহু মাঠে সেট করাকে লে আউট বলে।

৬। গ্রিড লাইন কাকে বলে?
উ: ড্রইং এ নির্দিষ্ট দূরে দূরে উত্তর-দক্ষিণ ও পূর্ব-পশ্চিমে টানা রেখাগুলোকে গ্রিড লাইন বলে।

৭। সেন্টার লাইন কাকে বলে?
উ: কলাম বা ফুটিং এর মাঝ বরাবর টানা রেখাকে সেন্টার লাইন বলে।

৮। একটি কলাম ফুটিং এর কোন স্থানে বসবে?
উ: কলামের সেন্টার লাইন ও ফুটিং এর সেন্টার লাইন একই বিন্দুতে থাকতে হবে।

৯। Layout করার সময় মাটাম পরীক্ষা কিভাবে করা হয়?
উ: ৩'-৪'-৫' এর সমকোণী ত্রিভুজের মাধ্যমে প্রতি কর্ণে ৯০° কোণ তৈরি করতে হয়।

১০। পাইল লে আউট কিভাবে করতে হয়?
উ: পাইল পয়েন্টে ৮/১০ মিমি রড ১ ফুট ফুঁতে দিয়ে গোড়ায় ঢালাই করতে হয়।

১১। ১৮" ডায়া পাইল এ কতটুকু চিসেল ব্যবহার করতে হবে?
উ: ১৬" ডায়া চিসেল।

১২। যে পাইপ দিয়ে পাইল ঢালাই করা হয় তার নাম কি?
উ: ত্রিমি পাইপ।

১৩। ত্রিমি পাইপের ডায়া কত?
উ: ৬" থেকে ৭"।

১৪। কত সময় বোরিং ওয়াস করতে হবে?
উ: কমপক্ষে আধাঘণ্টা বা যতক্ষণ পানিতে কাদা আসে ততক্ষণ।

১৫। পাইল রডের মাথা সমান রাখতে কি করতে হবে?
উ: লেভেলিং পিলার তৈরি করে লেভেল মেশিন বা ওয়াটার পাইপ ব্যবহার করতে হবে।

১৬। পাইল কাস্টিং এ এগ্রিগেট কি ব্যবহার হয় ও অনুপাত কত?
উ: Stone chips, অনুপাত ১:১.৫:৩।

১৭। কাট-অফ লেভেলে কেন কম রেশিওতে কাস্টিং করা হয়?
উ: কাট-অফ অংশ ভাঙতে হয়, তাই কম রেশিও (১:২:৪ / ১:৩:৬) ব্যবহার করা হয়।

১৮। একটি পাইল থেকে পরবর্তী পাইল কত দূরে হওয়া উচিত?
উ: কমপক্ষে ৬ ফুট।

১৯। একদিনে একটি মেশিনে কয়টি পাইল করা যায়?
উ: ৫০ ফুটের নিচে হলে ৩টি, এর উপরে হলে ২টি।

২০। পাইলের ভারবহন ক্ষমতা কি?
উ: প্রতি বর্গফুটে পাইল যতটুকু ওজন বহন করতে পারে।

২১। ফুটিং এর মাটি কাটার আগে কি চিন্তা করতে হয়?
উ: গভীর ফুটিং আগে কাটতে হবে এবং সেফটি নিশ্চিত করতে হবে।

২২। শোরিং কি?
উ: রাস্তা বা নেওলের পাশে কাঠের তক্তা ব্যবহার করে সাপোর্ট দেয়াকে শোরিং বলে।

২৩। ফেরু-সিমেন্ট কি?
উ: এক্সপেন্ডেড মেটাল বা কয়েল রড দিয়ে খাচা তৈরি করে সিমেন্ট-স্যান্ড দিয়ে হালকা ঢালাই করাকে ফেরু-সিমেন্ট বলে।

২৪। ব্লিডিং ও লেটেন্স কি?
উ:

ব্লিডিং: কংক্রিট হতে পানি বা সিমেন্ট আলাদা হওয়া।

লেটেন্স: উপরের অংশে ফেনার মতো দেখা যাওয়া।

২৫। Slump cone ও Cylinder এর সাইজ কত?
উ:

Slump cone: উপর ৪", নিচ ৮", উচ্চতা ১২"।

Cylinder: ডায়া ৪", উচ্চতা ৮"।

২৬। সিমেন্টের কয়েকটি টেস্ট:
উ:

Compressive strength

Bonding strength

Initial setting time

Final setting time

Fineness test

২৭। একই লেভেলে কতটুকু ল্যাপিং দেয়া যাবে?
উ: সর্বোচ্চ ২৫% পর্যন্ত।

২৮। সেপারেটর হিসাবে কত মিমি ডায়া রড ব্যবহার হয়?
উ: ২৫ মিমি।

২৯। সানশেড এর বাইন্ডার রড কোথায় দিতে হয়?
উ: মেইন রডের নিচে।
(রিটেইনিং ওয়াল বা শিয়ার ওয়ালে মেইন রডের বাইরে বাইন্ডার)

৩০। অনুপাতের কারণে কংক্রিটের শক্তি কি ভিন্ন হয়?
উ: হ্যাঁ।

১:২:৪ অনুপাতে ৩০০০ psi

১:১.৫:৩ অনুপাতে ৩৫০০ psi

৩১। এক গ্যালন পানির ওজন কত?
উ: ১০ পাউন্ড বা ৪.৫ কেজি।

৩২। এক পাউন্ড সমান কত কেজি?
উ: ০.৪৫ কেজি।

৩৩। ১ ঘনমিটার কত ঘনফুট?
উ: ৩৫.২৮ ঘনফুট।

07/07/2025

📍📍 নকশা দেখে জমি নিজেই মাপবেন কীভাবে? সম্পূর্ণ পদ্ধতি

✅ প্রয়োজনীয় সরঞ্জাম

১. গুনিয়া স্কেল নকশার দৈর্ঘ্য-প্রস্থ নির্ধারণের জন্য
২. ফুট স্কেল বাস্তব পরিমাপ জানতে
৩. তিপাতার ডিভাইডার বা কাঁটা কম্পাস সঠিক বড় দূরত্ব মাপার জন্য
৪. ক্যালকুলেটর ক্ষেত্রফল ও শতকরা হিসাবের জন্য
৫. স্বচ্ছ ট্রেসিং পেপার বাঁকানো বা অস্বাভাবিক আকৃতির জমি সহজে আঁকার জন্য

🔢 পরিমাপের ধাপগুলো (ধাপে ধাপে)

১। নকশার স্কেল বুঝুন:

নকশার এক কোণে লেখা থাকে:
“১৬ ইঞ্চি = ১ মাইল (৫২৮০ ফুট)”
অর্থাৎ:
নকশায় ১৬ ইঞ্চি → বাস্তবে ৫২৮০ ফুট
→ আপনার পরিমাপ হবে এই স্কেল অনুযায়ী অনুপাতে।

২। জমি চিহ্নিত করুন:

নিজের দাগ বা প্লট নম্বর খুঁজে বের করুন

আশপাশে রাস্তা, খাল, গাছ বা পুকুর আছে কি না দেখে নিশ্চিত হন

ট্রেসিং কাগজে জমির আউটলাইন কপি করে রাখুন

৩। বাহুর দৈর্ঘ্য মাপুন:

ফুট স্কেল + ডিভাইডার ব্যবহার করুন

ছোট অংশ ধরে মাপতে শুরু করুন

ডিভাইডার দিয়ে মাপ স্কেলে মিলিয়ে দৈর্ঘ্য নির্ধারণ করুন

প্রতিটি বাহুর (সীমানার) মাপ আলাদাভাবে নোট করুন

৪। ক্ষেত্রফল নিরূপণ:

জমির আকৃতি অনুযায়ী পদ্ধতি নির্ধারণ করুন:

✅ আয়তাকার / চতুর্ভুজ আকৃতি:

> ক্ষেত্রফল (বর্গফুট) = দৈর্ঘ্য × প্রস্থ

✅ ত্রিভুজ আকৃতি (a, b, c তিন বাহু):

> ব্যবহার করুন Heron’s formula

✅ আঁকাবাঁকা জমি:

> ট্রেসিং পেপারে বাহু নির্ধারণ করে ছোট ছোট আয়তাকার বা ত্রিভুজ আঁকুন
প্রতিটির ক্ষেত্রফল হিসাব করে যোগ করুন

৫। একক রূপান্তর করুন:

রূপান্তর হিসাব:

একক সমান বর্গফুট

১ শতাংশ ৪৩৫.৬
১ কাঠা ৭২০
১ বিঘা ১৪,৪০০ = ২০ কাঠা

উদাহরণ:
যদি ক্ষেত্রফল হয় ২১৭৮ বর্গফুট →
২১৭৮ ÷ ৪৩৫.৬ ≈ ৫ শতাংশ

🧠 টিপস ও সতর্কতা:

✅ চিহ্ন বুঝুন:
∎ (পাকা বাড়ি), ☐ (কাঁচা বাড়ি), 〰️ (পুকুর), ▬ (রাস্তা)

✅ নোট রাখুন:
সব বাহুর মাপ লিখে রাখুন

✅ নিখুঁত হন:
মাপ নিতে সময় দিন তাড়াহুড়ো করলে ভুল হতে পারে

Address

Dhaka

Telephone

+8801762071234

Website

Alerts

Be the first to know and let us send you an email when কিভাবে সহজে বাড়ি নির্মাণ এবং সাইট সুপারভিশন করবেন? posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to কিভাবে সহজে বাড়ি নির্মাণ এবং সাইট সুপারভিশন করবেন?:

Share