26/08/2026
🏗️ BNBC 2020 অনুযায়ী Seismic Zone 2, 3 ও 4-এ Footing, Pile ও Caisson-এর গুরুত্বপূর্ণ Requirements
ভূমিকম্পপ্রবণ এলাকায় foundation design করার সময় শুধু vertical load বিবেচনা করলেই হবে না। BNBC 2020 অনুযায়ী lateral seismic effects-ও গুরুত্বসহকারে বিবেচনা করতে হবে।
🔹 Pile & Caisson:
ভূমিকম্পের কারণে pile/caisson-এর top lateral displacement করলে সেটিকে flexure-এর জন্য design করতে হবে। Concrete ও steel member-এর জন্য নির্ধারিত seismic detailing requirements প্রযোজ্য হবে এবং flexural length-এর 120% পর্যন্ত এই detailing বিবেচনা করতে হবে।
🔹 Footing & Pile Cap Interconnection:
Footing ও pile cap-গুলোকে strut, tie বা equivalent ব্যবস্থা দিয়ে interconnected করতে হবে, যাতে ভূমিকম্পের সময় lateral movement নিয়ন্ত্রণ করা যায়।
🔹 Required Tie/Strut Force:
Interconnection-কে tension ও compression উভয় ক্ষেত্রেই কমপক্ষে বড় footing/column load-এর 10% force resist করতে সক্ষম হতে হবে।
📌 তবে frictional resistance, passive soil resistance বা অন্য কোনো established mechanism দ্বারা equivalent restraint প্রমাণ করা গেলে বিকল্প ব্যবস্থা গ্রহণের সুযোগ রয়েছে।🌺