13/05/2026
গল্পের শুরুটা হয়েছিল বাবার হাত ধরে, আর সমাপ্তি হলো সন্তানদের স্বপ্নপূরণে! ❤️আজ থেকে ১৫ বছর আগের কথা। মধ্যবিত্তের সীমিত সামর্থ্য আর বুকভরা স্বপ্ন নিয়ে বাবা একটি বাড়ির কাজ শুরু করেছিলেন। ৫ তলার ফাউন্ডেশন দিয়ে কোনোমতে ২ তলা পর্যন্ত সম্পন্ন করতে পেরেছিলেন। সময়ের পরিক্রমায় সন্তানেরা আজ বড় হয়েছে, নিজেদের পায়ে দাঁড়িয়েছে, চাকরি করছে।কিন্তু বাড়িটি তৈরি হয়েছিল তৎকালীন এক "সস্তা ও গতানুগতিক ডিজাইনে"। আর এই সস্তা ডিজাইনের ভুল সিদ্ধান্তের খেসারত দিতে হয়েছে দীর্ঘ ১৫ বছর। ভেতরের অপরিকল্পিত লে-আউট, আলো-বাতাসের অভাব আর বাইরের জরাজীর্ণ লুক—কোনোটাতেই তরুণ এই সন্তানেরা শান্তি পাচ্ছিলেন না। লাখ লাখ টাকা খরচ করে তৈরি করা বাড়িটিই শেষ পর্যন্ত তাদের কাছে এক বুক হতাশা আর ব্যর্থতার গল্প হয়ে দাঁড়িয়েছিল।আমরা সবসময় বলি, বাড়ি তৈরির সময় সামান্য কিছু টাকা বাঁচাতে গিয়ে সস্তা ও আনাড়ি ডিজাইনের সিদ্ধান্ত নিলে পরবর্তীতে পুরো প্রজেক্টই লোকসানের মুখে পড়ে।অবশেষে একরাশ আশা নিয়ে তারা এসেছিলেন আমাদের কাছে। আমরা তাদের সেই পুরোনো স্মৃতিবিজড়িত আবেগকে সম্মান জানিয়ে, আধুনিক স্থাপত্যশৈলীর ছোঁয়ায় পুরো বাড়িটির ভোল বদলে দিয়েছি। ভেতরের আধুনিক লে-আউট এবং বাইরের নান্দনিক 3D লুকের মাধ্যমে শ্যামলিপাড়ার সেই পুরোনো ২ তলা বাড়িটি আজ রূপ নিয়েছে একটি আধুনিক ৫ তলা টাওয়ারে!পুরোনো স্মৃতির ওপর দাঁড়িয়ে যখন নতুন স্বপ্নের এই আধুনিক রূপটি তৈরি হলো, তখন তাদের মুখের সেই চওড়া হাসি আর চোখের আনন্দাশ্রু আমাদের পুরো টিমের ক্লান্তি দূর করে দিয়েছে। এর চেয়ে বড় প্রাপ্তি আর কী-ই বা হতে পারে!ভুল সিদ্ধান্তকে সঠিক পরিকল্পনায় রূপান্তর করে আস্থার প্রতিদান দিতে পেরে আমরা ধন্য। 🤝
🏡 প্রজেক্টের নাম: শ্যামলিপাড়া রূপান্তর (আগে ও পরে)
📍 লোকেশন: শ্যামলিপাড়া, উল্লাপাড়া, সিরাজগঞ্জ।
💡 মালিক: মো: আবু বকর সিদ্দিক
🏗️ ডিজাইন ও তত্বাবধায়নে: ডেল কনস্ট্রাকশন এন্ড ইঞ্জিনিয়ারিং কনসালটেন্সি লি:
📞 যোগাযোগ: ০১৯১১২৭৭৯০৬