16/12/2025
প্রশ্নঃ ১–ট্রান্সফরমার হামিং কি?
২-ট্রান্সফরমার স্লাজিং কি??
উত্তরঃ
ট্রান্সফরমার হামিংঃ
ট্রান্সফরমার হামিং ইফেক্ট হল একটি সাধারণ ঘটনা যেখানে ট্রান্সফরমারটি একটি গুনগুন শব্দ করে। এই শব্দটি ট্রান্সফরমারের
ম্যাগনেটোস্ট্রিকশন এর কারণে হয়ে থাকে।
এবার জেনে আসি, এই ম্যাগনেটোস্ট্রিকশন কি?
ট্রান্সফরমারের লৌহের কোরের মধ্য দিয়ে পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্র প্রবাহিত হওয়ার ফলে কোরটি সামান্য প্রসারিত ও সংকুচিত হয়। এই প্রক্রিয়াকে ম্যাগনেটোস্ট্রিকশন বলে। এই প্রসারণ ও সংকোচনের কারণেই ট্রান্সফরমারটি কাঁপতে থাকে এবং গুনগুন শব্দ করে।
ট্রান্সফরমার স্লাজিং:
ট্রান্সফরমার স্লাজিং হল ট্রান্সফরমারের তেলে জলীয়বাষ্প, কুয়াশা বা পানি প্রবেশের ফলে তেলে বুদবুদাকারে গ্যাসের উদ্ভব হওয়ার একটি প্রক্রিয়া। এই গ্যাসগুলো সময়ের সাথে সাথে তেলে জমা হয়ে এক ধরনের কালো, আঠালো পদার্থ তৈরি করে, যাকে স্লাজ বলা হয়।