06/02/2025
ভবন ভাঙার সঠিক পদ্ধতি
ভবন ভাঙা একটি জটিল ইঞ্জিনিয়ারিং কাজ, যা পরিকল্পিত ও নিরাপদভাবে সম্পন্ন করা প্রয়োজন।
🔹ভবন ভাঙার পূর্ববর্তী প্রস্তুতি
✅ স্ট্রাকচারাল অডিট: ভবনের কাঠামোগত দুর্বলতা ও নির্মাণ সামগ্রী বিশ্লেষণ করে উপযুক্ত পদ্ধতি নির্ধারণ করতে হবে।
✅ ইনফ্যাক্ট এনালাইসিস: আশপাশের স্থাপনা, গ্যাস, পানি, বিদ্যুৎ ও সিউইজ লাইন চিহ্নিত করে সুরক্ষার ব্যবস্থা নিতে হবে।
🔹ভবন ভাঙার পদ্ধতি (Demolition Methods)
1️⃣ টপ-ডাউন ডেমোলিশন: উঁচু ভবন ধাপে ধাপে ভাঙা হয়, এক্সকাভেটর বা রিমোট কন্ট্রোলড মেশিন ব্যবহৃত হয়।
2️⃣ মেকানিক্যাল ডেমোলিশন: এক্সকাভেটর, বুলডোজার, হাইড্রোলিক ব্রেকার ব্যবহার করে দ্রুত ভাঙার পদ্ধতি।
3️⃣ ইমপ্লোশন ডেমোলিশন: বিস্ফোরক ব্যবহার করে দ্রুত ভবন ধ্বংসের নিয়ন্ত্রিত কৌশল, যা বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে করা হয়।
🔹নিরাপত্তা ব্যবস্থা
✔️ শ্রমিক সুরক্ষা: হেলমেট, গ্লাভস, বুট ও নিরাপত্তা জ্যাকেট পরিধান বাধ্যতামূলক।
✔️ পাবলিক নিরাপত্তা: ওয়াটার স্প্রে, সেফটি নেট, ব্যারিকেডিং ও কম্পন নিয়ন্ত্রণ ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
💡 করণীয়
🔹 অনুমোদিত ইঞ্জিনিয়ার ও প্রশাসনের অনুমতি নিয়ে কাজ শুরু করতে হবে।
🔹 আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ধুলো ও শব্দদূষণ নিয়ন্ত্রণ করতে হবে।
ভবন ভাঙা শুধুমাত্র ধ্বংস নয়, এটি একটি পরিকল্পিত ইঞ্জিনিয়ারিং কাজ যা নিরাপত্তা ও পরিবেশ সংরক্ষণের সমন্বয়ে করা উচিত।
✍️ Tanvir Ahamed
🎓 সিভিল ইঞ্জিনিয়ার