Electronics Circuit Lab

Electronics Circuit Lab ১৫ বছরের ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রনিক্স অভিজ্ঞতা
DSP, FPGA ও পাওয়ার বোর্ড রিপেয়ার
শেখাই ও শিখি

06/04/2026

IC গরম হয় কেন?

কারণ ৩টা

শর্ট
Over voltage
Over current

উদাহরণ

Gate driver ভুল PWM দিলে IGBT গরম হয় পরে DSP নষ্ট।

প্রশ্ন: শুধু গরম হলেই কি IC খারাপ?


05/04/2026

SMPS বুঝলে ৫০% সমস্যা সমাধান

SMPS ব্লক

AC - Rectifier - PWM IC - Transformer - Feedback

সাধারণ সমস্যা

PWM IC dead
MOSFET short
Feedback optocoupler fault

বাস্তব

5V না এলে পুরো বোর্ড dead মনে হয়।

প্রশ্ন: SMPS এ প্রথমে কোন ভোল্টেজ চেক করবেন?


04/04/2026

শর্ট খুঁজবো কীভাবে? আন্দাজ না, পদ্ধতি দরকার

স্টেপ–১

পাওয়ার বন্ধ করে রেজিস্ট্যান্স মাপো (Vcc to GND)

স্টেপ–২

কম ওহম পেলে সেকশন আলাদা করো

স্টেপ–৩

সন্দেহজনক IC গরম হচ্ছে কিনা দেখো

বাস্তব টিপ

DSP / FPGA লাইনে 1Ω এর নিচে হলে সন্দেহ।

প্রশ্ন: শর্ট খোঁজার সময় প্রথমে পাওয়ার অন করা ঠিক কি?


02/04/2026

পাওয়ার সাপ্লাই ব্লক ডায়াগ্রাম বুঝলে সার্কিট বুঝবেন
সাধারণ ধাপ

AC - Rectifier - Filter - Regulator - Load

ইন্ডাস্ট্রিয়াল বোর্ডেও একই কনসেপ্ট।


01/04/2026

ভোল্টেজ রেগুলেটর IC — কেন 5V সবসময় 5V থাকে?

কাজ:

Input বেশি হলেও Output স্থির রাখে।

উদাহরণ: 7805 5V
AMS1117 3.3V

বাস্তব:

DSP 3.3V লাইনে রেগুলেটর না থাকলে নষ্ট হবে।

প্রশ্ন: 12V সরাসরি MCU দিলে কী হবে?


17/03/2026

MOSFET আধুনিক সুইচ

কেন গুরুত্বপূর্ণ?

High speed switching
কম লস
SMPS, IGBT driver, PWM সার্কিটে ব্যবহার

তিন পিন:

Gate, Drain, Source

Gate এ ভোল্টেজ দিলে Drain-Source চালু হয়।

প্রশ্ন: Gate শর্ট হলে কী হবে?


14/03/2026

ট্রানজিস্টর ছোট সিগন্যাল দিয়ে বড় কাজ

কাজ:

Switch + Amplifier

তিন পিন:
Base, Collector, Emitter

ছোট Base কারেন্ট বড় Collector কারেন্ট নিয়ন্ত্রণ।

প্রশ্ন: ট্রানজিস্টর ছাড়া কি MCU সরাসরি মোটর চালাতে পারবে?



13/03/2026

ডায়োড কারেন্ট একদিকে কেন যায়?

কাজ:

কারেন্ট শুধু একদিকে যেতে দেয়।

ব্যবহার:

রেক্টিফায়ার
ব্যাক EMF প্রোটেকশন
SMPS

বাস্তব উদাহরণ:

IGBT এর পাশে ফাস্ট ডায়োড থাকে।

প্রশ্ন: ডায়োড উল্টো লাগালে কী হবে?


12/03/2026

ক্যাপাসিটর বিদ্যুতের ছোট ব্যাটারি

কাজ কী?

চার্জ জমা রাখে, ভোল্টেজ স্মুথ করে।

কোথায় থাকে?

পাওয়ার সাপ্লাই
DSP / FPGA Vcc লাইনে
ফিল্টার সার্কিটে

সতর্কতা:

ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটর উল্টো লাগালে বিস্ফোরণ হতে পারে।

প্রশ্ন: 1000µF ক্যাপাসিটর 5V লাইনে কেন ব্যবহার হয়?


11/03/2026

রেজিস্টর ছোট পার্ট, বড় কাজ
রেজিস্টর কী?

কারেন্ট কমায়, ভোল্টেজ ভাগ করে, সার্কিট সুরক্ষা দেয়।

কালার কোড সহজ নিয়ম:

1ম রঙ = প্রথম সংখ্যা
2য় রঙ = দ্বিতীয় সংখ্যা
3য় রঙ = গুণক
4র্থ রঙ = টলারেন্স

উদাহরণ:

লাল-লাল-বাদামী = 22 × 10 = 220Ω

বাস্তব টিপ:

ভুল ওয়াট রেটিং দিলে পুড়ে যাবে।

প্রশ্ন: 4.7kΩ মানে কত ওহম?


এই বোর্ডে সমস্যা কোথায় মনে হয়?কমেন্টে লিখুন।
10/03/2026

এই বোর্ডে সমস্যা কোথায় মনে হয়?

কমেন্টে লিখুন।


09/03/2026

মাল্টিমিটার আপনার সবচেয়ে সহজ কিন্তু শক্তিশালী টুল

মাল্টিমিটার জানলে আপনি সহজেই:

ভোল্টেজ মাপতে পারবেন

কারেন্ট মাপতে পারবেন

শর্ট সার্কিট ধরতে পারবেন

ইন্ডাস্ট্রিয়াল বোর্ডেও খুব কাজে লাগে।

১ ভোল্টেজ মাপা (Voltage Measurement)

মাল্টিমিটার V/Volt সেট করুন
probes (লাল + কালো) ঠিক জায়গায় ধরুন:
লাল = + (Positive)
কালো = – (Negative / Ground)
রিডিং দেখুন

সবসময় প্যারালাল সংযোগে মাপুন

২ কারেন্ট মাপা (Current Measurement)

মাল্টিমিটার A/Ampere সেট করুন
সার্কিট series-এ সংযোগ দিন
রিডিং দেখুন

ভুল হলে সিরিজের জায়গায় প্যারালাল দিলে মাল্টিমিটার ফেটে যেতে পারে!

বাস্তব উদাহরণ

ইন্ডাস্ট্রিয়াল বোর্ডে:

5V লাইন ঠিক আছে কিনা চেক করা
DSP বা FPGA লাইনে কারেন্ট বেড়ে যাচ্ছে কিনা চেক করা

IGBT shield বা Gate driver ঠিক আছে কিনা পরীক্ষা করা

সব কিছু মাল্টিমিটার দিয়ে শুরু হয়।

আজকের শিক্ষা

মাল্টিমিটার হলো শিক্ষক + রক্ষক।

সব বেসিক বুঝতে হবে
নিরাপদে কাজ করতে হবে

প্রশ্ন:

আপনি ভোল্টেজ মাপতে চান, কিন্তু ভুলে মাল্টিমিটার A সেট করে probes ধরলেন।
কি সমস্যা হবে?

কমেন্টে লিখুন


Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Electronics Circuit Lab posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share